📚 উত্তরসহ মাধ্যমিক ইতিহাস লাস্টমিনিট সাজেশন-২০২৬:১০০% কমন আসবেই (প্রশ্নের মান-১)📚
Prepared by
KABIR SIR
👉SET-1:
বিভাগ 'ক'
১.১ ভারতের ফুটবল খেলার প্রবর্তন করেন- (ক) ফরাসিরা (খ) পোর্তুগিজরা (গ) ওলন্দাজরা (ঘ) ইংরেজরা
উত্তর: ইংরেজরা ।
১.২ বিপিনচন্দ্র পাল লিখেছেন - (ক)জীবনস্মৃতি (খ)এ নেশন ইন মেকিং (গ)আনন্দমঠ (ঘ)সত্তর বৎসর
উত্তর: সত্তর বৎসর ।
১.৩ 'বামাবোধিনী' পত্রিকার সম্পাদক ছিলেন - (ক)কৃষ্ণচন্দ্র মজুমদার (খ)দ্বারকানাথ বিদ্যাভূষণ (গ) উমেশচন্দ্র দত্ত (ঘ)শিশির কুমার ঘোষ
উত্তর: উমেশচন্দ্র দত্ত ।
১.৪সাধারন জনশিক্ষা কমিটি গঠিত হয় - (খ)1713 খ্রিস্টাব্দে (খ)1913 খ্রিস্টাব্দে (গ)1813 খ্রিস্টাব্দে (ঘ)1823 খ্রিস্টাব্দে
উত্তর: 1823 খ্রিস্টাব্দে ।
১.৫নববিধান প্রতিষ্ঠা করেছিলেন - (ক)কেশব চন্দ্র সেন (খ)স্বামী বিবেকানন্দ (গ)মহির্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর (ঘ)দয়ানন্দ সরস্বতী
উত্তর: কেশব চন্দ্র সেন ।
১.৬ সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন - (ক)চুয়াড় বিদ্রোহ (খ)মুন্ডা বিদ্রোহ (গ)কোল বিদ্রোহ (ঘ)সাঁওতাল হুল উত্তর: কোল বিদ্রোহ।
১.৭ 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় - (ক)চারটি স্তরে (খ)দুটি স্তরে (গ)পাঁচটি স্তরে (ঘ)তিনটি স্তরে
উত্তরঃ তিনটি স্তরে।
১.৮ 1857সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন - (ক)সুভাষচন্দ্র বসু (খ)বি ডি সাভারকার (গ)জওহরলাল নেহেরু (ঘ)রাসবিহারী বসু উত্তর: বি ডি সাভারকার।
১.৯ ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল - (ক)ভারত সভা (খ)ভারতের জাতীয় কংগ্রেস (গ)বঙ্গভাষা প্রকাশিকা সভা (ঘ)লন্ডন হোল্ডার্স সোসাইটি উত্তর: ভারত সভা।
১.১০'ভারতমাতা' চিত্রটি আঁকেন - (ক)অবনীন্দ্রনাথ ঠাকুর (খ)রবীন্দ্রনাথ ঠাকুর (গ)গগনেন্দ্রনাথ ঠাকুর (ঘ)নন্দলাল বসু
উত্তর: অবনীন্দ্রনাথ ঠাকুর।
১.১১ভারতে 'হাফ টোন' পদ্ধতি প্রবর্তন করেন - (ক)সুকুমার রায় (খ)পঞ্চানন কর্মকার (গ)চার্লস উইলকিন্স (ঘ)উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
উত্তর: উপেন্দ্রকিশোর রায়চৌধুরী।
১.১২বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন - (ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (খ)স্বামী বিবেকানন্দ (গ)দেবেন্দ্রনাথ ঠাকুর (ঘ)রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
১.১৩ 'একা' আন্দোলনের নেতা ছিলেন - (ক)মাদারি পাসি (খ)ডঃ আম্বেদকর (গ)বাবা রামচন্দ্র (ঘ)মহাত্মা গান্ধী
উত্তর: মাদারি পাসি।
১.১৪ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল - (ক)1920 খ্রিস্টাব্দে (খ)1917খ্রিস্টাব্দে (গ)1927খ্রিস্টাব্দে (ঘ)1929খ্রিস্টাব্দে
উত্তর:1920 খ্রিস্টাব্দে।
১.১৫বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল - (ক)পাঞ্জাবে (খ)মাদ্রাজে (গ)বোম্বাই-এ (ঘ)গুজরাটে
উত্তর: গুজরাটে।
১.১৬ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল - (ক)1904 খ্রিস্টাব্দে (খ)1911 খ্রিস্টাব্দে (গ)1906 খ্রিস্টাব্দে (ঘ)1905 খ্রিস্টাব্দে
উত্তর: 1905 খ্রিস্টাব্দে।
১.১৭ মাতঙ্গিনী হাজরা 'ভারত ছাড়ো' আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে - (ক) তমলুক (খ) সুতাহাটা (গ) বরিশালা (ঘ) পুরুলিয়া
উত্তর: তমলুক।
১.১৮দিপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন - (ক) বাসন্তী দেবী (খ) বীণা দাস (গ) লীলা নাগ (রায়) (ঘ) কল্পনা দত্ত উত্তর: লীলা নাগ (রায়)।
১.১৯ভারতের 'লৌহমানব' বলা হয় - (ক)মোহাত্মা গান্ধীকে (খ)রাজেন্দ্র প্রসাদ কে (গ)মোহম্মদ আলি জিন্নাহকে (ঘ)সর্দার বল্লভভাই প্যাটেলকে
উত্তর: সর্দার বল্লভভাই প্যাটেল ।
১.২০'এ ট্রেন টু পাকিস্তান' লিখেছেন - (ক)ভি পি মেনন (খ)খুশবন্ত সিং (গ)সলমন রুশদি (ঘ)জওহরলাল নেহেরু
উত্তর: খুশবন্ত সিং।
বিভাগ 'খ'
২। নিচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16 টি প্রশ্নের উত্তর দাও) : ১×১৬=১৬ উপবিভাগ :
২.১ একটি বাক্যে উত্তর দাও: ১×৪=৪
(২.১.১) 'সোমপ্রকাশ' পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর: দ্বারকানাথ বিদ্যাভূষণ।
(২.১.২) সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? উত্তর: সরকারি নথিপত্র সংরক্ষণ করা হয় মহাফেজখানায় বা লেখ্যাগারে বা আর্কাইভ-এ।
(২.১.৩) বাংলায় কোন শতকের নবজাগরণের শতক বলা হয়? উত্তর: উনিশ শতকের নবজাগরণের শতক বলা হয়।
(২.১.৪) 'উলগুলান' বলতে কী বোঝায়? উত্তর:'উলগুলান'বলতে বোঝায় 'চরম বিশৃঙ্খলা' বা 'বিদ্রোহ'কে।
উপবিভাগ-
২.২ ঠিক বা ভুল নির্ণয় করো: ১×৪=৪
(২.২.১ শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন।
উত্তর: ভুল।
(২.২.২) মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি।
উত্তর: ভুল
(২.২.৩) 'গোরা' উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপে সমাজকে সমর্থন করেছিলেন।
উত্তরঃ ভুল
(২.২.৪) গান্ধীজি ও ডঃ আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছিলেন।
উত্তরঃ ভুল
উপবিভাগ-২.৩
ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মেলানো :১×৪=৪
'ক' স্তম্ভ. 'খ' স্তম্ভ
(২.৩.১) অরবিন্দ ঘোষ (a) আজান্দ হিন্দ ফৌজ
(২.৩.২) তারকনাথ পালিত (b) বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ
(২.৩.৩) নবগোপাল মিত্র. (c) বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট
(২.৩.৪) রসিদ আলী (d) হিন্দু মেলা
উত্তর:
'ক' স্তম্ভ. 'খ' স্তম্ভ
(২.৩.১) অরবিন্দ ঘোষ. (b) বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ
(২.৩.২) তারকনাথ পালিত (c) বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট
(২.৩.৩) নবগোপাল মিত্র (d) হিন্দু মেলা
(২.৩.৪) রসিদ আলী. (a) আজান্দ হিন্দ ফৌজ।
উপবিভাগ-২.৪
প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থান গুলি চিহ্নিত করো ও নাম লেখ: ১×৪=৪
(২.৪.১) সাঁওতাল বিদ্রোহের এলাকা।
(২.৪.২) নীল বিদ্রোহের একটি কেন্দ্র।
(২.৪.৩) দেশীয় রাজ্য হায়দরাবাদ।
(২.৪.৪) পুনর্গঠিত রাজ্য গুজরাট।
অথবা
(কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য)
শূন্যস্থান পূরণ করো : ১×৪=৪
(২.৪.১) মাস্টারদা নামে পরিচিত ছিলেন______।
উত্তরঃ সূর্যসেন
(২.৪.২) ওয়াহাবি বলতে বোঝায়_____।
উত্তরঃ নবজাগরণ বা ধর্মীয় গোষ্ঠী।
(২.৪.৩) 'বর্তমান ভারত' গ্রন্থটির লেখক ছিলেন___।
উত্তরঃ স্বামী বিবেকানন্দ
(২.৪.৪) হরি সিং ছিলেন____ এর রাজা।
উত্তরঃ কাশ্মীর
উপবিভাগ ২.৫
নিম্নলিখিত বিবৃতি গুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা টি নির্বাচন করো : ১×৪=৪
(২.৫.১) বিবৃতি :' একা'আন্দোলন সংঘটিত হয়েছিল উত্তরপ্রদেশে।
ব্যাখ্যা ১: এটি ছিল ব্যক্তিগত আন্দোলন।
ব্যাখ্যা ২: এটি ছিল একটি কৃষক আন্দোলন।
ব্যাখ্যা ৩: এটি ছিল একটি শ্রমিক আন্দোলন
উত্তরঃ এটি ছিল একটি কৃষক আন্দোলন।
(৩.৫.২) বিবৃতি : ভারত সরকার ১৯২৯ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে।
ব্যাখ্যা ১: এর উদ্দেশ্যে ছিল বিপ্লবীদের দমন করা। ব্যাখ্যা ২: এর উদ্দেশ্য ছিল আইন অমান্য আন্দোলন দমন করা।
ব্যাখ্যা ৩: এর উদ্দেশ্যে ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা।
উত্তর: এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা।
(২.৫.৩) বিবৃতি : বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল।
ব্যাখ্যা ১: বামপন্থীরা ছিল জমিদার ও শিল্পপতিদের সমর্থক।
ব্যাখ্যা ২: তারা ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের সমর্থক। ব্যাখ্যা ৩: তারা ছিলো শ্রমিক কৃষকদের ব্রিটিশ বিরোধী ঐক্যবদ্ধ সংগ্রামের সমর্থক।
উত্তর: তারা ছিলো শ্রমিক-কৃষক ব্রিটিশবিরোধী ঐক্য সংগ্রামের সমর্থক।
(২.৫.৪) বিবৃতি : ভারতে নারীরা জাতীয় আন্দোলনে প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়।
ব্যাখ্যা ১: কারণ তারা গান্ধীজীর দ্বারা অনুপ্রাণিত হয়েছিল।
ব্যাখ্যা ২: কারণ তারা অরবিন্দ ঘোষের বিপ্লবী ভাবধারায় দ্বারা অনুপ্রাণিত হয়েছিল।
ব্যাখ্যা ৩: কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল।
উত্তর: কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল।
👉SET-2:
বিভাগ—ক
১. সঠিক উত্তরটি নির্বাচন করো : ১x২০ =২০ ১.১ 'জীবনের ঝরাপাতা' গ্রন্থটি হল একটি — (ক) উপন্যাস (খ) কাব্যগ্রন্থ (গ) জীবনীগ্রন্থ (ঘ) আত্মজীবনী
উত্তরঃ (ঘ) আত্মজীবনী ।
১.২ 'সোমপ্রকাশ' ছিল একটি — (ক) দৈনিক পত্রিকা (খ) সাপ্তাহিক পত্রিকা (গ) পাক্ষিক পত্রিকা (ঘ) মাসিক পত্রিকা
উত্তরঃ (খ) সাপ্তাহিক পত্রিকা ।
১.৩ 'নীলদর্পণ' নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন — (ক) কালীপ্রসন্ন সিংহ (খ) মাইকেল মধুসূদন দত্ত (গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায় (ঘ) রেভাঃ জেমস লং উত্তরঃ (ঘ) রেভাঃ জেমস লং ।
১.৪ সতীদাহ প্রথা রদ হয় — (ক) ১৮২৮ খ্রিস্টাব্দে (খ) ১৮২৯ খ্রিস্টাব্দে (গ) ১৮৩০ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৫৬ খ্রিস্টাব্দেে
উত্তরঃ (খ) ১৮২৯ খ্রিস্টাব্দে।
১.৫ সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন — (ক) বিজয় কৃষ্ণ গোস্বামী (খ) স্বামী বিবেকানন্দ (গ) শ্রীরামকৃষ্ণ (ঘ) কেশব চন্দ্র সেন
উত্তরঃ (গ) শ্রীরামকৃষ্ণ ।
১.৬ কোল বিদ্রোহ (১৮৩১-৩২) অনুষ্ঠিত হয়েছিল — (ক) মেদিনীপুরে (খ) ঝাড়গ্রামে (গ) ছোটোনাগপুরে (ঘ) রাঁচিতে
উত্তরঃ (ঘ) রাঁচিতে ।
১.৭ ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় — (ক) ১৮৫৯ খ্রিস্টাব্দে (খ) ১৮৬০ খ্রিস্টাব্দে (গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৭৮ খ্রিস্টাব্দে
উত্তরঃ (গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে।
১.৮ ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন — (ক) রমেশচন্দ্র মজুমদার (খ) সুরেন্দ্রনাথ সেন (গ) বিনায়ক দামোদর সাভারকার (ঘ) দাদাভাই নৌরজি
উত্তরঃ (গ) বিনায়ক দামোদর সাভারকার।
১.৯ ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে — (ক) ১৮৫৭ খ্রিস্টাব্দে (খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে (গ) ১৯১৯ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৪৭ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে।
১.১০ ভারত সভার প্রথম সভাপতি ছিলেন — (ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (খ) আনন্দমোহন বসু (গ) রেভাঃ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় (ঘ) শিবনাথ শাস্ত্রী উত্তরঃ (গ) রেভাঃ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়।
১.১১ বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল — (ক) বর্ণপরিচয় (খ) আ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গোয়েজ (গ) মঙ্গল সমাচার মতিয়ের (ঘ) অন্নদামঙ্গল
উত্তরঃ (খ) আ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গোয়েজ।
১.১২ 'ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স' -এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন — (ক) জগদীশচন্দ্র বসু (খ) সি.ভি. রমন (গ) প্রফুল্লচন্দ্র রায় (ঘ) সত্যেন্দ্রনাথ বসু
উত্তরঃ (খ) সি.ভি. রমন।
১.১৩ বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল — (ক) বাংলার কৃষক শ্রেণি (খ) মধ্যবিত্ত শ্রেণি (গ) জমিদার শ্রেণি (ঘ) ছাত্রসমাজ
উত্তরঃ (ক) বাংলার কৃষক শ্রেণি।
১.১৪ বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন — (ক) বিহারে (খ) যুক্তপ্রদেশে (গ) রাজস্থানে (ঘ) মহারাষ্ট্রে
উত্তরঃ (খ) যুক্তপ্রদেশে ।
১.১৫ রম্পা উপজাতীয় বিদ্রোহ সংঘটিত হয় — (ক) মালাবার অঞ্চলে (খ) কোঙ্কন উপকূলে (গ) উড়িষ্যায় (ঘ) গোদাবরী উপত্যকায়
উত্তরঃ (ঘ) গোদাবরী উপত্যকায়।
১.১৬ 'নারী কর্ম মন্দির' প্রতিষ্ঠা করেছিলেন — (ক) উর্মিলা দেবী (খ) বাসন্তী দেবী (গ) কল্পনা দত্ত (ঘ) লীলা রায় (নাগ)
উত্তরঃ (ক) উর্মিলা দেবী ।
১.১৭ সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবীদলের নাম ছিল — (ক) অনুশীলন সমিতি (খ) গদর দল (গ) ইন্ডিয়ান রিপাবলিক্যান আর্মি (ঘ) বেঙ্গল ভলান্টিয়ার্স
উত্তরঃ (গ) ইন্ডিয়ান রিপাবলিক্যান আর্মি ।
১.১৮ দলিতদের 'হরিজন' আখ্যা দিয়েছিলেন — (ক) জ্যোতিবা ফুলে (খ) নারায়ণ গুরু (গ) গান্ধিজি (ঘ) ড. আম্বেদকর
উত্তরঃ (গ) গান্ধিজি ।
১.১৯ স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয় — (ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে (খ) ১৯৫০ খ্রিস্টাব্দে (গ) ১৯৫৩ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৫৫ খ্রিস্টাব্দে
উত্তরঃ (গ) ১৯৫৩ খ্রিস্টাব্দে ।
১.২০ গোয়া ভারতভুক্ত হয় — (ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে (খ) ১৯৫৬ খ্রিস্টাব্দে (গ) ১৯৬১ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৭১ খ্রিস্টাব্দে
উত্তরঃ (গ) ১৯৬১ খ্রিস্টাব্দে ।
বিভাগ—খ
২. যে-কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে) : ১x১৬=১৬
উপবিভাগ—২.১
একটি বাক্যে উত্তর দাও :
২.১.১ 'ভারতমাতা' চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত?
উত্তরঃ বঙ্গভঙ্গ – বিরোধী স্বদেশি আন্দোলনের
২.১.২ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (১৯২০) কোথায় প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ বোম্বাই - এ
২.১.৩ ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৩৯ খ্রিস্টাব্দে
২.১.৪ মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ হরিচাঁদ ঠাকুর
উপবিভাগ—২.২
ঠিক বা ভুল নির্ণয় করো :
২.২.১ মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয়শংকর।
উত্তরঃ ঠিক
২.২.২ ভারতসভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিলেন। উত্তরঃ মিথ্যা
২.২.৩ ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম।
উত্তরঃ মিথ্যা
২.২.৪ বাংলায় লাইনো টাইপ প্রবর্তন করেন বিদ্যাসাগর। উত্তরঃ মিথ্যা
উপবিভাগ—২.৩
২.৩ ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :
স্তম্ভ ‘A’ স্তম্ভ 'B'
২.৩.১ জহরলাল নেহেরু (১) অসহযোগ আন্দোলন
২.৩.২ বীরেন্দ্রনাথ শাসমল (২) পুনা চুক্তি (১৯৩২)
২.৩.৩ কালীপ্রসন্ন সিংহ (৩) "লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার"
২.৩.৪ ড. আম্বেদকর (৪) হুতুম পেঁচার নকশা
উত্তর :
২.৩.১ জহরলাল নেহেরু - (৩) "লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার"
২.৩.২ বীরেন্দ্রনাথ শাসমল - (১) অসহযোগ আন্দোলন ২.৩.৩ কালীপ্রসন্ন সিংহ - (৪) হুতুম পেঁচার নকশা
২.৩.৪ ড. আম্বেদকর -. (২) পুনা চুক্তি (১৯৩২)
উপবিভাগ—২.৪
প্রদত্ত ভারতবর্ষের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো :
২.৪.১ চুয়াড় বিদ্রোহের এলাকা,
২.৪.২ মুন্ডা বিদ্রোহের এলাকা,
২.৪.৩ মহাবিদ্রোহের (১৮৫৭) কেন্দ্র ঝাঁসি,
২.৪.৪ দেশীয় রাজ্য জুনাগড়
অথবা,
(কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য) শূন্যস্থান পূরণ করো:
২.৪.১ ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল __________ খ্রিস্টাব্দে।
উত্তরঃ ১৮০০ খ্রিস্টাব্দে
২.৪.২ __________ ছিলেন বারাসাত বিদ্রোহের নেতা। উত্তরঃ তিতুমির
২.৪.৩ প্রফুল্লচন্দ্র রায় ছিলেন _________ শাস্ত্রের অধ্যাপক।
উত্তরঃ রসায়ন
২.৪.৪ 'মাস্টারদা' বলা হত ________ কে।
উত্তরঃ সূর্য সেন
উপবিভাগ—২.৫
নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :
২.৫.১ বিবৃতি : উনিশ শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত ।
ব্যাখ্যা ১ : কারণ শুধুমাত্র গ্রামবাংলায় নবজাগরণ হয়েছিল।
ব্যাখ্যা 2 : কারণ এই নবজাগরণ সীমিত ছিল শুধুমাত্র সাহিত্যের ক্ষেত্রে।
ব্যাখ্যা ৩ : কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল। উত্তরঃ ব্যাখ্যা ৩ : কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল।
২.৫.২ বিবৃতি : ১৮৭২ খ্রিস্টাব্দে ইংরেজ সরকার 'তিন আইন' পাস করে।
ব্যাখ্যা ১ : এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল হিন্দু-মুসলমান-খ্রীষ্টান সমাজকে ঐক্যবদ্ধ করা।
ব্যাখ্যা ২ : এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল জনগণের অর্থনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক উন্নতি সাধন করা। ব্যাখ্যা ৩ : এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ করা এবং বিধবা বিবাহ আইনসিদ্ধ করা।
উত্তরঃ ব্যাখ্যা ৩ : এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ করা এবং বিধবা বিবাহ আইনসিদ্ধ করা।
২.৫.৩ বিবৃতি : রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থা পছন্দ করতেন না।
ব্যাখ্যা ১ : কারণ, এই শিক্ষাব্যবস্থা ছিল ব্যয়সাপেক্ষ। ব্যাখ্যা ২ : কারণ, এই শিক্ষাব্যবস্থার মাধ্যম ছিল মাতৃভাষা।
ব্যাখ্যা ৩ : কারণ, এই শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাত না।
উত্তরঃ ব্যাখ্যা ৩ : কারণ, এই শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাত না।
২.৫.৪ বিবৃতি : সরলা দেবী চৌধুরানি লক্ষীর ভান্ডার প্রতিষ্ঠা করেছিলেন।
ব্যাখ্যা ১ : বিদেশি পণ্য বিক্রির জন্য।
ব্যাখ্যা ২ : আন্দোলনকারী মহিলাদের সাহায্যের জন্য। ব্যাখ্যা ৩ : স্বদেশী পণ্য বিক্রির জন্য।
উত্তরঃ ব্যাখ্যা ৩ : স্বদেশী পণ্য বিক্রির জন্য।
👉SET-3:
বিভাগ - 'ক'
১। সঠিক উত্তরটি নির্বাচন করো : ২০ x ১ = ২০
১.১ মোহনবাগান ক্লাব আই.এফ.এ. শিল্ড জয় করেছিল — (ক) ১৮৯০ খ্রিঃ (খ) ১৯০৫ খ্রিঃ (গ) ১৯১১ খ্রিঃ (ঘ) ১৯১৭ খ্রিঃ
উত্তরঃ (গ) ১৯১১ খ্রিঃ ।
১.২ দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন — (ক) চলচ্চিত্রের সঙ্গে (খ) ক্রীড়া জগতের সঙ্গে (গ) স্থানীয় ইতিহাসচর্চার সঙ্গে (ঘ) পরিবেশের ইতিহাস চর্চার সঙ্গে
উত্তরঃ (ক) চলচ্চিত্রের সঙ্গে ।
১.৩ 'গ্রামবার্তা প্রকাশিকা' প্রকাশিত হত — (ক) যশোর থেকে (খ) রানাঘাট থেকে (গ) কুষ্ঠিয়া থেকে (ঘ) বারাসাত থেকে
উত্তরঃ (গ) কুষ্ঠিয়া থেকে ।
১.৪ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বি.এ. পরীক্ষা অনুষ্ঠিত হয় — (ক) ১৮৫৭ খ্রিঃ (খ) ১৮৫৮ খ্রিঃ (গ) ১৮৫৯ খ্রিঃ (ঘ) ১৮৬০ খ্রিঃ
উত্তরঃ (ঘ) ১৮৬০ খ্রিঃ ।
১.৫ কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন — (ক) ড. এম. জে. ব্রামলি (খ) ড. এইচ. এইচ. গুডিভ (গ) ড. এন. ওয়ালিশ (ঘ) ড. জে. গ্রান্ট
উত্তরঃ (ক) ড. এম. জে. ব্রামলি ।
১.৬ তিতুমিরের প্রকৃত নাম ছিল — (ক) চিরাগ আলি (খ) হায়দর আলি (গ) মির নিসার আলি (ঘ) তোরাপ আলি
উত্তরঃ (গ) মির নিসার আলি ।
১.৭ সন্ন্যাসী-ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন — (ক) রানি কর্ণাবতী (খ) রানি শিরোমণি (গ) দেবী চৌধুরানী (ঘ) রানী দুর্গাবতী
উত্তরঃ (গ) দেবী চৌধুরানী ।
১.৮ "বন্দেমাতরম" সংগীতটি রচিত হয় — (ক) ১৮৭০ খ্রিঃ (খ) ১৮৭২ খ্রিঃ (গ) ১৮৭৫ খ্রিঃ (ঘ) ১৮৭৬ খ্রিঃ উত্তরঃ (গ) ১৮৭৫ খ্রিঃ ।
১.৯ 'বর্তমান ভারত' গ্রন্থটি রচনা করেন — (ক) অক্ষয় কুমার দত্ত (খ) রাজনারায়ণ বসু (গ) স্বামী বিবেকানন্দ (ঘ) রমেশচন্দ্র মজুমদার
উত্তরঃ (গ) স্বামী বিবেকানন্দ ।
১.১০ গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন — (ক) সঙ্গীত শিল্পী (খ) নাট্যকার (গ) কবি (ঘ) ব্যঙ্গ চিত্রশিল্পী
উত্তরঃ (ঘ) ব্যঙ্গ চিত্রশিল্পী ।
১.১১ 'বর্ণপরিচয়' প্রকাশিত হয়েছিল — (ক) ১৮৪৫ খ্রিঃ (খ) ১৮৫০ খ্রিঃ. (গ) ১৮৫৫ খ্রিঃ (ঘ) ১৮৬০ খ্রিঃ
উত্তরঃ (গ) ১৮৫৫ খ্রিঃ ।
১.১২ বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট প্রতিষ্ঠিত হয় — (ক) ১৯০৫ খ্রিঃ (খ) ১৯০৬ খ্রিঃ (গ) ১৯১১ খ্রিঃ (ঘ) ১৯১২ খ্রিঃ
উত্তরঃ (খ) ১৯০৬ খ্রিঃ ।
১.১৩ সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন — (ক) এন. জি. রঙ্গ (খ) স্বামী সহজানন্দ (গ) বাবা রামচন্দ্র (ঘ) লালা লাজপত রায়
উত্তরঃ (খ) স্বামী সহজানন্দ ।
১.১৪ কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল — (ক) কলকাতায় (খ) দিল্লিতে (গ) বোম্বাইতে (ঘ) মাদ্রাজে উত্তরঃ (ঘ) মাদ্রাজে ।
১.১৫ 'ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি' যুক্ত ছিল — (ক) রাওলাট সত্যাগ্রহে (খ) অসহযোগ আন্দোলনে (গ) বারদৌলি সত্যাগ্রহে (ঘ) সাইমন কমিশন বিরোধী আন্দোলনে
উত্তরঃ (গ) বারদৌলি সত্যাগ্রহে ।
১.১৬ বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন — (ক) বীণা দাস (খ) কল্পনা দত্ত (গ) প্রীতিলতা ওয়াদ্দেদার (গ) সুনীতি চৌধুরি
উত্তরঃ (ক) বীণা দাস ।
১.১৭ অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন — (ক) শচীন্দ্র প্রসাদ বসু (খ) কৃষ্ণ কুমার মিত্র (গ) চিত্তরঞ্জন দাস (ঘ) আনন্দমোহন বসু
উত্তরঃ (ক) শচীন্দ্র প্রসাদ বসু ।
১.১৮ ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল- (ক) মালাবারে (খ) মাদ্রাজে (গ) মহারাষ্ট্রে (ঘ) গোদাবরী উপত্যকায়
উত্তরঃ (খ) মাদ্রাজে।
১.১৯ যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় — (ক) কাশ্মীর (খ) হায়দ্রাবাদ (গ) জুনাগড় (ঘ) জয়পুর
উত্তরঃ (গ) জুনাগড় ।
১.২০ ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় — (ক) ১৯৫৩ খ্রিঃ (খ) ১৯৫৬ খ্রিঃ (গ) ১৯৬০ খ্রিঃ (ঘ) ১৯৬৫ খ্রিঃ
উত্তরঃ (গ) ১৯৬০ খ্রিঃ ।
বিভাগ - 'খ'
২। যে-কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি প্রশ্নের উত্তর দিতে হবে) : ১৬ x ১ = ১৬
উপবিভাগ - ২.১
একটি বাক্যে উত্তর দাও:
(২.১.১) 'গোরা' উপন্যাসটি কে রচনা করেন?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
(২.১.২) বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম লেখো।
উত্তরঃ আনন্দ মঙ্গল।
(২.১.৩) কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়? উত্তরঃ ১৮০০ খ্রিস্টাব্দে
(২.১.৪) ঊষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন?
উত্তরঃ ভারত ছাড় আন্দোলনের সাথে
উপবিভাগ - ২.২
ঠিক বা ভুল নির্ণয় করো :
(২.২.১) 'সোমপ্রকাশ' পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ।
উত্তরঃ ঠিক
(২.২.২) কলকাতা বিশ্ববিদ্যালয় -এর প্রথম মহিলা এম.এ. ছিলেন কাদম্বিনী বসু (গাঙ্গুলি)।
উত্তরঃ ঠিক
(২.২.৩) বাংলা সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী।
উত্তরঃ ভুল
(২.২.৪) দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন কল্পনা দত্ত।
উত্তরঃ ভূল
উপবিভাগ - ২.৩
'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও :
স্তম্ভ ‘A’. স্তম্ভ 'B'
(২.৩.১) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১) হিন্দু বালিকা বিদ্যালয়
(২.৩.২) নবগোপাল মিত্র (২) কৃষক আন্দোলন
(২.৩.৩) বীরেন্দ্রনাথ শাসমল (৩) হিন্দু মেলা
(২.৩.৪) ড্রিঙ্কওয়াটার বেথুন (৪) বঙ্গদর্শন
উত্তরঃ
(২.৩.১) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় -(৪) বঙ্গদর্শন
(২.৩.২) নবগোপাল মিত্র - (৩) হিন্দু মেলা
(২.৩.৩) বীরেন্দ্রনাথ শাসমল - (২) কৃষক আন্দোলন (২.৩.৪) ড্রিঙ্কওয়াটার বেথুন - (১) হিন্দু বালিকা বিদ্যালয়
উপবিভাগ - ২.৪
প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত কর :
(২.৪.১) সাঁওতাল বিদ্রোহের (১৮৫৫) এলাকা।
(২.৪.২) বারাসাত বিদ্রোহের এলাকা।
(২.৪.৩) নীলবিদ্রোহের অন্যতম কেন্দ্র : যশোর।
(২.৪.৪) দেশীয় রাজ্য হায়দ্রাবাদ। অথবা, (কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য)
(২.৪.১) সরলাদেবী চৌধুরানী আত্মজীবনী গ্রন্থের নাম _______। উত্তরঃ জীবনের ঝরাপাতা
(২.৪.২) কলকাতা মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠিত হয় _______ খ্রিস্টাব্দে।
উত্তরঃ ১৮৩৫ খ্রিস্টাব্দে
(২.৪.৩) সুই মুণ্ডা ছিলেন _______ বিদ্রোহের অন্যতম নেতা। উত্তরঃ কোল।
(২.৪.৪) ভারতসভা প্রতিষ্ঠিত হয় _______ খ্রিস্টাব্দে। উত্তরঃ ১৮৭৬ খিস্টাব্দে।
উপবিভাগ - ২.৫
নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক বাক্যটি নির্বাচন কর।
(২.৫.১) বিবৃতি : রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন (১৮২৩ খ্রিঃ)।
ব্যাখ্যা ১ : সতীদাহ প্রথা বন্ধের অনুরোধ জানিয়ে।
ব্যাখ্যা ২ : ভারতে পাশ্চাত্য শিক্ষাবিস্তারের আবেদন জানিয়ে।
ব্যাখ্যা ৩ : ভারতে সংস্কৃত শিক্ষাবিস্তারের আবেদন জানিয়ে।
উত্তরঃ ব্যাখ্যা ২ : ভারতে পাশ্চাত্য শিক্ষাবিস্তারের আবেদন জানিয়ে।
(২.৫.২) বিবৃতি : স্বামী বিবেকানন্দ 'বর্তমান ভারত' গ্রন্থটি রচনা করেন।
ব্যাখ্যা ১ : তাঁর উদ্দেশ্য ছিল আধুনিক ভারতের ইতিহাস প্রণয়ন করা।
ব্যাখ্যা ২ : তাঁর উদ্দেশ্য ছিল নব্য হিন্দুধর্ম প্রচার করা। ব্যাখ্যা ৩ : তাঁর উদ্দেশ্য ছিল স্বদেশিকতা প্রচার করা। উত্তরঃ ব্যাখ্যা ২ : তাঁর উদ্দেশ্য ছিল নব্য হিন্দুধর্ম প্রচার করা।
(২.৫.৩) বিবৃতি : বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক-কৃষকদের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি।
ব্যাখ্যা ১ : শ্রমিক-কৃষকরা এই আন্দোলনের বিরোধী ছিল।
ব্যাখ্যা ২ : ব্রিটিশ সরকার শ্রমিক-কৃষকদের আন্দোলনের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল।
ব্যাখ্যা ৩ : বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণির আন্দোলন।
উত্তরঃ ব্যাখ্যা ৩ : বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণির আন্দোলন।
(২.৫.৪) বিবৃতি : গান্ধিজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি।
ব্যাখ্যা ১ : গান্ধিজি ছিলেন জমিদার শ্রেণির প্রতিনিধি। ব্যাখ্যা ২ : গান্ধিজি হিংসাত্মক আন্দোলনের বিরোধী ছিলেন।
ব্যাখ্যা ৩ : গান্ধিজি শ্রেণিসংগ্রামের পরিবর্তে শ্রেণি সমন্বয়ে বিশ্বাসী ছিলেন।
উত্তরঃ ব্যাখ্যা ২ : গান্ধিজি হিংসাত্মক আন্দোলনের বিরোধী ছিলেন।
👉SET-4:
বিভাগ ‘ ক ’
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ : ১ × ২০ = ২০
বেছে নিয়ে লেখ : ১ x ২০ = ২০
১.১ 'বিশ্বপরিবেশ দিবস' পালিত হয় —
(ক) ৮ই জানুয়ারি (খ) ২৪শে ফেব্রুয়ারি (গ) ৮ই মার্চ (ঘ) ৫ই জুন
Ans. (ঘ) ৫ জুন
১.২ ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে —
(ক) পর্তুগিজ (খ) ইংরেজ (গ) মুঘল (ঘ) ওলন্দাজ
Ans. (ক) পোর্তুগিজ
১.৩ প্রথম সরকারি শিক্ষা কমিশন (হান্টার কমিশন) গঠিত হয় —
(ক) ১৮৭২ খ্রিঃ (খ) ১৮৭৮ খ্রিঃ (গ) ১৮৮২ খ্রিঃ (ঘ) ১৮৯০ খ্রিঃAns.
Ans. (গ) ১৮৮২ খ্রি
১.৪ দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মসমাজে যোগ দেন —
(ক) ১৮৩০ খ্রিঃ (খ) ১৮৩৩ খ্রিঃ (গ) ১৮৪৩ খ্রিঃ (ঘ) ১৮৫০ খ্রিঃ
Ans. (খ) ১৮৩৩ খ্রি.
১.৫ বাংলার নবজাগরণ ছিল —
(ক) ব্যক্তিকেন্দ্রিক (খ) প্রতিষ্টানকেন্দ্রিক (গ) কলকাতাকেন্দ্রিক (ঘ) গ্রামকেন্দ্রিক
Ans. (গ) কলকাতাকেন্দ্রিক
১.৬ দ্বিতীয় অরণ্য আইনে (১৮৭৮) লাভবান হয়েছিল —
(ক) আদিবাসী সম্প্রদায় (খ) ব্রিটিশ সরকার (গ) ব্যবসায়ী শ্রেণি (ঘ) ব্রিটিশ সরকার ও আদিবাসীশ্রেণি উভয়ই
Ans. (খ) ব্রিটিশ সরকার
১.৭ 'হুল' কথাটির অর্থ হল —
(ক) ঈশ্বর (খ) স্বাধীনতা (গ) অস্ত্র (ঘ) বিদ্রোহ
Ans. (ঘ) বিদ্রোহ
১.৮ মহারানির ঘোষণাপত্রের (১৮৫৮) প্রধান উদ্দেশ্য ছিল —
(ক) ভারতবাসীর আনুগত্য অর্জন
(খ) ভারতে ব্রিটিশদের একচেটিয়া ব্যবসার অধিকার লাভ
(গ) ভারতীয় প্রজাদের স্বায়ত্তশাসনের অধিকার প্রধন
(ঘ) মহাবিদ্রোহে (১৮৫৭) বন্দী ভারতীয়দের মুক্তিদান
Ans. (ক) ভারতবাসীর আনুগত্য অর্জন
১.৯ ল্যান্ডহোল্ডার্স সোসাইটির সভাপতি ছিলেন —
(ক) রাজা রাধাকান্ত দেব (খ) প্রসন্ন কুমার ঠাকুর (গ) রাজা রামমোহন রায় (ঘ) দ্বারকানাথ ঠাকুর
Ans. (ক) রাজা রাধাকান্ত দেব
১.১০ হিন্দু মেলার সম্পাদক ছিলেন —
(ক) নবগোপাল মিত্র (খ) গণেন্দ্রনাথ ঠাকুর (গ) রাজনারায়ণ বসু (ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর
Ans. (খ) গনেন্দ্রনাথ ঠাকুর
১.১১ বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয় —
(ক) ১৫৫৬ খ্রিঃ (খ) ১৭৭৮ খ্রি (গ) ১৭৮৫ খ্রি (ঘ) ১৮০০ খ্রি
Ans. (খ) ১৭৭৮ খ্রি.
১.১২ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ ছিলেন —
(ক) অরবিন্দ ঘোষ (খ) সতীশচন্দ্র বসু (গ) যোগেশচন্দ্র ঘোষ (ঘ) প্রমথনাথ বসু
Ans. (ঘ) প্রমথনাথ বসু
১.১৩ 'দেশপ্রাণ' নামে পরিচিত ছিলেন —
(ক) সতীশচন্দ্র সামন্ত (খ) অশ্বিনীকুমার দত্ত (গ) বীরেন্দ্র শাসমল (ঘ) যতীন্দ্রমোহন সেনগুপ্ত
Ans. (গ) বীরেন্দ্রনাথ শাসমল
১.১৪ মোপালা বিদ্রোহ (১৯২১) হয়েছিল —
(ক) মালাবার উপকূলে (খ) কোঙ্কন উপকূলে (গ) গোদাবরী উপত্যাকায় (ঘ) তেলেঙ্গানা অঞ্চলে
Ans. (ক) মালাবার উপকূলে
১.১৫ 'মিরাট ষড়যন্ত্র মামলা' (১৯২৯) হয়েছিল —
(ক) জাতীয় কংগ্রেসের বিরুদ্ধে
(খ) বিপ্লবীদের বিরুদ্ধে
(গ) শ্রমিক নেতাদের বিরুদ্ধে
(ঘ) কৃষক নেতাদের বিরুদ্ধে
Ans. (গ) শ্রমিক নেতাদের বিরুদ্ধে
১.১৬ 'নারী সত্যাগ্রহ সমিতি' প্রতিষ্ঠিত হয়েছিল —
(ক) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়ে
(খ) অসহযোগ আন্দোলনের সময়ে
(গ) আইন-অমান্য আন্দোলনের সময়ে
(ঘ) ভারত-ছাড়ো আন্দোলনের সময়ে
Ans. (গ) আইন-অমান্য আন্দোলনের সময়ে
১.১৭ 'মাস্টার-দা' নামে পরিচিত ছিলেন —
(ক) বেণীমাধব দাস (খ) সূর্য সেন (গ) কৃষ্ণকুমার মিত্র (ঘ) হেমচন্দ্র ঘোষ
Ans. (খ) সূর্য সেন
১.১৮ মাদ্রাজে 'আত্মসম্মান আন্দোলন' শুরু করেন —
(ক) রামস্বামী নাইকার (খ) নারায়ণ গুরু (গ) ভীমরাও আম্বেদকর (ঘ) গান্ধিজি
Ans. (ক) রামস্বামী নাইকার
১.১৯ স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল —
(ক) কাশ্মীর (খ) জুনাগড় (গ) হায়দ্রাবাদ (ঘ) জয়পুর
Ans. (গ) হায়দ্রাবাদ
১.২০ পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত ছিল —
(ক) গোদাবরী উপত্যকায় (খ) দক্ষিণ উড়িষ্যায় (গ) কাথিয়াবাড় উপদ্বীপে (ঘ) মালাবার উপকূলে
Ans. (ঘ) মালাবার উপকূলে
বিভাগ ‘ খ ’ ২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও ( প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১ টি করে মোট ১৬ টি প্রশ্নের উত্তর দাও ) : ১ × ১৬ = ১৬
উপবিভাগ : ২.১
২.১ একটি বাক্যে উত্তর দাও : ১×৪=৪
( ২.১.১ ) বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কী ? উত্তরঃ- সত্তর বৎসর।
( ২.১.২ ) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন ? উত্তরঃ- গুরুদাস বন্দ্যোপাধ্যায়।
( ২.১.৩ ) কত খ্রিষ্টাব্দে ‘ নীল কমিশন ' গঠিত হয় ? উত্তরঃ- ১৮৬০ খ্রিস্টাব্দে।
( ২.১.৪ ) ' বর্ণপরিচয় ' কে রচনা করেন ? উত্তরঃ- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
উপবিভাগ : ২.২
২.২ ঠিক বা ভুল নির্ণয় কর : ১×৪=৪
( ২.২.১ ) ' নদীয়া কাহিনী ' গ্রন্থটি ‘ শহরের ইতিহাস ' - এর অন্তর্গত । উত্তরঃ- ভুল।
( ২.২.২ ) বাবা রামচন্দ্র ছিলেন ব্রাহ্মসমাজের নেতা । উত্তরঃ- ভুল।
( ২.২.৩ ) ফরোয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু । উত্তরঃ- ঠিক।
( ২.২.৪ ) লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী । উত্তরঃ- ভুল।
উপবিভাগ : ২.৩
২.৩ ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :
স্তম্ভ ‘A’ স্তম্ভ 'B'
(২.৩.১) টমাস ব্যাবিংটন মেকলে (১) ল্যান্ডহোল্ডার্স সোসাইটি
(২.৩.২) কেশবচন্দ্র সেন (২) বর্তমান ভারত
(২.৩.৩ ) রাজা রাধাকান্ত দেব (৩) পাশ্চাত্য শিক্ষা
(২.৩.৪) স্বামী বিবেকানন্দ। (৪) নববিধান
উত্তরঃ-
২.৩.১ টমাস ব্যাবিংটন মেকলে - (৩) পাশ্চাত্য শিক্ষা ২.৩.২ কেশবচন্দ্র সেন - (৪) নববিধান
২.৩.৩ রাজা রাধাকান্ত দেব - (১) ল্যান্ড হোল্ডার্স সোসাইটি
২.৩.৪ স্বামী বিবেকানন্দ - (২) বর্তমান ভারত
উপবিভাগ : ২.৪
২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত কর ও নামাঙ্কিত কর :
( ২,৪.১ ) বাংলায় ওয়াহাবি আন্দোলনের বারাসাত ।
( ২.৪.২ ) নীলবিদ্রোহের অন্যতম কেন্দ্র – যশোহর নদিয়া ।
( ২.৪.৩ ) মহাবিদ্রোহের ( ১৮৫৭ ) অন্যতম কেন্দ্র মিরাট । -
( ২.৪.৪ ) পুনর্গঠিত রাজ্য ( ১৯৬০ ) – মহারাষ্ট্র । -
উপবিভাগ : ২.৫
২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন কর : ১×৪=৪
( ২.৫.১ ) বিবৃতি : হ্যালহেড তাঁর বাংলা ব্যাকরণ গ্রন্থ লেখেন এদেশীয় ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা শেখাবার জন্য ।
ব্যাখ্যা ১ : কারণ , এ দেশের ইংরেজ কর্মচারীরা বাংলা ভাষা ও সাহিত্যের অনুরাগী ছিলেন ।
ব্যাখ্যা ২ : কারণ , বাংলা ভাষা না জানলে ইংরেজ কর্মচারীদের পদোন্নতি হত না।
ব্যাখ্যা ৩ : কারণ , এ দেশে বাণিজ্য ও প্রশাসন চালাবার জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করা প্রয়োজন ছিল ।
উত্তরঃ - ব্যাখ্যা ৩ : কারণ এদেশে বানিজ্য ও প্রশাসন চালাবার জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করা প্রয়োজন ছিল।
( ২.৫.২ ) বিবৃতি : বারদৌলি সত্যাগ্রহ অনুষ্ঠিত হয় ১৯২৮ খ্রিষ্টাব্দে ।
ব্যাখ্যা ১ : এই আন্দোলন ছিল , ভূ - স্বামী ধনী কৃষকদের অত্যাচারের বিরুদ্ধে ভূমিহীন দরিদ্র কৃষি - শ্রমিকদের আন্দোলন ।
ব্যাখ্যা ২ : এই আন্দোলন ছিল , ভূমি রাজস্ব বৃদ্ধির প্রতিবাদে সরকারের বিরুদ্ধে ভূ - স্বামী ধনী কৃষকশ্রেণির আন্দোলন ।
ব্যাখ্যা ৩ : এই আন্দোলন ছিল , ভূমি রাজস্ব বৃদ্ধির প্রতিবাদে ভূ - স্বামী ধনী কৃষকশ্রেণি এবং ভূমিহীন দরিদ্র কৃষক শ্রেণির মিলিত আন্দোলন ।
উত্তরঃ- ব্যাখ্যা ৩ : এই আন্দোলন ছিল ভূমি রাজস্ব বৃদ্ধির প্রতিবাদে ভূস্বামী ধনী কৃষক শ্রেণী এবং ভূমিহীন কৃষক শ্রেণীর মিলিত আন্দোলন।
( ২.৫.৩ ) বিবৃতি : ভারতছাড়ো আন্দোলনের ( ১৯৪২ ) সময়ে ভোগেশ্বরী ফুকোননী পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন ।
ব্যাখ্যা ১ : ভোগেশ্বরী ফুকোননী পুলিশের সঙ্গে সশস্ত্র সংগ্রামে মারা যান ।
ব্যাখ্যা ২ : আন্দোলনের ( ১৯৪২ ) সময়ে ভোগেশ্বরী ফুকোননী পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন । ভোগেশ্বরী ফুকোননী পুলিশের সঙ্গে সশস্ত্র সংগ্রামে মারা যান । পলাতকা বিপ্লবী ভোগেশ্বরী ফুকোননী আত্মসমর্পণ করতে অস্বীকৃত হলে পুলিশ তাকে গুলি করে ।
ব্যাখ্যা ৩ : ভোগেশ্বরী ফুকোননী অসমের নওগাঁ জেলার পুলিশ থানায় জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টা করলে পুলিশের গুলিতে মারা যান ।
উত্তরঃ- ব্যাখ্যা ১ : ভোগেশ্বরী ফুকোননী পুলিশের সঙ্গে সশস্ত্র সংগ্রামে মারা যান।
( ২.৫.৪ ) বিবৃতি : সাম্প্রদায়িক বাটোয়ারার ( ১৯৩২ ) মাধ্যমে অনুন্নত শ্রেণিদের পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হলে গান্ধিজি তার প্রতিবাদে আমরণ অনশন শুরু করেন । ব্যাখ্যা ১ : গান্ধিজি ছিলেন অনুন্নত শ্রেণিদের নির্বাচনী অধিকারের বিরোধী ।
ব্যাখ্যা ২ : হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরীর প্রতিবাদে গান্ধিজি অনশন করেন ।
ব্যাখ্যা ৩ : জাতীয় কংগ্রেসের নির্দেশে গান্ধিজি প্রতিবাদী অনশন করেছিলেন ।
উত্তরঃ- ব্যাখ্যা ২ : হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরীর প্রতিবাদে গান্ধীজী অনশন করেন।
👉SET-5:
বিভাগ- 'ক'
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : ১×২০=২০
১. ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন -
(ক) রণজিৎ গুহ (খ) রামচন্দ্র গুহ (গ) অমলেশ ত্রিপাঠি (ঘ) রোমিলা থাপার
উঃ (ক) রণজিৎ গুহ।
২. ভারতে ফুটবল খেলা প্রবর্তন করে -
(ক) ইংরেজরা (খ) ফরাসীরা (গ) ওলন্দাজরা (ঘ) স্পেনীয়রা
উঃ (ক) ইংরেজরা।
৩. বিশ্বপরিবেশ দিবস পালিত হয় -(ক) ১২ই জানুয়ারি (খ) ৮ই মার্চ (গ) ৫ই জুন (ঘ) ৫ই সেপ্টেম্বর
(গ) ৫ই জুন।
৪. সরকারী নথিপত্র সংরক্ষণ করা হয় -(ক) জাদুঘরে (খ) সরকারি সেরেস্তায় (গ) মহাফেজফখানায় (ঘ) দপ্তরখানায়
উঃ (গ) মহাফেজফখানায়
৫. 'হিন্দু প্যাট্রিয়ট' পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন -
(ক) হারানচন্দ্র মুখার্জি (খ) হরিশচন্দ্র মুখোপাধ্যায় (গ) গিরিশচন্দ্র ঘোষ (ঘ) হরিনাথ মজুমদার
উঃ (গ) গিরিশচন্দ্র ঘোষ।
৬. 'নীলদর্পন' নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন -
(ক) কালীপ্রসন্ন সিংহ (খ) মাইকেল মধুসূদন দত্ত (গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায় (ঘ) রেভারেন্ড জেমস্ লঙ
উঃ (ঘ) রেভারেন্ড জেমস্ লঙ।
৭. সাধারণ জনশিক্ষা কমিটি (GCPI) গঠিত হয় -
(ক) ১৮১৩ খ্রিস্টাব্দে (খ) ১৮২৩ খ্রিস্টাব্দে (গ) ১৮৩৩ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৪৩ খ্রিস্টাব্দে
উঃ (খ) ১৮২৩ খ্রিস্টাব্দে।
৮. 'ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ' প্রতিষ্ঠা করেন -
(ক) রাজা রামমোহন রায় (খ) দেবেন্দ্রনাথ ঠাকুর (গ) কেশবচন্দ্র সেন (ঘ) শিবনাথ শাস্ত্রী
উঃ (গ) কেশবচন্দ্র সেন।
৯. ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় -
(ক) ১৮৬০ খ্রিস্টাব্দে (খ) ১৮৬৪ খ্রিস্টাব্দে (গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৭৮ খ্রিস্টাব্দে
উঃ গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে।
১০. "উলগুলান" নামে পরিচিত ছিল যে বিদ্রোহ -
(ক) সাঁওতাল বিদ্রোহ (খ) কোল বিদ্রোহ (গ) মুন্ডা বিদ্রোহ (ঘ) ভিল বিদ্রোহ
উঃ (গ) মুন্ডা বিদ্রোহ।
১১. "ওয়াহাবী আন্দোলনের" অপর নাম -
(ক) তারিকা-ই-মহম্মদীয়া (খ) মিঞা আন্দোলন (গ) পাগলপন্থী আন্দোলন (ঘ) আগস্ট আন্দোলন
উঃ (ক) তারিকা-ই-মহম্মদীয়া।
১২. "বাংলার নানাসাহে" নামে পরিচিত ছিলেন-
(ক) রামরতন মল্লিক (খ) হরিশচন্দ্র মুখোপাধ্যায় (গ) দিগম্বর বিশ্বাস (ঘ) দীনবন্ধু মিত্র
উঃ (ক) রামরতন মল্লিক।
১৩. ভারতে কোম্পানী শাসনের অবসান ঘটে যে আইন দ্বারা -(ক) মহারাণীর ঘোষণাপত্র (খ) ইন্ডিয়ান কাউন্সিল আইন (গ) চার্টার আইন (ঘ) উন্নততর ভারত শাসন আইন
উঃ (ঘ) উন্নততর ভারত শাসন আইন।
১৪. "দ্যা গ্রেট রিবেলিয়ান" - গ্রন্থটি রচনা করেন -
(ক) রজনীপাম দত্ত (খ) তালমিজ খালদুন (গ) পি সি যোশি (ঘ) চার্লস রেকস
উঃ (খ) তালমিজ খালদুন।
১৫. "বন্দেমাতরম" সঙ্গীতটি রচিত হয় -(ক) ১৮৭০ খ্রিস্টাব্দে (খ) ১৮৭২ খ্রিস্টাব্দে (গ) ১৮৭৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৭৬ খ্রিস্টাব্দে
উঃ (ঘ) ১৮৭৬ খ্রিস্টাব্দে।
১৬. ভারত সভার প্রথম সভাপতি ছিলেন -(ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (খ) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় (গ) আনন্দমোহন বসু (ঘ) রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
উঃ (ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
১৭. বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল -(ক) বর্ণপরিচয় (খ) এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ (গ) মঙ্গল সমাচার মতিয়ের (ঘ) অন্নদামঙ্গল মুখার্জিকে
উঃ (খ) এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ।
১৮. জাতীয় বিজ্ঞান চর্চার জনক বলা হয় -
(ক) মহেন্দ্রলাল সরকারকে (খ) আশুতোষ মুখার্জিকে (গ) তারকনাথ পালিতকে (ঘ) রাসবিহারী ঘোষকে
উঃ (ক) মহেন্দ্রলাল সরকারকে।
১৯. আই এ সি এস-এ গবেষণা করে বিজ্ঞানী সি ভি রমন নোবেল পুরষ্কার পান -
(ক) ১৯২৮ খ্রিস্টাব্দে (খ) ১৯৩০ খ্রিস্টাব্দে (গ) ১৯৩১ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৩২ খ্রিস্টাব্দে
উঃ (খ) ১৯৩০ খ্রিস্টাব্দে।
২০. বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাযার্য ছিলেন -
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) রথীন্দ্রনাথ ঠাকুর (গ) সত্যেন্দ্রনাথ ঠাকুর (ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর
উঃ (ক) রবীন্দ্রনাথ ঠাকুর।
বিভাগ 'খ'
২। নিচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত: ১টি করে মোট ১৬ টি প্রশ্নের উত্তর দাও) : ১×১৬=১৬
উপবিভাগ : ২.১
একটি বাক্যে উত্তর দাও : ১×৪=৪
২.১.১ কলকাতায় প্রতিষ্ঠিত গথিক স্থাপত্যের প্রথম নিদর্শন কোন্টি?
উঃ হাইকোর্ট
২.১.২ কলকাতা মেডিক্যাল কলেকে প্রথম কবে শব ব্যবচ্ছেদ করা হয়।
উঃ ১৮৩৬ খ্রিস্টাব্দে।
২.১.৩ ভারতীয় বনবিভাগের প্রথম অধিকর্তা কে ছিলেন?
উঃ ডেইট্রিক ব্রান্ডিস।
২.১.৪ 'ভারতীয় জাতীয়তাবাদের জনক' কাকে বলা হয়?
উঃ রাজা রামমোহন রায়কে।
উপবিভাগ : ২.২
ঠিক বা ভুল নির্ণয় করো : ১×৪=৪
২.২.১ ভারতে নির্মিত প্রথম নির্বাক চলচ্চিত্র হল 'রাজা হরিশচন্দ্র'।
উঃ ঠিক।
২.২.২ 'সোমপ্রকাশ' পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ।
উঃ ঠিক।
২.২.৩ সতীদাহ প্রথা উচ্ছেদ করেন রাজা রামমোহন রায়।
উঃ ঠিক।
২.২.৪ বাংলা লাইনোটাইপ প্রবর্তন করেন পঞ্চানন কর্মকার।
উঃ ঠিক।
উপবিভাগ : ২.৩
'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও : ১×৪=৪
ক-স্তম্ভ
২.৩.১ কলকাতা মেডিক্যাল কলেজ ২.৩.২ সাঁওতাল বিদ্রোহ ২.৩.৩ মহারানীর ঘোষণাপত্র ২.৩.৪ আই এ সি এস (I A C S)
খ-স্তম্ভ
(১) লর্ড ক্যানিং (২) ফাদার ইউজিন লাফো (৩) লর্ড ডালহৌসি (৪) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
উত্তর:
২.৩.১ কলকাতা মেডিক্যাল কলেজ। (৪) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
২.৩.২ সাঁওতাল বিদ্রোহ। (৩) লর্ড ডালহৌসি
২.৩.৩ মহারানীর ঘোষণাপত্র (১) লর্ড ক্যানিং
২.৩.৪ আই এ সি এস (I A C S)। (২) ফাদার ইউজিন লাফো
উপবিভাগ : ২.৫
নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো : ১×৪=৪
২.৫.১ বিবৃতি : সরলাদেবী চৌধুরানী লক্ষ্মীর ভান্ডার স্থাপন করেন-
ব্যাখ্যা ১ : দরিদ্রদের দান করতে। ব্যাখ্যা ২ : স্বদেশী জিনিসপত্র বিক্রি করতে। ব্যাখ্যা ৩ : লক্ষ্মীপূজার আয়োজন করতে।
উঃ ব্যাখ্যা ২ : স্বদেশী জিনিসপত্র বিক্রি করতে।
২.৫.২ বিবৃতি : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন নারীমুক্তি আন্দোলনের অগ্রদূত।
ব্যাখ্যা ১ : তিনি নারীদের শিক্ষিত করতে চেয়েছিলেন। ব্যাখ্যা ২ : তিনি নারীজাতির সর্বাঙ্গীন উন্নতি করতে চেয়েছিলেন।
ব্যাখ্যা ৩ : তিনি বিধবা বিবাহ চালু করেছিলেন।
উঃ ব্যাখ্যা ২ : তিনি নারীজাতির সর্বাঙ্গীন উন্নতি করতে চেয়েছিলেন।
২.৫.৩ বিবৃতি : উনিশ শতকে কোম্পানে ভারতে বনজ সম্পদ সংরক্ষণের উদ্যোগ নেয়।
ব্যাখ্যা ১ : ভারতবর্ষের মাটি ছিল উর্বর এবং উন্নত কাঠ উৎপাদনের কেন্দ্র।
ব্যাখ্যা ২ : ভারত থেকে কাঠ বাণিজ্যের উদ্দেশ্যে রপ্তানি বৃদ্ধির জন্য।
ব্যাখ্যা ৩ : ভারতে রেলপথ নির্মাণ ও বিস্তারের কাজে ব্যবহারের জন্য।
উঃ ব্যাখ্যা ৩ : ভারতে রেলপথ নির্মাণ ও বিস্তারের কাজে ব্যবহারের জন্য।
২.৫.৪ বিবৃতি : স্বামী বিবেকানন্দ "বর্তমান ভারত" গ্রন্থটি রচনা করেন।
ব্যাখ্যা ১ : তাঁর উদ্দেশ্য ছিল আধুনিক ভারতের ইতিহাস প্রণয়ন করা।
ব্যাখ্যা ২ : তাঁর উদ্দেশ্য ছিল নব্যহিন্দুধর্ম প্রচার করা। ব্যাখ্যা ৩ : তাঁর উদ্দেশ্য ছিল স্বাদেশিকতা প্রচার করা।
উঃ ব্যাখ্যা ২ : তাঁর উদ্দেশ্য ছিল নব্যহিন্দুধর্ম প্রচার করা।

