📚 মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেসন উত্তরসহ:দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন📚
👉সেট-১:
Group-A
1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো: 1x7=7
(i) 12g কার্বনের দহনে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় STP তে তার আয়তন হবে—
(a) 1.2L (b) 5.6 L, (c) 48 L, (d) 22.4 L
(ii) কঠিনের দৈর্ঘ্য প্রসারণ কীসের ওপর নির্ভর করে ? - (a) প্রাথমিক দৈর্ঘ্য, (b) উষ্ণতা বৃদ্ধি, (c) উপাদান, (d) সরকটি।
(iii) অ্যাসিডমিশ্রিত জলের তড়িদবিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তনের অনুপাত হবে
(a) 1:2, (b) 2:1, (c) 1:1, (d) 2:3
(iv) গ্যালভানাইজেশনের কাজে যে ধাতুটি লাগে তা হল- (a) Fe, (b) Cu, (c) Zn, (d) Al
(v) বৈদ্যুতিক থ্রিপিন প্লাগের মোটা পিনটির নাম কী ? (a) নিউট্রাল, (b) আর্থ, (c) লাইভ, (d) কোনোটিই নয়। (vi) যে গ্যাসটি জলে অতিমাত্রায় দ্রাব্য তা হল – (a) NH3 (b) N2 (c) H2S, (d) CO2
(vii) তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহীর রোধাঙ্ক -
(a) হ্রাস পায়, (b) বৃদ্ধি পায়, (c) প্রথমে বাড়ে ও পরে কমে, (d) প্রথমে কমে ও পরে বাড়ে।
Group-B
2. একটি বাক্যে উত্তর দাও : 1×6=6
(i) বৈদ্যুতিক গিজারের ক্ষমতার গড় মান সাধারণত কত হয় ?
(ii) ক্যাটায়নগুলি কোন্ তড়িদ্বারে ইলেকট্রন গ্রহণ করে?
উঃ ক্যাথোডে।
অথবা, অ্যালুমিনার তড়িবিশ্লেষণে তড়িদ্বাররূপে কী ব্যবহার করা হয় ?
উঃ গ্ৰাফাইট।
(iii) লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12×10-⁶ /°C বলতে কী বোঝায় ?
উঃ লোহার দৈর্ঘ্য প্রসারণ গুনাঙ্ক 12 × 10-6/°C বলতে বোঝায় যে, 1 সেমি বা 1 ফুট বা 1 মিটার দীর্ঘ্য লোহের দণ্ডের উষ্ণতা 1°C বৃদ্ধি করলে দণ্ডটির দৈর্ঘ্য যথাক্রমে 12 × 10-6/°C সেমি বা 12 × 10-6/°C ফুট বা 12 × 10-6/°C মিটার বৃদ্ধি পাবে ।
3. শূন্যস্থান পূরণ করো : 1×2=2
(i) ওলিয়ামের সংকেত. O3।
অথবা, H2S গ্যাসটি গরম জলে অদ্রাব্য।
(ii) আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান অসীম.।
4. নীচের বিবৃতিগুলির কোনটি সত্য ও কোন্টি মিথ্যা লেখো : 1×1=1
(i) উচ্চ কম্পাঙ্কে তড়িৎশক্তি সরবরাহ করার কাজে ac-এর ব্যবহার বেশি সুবিধাজনক ।
উঃ সত্য।
অথবা, ধাতব পরিবাহীতে মুক্ত ইলেকট্রনগুলির প্রবাহ হয় তড়িৎপ্রবাহের অভিমুখে ।
উঃ মিথ্যা।
Group-C
6. নীচের প্রশ্নগুলির উত্তর দাও: 2×3=6
(i) অ্যামোনিয়া নাইট্রাইটকে সরাসরি উত্তপ্ত করে N2 প্রস্তুত করা হয় না কেন?
⭐⭐অথবা তরল অ্যামোনিয়াকে হিমায়করূপে ব্যবহার করা হয় কেন?
উঃ – তরল অ্যামোনিয়ার ক্ষেত্রে বাষ্পীভবনের লীনতাপের পরিমানে খুব বেশি । ফলে তরল অ্যামোনিয়া চারপাশের পরিবেশ থেকে প্রচুর পরিমানে তাপ গ্রহণ করে বাষ্পীভূত হয় । এই ধর্মের জন্য তরল অ্যামোনিয়াকে কোল্ড স্টোরেজ বা বরফ কারখানায় হিমায়ক রূপে ব্যবহার করা হয় ।
⭐⭐(ii) ওহমের সূত্রটি লেখো এবং ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও ।
উঃ উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা (যেমন যান্ত্রিক বিকৃতি,চৌম্বকক্ষেত্র, চাপ ইত্যাদি) অপরিবর্তিত থাকলে কোনো ধাতব পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎপ্রবাহমাত্রা, পরিবাহীর প্রান্তীয় বিভব পার্থক্যের সমানুপাতিক হয়।
রোধের সংজ্ঞা (Definition of resistance):
ওহমের সূত্র থেকে প্রাপ্ত রোধের পরিমাণগত সংজ্ঞাটি হল উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ এবং ও পরিবাহীর মধ্য দিয়ে প্রবহমান তড়িৎপ্রবাহমাত্রার অনুপাতকে পরিবাহীটির রোধ বলা হয়।
R = V / I
⭐⭐অথবা, তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র দুটি লেখো।
উঃ ১ম সূত্র : কোন বন্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বকপ্রবাহ (magnetic flux) পরিবর্তিত হলে কুণ্ডলীতে তড়িচ্চালক বলের আবেশ ঘটে এবং কুণ্ডলীর মধ্যে তড়িৎপ্রবাহ চলে।
দ্বিতীয় সূত্র : বদ্ধ কুণ্ডলীতে আবিষ্ট তড়িচ্চালক বলের মান কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বকপ্রবাহের পরিবর্তনের হারের সমানুপাতিক।
⭐⭐(iii) অ্যালুমিনিয়াম পাত্রে আচার, চাটনি ইত্যাদি রাখা উচিত নয় কেন?
উঃ কারণ চাটনিতে জৈব অ্যাসিড যেমন অ্যাসিটিক অ্যাসিড বা ভিনেগার থাকে। ঐ জৈব অ্যাসিড অ্যালুমিনিয়ামের সঙ্গে বিক্রিয়া করে যে লবণ উৎপন্ন করে তা চাটনির সঙ্গে আমারে দেহে প্রবেশ করে আমাদের শরীরের ক্ষতি করে।
অথবা, কপার সালফেট দ্রবণে লোহার ছুরি ডোবালে ওই ছুরির গায়ে লাল রঙের আস্তরণ পড়ে কেন?
Group-D
7. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : 3×6=18
(i) 40g KCIO3 -কে উত্তপ্ত করে সর্বাধিক যে পরিমাণ O2 পাওয়া যায়, সেই পরিমাণ O2 পেতে হলে পৃথকভাবে (a) কতখানি পটাশিয়াম নাইট্রেট ও (b) কতখানি HgO-কে উত্তপ্ত করতে হবে?
অথবা, রাসায়নিক বিক্রিয়ায় ভরের সংরক্ষণ সূত্রটি লেখো ও ব্যাখ্যা করো।
⭐⭐(ii) বালোচক্র কী? এর কার্যনীতি ব্যাখ্যা করো।
উঃ বার্লোচক্র এমন একটি যন্ত্র যার সাহায্যে তড়িৎপ্রবাহের উপর চুম্বকের ক্রিয়া দেখানাে যায়।
বার্লোচক্রের কার্যনীতি
তড়িৎপ্রবাহের উপর চুম্বকের ক্রিয়ায় বার্লোচক্র কাজ করে। বার্লোচক্রে একটি তামার চাকা থাকে, যা অনুভূমিক অক্ষে ঘুরতে পারে। চাকার নীচের কাঠের পাটাতনে একটি লম্বা গর্তে কিছু পারদ রাখা হয় এবং গর্তটি চুম্বকের দুই শক্তিশালী মেরুর মধ্যে থাকে। চাকাটি এমনভাবে তৈরি যাতে ঘুরবার সময় এর একটি দাঁত সর্বদাই গর্তের পারদের সংস্পর্শে থাকে। তড়িৎকোশের এক প্রান্ত পারদের সঙ্গে এবং অপর প্রান্ত চাকার সঙ্গে যুক্ত করলে তড়িৎবর্তনী পূর্ণ হয় এবং চাকাটির তল চৌম্বক ক্ষেত্রের সমকোণে থেকে ঘুরতে থাকে। ফ্লেমিং-এর বামহস্ত নিয়ম দ্বারা ঘূর্ণনের অভিমুখ নির্ণয় করা যায়। এক্ষেত্রে, চাকাটি তড়িৎ পরিবাহী বস্তু। এটি চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ঘুরতে থাকে। তড়িৎপ্রবাহের অভিমুখ পরিবর্তন করলে বা চৌম্বক মেরুর অবস্থান পালটালে ঘূর্ণনের অভিমুখ পরিবর্তিত হয়। এই চক্রে তড়িৎশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়।
⭐⭐(iii) স্পর্শ পদ্ধতিতে গাঢ় H2SO4 (98%) প্রস্তুতির নীতি উল্লেখ করো এবং সমীকরণ দাও।
উঃ
নীতি (Principle) :
[i] আয়রন পাইরাইটিস (FeS2) অথবা নিঃশেষিত আয়রন অক্সাইড (Fe2S3) কিংবা সালফারকে অতিরিক্ত বায়ুর সঙ্গে পোড়ালে সালফার ডাইঅক্সাইড (SO2) গ্যাস উৎপন্ন হয় ।
4FeS2 + 11O2 = 2Fe2O3 + 8SO2 ↑ S + O2 = SO2
[ii] উৎপন্ন সালফার ডাইঅক্সাইড (SO2) কে বায়ুর সঙ্গে মিশিয়ে 450°C উষ্ণতায় উত্তপ্ত প্ল্যাটিনাম অ্যাসবেসটস অথবা ভ্যানডিয়াম পেন্টক্সাইডের (অনুঘটক) ওপর দিয়ে চালনা করলে সালফার ডাইঅক্সাইড বায়ুর O2 দ্বারা জারিত হয়ে সালফার ট্রাইঅক্সাইড (SO3) উৎপন্ন করে । বিক্রিয়াটি উভমুখী এবং সম্মুখ বিক্রিয়াটি তাপ উৎপাদক । এই বিক্রিয়ায় প্ল্যাটিনাম অ্যাসবেসটস অথবা ভ্যানডিয়াম পেন্টক্সাইড অনুঘটকের কাজ করে । বর্তমানে V2O5 অনুঘটক রূপে বেশি ব্যবহৃত হয় কারণ এর দাম কম এবং সহজে আর্সেনিক ইত্যাদি অশুদ্ধি দ্বারা নষ্ট হয় না । V2O5 বা, Pt (অনুঘটক)

[iii] এভাবে উৎপন্ন সালফার ট্রাইঅক্সাইড 98% গাঢ় H2SO4 দ্বারা শোষিত হলে ওলিয়াম বা ধুমায়মান সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয় ।
SO3 + H2SO4 = H2S2O7 (ওলিয়াম)
[iv] ওলিয়ামের সঙ্গে পরিমাণমত জল মেশালে সালফিউরিক অ্যাসিড দ্রবণ উৎপন্ন হয় ।
H2S2O7 + H2O = 2H2SO4
(iv) শীতকালে একটি মোটা জামার পরিবর্তে দুখানা অপেক্ষাকৃত পাতলা জামা পরলে বেশি গরম বোধ হয় কেন?
উঃ আমরা শীতের সময় আরও স্তরের পোশাক পরিধান করি যাতে আমাদের কেবল একটি মোটা কাপড় পরার চেয়ে উষ্ণ থাকে কারণ বাতাস কম্বলের দুটি স্তরের মধ্যে আটকে যায় । এই বায়ু আমাদের শরীর থেকে ঠান্ডা পরিবেশে তাপ প্রবাহকে বাধা দেয় কারণ বায়ু তাপের একটি খারাপ পরিবাহী।
⭐⭐অথবা, কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ কোন কোন বিষয়ের ওপর নির্ভরশীল? গ্যাসের আপাত প্রসারণ গুণাঙ্ক উপেক্ষা করা যায় কেন?
উঃ কোনো কঠিন পদার্থের রৈখিক বা দৈর্ঘ্য প্রসারণ নিম্নলিখিত বিষয়গুলির ওপর নির্ভরশীল— (1) প্রাথমিক দৈর্ঘ্য, (2) উষ্ণতা বৃদ্ধি ও (3) কঠিন পদার্থের উপাদান।
তরল ও গ্যাস উভয়েরই কোনাে নির্দিষ্ট আকার নেই, কিন্তু আয়তন আছে। তাপমাত্রার বৃদ্ধিতে আয়তন পরিবর্তন লক্ষ্য করতে উভয়কেই কোনাে পাত্রে রাখতে হয়। উত্তপ্ত করলে তরল ও গ্যাসের সঙ্গে সঙ্গে পাত্রেরও প্রসারণ হয়। কিন্তু পাত্রের প্রসারণ তরলের প্রসারণের তুলনায় একেবারে নগণ্য নয় বলে তরলের প্রসারণের সঙ্গে পাত্রের প্রসারণও হিসেবে আনতে হয়। ফলে পাত্রের প্রসারণ ধরে আর পাত্রের প্রসারণ না ধরে তরলের প্রসারণ বের করতে গেলে আপাত ও প্রকৃত প্রসারণের কথা বলতে হয়। কিন্তু কঠিনের তুলনায় গ্যাসের প্রসারণ প্রায় 100 গুণ বেশি হওয়ায় আবদ্ধ পাত্রে গ্যাসের প্রসারণের সময় পাত্রের প্রসারণ অগ্রাহ্য করা হয়। তাই গ্যাসের কোনাে আপাত প্রসারণ গুণাঙ্ক নেই।
⭐⭐(v) তড়িৎলেপন কাকে বলে? কপার তড়িদ্বার দ্বারা CuSO4 দ্রবণের তড়িদবিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কী পরিবর্তন ঘটে?
উঃ তড়িৎলেপন : তড়িদবিশ্লেষণ পদ্ধতিতে অপেক্ষাকৃত বেশি সক্রিয় ধাতু (লােহা, তামা ইত্যাদি) বা ধাতু সংকরের (পিতল) তৈরি বস্তুর ওপর অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর (নিকেল, রূপা, সােনা, প্ল্যাটিনাম ইত্যাদি) প্রলেপ দেওয়ার পদ্ধতিতে তড়িৎলেপন বলে।
কপার তড়িদ্দ্বার ব্যবহার করলে, Cu2+ আয়ন ক্যাথোডে গিয়ে ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে এবং ধাতব Cu ক্যাথোডে সঞ্চিত হয়ে ক্যাথোডের ওজন বৃদ্ধি করে । SO4 2- আয়ন অ্যানোডে যায় কিন্তু সেখানে মুক্ত হয় না । অ্যানোডের কপার পরমাণু ইলেকট্রন ত্যাগ করে Cu2+ আয়ন গঠন করে । SO42- উৎপন্ন Cu2+ এর সঙ্গে মিলিত হয়ে CuSO4 উৎপন্ন করে এবং দ্রবণে দ্রবীভূত হয়, কারণ ইলেকট্রন (ঋণাত্মক আধান) SO42- আয়নের চেয়ে কপার পরমাণু থেকে অধিকতর সহজে মুক্ত হয় । এই পদ্ধতিতে কপার ক্যাথোডে ধাতব কপার সঞ্চিত হয় এবং কপার অ্যানোড CuSO4 হিসাবে দ্রবণে দ্রবীভূত হয়ে কোশের দ্রবণের ঘনত্ব স্থির রাখে ।
বিক্রিয়া :
CuSO4⇌Cu2++SO2−4
ক্যাথোডে : Cu2++2e⇌Cu↓
অ্যানোডে : Cu−2e⇌Cu2+;Cu2++SO2−4⇌CuSO4
এই প্রক্রিয়া চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না অ্যানোডের ও দ্রবণের কপার নিঃশেষিত হয় । অবশেষরূপে কোশে H+ আয়ন ও SO42- আয়ন অর্থাৎ, সালফিউরিক অ্যাসিড থাকে ।
(vi) একটি বাড়িতে এটি 100W-এর বাল্ব, 6টি 80W -এর পাখা, 1টি 1000W-এর হিটার, 1টি 80W-এর টিভি আছে। বাল্বগুলি প্রতিদিন 6h, পাখাগুলি প্রতিদিন 12h, হিটার প্রতিদিন 2h ও টিভি প্রতিদিন 4h চলে। 1 BOT-এর মূল্য 5 টাকা হলে, এপ্রিল মাসে বিদ্যুৎ বিল কত হবে?
অথবা, একই উপাদানের সমান দৈর্ঘ্যবিশিষ্ট দুটি তার আছে। এদের একটির ব্যাসার্ধ অন্যটির ব্যাসার্ধের দ্বিগুণ। তার দুটির রোধের অনুপাত কত?
👉সেট-২:
Group-A
1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :1x7=7
(i) CaCO3 এর মধ্যে Ca-এর শতকরা পরিমাণ - (a) 25 (b) 40, (c) 60, (d) 80
(ii) উষ্ণতা বৃদ্ধিতে দোলক ঘড়ি – (a) ফাস্ট যায়, (b) স্লো যায়, (c) বন্ধ হয়ে যায়, (d) কোনো পরিবর্তন হয় না।
(iii) ধাতব পরিবাহীতে তড়িৎ পরিবহণ করে – (a) ইলেকট্রন, (b) অ্যানায়ন, (c) ক্যাটায়ন, (d) প্রোটন।
(iv) বক্সাইটের সংকেত – (a) Na3AlF6 (b) Al2O3 3H2O (c) Al2O3 2H2O, (d) CuO !
(v) নিউট্রাল তারের আন্তর্জাতিক বর্ণ হল- (a) বাদামি, (b) লাল, (c) কালো, (d) হালকা নীল।
(vi) NH3-কে শুষ্ক করার জন্য ব্যবহৃত হয়— (a) P2 Os (b) CaO, (c) ঘন H2SO4 (d) অনার্দ্র CaCl2 ! (vii) রোধের অনোন্যক বলা হয় -(a পরিবাহিতা, (b) প্রবাহমানতা, (c) বিভব প্রভেদ, (d) আপেক্ষিক রোধ-কে।
Group-B
2. একটি বাক্যে উত্তর দাও :1x3=3
(i) BOT কীসের একক ?
উঃ বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক হলো B.O.T একক।
(ii) একটি অধাতব পরিবাহীর নাম লেখো।
উঃ গ্রাফাইট এবং গ্যাস কার্বন ।
অথবা, একটি সক্রিয় ও একটি নিষ্ক্রিয় তড়িদ্বারের নাম লেখো।
(iii) জলের কোন ধর্মের জন্য শীতের দেশে জলচর প্রাণীরা বেঁচে থাকতে পারে?
উঃ জলের ব্যতিক্রান্ত প্রসারণের জন্য।
3. বামদিকের সঙ্গে ডানদিক মিল করো: 1×3=3
ডানদিক:
(i) বিজারণ ঘটে
(ii)ক্রায়োলাইট।
(iii) ভরের নিত্যতা সূত্র প্রযোজ্য নয়।
বামদিক:
(a) নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে।
(b) ক্যাথোডে।
(c) অ্যালুমিনিয়ামের আকরিক।
উঃ (i)-(b), (ii)-(c), (iii)-(a).
4. শূন্যস্থান পূরণ করো: 1×2=2
(i) হিমায়করূপে কাজ করে তরল অ্যামোনিয়া।
অথবা, নাইট্রোজেন মাটিতে আবদ্ধ থাকে নাইট্রেট (NO3) হিসাবে।
(ii) তাপ পরিবাহিতার SI-তে একক হল Jm-¹ s-¹K-¹।
5. নীচের বিবৃতিগুলির কোনটি সত্য ও কোনটি মিথ্যা লেখো: 1×1=1
(i) ডায়োনামোর নিয়ম আসলে ফ্লেমিং-এর ডানহস্ত নিয়ম।
অথবা, উয়তা বাড়ালে অর্ধপরিবাহীর রোধ কমে।
Group-C
6. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : 2x3=6
(i) কোল্ডস্টোরেজ থেকে অ্যামোনিয়া গ্যাস নির্গত হলে দুটি প্রতিকার ব্যবস্থা লেখো।
অথবা, সাধারণ অবস্থায় নাইট্রোজেন গ্যাস নিষ্ক্রিয় হয় কেন?
(ii) 9 ×10-⁴ মিটার ব্যাস এবং 100 মিটার দীর্ঘ তারের রোধ নির্ণয় করো। তারের উপাদানের রোধাঙ্ক 1.8×10-⁸ ওহম-মিটার।
অথবা, বৈদ্যুতিক মোটরের শক্তি বৃদ্ধির দুটি উপায় লেখো।
(iii) FeSO4-এর জলীয় দ্রবণে একটি তামার পাত ডুবিয়ে রাখলে কী ঘটে সমীকরণসহ লেখো।
অথবা, থার্মিট পদ্ধতিতে লোহা নিষ্কাশনের রাসায়নিক সমীকরণটি লেখো।
Group-D
7. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : 3×6=18
(i) STP-তে 3 36 L H2S প্রস্তুত করার জন্য কত পরিমাণ ফেরাস সালফাইডের সঙ্গে লঘু H2SO4-এর বিক্রিয়া ঘটাতে হবে।[Fe=56]
অথবা, 4g সোডিয়াম হাইড্রক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন ?
(ii) তড়িৎপ্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি বিবৃত করো।
(iii) অ্যামোনিয়ার শিল্পোৎপাদন পদ্ধতির জন্য ব্যবহৃত উপাদান, শর্ত ও সমীকরণ লেখো।
(iv) একটি কঠিন পদার্থের আয়তাকার ব্লকের দৈর্ঘ্য L, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A এবং তাপ পরিবাহিতা K হলে, ব্লকটির তাপীয় রোধের রাশিমালাটি নির্ণয় করো।
অথবা, তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে পার্থক্য লেখো।
(v) একটি ব্রোঞ্জ নির্মিত বস্তুর ওপর সোনার প্রলেপ দিতে হলে ক্যাথোড, অ্যানোড ও তড়িবিশ্লেষ্য পদার্থ হিসেবে কোন্ কোন পদার্থ ব্যবহার করবে?
(vi) একটি বাড়িতে 10টি 40W বাতি, 5টি 80W পাখা ও একটি ৪০w টিভি দৈনিক 6 ঘন্টা করে চলে। তবে ওই বাড়িতে মাসের বিদ্যুৎ বিল কত হবে? 1 BOT এককের মূল্য 5 টাকা।
অথবা, 1 ওহম, 3 ওহম ও 6 ও তিনটি রোধকে কীভাবে যুক্ত করলে তুল্যরোধ 3 ওহম হবে?
👉সেট-৩:
Group-A
1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো: 1x7=7
(i) 6.023×10²²সংখ্যক জলের অণুর ভর - (a) 1.8 গ্রাম, (b) 18 গ্রাম, (c) 9 গ্রাম, (d) 0 .18 গ্রাম।
(ii) কোন্ পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক সবচেয়ে কম ? - (a) কঠিন (b) তরল, (c) গ্যাসীয়, (d) কঠিন ও তরল।
(iii) তড়িৎ পরিবাহী অধাতুটির নাম হল – (a) হীরক, (b) চারকোল, (c) গ্রাফাইট, (d) অক্সিজেন।
(iv) থার্মিট পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশন করা হয়? – (a) Mn, (b) Fe, (c) Cr, (d) সব ধাতু গুলি।
(v) বাড়ির বিদ্যুৎবর্তনীর সুইচগুলি যুক্ত থাকে— (a) নিউট্রাল তারে, (b) আর্থ তারে, (c) লাইভ তারে, (d) কোনোটিতেই নয়।
vi) হিমায়করূপে কোন যৌগটি ব্যবহৃত হয় ? (a) NH4OH, (b) NH4Cl (c) তরল NH3 (d) H2S2O7
(vii) ধাতব পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে – (a) রোধ বাড়ে, (b) রোধ কমে, (c) রোধ পরিবর্তন হয় না, (d) রোধাঙ্কের পরিবর্তন হয়।
Group-B
2. একটি বাক্যে উত্তর দাও: 1x3=3
(i) BOT ও Wh একক দুটির মধ্যে সম্পর্ক কী ?
(ii) যে তড়িদ্বারে বিজারণ ঘটে বা ইলেকট্রন গৃহীত হয় তাকে কী বলে?
অথবা, তড়িদবিশ্লেষণের সময় তড়িৎপ্রবাহ কোন্ তড়িদার অভিমুখী হয়?
(iii) কোন শর্তে একটি গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে?
3. বামদিকের সঙ্গে ডানদিক মিল করো: 1x3=3
বামদিক:
(i) CuSO -এর জলীয় দ্রবণে তড়িৎবিশ্লেষণে ক্যাথোডে মুক্ত হয়।
(ii) পিতল তৈরি করা হয়।
(iii) 1 মোল ইলেকট্রন।
ডানদিক:
(a) অ্যাভোগাড্রো সংখ্যা।
(b) কপার।
(c) জিংক ও কপারের মিশ্রণে।
4.শূন্যস্থান পূরণ করো: 1 x 2 = 2
(i) অয়াল্ড পদ্ধতিতে HNO3 উৎপাদনে.........অনুঘটক হিসেবে ব্যবহৃত হয়।
অথবা, অয়েল অব ভিট্রিয়ল হল..................।
(ii)............. . অধাতু হলেও তাপ পরিবাহিতা খুব বেশি।
5. নীচের বিবৃতিগুলির কোনটি সত্য ও কোটি মিথ্যা লেখো: 1×1=1
(i) চুম্বক ও তারের কুণ্ডলী উভয়ই স্থির থাকলে আবিষ্ট প্রবাহের সৃষ্টি হয়।
অথবা, SI-তে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান 4. 21/cal
Group-C
6. নীচের প্রশ্নগুলির উত্তর দাও: 2x3=6
(i) "দুটি গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হয়” - গ্যাসগুলির নাম ও সমিত সমীকরণ লেখো।
অথবা, ধাতুশিল্পে N2 ব্যবহার করা হয় কেন?
(ii) প্রমাণ করো— একটি কোশের দুটি মেরুকে শর্ট সার্কিট করলে কোশের প্রান্তীয় বিভব প্রভেদ শূন্য হয়। অথবা তড়িৎচুম্বকের শক্তি বৃদ্ধি করার জন্য তুমি কোন দুটি উপায় অবলম্বন করবে?
(iii) “সব আকরিকই খনিজ পদার্থ কিন্তু সব খনিজ পদার্থ আকরিক নয়" - উদাহরণসহ ব্যাখ্যা করো।
অথবা, লোহার পাত্রে কপার সালফেট দ্রবণ রাখা উচিত নয় কেন ?
Group-D
7. নীচের প্রশ্নগুলির উত্তর দাও: 3×6=18
(i) অতিরিক্ত লঘু H2SO4-এর সঙ্গে Fes এর বিক্রিয়ায় প্রমাণ চাপ ও তাপমাত্রায় 11.2 L গ্যাস উৎপন্ন করতে কত পরিমাণ FeS এর প্রয়োজন হবে?
অথবা, জলের আণবিক ওজন 18g বলতে কী বোঝায়? গ্যাসের বাষ্পঘনত্ব ও আণবিক ওজনের সম্পর্কটি লেখো।
(ii) r1,r2 ও r3 তিনটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্যরোধের মান কী হবে নির্ণয় করো।
(iii) নিম্নলিখিত বিষয়গুলি উল্লেখ করে পরীক্ষাগারে NH3 গ্যাস প্রস্তুতি লেখো – (a) রাসায়নিক পদার্থসমূহ (b) শর্ত ও সমীকরণ -(c) শুদ্ধিকরণ।
(iv) কোনো ধাতব দণ্ডের মধ্যে দিয়ে পরিবাহিত তাপ কোন্ কোন্ বিষয়ের ওপর কীভাবে নির্ভর করে লেখো। অথবা, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12×10-⁶°C-¹ বলতে কী বোঝায়? দৈর্ঘ্য প্রসারণ ও আয়তন প্রসারণ গুণাঙ্কের সম্পর্কটি লেখো।
(v) ধাতব পরিবাহী ও তড়িদবিশ্লেষ্য পদার্থের মধ্যে পার্থক্য লেখো।
(vi) দুটি তারের মধ্যে দিয়ে একই সময় ধরে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। প্রথম তারের রোধ দ্বিতীয় তারের রোধের তিনগুণ। প্রথম ও দ্বিতীয় তারে উৎপন্ন তাপের পরিমাণের অনুপাত কত?
অথবা, 0.04 বর্গসেমি প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তামার তারের রোধ 10 ওহম। তারটির দৈর্ঘ্য কত মিটার? তামার তারের রোধাঙ্ক=1.78×10-⁶ ওহম-সেমি।
✍️সেট-৪:
Group-A
1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো: 1×7 = 7
(i) 3 Fe + 4H2O = Fe3O4 + 4H2 এই বিক্রিয়ায় 0.1 মোল H2 প্রস্তুত করতে হলে কত গ্রাম Fe প্রয়োজন?-(a) 4.2g. (b) 42g. (c) 168g. (d) কোনোটিই নয়।
(ii) জলের মতো ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় – (a) অ্যানিলিনের (b) বেঞ্জিনের, (c) পারদের, (d) রবারের। (iii) জলের তড়িদবিশ্লেষণে ক্যাথোডে 224cm3 আয়তনের গ্যাস উৎপন্ন হয়। একই চাপ ও উয়তায় অ্যানোডে উৎপন্ন গ্যাসটির আয়তন হবে— (a) 224 cm3 (b) 112 cm3 (c) 448 cm3 (d) 56 cm3।
(iv) নীচের কোন্ মৌলটি কপারের সঙ্গে যুক্ত হয়ে ধাতু সংকর পিতল গঠন করে? -(a) লেড, (b) বিসমাথ, (c) জিংক, (d) অ্যান্টিমনি।
(v) ওয়ার্ট হল- (a) তড়িতের একক (b) তড়িৎশক্তির একক, (c) তড়িৎক্ষমতার একক (d) ওজনের একক।
(vi) স্পর্শ পদ্ধতিতে H2SO4 এর প্রস্তুতিতে যে অনুঘটকটি ব্যবহার করা হয় তা হল – (a) MnO2. (b) V2O5 (c) Fe চূর্ণ (d) কোনোটিই নয়।
(vii) রোধাঙ্কের SI একক হল – (a) ওহম.সেমি, (b) ওহম, (c) মিটার, (d) ওহম.মিটার।
Group-B
2. একটি বাক্যে উত্তর দাও: 1x3=3
(i) LED, CFL এবং ভাস্বর ল্যাম্পের মধ্যে কোনটির ক্ষেত্রে তড়িৎশক্তির অপচয় সর্বাধিক?
(ii) তড়িবিশ্লেষণে তড়িৎকোশে কোন্ শক্তি কোন শক্তিতে পরিণত হয়?
অথবা, একটি মিশ্র পদার্থের নাম লেখো যা অন্তরক হিসেবে কাজ করে?
(iii) কোন উষ্ণতায় জলের আয়তন প্রসারণ গুণাঙ্ক শূন্য হয়?


