📚উত্তরসহ নবমশ্রেণির ভৌতবিজ্ঞান সাজেশন:3rd Unit Test(প্রশ্নের মান-২,৩,৫)📚
5. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যেকোন দশটি):- 2x10 = 20
5.1. প্রাকৃতিক রাশি কয় প্রকার ও কি কি ?
উঃ প্রাকৃতিক বা ভৌত রাশিকে দুইভাগে ভাগ করা যায়— (i) স্কেলার রাশি ও (ii) ভেক্টর রাশি। স্কেলার রাশি: যেসব রাশিকে প্রকাশ করার জন্য রাশিটির কেবলমাত্র মানই যথেষ্ট কোনো অভিমুখের প্রয়োজন হয় না, এমন রাশিকে বলে স্কেলার রাশি। যেমন— দৈর্ঘ্য, প্রস্থ, ভর, সময়, আয়তন, উষ্ণতা ইত্যাদি।
5.2.কার্য কাকে বলে?
উঃ কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুর বলের দিকে সরন ঘটে তাহলে তাকে কাজ বা কার্য বলে। এর SI একক হলো জুল (J).
5.3.জুলের সূত্রতিনটি লেখো।
উঃ জুলের তিনটি সূত্র
প্রথম সূত্র - প্রবাহের সূত্রঃ
পরিবাহীর রোধ (R) এবং প্রবাহকাল (t) অপরিবর্তিত থাকলে তড়িৎপ্রবাহের ফলে উদ্ভূত তাপ (H) প্রবাহের (I) বর্গের সমানুপাতিক। অর্থাৎ H∞t2 যখন I ও t ধ্রুব।
দ্বিতীয় সূত্র - রোধের সূত্রঃ
প্রবাহ (I) এবং প্রবাহকাল t অপরিবর্তিত থাকলে তড়িৎপ্রবাহের ফলে উদ্ভূত তাপ (H) পরিবাহীর রোধের (R) সমানুপাতিক হয়। অর্থাৎ H∞R , যখন I ও t ধ্রুব।
তৃতীয় সূত্র - সময়ের সূত্রঃ
প্রবাহ (I) এবং পরিবাহীর রোধ (R) অপরিবর্তিত থাকলে তড়িৎপ্রবাহের ফলে উদ্ভূত তাপ (H) প্রবাহকালের (t) সমানুপাতিক হয়। অর্থাৎ H∞t , যখন I ও R ধ্রুব।
5.4. পরমাণুর কোন অংশে প্রোটন, নিউট্রন ও ইলেকট্রন থাকে?
উঃ পরমাণুর নিউক্লিয়াসে থাকে প্রোটন ও নিউট্রন এবং নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে থাকে ইলেকট্রন।
5.5.তরলের চাপ কি ?
উঃ প্রতি একক ক্ষেত্রফলে তরল লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে তরলের চাপ বলে।
5.6.হুকের সূত্রটি বিবৃত কর।
উঃ হুকের সূত্র (Hooke’s law) : স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি পরস্পর সমানুপাতিক হয়।
অর্থাৎ, পীড়ন ∞ বিকৃতি।
এই সমানুপাতিক ধ্রুবকটিকে বস্তুর উপাদানের স্থিতিস্থাপক গুণাঙ্ক (Modulus of elasticity) বলে। পীড়ন/বিকৃতি=ধ্রুবক।
5.7. শব্দের প্রতিফলনের সূত্রগুলি লেখো।
উঃ শব্দের প্রতিফলনের সূত্রগুলি-
১. আপতিত শব্দ তরঙ্গ, প্রতিফলিত শব্দতরঙ্গ এবং আপাতন বিন্দু প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করে।
২. আপতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর সমান হয়।
5.8. ত্বরণের এককে 'প্রতি সেকেন্ড' কথাটি দুবার আসে কেন?
উঃ একবার বেগ বোঝাবার জন্য ও আর একবার বেগ বৃদ্ধির হার বোঝাবার জন্যে ত্বরনের এককে ‘প্রতি সেকেন্ড’ কথাটি দুবার আসে।
5.9. পাতন কাকে বলে?
উঃ
5.10.জল দূষণের দুটি কারণ বলো।
উঃ জল দূষণের ২টি প্রধান কারণ হলো-
১. জলাধারের সাথে নর্দমার সংযোগ :
বিভিন্ন জলাধার যেমন- নদী, পুকুর, খাল, বিল প্রভৃতির সাথে ময়লা জলবাহিত নর্দমার সংযোগ থাকলে জল দূষিত হয়।
২. কল-কারখানার বর্জ্য :
কল-কারখানা থেকে নির্গত বিভিন্ন প্রকার গ্যাসীয় পদার্থ, ক্ষারীয় পদার্থ, তেলজাতীয় পদার্থ প্রভৃতি জলাধারে পতিত হলে জল দূষিত হয়।
5.11.প্রশমন বিক্রিয়া কাকে বলে?
উঃ যে রাসায়নিক বিক্রিয়ার এসিড ও ক্ষার যুক্ত হয়ে লবণ ও জল উৎপন্ন করে তাকে প্রশমন বিক্রিয়া বলে। এই বিক্রিয়াকে এসিড-ক্ষার বিক্রিয়াও বলে। প্রশমন বিক্রিয়া সর্বদাই তাপ উৎপন্ন করে অর্থাৎ প্রশমন বিক্রিয়া তাপউৎপাদক বিক্রিয়া।
5.12. আর্কিমিডিসের নীতিটি বিবৃত করো।
উঃ যখন কোনও বস্তু আংশিক বা সম্পূর্ণ তরলে নিমজ্জিত হয় তখন এটির ওজনের আপাতভাবে হ্রাস হয় যা বস্তুর নিমজ্জিত অংশ দ্বারা স্থানান্তরিত তরলের ওজনের সমান হয়।
5.13. দুটি স্কেলার রাশির নাম লেখো।
উঃ স্কেলার রাশির উদাহরণ : দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল, আয়তন, উষ্ণতা, ভর, সময় ইত্যাদি হল স্কেলার রাশি। কারন, এদের মান আছে, কিন্তু কোন দিক বা অভিমুখ নেই।
5.14.প্রতিধ্বনি কাকে বলে?
উঃ যখন কোনো শব্দ মূল শব্দ থেকে আলাদা হয়ে মূল শব্দের পুনরাবৃত্তি করে, তখন ঐ প্রতিফলিত শব্দকে প্রতিধ্বনি বলে । শব্দতরঙ্গ কোথাও বাধা পেয়ে উৎসে ফিরে এলে তাকে প্রতিধ্বনি বলে।
5.15.তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক কাকে বলে?
উঃ জুল তার বৈদুতিক মোটরের পরীক্ষা করে পরিমাপ করেন যে এক পাউন্ড জলের তাপমাত্রা ১ ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করতে যে পরিমান কাজ করতে হয় তা ৪.১৮৬২ জুল প্রতি ক্যালোরির সমতুল্য। এই পরিমাপকেই তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলা হয়ে থাকে।
6. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যেকোন দশটি) : - 3×10-30
6.1.শিশির কাকে বলে? কুয়াশা কি?
উঃ সাধারণত সন্ধার পরে তাপমাত্রা কমলে, বাতাস আর জলীয় বাষ্প ধরে রাখতে পারে না এবং তা শীতল বস্তুর উপর জলীয় বাষ্প জমা হয়ে সৃষ্ট জলের বিন্দুকে শিশির বলা হয়।
বায়ুর জলীয়বাষ্প ঘনীভূত হয়ে বায়ুতে ভাসমান ধূলিকণাকে আশ্রয় করে ভূপৃষ্ঠ সংলগ্ন ভাসমান জলীয়বাষ্প কে কুয়াশা বলে।
6.2. বস্তুর ভাসন ও নিমর্জ্জনের শর্তগুলি লেখো।
উঃ
6.3. 10 গ্রাম ভরের একটি বস্তুর উপর 50 ডাইন বল ক্রিয়া করছে। বলটি কত ত্বরণ সৃষ্টি করবে?
6.4. v= u+at সম্পর্কটি প্রতিষ্ঠা করো।
6.5.একক কি? ইহা কয় প্রকার ও কি কি?
উঃ যে আদর্শ পরিমাণের সাথে তুলনা করে ভৌত রাশিকে পরিমাপ করা হয় তাকে একক (Unit) বলে।
এককের প্রকারভেদ (Types of Unit)
একক তিন প্রকার। যথা–
১. মৌলিক একক,
২. লব্ধ, প্রাপ্ত বা যৌগিক একক এবং
৩. ব্যবহারিক একক।
6.6. সুর ও স্বর কাকে বলে ? SONAR কি?
উঃ সুর : একটিমাত্র কম্পাঙ্কবিশিষ্ট শব্দকে সুর বলে। কোন সুর শলাকা থেকে উৎপন্ন শব্দকে সুর বলা হয়।
স্বর : একাধিক কম্পাঙ্কবিশিষ্ট শব্দকে স্বর বলা হয়। বাদ্যযন্ত্র থেকে যে শব্দ নিঃসৃত হয় তা স্বর। অর্থাৎ স্বর হলো একাধিক সুরের সমষ্টি । যে কথা বলি তা হচ্ছে স্বর।
SONAR (সাউন্ড নেভিগেশন রেঞ্জিং) হল এমন একটি প্রযুক্তি যা সাউন্ড প্রোপাগেশন ব্যবহার করে (সাধারণত ডুবোজাহাজে দিকনির্দেশের কাজে) (সাধারণত ভারতীয় নৌবাহিনী দ্বারা ব্যবহৃত হয়) দিকনির্দেশ করে, জলের উপরে বা নিচে বস্তুগুলিকে যোগাযোগ করতে বা সনাক্ত করতে ব্যবহার করে, যেমন অন্যান্য জাহাজ, সাবমেরিন ইত্যাদি।
6.7. জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলতে কি বোঝ? ব্যাখ্যা করো।
উঃ সাধারণত উষ্ণতা বৃদ্ধিতে তরলের আয়তন বৃদ্ধি পায়। কিন্তু 0⁰C থেকে 4⁰C পর্যন্ত উষ্ণতার ব্যবধানে উষ্ণতা বৃদ্ধি করলে জলের আয়তন হ্রাস পায়, যা অন্যান্য তরল থেকে আলাদা হয়। এই ঘটনাকে জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলে।
6.৪. কার্যহীন বল কাকে বলে? উদাহরণ দাও।
উঃ কোনাে বল যদি কোনাে বস্তুর গতির অভিমুখের লম্বদিকে ক্রিয়া করে তাহলে বলটি কোনাে কার্য করে না । ওই বলকে কার্যহীন বল বলে । উদাহরণ : কোনাে ব্যক্তি হাতে সুটকেস নিয়ে সমতল রাস্তায় হাঁটতে থাকলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কোনাে কার্য হয় না , কারণ এক্ষেত্রে সুটকেসের সরণ এবং অভিকর্ষ বলের অভিমুখ পরস্পর লম্বভাবে থাকে ।
6.9. আংশিক পাতন কাকে বলে? দুধ থেকে কিভাবে জলকে পৃথক করবে?
উঃ বিভিন্ন স্ফুটনাঙ্ক যুক্ত দুই বা ততোধিক তরলের মিশ্রণকে বিভিন্ন উষ্ণতায় বাষ্পীভূত করে এবং নির্গত বাষ্পকে শীতল ও ঘনীভূত করে মিশ্রণ থেকে বিভিন্ন তরল পৃথক করার পদ্ধতিকে আংশিক পাতন বলে ।
6.10.জল সর্বজনীন দ্রাবক ব্যাখ্যা কর।
উঃ কোনো দ্রাবক অধিকাংশ অজৈব পদার্থ ও জৈব যোগকে দ্রবীভূত করলে সেটিই হয় সার্বজনীন দ্রাবক। জল অধিকাংশ জৈব যৌগ এবং অজৈব যৌগকে দ্রবীভূত করতে পারে এবং জল দ্বারা তৈরি দ্রবণ নানাবিধ গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয়। এ কারণেই এটি একটি সার্বজনীন দ্রাবক।
6.11. সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার নয়-ব্যাখ্যা কর।
উঃ ক্ষারক হলো মূলত ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড। কিছু কিছু ক্ষারক আছে যারা জলে দ্রবীভূত হয়, আর কিছু আছে যারা জলে দ্রবীভূত হয় না। যে সমস্ত ক্ষারক জলে দ্রবীভূত হয় তাদেরকে ক্ষার বলে। অর্থাৎ ক্ষার হলো বিশেষ ধরনের ক্ষারক। NaOH, Ca(OH)2, NH4OH এগুলো ক্ষার। এগুলোকে আবার ক্ষারকও বলা যায়। পক্ষান্তরে, Al(OH)3 পানিতে দ্রবীভূত হয় না, তাই এটি ক্ষারক হলেও ক্ষার নয়। তাই সকল ক্ষারই ক্ষারক হলেও সকল ক্ষারক ক্ষার নয়।
6.12. ডাইন ও নিউটন কাকে বলে? উভয়ের মধ্যে সম্পর্কটি লেখো।
16.13. আলোকবর্ষ কাকে বলে? এর মান কত? ইহা মৌলিক না লব্ধ একক?
6.14. অ্যাসিড কি? দুটি গ্যাসীয় পদার্থের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হয় সমীকরণসহ লেখো।
6.15 পৃষ্ঠটান কি ? ইহার একক লেখো।
7. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যেকোন দুটি) :2x5= 10
7.1 শব্দদূষণ কাকে বলে? শব্দদূষণের কারণগুলি উল্লেখ করো। শব্দদূষণ কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। 1+2+2
7.2.তাপ গতিবিদ্যার প্রথম সূত্রটি লেখো। 5 গ্রাম জলের তাপমাত্রা 15°C থেকে 25°C পর্যন্ত বৃদ্ধি করতে কত তাপের প্রয়োজন হবে ? 2+3
7.3. আংশিক পাতন কাকে বলে? ব্ল্যাকফুট ডিজিজ কি? আয়নমুক্ত জল কি? 2+2 +1
7.4. 10 গ্রাম ভরের একটি বস্তুর ওপর একটি বল ক্রিয়া করায় 5 সেকেন্ডে বস্তুটি স্থির অবস্থা থেকে 15 সেমি/ সেকেন্ড বেগ লাভ করলো। বস্তুটির ত্বরণ, চরম ভরবেগ এবং বলটির মান নির্ণয় করো। 2+2 +1
উঃ বেগ বৃদ্ধির হার বা ত্বরণ=15/5=3 সেমি/সে²।
বস্তুটির চরম ভরবেগ=10×15=150সেমি/সেকেন্ড।
বস্তুটির বলের মান=10×3=30সেমি/সে²।
....................
Presented by

