📚 উত্তরসহ ষষ্ঠ শ্রেণির পরিবেশ বিজ্ঞান সাজেশন:2nd Summative Test📚
👉সেট-১:
1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :(প্রশ্নের মান-১)
(i) প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হল – (a) কার্বন ডাইঅক্সাইড, (b) মিথেন, (c) সালফার ডাইঅক্সাইড।
(ii) ভর মাপার যন্ত্রের নাম – (a) সাধারণ তুলাযন্ত্র, (b) স্কেল, (c) মাপনি চোঙ ।
(iii) SI -তে বলের একক – (a) ডাইন, (b) নিউটন, (c) কিলোগ্রাম।
(iv) রক্ত জমাট বাঁধতে সাহায্য করে – (a) লোহিত রক্তকণিকা, (b) শ্বেত রক্তকণিকা, (c) অণুচক্রিকা।
2. শূন্যস্থান পূরণ করো :(প্রশ্নের মান-১)
(i) গ্রানাইটের পরিবর্তনে যে শিলা তৈরি হয় তা হল নিস।
(ii) উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্র ক্রেসকোগ্রাফ।
(iii) নবীকরণযোগ্য শক্তির উৎস হল জল, সূর্য এবং বায়ু ।
(iv) বুক ও পেটের মাঝখানে ভেতরের পেশির নাম ডায়াফ্রাম।
3. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : (প্রশ্নের মান-২)
(i) দৈনন্দিন জীবনে দেখতে পাও এমন একটি উদাহরণ দিয়ে লেখো কীভাবে বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়?
উঃ বৈদ্যুতিক পাখার মধ্যদিয়ে বিদ্যুৎ প্রবাহিত করলে পাখা ঘুরতে থাকে। এক্ষেত্রে বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্ত রিত হয়।
(ii) জীবাশ্ম বা ফসিল কী?
উঃ মাটির নিচে কোটি কোটি বছর ধরে নানান পরিবর্তন ঘটে চাপা পড়া দেহবাশেষ একসময় পাথরে পরিণত হয়। এই পাথরের দেহবাশেষ গুলো কে জীবাশ্ম বা ফসিল বলে।
(iii) শিরা ও ধমনি কাকে বলে?
উঃ যে রক্তবাহ সমস্ত দেহ থেকে রক্ত হৃদপিন্ডে নিয়ে আসে তাকে শিরা বলা হয়।
যে রক্তনালী হৃদপিন্ড থেকে রক্ত সমস্ত দেহে নিয়ে যায় তাকে ধমনী বলে।
(iv) লব্ধ একক কাকে বলে?
উঃ যেসব ভৌত রাশির একক এক বা একাধিক এককের সাহায্যে গঠন করা যায়, তাদের লব্ধ একক বলে।
যেমন ক্ষেত্রফল আয়তন বেগ ত্বরণ ঘনত্ব ওজন কার্য ভরবেগ বল প্রভৃতির একক গুলি হল লব্ধ একক।
4. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : (প্রশ্নের মান-৩)
(i) টেনডন ও লিগামেন্ট কী? অস্থিসন্ধি কাকে বলে?
উঃ মাংসপেশির প্রান্তভাগ রজ্জুর ন্যায় শক্ত হয়ে অস্থিগানের সাথে সংযুক্ত থাকে। এ শক্ত প্রান্তকে টেন্ডন (Tendon) বলে।
পাতলা কাপড়ের ন্যায় কোমল অথচ দৃঢ়, স্থিতিস্থাপক বন্ধনী দ্বারা অস্থিসমূহ পরস্পরের সাথে সংযুক্ত থাকে। একে অস্থিবন্ধনী বা লিগামেন্ট (Ligament) বলে।
অস্থিসন্ধি বলতে দুই বা ততোধিক অস্থির সংযোগস্থলকে বোঝায়।
(ii) ঘর্ষণ কী? ঘর্ষণ বল সৃষ্টির কারণ লেখো।
উঃ কোনো তলের ওপর স্থির অবস্থায় থাকা কোনো বস্তু যখন ওই তলের ওপর দিয়ে চলতে শুরু করে বা চলার চেষ্টা করে তখন দুটি তলের সংস্পর্শে একটি বল তৈরি হয়, যা ওই বস্তুর গতিকে বা গতির প্রচেষ্টাকে বাধা দেয়। তাকে ঘর্ষণ বল বলে।
পরস্পরের সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে আপেক্ষিক গতি সৃষ্টি হলে বা সৃষ্টির চেষ্টা করা হলে গতি বা গতি উৎপাদনের চেষ্টার বিরুদ্ধে ঘর্ষণ বল ক্রিয়া করে। তখন সংস্পর্শ তলের সমান্তরালে বস্তুর গতির বিপরীত দিকে ঘর্ষণ বল উদ্ভব হয়।
(iii) পাললিক শিলা ও আগ্নেয় শিলা কাকে বলে? উদাহরণসহ লেখো।
উঃ পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠন করে তাই পাললিক শিলা। পলল বা তলানি থেকে গঠিত হয় বলে এরূপ শিলাকে পাললিক শিলা বলে।
চুনাপাথর, বেলেপাথর, পাথুরিয়া কয়লা, সৈদ্ধব লবণ, খড়িমাটি প্রভৃতি পাললিক শিলার উদাহরণ।
উত্তপ্ত তরল অবস্থা থেকে তাপ বিকিরণের ফলে শীতল ও কঠিন হওয়ার সময়ে ভূ – ত্বক ও ভূ – আভ্যন্তরের বিভিন্ন উপাদান জমাট বেঁধে কঠিন হয়ে যে শিলার সৃষ্টি করে , তাকে আগ্নেয় শিলা বলে ।
ব্যাসল্ট , গ্রানাইট , ডোলেরাইট প্রভৃতি পাথর আগ্নেয় শিলার উদাহরণ ।
5. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :(প্রশ্নের মান-৫)
(i) খাদ্যশৃঙ্খল বুঝিয়ে লেখো।
উঃ যে প্রক্রিয়ায় খাদ্যশক্তি নীচের পুষ্টি স্তর থেকে সর্বোচ্চ পুষ্টিস্তর পর্যন্ত অর্থাৎ উৎপাদক থেকে খাদ্যখাদক সম্পর্কীত বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে প্রবাহিত বা স্থানান্তরিত হয়, সেই শৃঙ্খলিত পর্যাক্রমিক শক্তির প্রবাহ বা স্থানান্তরকে খাদ্যশৃঙ্খল বলে।
খাদ্যশৃঙ্খলের উদাহরন - জলজ উদ্ভিদ - পতঙ্গ - মাছ - মানুষ (জলজ বাস্তুতন্ত্র) ও
উদ্ভিদ - হরিন - বাঘ (অরন্যের বাস্তুতন্ত্র)।
খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্য গুলি হল -
👉 খাদ্যশৃঙ্খলের নীচের পুষ্টিস্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত শক্তির প্রবাহ একমুখী।
👉 খাদ্যশৃঙ্খলের সবচেয়ে নীচের স্তরে থাকে সবুজ উদ্ভিদ।
👉 কোনো কোনো খাদ্যশৃঙ্খল সবুজ উদ্ভিদ ছাড়াই শুরু হয়। যেমন - পরজীবী ও মৃতজীবী খাদ্যশৃঙ্খল।
👉 খাদ্যশৃঙ্খলের নিম্নস্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত জীবের সংখ্যা ও শক্তির পরিমান ক্রমান্বয়ে কমতে থাকে।
খাদ্য শৃঙ্খলের গুরুত্ব - বাস্তুতন্ত্রে জীবমণ্ডলের অস্তিত্ব রক্ষায় খাদ্যশৃঙ্খলের গুরুত্ব অপরিসীম। খাদ্যশৃঙ্খলের মাধ্যমে স্বভোজী উদ্ভিদ থেকে শক্তি ও পুষ্টি পদার্থ অন্যান্য খাদ্যস্তরে স্থানান্তরিত হয়। তাই খাদ্যশৃঙ্খলের কোনো একটি স্তরের ক্রিয়াকলাপ বিঘ্নিত হলে সমগ্র বাস্তুতন্ত্র বিলুপ্ত হয়।
(ii) রক্তের উপাদানগুলি আলোচনা করো।
উঃ 👉রক্তের প্রধান উপাদান:
রক্তে বেশির ভাগ জল থাকে, এই জলীয় অংশকে প্লাজমা বলে।
রক্তের কোষীয় অংশকে রক্তকোষ বা করপাসলস বা রক্ত কণিকা বলে।
এই রক্ত কণিকা গুলি হল তিন প্রকার, যথা -
👉লোহিত রক্তকণিকা: অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের পরিবহনে বিশেষ ভূমিকা পালন করে।
👉শ্বেত রক্তকণিকা: এরা রোগজীবাণু ধ্বংস করে, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে এবং অ্যালার্জি প্রতিরোধ করে।
👉অনুচক্রিকা: অনুচক্রিকার প্রধান কাজ হল রক্ত তঞ্চনে সাহায্য করা।
এছাড়াও রক্তে গ্লুকোজ,অ্যলবুমিন, ইউরিক অ্যাসিড, ইউরিয়া, কোলেস্টেরলের, গ্লোবিউলিন ইত্যাদি জৈব পদার্থ এবং সোডিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, তামা, লোহা, আয়োডিন ইত্যাদি অজৈব পদার্থ থাকে।
👉সেট-২:
1. সঠিক উত্তরটি নির্বাচন করো : 1×6=6
(i) জীবাশ্ম দেখা যায় -(a) আগ্নেয় শিলায়, (b) পাললিক শিলায়, (c) পরিবর্তিত শিলায় ।
(ii) SI-তে ভরের একক হল – (a) গ্রাম, (b) কিলোগ্রাম, (c) মিলিগ্রাম।
(iii) পাখার সুইচ ‘অন’ করলে বৈদ্যুতিক শক্তি – (a) তাপ শক্তিতে, (b) আলোক শক্তিতে, (c) যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়।
(iv) লোহার একটি আকরিক হল – (a) বক্সাইট, (b) হিমাটাইট, (c) ইস্পাত ৷
(v) আমাদের শরীরের পাহারাদার হল – (a) লোহিত রক্তকণিকা, (b) অণুচক্রিকা, (c) শ্বেত রক্তকণিকা।
(vi) মানুষের স্বাভাবিক হৃৎস্পন্দন মিনিটে – (a) 72–80 বার, (b) 82-90 বার, (c) 92–100 বার।
2. শূন্যস্থান পূরণ করো : 1×4=4
(i) তামা ও দস্তার মিশ্রণে পিতল তৈরি হয়।
(ii) তরল পদার্থের আয়তন মাপার জন্য মাপনী চোঙ ব্যবহার করা হয়।
(iii) মানুষের শরীরের উষ্ণতা মাপা হয় থার্মোমিটার এর সাহায্যে।
(iv) শরীরের কোথাও কেটে গেলে অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।
3. নিম্নলিখিত প্রশ্নগুলির এককথায় উত্তর দাও : 1×4=4
(i) উদ্ভিদের বৃদ্ধি কোন্ যন্ত্রের সাহায্যে মাপা হয়?
উঃ ক্রেসকোগ্রাফ যন্ত্রের সাহায্যে মাপা হয়।
(ii) একটি চৌম্বক পদার্থের উদাহরণ দাও।
উঃ কাঁচা লোহা, ইষ্পাত, নিকেল, কোবাল্ট ইত্যাদি হল চৌম্বক পদার্থ।
(iii) পৃথিবীতে সমস্ত শক্তির উৎস কী?
উঃ পৃথিবীতে সমস্ত শক্তির উৎস সূর্য।
(iv) SI-তে চাপের এককের নাম লেখো।
উঃ SI পদ্ধতিতে চাপের একক হল পাস্কাল।
4. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও: (যে-কোনো চারটি): 2×4=8
(i) ম্যাগমা কাকে বলে?
উঃ আগ্নেয়গিরি থেকে যে গলিত পদার্থসমূহের মিশ্রণ বের হয় তাকে ম্যাগমা বলে।
(ii) উৎপাদক কাকে বলে?
উঃ যে-সমস্ত সবুজ উদ্ভিদ (ক্লোরােফিলযুক্ত) সূর্যালােক গ্রহণ করে সালােকসংশ্লেষ পদ্ধতিতে নিজেদের দেহে খাদ্য উৎপন্ন করে খাদ্যশৃঙ্খলের ভিত্তি রচনা করে, তাদের উৎপাদক বলে।
(iii) শক্তির সংজ্ঞা দাও।
উঃ যখন কোনো বস্তুর, কোনো কাজ করার সামর্থ্য লাভ করে কোনো কাজ করে তাকে শক্তি বলে।
(iv) লিগামেন্ট কী?
উঃ লিগামেন্ট বা অস্থিসন্ধি আসলে হল ফিতার মত শক্ত সংযোজক কলা যেগুলি শরীরের সন্ধিস্থলগুলিতে একটি অস্থির সঙ্গে অপর অস্থির সংযোগ সাধন করে।
(v) রক্তকণিকা কত প্রকার ও কী কী?
উঃ রক্তে তিন ধরনের কণিকা থাকে, যথা - লোহিত রক্ত কণিকা , শ্বেত রক্ত কণিকা এবং অণুচক্রিকা।
5. যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: 3×1=3
(i) খাদ্যশৃঙ্খল কাকে বলে? উদাহরণ দাও।
উঃ খাদ্য-খাদক সম্পর্কের ভিত্তিতে উৎপাদক স্তর থেকে ধাপে ধাপে বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে খাদ্য শক্তির ধারাবাহিক প্রবাহকে খাদ্যশৃঙ্খল বলে।
খাদ্যশৃঙ্খলের উদাহরন - জলজ উদ্ভিদ (ফাইটোপ্লাংটন) - পতঙ্গ - মাছ - মানুষ (জলজ বাস্তুতন্ত্র) ও
উদ্ভিদ - হরিন - বাঘ (অরন্যের বাস্তুতন্ত্র)।
(ii) শিলা কয় প্রকার ও কী কী? বিশুদ্ধ ধাতু অপেক্ষা সংকর ধাতু ব্যবহারের সুবিধাগুলি লেখো।
উঃ শিলাসমূহ প্রধানত তিনটি শ্রেণিতে বিভক্তঃ আগ্নেয় শিলা, পাললিক শিলা ও রূপান্তরিত শিলা।
সাধারণ ধাতুর তুলনায় সংকর ধাতু বেশি নমনীয় ঘাতসহ প্রসার্য হওয়ায় ধাতুর পরিবর্তে সংকর ধাতুর ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
👉সেট-৩:
1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো: 1x6-6
(i) স্টেইনলেস স্টিল যে দুটি ধাতু মিশিয়ে তৈরি করা হয়, সেগুলি হল – (a) লোহা-কোবাল্ট, (b) লোহা বক্সাইট, (c) লোহা-নিকেল, (d) লোহা-ক্রোমিয়াম।
(ii) পিউমিস হল একপ্রকার – (a) পাললিক শিলা, (b) আগ্নেয় শিলা, (c) পরিবর্তিত শিলা, (d) কোনোটিই নয়।
(iii) গড় সৌরদিনকে 24 দিয়ে ভাগ করলে পাওয়া যায় – (a) 1 ঘণ্টা, (b) 1 সেকেন্ড, (c) 1 মিনিট, (d) কোনোটিই নয়।
(iv) একটি স্পর্শহীন বল হল – (a) ভর, (b) ওজন, (c) আয়তন, (d) চাপ।
(v) কোনটি SI একক? – (a) ডাইন, (b) বার, (c) নিউটন, (d) পাস্কাল।
(vi) কনুই বা হাঁটুতে কোন ধরনের সন্ধি রয়েছে? – (a) বল ও সকেট সন্ধি, (b) হিঞ্জ্ সন্ধি, (c) পিভট সন্ধি, (d) স্যাডল সন্ধি।
2. নীচের প্রশ্নগুলির নির্দেশমতো উত্তর দাও: 1x5=5
(i) বক্সাইট কোন্ ধাতুর আকরিক?
উঃ অ্যালুমিনিয়াম।
(ii) তরলের আয়তন মাপা হয় কীসের সাহায্যে ?
উঃ মাপনী চোঙ এর সাহায্যে।
(ii) ক্ষেত্রফল বৃদ্ধিতে নির্দিষ্ট পরিমাণ বলের জন্য চাপ কমবে। (সত্য না মিথ্যা লেখো)
উঃ সত্য।
(iv) একটি উদাহরণ দাও যেখানে বায়ুর গতিশক্তিকে কাজে লাগানো হয়।
উঃ বায়ুশক্তি হল বায়ুর গতিশক্তিকে কাজে লাগিয়ে পাওয়া রূপান্তরিত শক্তি। যেমন, বায়ুকল ব্যবহার করে বিদ্যুৎ শক্তি তৈরি।
(v) শূন্যস্থান পূরণ করো : মানুষের লালারসে উপস্থিত জীবাণুনাশক রাসায়নিক পদার্থটির নাম লাইসোজাইম।
3. আগ্নেয় শিলা ও পাললিক শিলার মধ্যে পার্থক্য লেখো। 2
উঃ আগ্নেয় শিলা :
[ ১ ] আগ্নেয় শিলা ভূত্বকে প্রথম সৃষ্টি হয় , অর্থাৎ এটি প্রাথমিক বা প্রথম পর্যায়ের শিলা ।
[ ২ ] এটি সৃষ্টি হয় ভূপৃষ্ঠে ও ভূগর্ভে ।
[ ৩ ] উত্তপ্ত তরল পদার্থ শীতল হয়ে এটি সৃষ্টি হয় ।
পাললিক শিলা:
[ ১ ] আগ্নেয় শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে পাললিক শিলা সৃষ্টি হয় । সুতরাং , এটি দ্বিতীয় পর্যায়ের শিলা ।
[ ২ ] এটি সৃষ্টি হয় সাগর-মহাসাগরের তলদেশে ।
[ ৩ ] ভূত্বক গঠনকারী শিলাসমূহ চূর্ণবিচূর্ণ হয়ে বা উদ্ভিদ ও জীবদেহ মাটির নীচে চাপা পড়ে এটি সৃষ্টি হয় ।
4. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : 3x4 = 12
(i) প্রাথমিক রাশি ও লব্ধরাশি কাকে বলে? উভয়ের একটি করে উদাহরণ দাও।
উঃ যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ যেগুলো অন্য রাশির ওপর নির্ভরশীল নয় বরং অন্যান্য রাশি এদের ওপর নির্ভর করে তাদেরকে মৌলিক রাশি বা প্রাথমিক রাশি বলে। যেমন- সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন ক্ষমতা, কোন বস্তুর দৈর্ঘ্য, ভর ইত্যাদি।
যে সকল রাশি মৌলিক রাশির ওপর নির্ভর করে বা মৌলিক রাশি থেকে লাভ করা যায়, তদেরকে লব্ধ রাশি বলে। যেমন-ক্ষেত্রফল, আয়তন ইত্যাদি।
(ii) শক্তি পিরামিড বলতে কী বোঝায়? ব্যাং, ফড়িং, ময়ূর, সাপ, গাছ ও সূর্যকে ঠিক ঠিক বসিয়ে একটি খাদ্যশৃঙ্খল তৈরি করো।
উঃ সূর্য ➡️গাছ➡️ফড়িং ➡️ব্যাং ➡️সাপ ➡️ময়ূর।
(iii) চাপের সংজ্ঞা দাও। বারনৌলির নীতিটি বিবৃত করো।
উঃ কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে।
কোনো গ্যাস বা তরল গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয়।
(iv) মানবদেহে রক্তে উপস্থিত লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও অণুচক্রিকার কাজ উল্লেখ করো।
উঃ লোহিত রক্ত কণিকার প্রধান কাজ গুলি হল-
1) অক্সিজেন কার্বন-ডাই-অক্সাইড পরিবহনের সাহায্য করা।
2) রক্তের সক্রিয়তা বজায় রাখা।
শ্বেত রক্ত কণিকার প্রধান কাজ গুলি হল-
1) ব্যাক্টেরিয়ার সংক্রমনের বিরুদ্ধে দেহের প্রতিরক্ষার কাজে নিযুক্ত থাকে।
2) বেসোফিল শ্বেত রক্তকণিকা হেপারিন নিঃসরণ করে রক্তবাহে রক্ত তঞ্চন রোধ করে।
অনুচক্রিকার কাজ=
1) অনুচক্রিকার প্রধান কাজ হল রক্ত তঞ্চনে সাহায্য করা।
2) অনুচক্রিকা রক্তজালিকার ক্ষতিগ্রস্ত অন্তঃআবরণীর গায়ে এটে গিয়ে মেরামতির কাজকে দ্রুততর করে।
👉সেট-৪:
1. একটি বাক্যে উত্তর দাও : 1×4
(i) বক্সাইট কোন্ ধাতুর প্রধান আকরিক?
উঃ অ্যালুমিনিয়াম।
(ii) SI-তে উষ্ণতার একক কী?
উঃ কেলভিন।
(iii) অভিকর্ষ বলের আরেক নাম কী?
উঃ মহাকর্ষ বল।
(iv) একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে কটি হাড় আছে?
উঃ 206 টি।
2. শূন্যস্থান পূরণ করো: 1×4=4
(i) স্লেট একটি রূপান্তরিত শিলা।
(ii) স্থিতিশক্তি ও গতিশক্তিকে একত্রে যান্ত্রিক শক্তি বলে।
(iii) বল = চাপ x ক্ষেত্রফল ।
(iv) প্রতিটি ফুসফুসে উপস্থিত বায়ুথলির সংখ্যা হল প্রায় 48 কোটি।
3. সঠিক উত্তরটি নির্বাচন করো : 1×4=4
(i) কয়লার প্রধান ব্যবহার – (a) বিদ্যুৎ তৈরিতে, (b) জ্বালানি হিসেবে, (c) আলকাতরা তৈরিতে।
(ii) নবীকরণযোগ্য শক্তির উৎস হল – (a) কয়লা, (b) ডিজেল, (c) বায়ুশক্তি ।
(iii) SI-তে চাপের একক – (a) নিউটন / বর্গসেমি, (b) নিউটন / সেমি, (c) নিউটন/বর্গমি।
(iv) মানুষের দৈত্যাকার গঠনকে বলে – (a) জাইগ্যানটিজম, (b) ডোয়ারফিজম, (c) ওবেসিটি, (d) গলগণ্ড।
4. সংক্ষিপ্ত উত্তর দাও : (যে-কোনো দুটি): 2×2=4
(i) LPG ও CNG -এর প্রধান পার্থক্য কী?
উঃ সিএনজি, যা 'পরিবেশ বান্ধব গ্যাস' হিসেবে বিবেচিত হয়, এটি উচ্চ চাপের সংকুচিত প্রাকৃতিক গ্যাস। এলপিজি তেল পরিশোধনের সময় উত্পাদিত হয় এবং এর চাপ অনেক কম থাকে।
(ii) নদীতে বাঁধের তলদেশ চওড়া হয় কেন ?
উঃ জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে। নদীর তলদেশে জলের গভীরতা বেশি হওয়ায় জলের চাপ বেশি হয়। বেশি চাপে যাতে বাঁধ ভেঙে না যায় তাই নদী বাঁধের তলদেশ চওড়া করা হয়।
(iii) হিঞ্ঝসন্ধি কী? উদাহরণ দাও।
5. যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 4×2=8
(i) শিলা কাকে বলে? কোন্ ধাতুর একাধিক খনিজ থাকলেও তার সবগুলোই আকরিক নাও হতে পারে – ব্যাখ্যা দাও। “ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয়”– উদাহরণের সাহায্যে বোঝাও।
(ii) বারনৌলির নীতিটি লেখো। একটি পরীক্ষার সাহায্যে দেখাও যে, তরলের গভীরতা বাড়লে চাপ বাড়ে। মেয়েদের শারীরিক বৃদ্ধির গতি থেমে যায় কত বছর বয়সে?
(iii) লিন্ডেম্যানের দশ শতাংশের (10%) সূত্রটি লেখো। রক্তের প্রধান কাজগুলি উল্লেখ করো।
👉সেট-৫:
1. নীচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও (যে-কোনো পাঁচটি): 1×5=5
(i) কেলভিন কীসের একক?
(ii) মানুষের হৃৎপিণ্ডে কটি প্রকোষ্ঠ বা কুঠুরি আছে ?
(iii) খনিজ তেলের প্রধান উপজাত দ্রব্য কোনটি?
(iv) কোন্ রক্তকণিকা রোগজীবাণু ধ্বংস করে?
(v) ইস্ত্রি মেশিনে কোন্ শক্তি কোন্ শক্তিতে রূপান্তরিত হয়?
(vi) ওজন কী প্রকার রাশি?
2. সঠিক উত্তরটি নির্বাচন করো : 1×5=5
(i) গ্রানাইট একটি – (a) রূপান্তরিত শিলা, (b) পাললিক শিলা, (c) আগ্নেয় শিলা, (d) পরিবর্তিত শিলা।
(ii) SI-তে আয়তনের একক – (a) ঘনসেমি, (b) লিটার, (c) ঘনমিটার, (d) ঘনমিলিমিটার।
(iii) নবীকরণযোগ্য শক্তির উৎস হল – (a) বায়ুশক্তি, (b) কয়লা, (c) জ্বালানি গ্যাস, (d) ডিজেল।
(iv) বায়ুচাপ সব থেকে বেশি – (a) দার্জিলিং, (b) কলকাতা, (c) সমুদ্রপৃষ্ঠ, (d) কোনোটিই নয়।
(v) শরীরের নীচের অংশ থেকে অবিশুদ্ধ রক্তকে হৃৎপিণ্ডে বয়ে আনে – (a) ঊর্ধ্ব মহাশিরা, (b) নিম্ন মহাশিরা, (c) পোর্টাল শিরা, (d) করোনারি শিরা।
3. শূন্যস্থান পূরণ করো : 1×5=5
.(i) শরীরের কোথাও কেটে গেলে............ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।
(ii) তরলে মধ্যে যে-কোনো বিন্দুতে ঊর্ধ্বচাপ ও নিম্নচাপ...........।
(iii) ঘর্ষণ চলমান বস্তুর গতির............দিকে কাজ করে।
(iv) গড় সৌরদিনের............অংশ = 1 সেকেন্ড।
(v) খনিজ থেকে ধাতুকে আলাদা করে নেওয়ার পদ্ধতিকে বলে..............।
4. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : (বিকল্প প্রশ্ন লক্ষণীয়) 2×5=10
(i) ক্ষেত্রফলকে লব্ধ একক বলার কারণ কী?
(ii) ত্রিপত্র কপাটিকার কাজ কী ?
(iii) পরিবর্তিত শিলা কাকে বলে?
(iv) ঘাস ➡️ পতঙ্গ➡️ ব্যাং➡️ সাপ➡️ ময়ূর- এই খাদ্য শৃঙ্খলটির ব্যাখ্যা দাও।
(v) একটি প্লাস্টিকের পাতলা স্কেল মাটিতে পড়ে গেলে সেটি তুলতে অসুবিধা হয় কেন?
অথবা, তরলের ঘাত বলতে কী বোঝায়? তরলের চাপ ও ঘাতের মধ্যে সম্পর্কটি লেখো।

