📚 উত্তরসহ ষষ্ঠ শ্রেণির ইতিহাস সাজেশন:2nd Summative Test📚
সেট-১
1. সম্পূর্ণ বাক্যে উত্তর দাও : (প্রশ্নের মান-১)
(i) দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদের নাম কী ছিল?
উঃ দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদের নাম অস্মক।
(ii) বৈশালীর আশেপাশে যেসব বজ্জি থাকত তাদের কী বলা হত?
উঃ বৈশালীর আশেপাশের এলাকায় যেসব বজ্জি থাকত তাদের বলা হত লিচ্ছবি।
(iii) জৈন ধর্মের প্রচারককে কী বলা হত?
উঃ জৈন ধর্মের প্রধান প্রচারককে বলা হত তীর্থঙ্কর।
(iv) সবথেকে পুরোনো বৈদিক সংহিতা কোনটি?
উঃ সবথেকে পুরোনো বৈদিক সংহিতা ঋগ্বেদ।
(v) মহাস্থানগড় কোথায় অবস্থিত?
উঃ বগুড়া জেলা শহর থেকে ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে অবস্থিত।
2. সঠিক উত্তরটি নির্বাচন করো :(প্রশ্নের মান-১)
(i) বেদাঙ্গ ছিল সংখ্যায় – (a) ৪টি, (b) ৫টি, (c) ৬টি।
(ii) জাদুমন্ত্রের সংকলন হল – (a) সামবেদ, (b) যজুর্বেদ, (c) অথর্ববেদ।
(iii) ষোড়শ মহাজনপদের মধ্যে সবথেকে শক্তিশালী জনপদ ছিল (a) মগধ, (b) মল্ল, (c) বজ্জি।
(iv) তৃতীয় বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়েছিল – (a) রাজগৃহে, (b) পাটলিপুত্রে, (c) বৈশালীতে।
3. শূন্যস্থান পূরণ করো : (প্রশ্নের মান-১)
(i) বৈদিক শিক্ষার দুটি প্রধান বিষয় ছিল বেদ পাঠ ও ব্যাকরণ।
(ii) পিটক কথার মানে হল ঝুড়ি।
(iii) মেগালিথ হল বড়ো পাথরের সমাধি।
(iv) মৌর্য আমলে চাষিরা রাজাকে ফসলের এক-ষষ্ঠাংশ রাজস্ব দিত।
4. নীচের প্রশ্নগুলির দু-তিনটি বাক্যে উত্তর দাও (প্রশ্নের মান-২)
(i) অষ্টাঙ্গিক মার্গ কী?
উঃ অষ্টাঙ্গিক মার্গ হলো গৌতম বুদ্ধ দ্বারা বর্ণিত দুঃখ নিরসনের আটটি পথ। অষ্টাঙ্গিক মার্গে তিনি যে অষ্টপথের কথা বলেছেন, তা হল: ১. সৎ বাক্য, ২. সৎ কার্য, ৩. সৎ জীবন বা জীবিকা, ৪. সৎ চেষ্টা, ৫. সৎ চিন্তা, ৬. সৎ চেতনা, ৭. সৎ সংকল্প, ৮. সৎ দৃষ্টি বা সম্যক সমাধি।
(ii) চতুৰ্যামব্রত কাকে বলা হয়?
উঃ
(iii) ধর্মচক্র প্রবর্তন কাকে বলা হয়?
উঃ পরমজ্ঞান লাভের পর বুদ্ধদেব কাশীর কাছে ঋষিপত্তনে (সারানাথ)-র মৃগদাবে পঞ্চভিক্ষু অর্থাৎ পাঁচজন সন্ন্যাসীর কাছে তার লজ্ঞান বিতরণ করেন। এই ঘটনা ধর্মচক্র প্রবর্তন নামে খ্যাত।
(iv) জৈন ধর্ম ও বৌদ্ধধর্মে ত্রিরত্ন কী?
উঃ জৈন তীর্থাঙ্কর মহাবীর মানুষের মুক্তির জন্য তিনটি মার্গ বা পথের কথা বলে গেছেন। এই তিনটি মার্গকে 'ত্রিরত্ন' বলা হয়ে থাকে। মার্গ বা পথ তিনটি হল-
১. সৎ কর্ম ২. সৎ ব্যবহার ৩. সৎ জ্ঞান।
বৌদ্ধধর্মের কেন্দ্রস্থলে আদর্শগুলি সম্মিলিতভাবে 'তিন রত্ন' বা 'তিন ধন' নামে পরিচিত। এগুলি হল বুদ্ধ (হলুদ রত্ন), ধর্ম (নীল রত্ন), এবং সংঘ (লাল রত্ন)।
(v) নাসিক লেখ কী?
উঃ নাসিক প্রশস্তি গৌতমি বালাশ্রী লিখেছেন। এই প্রশস্তি দিয়েই গৌতমিপুত্র সাকার আক্রমণ থেকে নিজের সাম্রাজ্য কে বাঁচিয়েছিলেন। এটি সাম্রাজ্য সম্পর্কে কিছু গুরুতর তথ্য সহ প্রচারের একটি শিলালিপি - তার সাম্রাজ্যের ব্যাপ্তি, তার ধর্ম হিন্দু এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, খাগরাতার জাতিকে ক্ষহরতা বলে ধরে নেওয়া হয়েছে।
সেট-২
1.সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :(প্রশ্নের মান-১)
(i) মেগালিথ হল – (a) পাথরের গাড়ি, (b) পাথরের সমাধি, (c) পাথরের বাড়ি, (d) পাথরের মূর্তি।
(ii)‘প্রিয়দর্শী’ নামে পরিচিত ছিলেন – (a) চন্দ্রগুপ্ত মৌর্য, (b) অশোক, (c) সমুদ্রগুপ্ত, (d) দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
(ii) হর্ষাব্দ গণনা শুরু হয় – (a) ৬০৬ খ্রিস্টাব্দে, (b) ৫০৬ খ্রিস্টাব্দে, (c) ৭৬ খ্রিস্টাব্দে, (d) ৭০৬ খ্রিস্টাব্দে।
(iv) মগধের রাজধানী ছিল – (a) মল্ল, (b) রাজগৃহ, (c) বৈশালী, (d) পাটলিপুত্র।
(v) আদি বৈদিক যুগে উৎপাদিত শস্য ছিল – (a) ধান, (b) গম, (c) যব, (d) ভুট্টা।
2. একটি বাক্যে উত্তর দাও :(প্রশ্নের মান-১)
(i) গুপ্তবংশের শ্রেষ্ঠ সম্রাট কে?
উঃ সমুদ্রগুপ্ত।
(ii) ‘বলি’ কী?
উঃ
(iii) মল্লদের দুটি রাজ্যের নাম লেখো।
উঃ কুশিনারা ও পাবা।
(iv) ‘জাতক’ কী?
(v) কৌটিল্যের ‘অর্থশাস্ত্র’ মূলত কোন্ বিষয়ক গ্রন্থ?
3. নীচের প্রশ্নগুলির দু-তিনটি বাক্যে উত্তর দাও : (প্রশ্নের মান-২)
(i) ‘সভা’ ও ‘সমিতি’ কাকে বলে?
উঃ ঋকবৈদিক রাজাকে পরামর্শ দেবার জন্যে দুটি গণ পরিষদ ছিল — সভা ও সমিতি। সভা ছিল উপজাতীয় বয়ােজ্যেষ্ঠ ব্যক্তিদের আর গােষ্ঠীর সমস্ত মানুষদের নিয়ে গঠিত ছিল সমিতি। আকারে ও ক্ষমতায় সমিতি ছিল সভার তুলনায় বড়ো।
(ii) সপ্তসিন্ধু অঞ্চল বলতে কী জানো লেখো।
উঃ ঋকবেদে আর্যরা আফগানিস্তান সীমান্ত থেকে পাঞ্জাবের সীমান্ত পর্যন্ত বিস্তৃত ভূখণ্ডকেই সপ্তসিন্ধু আখ্যা দিয়েছিল। সপ্তসিন্ধু বলতে পাঞ্জাবের পাঁচটি নদী যথা, শতদ্রু, বিপাশা, ইরাবতী বা রাভী, চন্দ্ৰভাঙ্গা বা চেনাব, বিতস্তা বা ঝিলাম এবং সিন্ধু ও সরস্বতী নদী বিধৌত অঞ্চলকে সপ্তসিন্ধু বলে।
(iii) ‘আর্যসত্য’ বলতে কী বোঝায়?
(iv) নাসিক লেখ থেকে কী জানা যায়?
4. তিন-চারটি বাক্যে উত্তর দাও : (যে-কোনো দুটি)
(i) টীকা লেখো : বৈদিক সাহিত্য।
(ii) জৈন ধর্ম ও বৌদ্ধধর্মের মধ্যে কী কী সাদৃশ্য ও বৈসাদৃশ্য লক্ষ করা যায়?
(iii) ষোড়শ মহাজনপদ সম্পর্কে যা জানো লেখো।
5. নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
(i) হর্ষবর্ধনের শাসনব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো।
(ii) আদি বৈদিক যুগ ও পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থান সম্পর্কে আলোচনা করো।
(iii) অশোকের ‘ধৰ্ম্ম’ ব্যাখ্যা করো।
1x5=5
1x5=5
2x2 = 4
3x 2 = 6
5×1 = 5
1. সঠিক উত্তরটি বেছে নাও : (যে-কোনো পাঁচটি)
(i) আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান –(a) জেন্দ-আবেস্তা, (b) মহাকাব্য, (c) ঋগবেদ, (d) লিপি।
(ii) আইহোল প্রশস্তির রচয়িতা হলেন – (a) সমুদ্রগুপ্ত, (b) দ্বিতীয় পুলকেশী, (c) রবিকীর্তি, (d) সিমুক।
(iii) গৌতম বুদ্ধ জন্মেছিলেন – (a) লিচ্ছ্ববি, (b) হর্ষঙ্ক, (c) শাক্য, (d) মৌর্য বংশে।
(iv) জৈন ধর্মে তীর্থংকরের সংখ্যা কত? – (a) ১৭ জন, (b) ২৩ জন, (c) ২৪ জন, (d) ২৮ জন।
(v) মেগালিথ বলা হয় – (a) পাথরের খেলনাকে, (b) পাথরের গাড়িকে, (c) পাথরের সমাধিকে, (d) পাথরের টিলাকে।
(vi) মৌর্য আমলে জেলা প্রশাসনকে বলা হত – (a) প্রদেশ, (b) বিহার, (c) আহার, (d) সংঘ।
2. স্তম্ভ দুটি মিলিয়ে লেখো : (যে-কোনো পাঁচটি)
(i) শতমান
(ii)
বেদের অপর নাম
(iii) হীনযান ও মহাযান
(iv) দ্বাদশ অঙ্গ
(v) কনিষ্ক
খ-স্তম্ভ
(a) জৈন ধর্ম
(b) বৌদ্ধধর্ম
(c) গুপ্তরাজ
(d) কুষাণরাজ
(e) শ্রুতি
(f) বৈদিক যুগ
(vi) স্কন্দগুপ্ত
3. নীচের যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : (দু-তিনটি বাক্যের মধ্যে)
(i) বেদের কটি অংশ ও কী কী?
(ii) বৌদ্ধধর্মের ত্রিরত্ন কী কী?
উঃ বৌদ্ধধর্মের ত্রিরত্ন হলো বুদ্ধ, ধম্ম (ধর্ম), সংঘ।
iii) কুষাণ কারা? তাদের শ্রেষ্ঠ রাজা কে?
4. নীচের যে-কোনো দুটি প্রশ্নের উত্তর লেখো : (চার-পাঁচটি বাক্যের মধ্যে)
(i) হর্ষচরিত কে রচনা করেন এবং এর ঐতিহাসিক গুরুত্ব কী?
উঃ হর্ষচরিত রচনা করেন বাণভট্ট।
এই গ্রন্থে হর্ষবর্ধনের রাজনৈতিক ও ব্যক্তিজীবন এবং চরিত্র সম্বন্ধে বহু মূল্যবান তথ্য পাওয়া যায় না। সমসাময়িক সামাজিক, অর্থনৈতিক এবং শিক্ষা সংস্কৃতির সম্বন্ধে বহু তথ্য এই গ্রন্থে পাওয়া যায়। এই গ্রন্থটি পরবর্তীকালে ঐতিহাসিকদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল।
(
(ii) টীকা লেখো : চতুরাশ্রম।
উঃ ঋগ্বৈদিক যুগের একেবারে শেষের দিকে আর্যসমাজে চতুরাশ্রম প্রথা গড়ে ওঠে। এই প্রথা অনুসারে একমাত্র শূদ্র ছাড়া ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্যদের সমগ্র জীবন চারটি আশ্রম বা পর্বে বিভক্ত ছিল। এই চারটি আশ্রম চতুরাশ্রম নামে পরিচিত। এগুলি হল ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস।
(iii) আদি বৈদিক যুগে নারীদের অবস্থা কেমন ছিল এবং পরবর্তী বৈদিক যুগে তার কী পরিবর্তন ঘটেছিল?
1×5=5
1x5=
2x2
1-
3x2
5. নীচের যে-কোনো একটি প্রশ্নের আট-দশটি বাক্যের মধ্যে উত্তর লেখো :
(i) সম্রাট কাকে বলা হয়? মৌর্য সম্রাট অশোকের শাসনব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে লেখো।
(ii) ষোড়শ মহাজনপদের ওপর একটি টীকা রচনা করো
।

