📚উত্তরসহ ষষ্ঠ শ্রেণির ভৌতবিজ্ঞান সাজেশন:প্রশ্নের মান-১,২(1st Unit Test)📚
👉সঠিক উত্তরটি নির্বাচন করো : (প্রশ্নের মান-১)
(1) গম থেকে আটা তৈরি একটি (a) একমুখী, (b) উভমুখী, (c) বহুমুখী, (d) পর্যাবৃত্ত ঘটনা।
(2) একটি রাসায়নিক সার হল – (a) DDT, (b) ডাইঅ্যামোনিয়াম ফসফেট, (c) ম্যালাথিয়ন, (d) ব্লিচিং পাউডার।
(3) হাইড্রোজেন সালফাইড-এ সালফারের যোজ্যতা হল – (a) 2, (b) 4, (c) 6, (d) 8।
(4) ক্রোমিয়াম-এর চিহ্ন হল – (a) K, (b) Cr, (c) Co, (d) Cl
(5) যে মৌলের পারমাণবিকতা 1 এবং যোজ্যতা 0, সেটি হল – (a) N, (b) Na, (c) Ne, (d) Nil
(6) ফিলটার কাগজ ব্যবহার করা হয় – (a) আস্রাবণ, (b) কেলাসন, (c) পরিস্রাবণ, (d) ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায়।
(7) একটি বায়ুনিরোধক পাত্রে ন্যাপথলিন রাখা হল ও তাপ দেওয়া হল । এটি –(a) ভৌত পরিবর্তন, (b) রাসায়নিক পরিবর্তন, (c) ভৌত ও রাসায়নিক পরিবর্তন, (d) কোনোটিই নয়।
(8) একটি অপর্যাবৃত্ত ঘটনা হল – (a) পৃথিবীর আহ্নিক গতি, (b) পর্ণমোচী বৃক্ষের পাতা ঝরে পড়া, (c) অধিবর্ষ, (d) কালবৈশাখী ঝড়।
(9) ম্যাঙ্গানিজ-এর চিহ্ন হল – (a) Mn, (b) Mg, (c) Ms, (d) Mj
(10) কোনো দ্রবণ থেকে দ্রাবকে পৃথক করা যায়-(a) পরিস্রাবণ পদ্ধতিতে, (b) কেলাসন পদ্ধতিতে, (c) আস্রাবণ পদ্ধতিতে, (d) তিনটি পদ্ধতিতেই।
(11) চিনি থেকে তাপ প্রয়োগ করে সমস্ত জল বের করে নিলে পড়ে থাকে –(a) অক্সিজেন, (b) হাইড্রোজেন, (c) কার্বন, (d) কোনোটিই নয়।
(12) প্রদত্ত কোন্টি মৌল নয়? – (a) লোহা, (b) কার্বন, (c) সোনা, (d) অ্যামোনিয়া।
(13) বারুদ হল – (a) মৌলিক পদার্থ, (b) যৌগিক পদার্থ, (c) মিশ্র পদার্থ, (d) চৌম্বক পদার্থ।
(14) প্রদত্ত কোনটি ভৌত পরিবর্তন? – (a) দুধ থেকে দই তৈরি, (b) কাঠ পুড়ে যাওয়া, (c) লোহায় মরচে ধরা, (d) বরফ গলে যাওয়া।
(15) প্রদত্ত কোন ক্ষেত্রে রাসায়নিক পরিবর্তন ঘটেছে? – (a) ন্যাপথলিন কঠিন অবস্থা থেকে বাষ্প হয়ে যাচ্ছে, (b) বরফ গলে জলে পরিণত হচ্ছে, (c) বাল্ব জ্বলে উঠছে, (d) খাবার হজম হচ্ছে।
(16) ব্রোমিন হল – (a) তরল ধাতু, (b) গ্যাসীয় অধাতু, (c) তরল অধাতু, (d) কঠিন অধাতু।
(17) ‘চাল ফুটে ভাত হওয়া’ – এটি কেমন ঘটনা? – (a) একমুখী, (b) অপর্যাবৃত্ত, (c) প্রাকৃতিক, (d) অনভিপ্রেত।
(18) সবচেয়ে মন্থর ঘটনা কোন্টি? – (a) চুন জলে ফুঁ দেওয়ায় সর পড়ল, (b) বীজ থেকে গাছ হল, (c) পৃথিবীর ভিতর খনিজ পদার্থ তৈরি হল, (d) হাওয়ায় ভেজা জামা শুকিয়ে গেল।
(19) ক্লোরিনের চিহ্ন হল – (a) C, (b) Cl, (c) Co, (d) Ki
(20) নুনগোলা জল থেকে নুনকে পৃথক করতে কোন্ পদ্ধতির সাহায্য নেওয়া হয়? -(a) কেলাসন, (b) পরিস্রাবণ, (c) চুম্বকের সাহায্যে পৃথকীকরণ, (d) এই পদ্ধতিগুলির কোনোটির সাহায্যেই এটি সম্ভব নয়।
(21) পোড়াচুনের কলিচুনে পরিবর্তন –(a) ভৌত পরিবর্তন, (b) রাসায়নিক পরিবর্তন, (c) ভৌত ও রাসায়নিক পরিবর্তন, (d) কোনো পরিবর্তনই নয়।
(22) একটি মনুষ্যসৃষ্ট অনভিপ্রেত ঘটনা হল – (a) বন্যা, (b) ভূমিকম্প, (c) গাছ কাটা, (d) দাবানল।
(23) সোডিয়াম ও ক্লোরিন দিয়ে তৈরি যৌগটি হল – (a) চিনি, (b) নুন, (c) পাথুরে চুন, (d) সাবান।
(24) চুনজলের উপরের আস্তরণের জন্য প্রয়োজন – (a) অক্সিজেন, (b) কার্বন ডাইঅক্সাইড, (c) নাইট্রোজেন, (d) হাইড্রোজেন গ্যাস।
(25) কার্বারিল হল (a) রাসায়নিক কীটনাশক, (b) অজৈব সার, (c) জৈব সার, (d) মিশ্র সার।
(26) একটি তরল অধাতুর নাম হল – (a) ব্রোমিন, (b) পারদ, (c) সোডিয়াম, (d) ক্লোরিন।
(27) নিম্নলিখিত কোন্ ঘটনাটি একমুখী? —(a) জল জমে বরফ হওয়া, (b) লোহায় মরচে ধরা, (c) রোদে রাস্তায় পিচ গলে যাওয়া, (d) হাওয়া ভরে বেলুন ফোলানো।
(28) তরল মিশ্রিত কোনো অদ্রাব্য কঠিন পদার্থের সূক্ষ্ম কণাগুলিকে ফিলটার কাগজের সাহায্যে ছেঁকে ওই তরল থেকে পৃথক করার পদ্ধতিকে বলে – (a) পরিসুত, (b) আস্রাবণ, (c) কেলাসন, (d) পরিস্রাবণ।
(29) কার্বন – (a) ধাতু, (b) অধাতু, (c) ধাতুকল্প, (d) তড়িবিশ্লেষ্য।
(30) উভমুখী ভৌত পরিবর্তন –(a) মাটির ভাঁড় ভেঙে যাওয়া, (b) চিনির দ্রবণ তৈরি, (c) ভাত রান্না করা, (d) মুরগির ডিম ফুটে বাচ্চা বেরোনো।
(31) চিনি ও জলের মিশ্রণ থেকে চিনি ও জলকে আলাদা করা হয়-(a) আস্রাবণ, (b) কেলাসন, (c) পরিস্রাবণ, (d) ঊর্ধ্বপাতন পদ্ধতিতে।
(32) পর্যাবৃত্ত ঘটনার উদাহরণ হল – (a) সুনামি, (b) জোয়ার-ভাটা, (c) বন্যা, (d) খরা।
(33) একটি ধাতুকল্পের উদাহরণ হল – (a) লোহা, (b) তামা, (c) আর্সেনিক, (d) সোনা।
(34) ফসফরাস ট্রাইক্লোরাইডের চিহ্ন – (a) PCl3, (b) PCl5, (c) PF3, (d) P3CIT.
(35) উভমুখী পরিবর্তন হল – (a) দুধ থেকে দই প্রস্তুতি, (b) লোহাকে গরম করা, (c) লোহায় মরচে পড়া, (d) কাগজ পোড়ানো।
(36) কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী? – (a) তামা, (b) গ্রাফাইট, (c) পারদ, (d) সালফার।
(37) কার্বারিল একটি – (a) অজৈব সার, (b) রাসায়নিক কীটনাশক, (c) জৈব সার, (d) মিশ্র সার।
(38) Co যে মৌলের চিহ্ন তা হল – (a) কোবাল্ট, (b) হিলিয়াম, (c) কার্বন ডাইঅক্সাইড, (d) ব্রোমিন।
(39) CH4 যে যৌগটির সংকেত তা হল(a) জল, (b) ফসফিন, (c) মিথেন, (d) অ্যামোনিয়া।
(40) একটি বিশুদ্ধ পদার্থ হল – (a) চিনির শরবত, (b) ঠান্ডা পানীয়, (c) চিনি, (d) সোডাওয়াটার।
(41) ভৌত পরিবর্তনের উদাহরণ হল – (a) চাল থেকে মুড়ি তৈরি, (b) মোমের গলন, (c) কার্বন ডাইঅক্সাইড তৈরি, (d) মরচে পড়া
(42) একটি রাসায়নিক সার হল – (a) কার্বারিল, (b) DAP, (c) ম্যালাথিয়ন, (d) DDT |
(43) তরল অধাতু হল – (a) পারদ, (b) তামা, (c) ব্রোমিন, (d) গ্রাফাইট।
(44) জলকে জীবাণু মুক্ত করার জন্য ব্যবহার করা হয় – (a) আয়রন, (b) ক্লোরিন, (c) তামা, (d) পটাশিয়াম।
(45) সোডিয়ামের চিহ্ন – (a) S, (b) Na, (c) K, (d) Sol
(46) একটি মনুষ্যসৃষ্ট অনভিপ্রেত ঘটনা হল – (a) বন্যা, (b) ভূমিকম্প, (c) গাছ কাটা, (d) দাবানল।
(47) শুঁয়োপোকা থেকে প্রজাপতি হওয়া একটি – (a) মন্থর ঘটনা, (b) দ্রুত ঘটনা, (c) মনুষ্যসৃষ্ট ঘটনা, (d) একমুখী ঘটনা।
(48) নুন কী কী মৌলের পরমাণু দিয়ে তৈরি? -(a) ক্যালশিয়াম ও সোডিয়াম, (b) কার্বন ও ক্লোরিন, (c) সোডিয়াম ও ক্লোরিন, (d) কার্বন ও ক্যালশিয়াম।
(49) অধাতু হল – (a) লোহা, (b) তামা, (c) গ্রাফাইট, (d) রুপো।
(50) ভূমিকম্প একটি – (a) অভিপ্রেত ঘটনা, (b) অনভিপ্রেত ঘটনা, (c) পর্যাবৃত্ত ঘটনা, (d) মনুষ্যসৃষ্ট ঘটনা।
(51) কয়লার উৎপত্তি – (a) দ্রুত ভৌত, (b) দ্রুত রাসায়নিক, (c) মন্থর রাসায়নিক, (d) মন্থর ভৌত পরিবর্তন।
(52) প্রদত্ত কোন্টি একটি অপর্যাবৃত্ত ঘটনা? – (a) জোয়ার-ভাটা, (b) সুনামি, (c) সিলিং ফ্যানের ব্লেড ঘোরা, (d) লিপইয়ার।
(53) প্রদত্ত কোন্টি অধাতব মৌল? – (a) লোহা, (b) তামা, (c) অ্যালুমিনিয়াম, (d) আয়োডিন।
(54) পটাশিয়ামের ল্যাটিন নাম হল-(a) Natrium, (b) Kalium, (c) Aurum, (d) Ferrum |
(55). নীচের কোন্টি একটি ভৌত পরিবর্তন? —(a) লোহায় মরচে পড়া, (b) জল থেকে বাষ্প হওয়া, (c) কাঠ পুড়ে ছাই হওয়া, (d) চাল থেকে ভাত তৈরি করা।
(56) দাবানল একটি – (a) অভিপ্রেত ঘটনা, (b) অনভিপ্রেত ঘটনা, (c) পর্যাবৃত্ত ঘটনা, (d) মনুষ্যসৃষ্ট ঘটনা।
(57) স্ট্র দিয়ে স্বচ্ছ চুন জলে ফুঁ দিলে – (a) তাপ উৎপন্ন হয়, (b) ঘোলা হয়, (c) কোনো পরিবর্তন হয় না, (d) ঠান্ডা হয়ে যায়।
(58) শুঁয়োপোকা থেকে প্রজাপতি হওয়া একটি – (a) মন্থর, (b) দ্রুত, (c) মনুষ্যসৃষ্ট ঘটনা, (d) অনভিপ্রেত ঘটনা।
(59) প্রকৃতিতে মৌলের সংখ্যা – (a) 96-98 টি, (b) 105 টি, (c) 92 টি, (d) 102 টি।
(59) N2O-তে N-এর যোজ্যতা – (a) 0, (b) 1, (c) 2, (d) 3।
(60) ফসফরাস পেন্টাক্লোরাইড-এর রাসায়নিক সংকেত হল – (a) CCl4, (b) PCl3, (c) PCl5, (d) PF3 |
(61) হিরে একটি – (a) ধাতু, (b) অধাতু, (c) গ্যাসীয় পদার্থ, (d) মিশ্র পদার্থ।
(62) DDT হল একধরনের – (a) পেস্টিসাইড, (b) ইন্সেক্টিসাইড (c) অজৈব সার, (d) জৈব সার।
(63) প্রদত্ত কোন্টি ভৌত পরিবর্তন? – (a) দুধ থেকে দই তৈরি, (b) লোহায় মরচে ধরা, (c) বরফ গলে যাওয়া, (d) কাঠ পুড়ে যাওয়া।
👉শূন্যস্থান পূরণ করো : (প্রশ্নের মান-১)
(1) অ্যামোনিয়ার সংকেত-NH3
(2) K যে মৌলের চিহ্ন তার নাম-পটাশিয়াম।
(3) যে ঘটনা ধীরে ধীরে হয়, সেটি মন্থর ঘটনা।
(4) ‘খাবার খেলে হজম হওয়া’ হল রাসায়নিক পরিবর্তন।
(5) পটাশিয়াম-এর চিহ্ন হল K.
(6) কোনো দ্রবণ থেকে কঠিন পদার্থকে পৃথক করা যায় পরিস্রাবণ পদ্ধতির সাহায্যে।
(7) রজন ও গালা-অ্যালকোহল এ দ্রাব্য।
(8) দ্রবণ= দ্রাব +দ্রাবক।
(9) ম্যাগনেশিয়াম-এর চিহ্ন হল Mg
(10) পাতার রং পালটে যাওয়া রাসায়নিক পরিবর্তন।
(11) বই বা খাতা বাঁধাই করতে লাগে গঁদের আঠা।
👉 সংক্ষিপ্ত উত্তর দাও:(প্রশ্নের মান-১):
(1) অ্যামোনিয়ার সংকেত লেখো।
উঃ অ্যামোনিয়ার সংকেত হলো NH3
(2) সোনা মৌলিক পদার্থ না যৌগিক পদার্থ তা লেখো।
উঃ সোনা হলো মৌলিক পদার্থ।
(3) মনুষ্যসৃষ্ট ঘটনা বলতে কী বোঝায়?
উঃ মনুষ্যসৃষ্ট একটি ঘটনা হলো গাছ কাটা।
(4) একটি ঘটনার উল্লেখ করো, যেক্ষেত্রে ভৌত ও রাসায়নিক পরিবর্তন একইসঙ্গে ঘটে।
উঃ মোমবাতির দহন হলো এমন একটি ঘটনা যেখানে ভৌত ও রাসায়নিক পরিবর্তন একইসঙ্গে ঘটে।
(5) কেলাসন কাকে বলে?
উঃ যে পদ্ধতিতে কোনো পদার্থের দ্রবণ থেকে ওই পদার্থের কেলাস পাওয়া যায় সেই পদ্ধতিকে অর্থাৎ যে পদ্ধতিতে কেলাস প্রস্তুত করা হয় তাকে কেলাসন বলে ।
(6) পর্যাবৃত্ত ঘটনা কাকে বলে?
উঃ যে ঘটনা একটি নির্দিষ্ট সময় অন্তর ঘটতে থাকে তাকে পর্যাবৃত্ত ঘটনা বলে।
জোয়ারভাটা হল একটি পর্যাবৃত্ত ঘটনা।
(7) SO3 সংকেতযুক্ত যৌগটির নাম লেখো।
উঃ সালফার ট্রাইঅক্সাইড।
(8) ঠিক বা ভুল নির্বাচন করো : ধাতু আলোতে চকচক করে।
উঃ ঠিক।
(9) ঠিক বা ভুল নির্বাচন করো :
(i) ডাইঅ্যামোনিয়াম ফসফেট একটি রাসায়নিক কীটনাশক।
উঃ ভুল।
(ii) চাল থেকে মুড়ি হওয়া একটি ভৌত পরিবর্তন।
উঃ ভুল।
(iii) ধাতু তাপ ও তড়িতের কুপরিবাহী।
উঃ ভুল।
(iv) গাছের কাঁচা ফল পেকে যাওয়া উভমুখী ঘটনা।
উঃ ভুল।
(v) রাত থেকে দিন হওয়া, আবার দিন থেকে রাত হওয়া – এটি একটি পর্যাবৃত্ত ঘটনা।
উঃ ঠিক।
(vi) কেঁচোকে ‘প্রাকৃতিক কৰ্ষক’ বলা হয়।
উঃ ঠিক।
(vii) বীজের অঙ্কুরোদ্গম দ্রুত প্ৰক্ৰিয়া।
উঃ ভুল।
(viii) জল একটি মৌলিক পদার্থ।
উঃ ভুল।
(10) একটি রাসায়নিক সারের নাম লেখো।
উঃ ডাই অ্যামোনিয়াম ফসফেট হলো একটি রাসায়নিক সার।
(11) একটি তরল ধাতুর নাম লেখো।
উঃ পারদ।
(12) সোডিয়ামের চিহ্ন লেখো।
উঃ Na
(13) ধাতুর একটি উদাহরণ দাও।
উঃ পারদ।
(14) জলের সংকেতটি লেখো।
উঃ H2O
(15) কোনো জায়গায় একদিন ঝড় হল – এটি পর্যাবৃত্ত না অপর্যাবৃত্ত ঘটনা?
উঃ অপর্যাবৃত্ত ঘটনা।
(16) দুটি মৌলের পরস্পর যুক্ত হওয়ার ক্ষমতাকে কী বলে?
(17) বায়ুদূষণ অভিপ্রেত না অনভিপ্রেত ঘটনা ?
উঃ অনভিপ্রেত ঘটনা।
(18) তাপের সুপরিবাহী দুটি অধাতুর নাম লেখো।
(19) বায়ু একটি কী পদার্থ?
(20) বায়ুর মধ্যে মোমবাতি পোড়ানোর সময় কী ধরনের পরিবর্তন ঘটে?
উঃ ভৌত ও রাসায়নিক উভয় পরিবর্তন ঘটে।
(21) ক্লোরিনের পারমাণবিকতা 2 হলে, একটি ক্লোরিন অণুর সংকেত কী হবে?
উঃ Cl2
(22) চকের গুঁড়ো ও জলের মিশ্রণকে কোন্ প্রক্রিয়া দ্বারা পৃথক করবে?
উঃ পরিস্রাবণ প্রক্রিয়া দ্বারা।
(23) একমুখী ভৌত পরিবর্তনের একটি উদাহরণ দাও।
উঃ বরফ গলে জল হয়ে যাওয়া।
(24) তড়িতের সুপরিবাহী একটি অধাতুর নাম লেখো।
উঃ তড়িতের সুপরিবাহী একটি অধাতুর নাম হল গ্রাফাইট।
👉একটি বা দুটি বাক্যে উত্তর দাও:(প্রশ্নের মান-২)
(1) কেলাসন বলতে কী বোঝায়?
উঃ যে পদ্ধতিতে কোনো পদার্থের দ্রবণ থেকে ওই পদার্থের কেলাস পাওয়া যায় সেই পদ্ধতিকে অর্থাৎ যে পদ্ধতিতে কেলাস প্রস্তুত করা হয় তাকে কেলাসন বলে।
(2) ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্য লেখো।
উঃ ১. ভৌত পরিবর্তনের মাধ্যমে কোন নতুন বস্তুর সৃষ্টি হয় না। অন্যদিকে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক বস্তুর সৃষ্টি হয়।
২. ভৌত পরিবর্তনের মাধ্যমে বস্তুর শুধু ভৌত ধর্মের পরিবর্তন হয়। অন্যদিকে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে বস্তুর ভৌত ও রাসায়নিক ধর্মের পরিবর্তন হয়।
৩. ভৌত পরিবর্তনে বস্তুর অণু গঠনের কোন পরিবর্তন হয় না। অন্যদিকে রাসায়নিক পরিবর্তনে বস্তুর অণু গঠনের পরিবর্তন হয়ে সম্পূর্ণ নতুন অণুর সৃষ্টি হয়।
(3) নিম্নলিখিত যৌগগুলির সংকেত লেখো :
(a) ফসফরাস পেন্টাক্লোরাইড, (b) হাইড্রোজেন সালফাইড, (c) ফসফিন, (d) মিথেন।
উঃ (a) ফসফরাস পেন্টাক্লোরাইড-PCl5.
(b) হাইড্রোজেন সালফাইড-H2S.
(c) ফসফিন-PH3
(d) মিথেন-CH4.
(4) শীতকালে শিশির জমে কেন?
উঃ শীতকালে তাপমাত্রা কম থাকে। ফলে কোনো স্থানের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যায়।ফলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে শিশিরে পরিণত হয়।
(5) পরিস্রাবণ কাকে বলে?
(6) বহুক্ষণ কেটে রাখা কলা, আপেল বা ডাবের মুখে কী দেখা যায় ও কেন?
(7) অক্সিজেন ও হাইড্রোজেন-এর ভৌত ধর্ম ও রাসায়নিক ধর্মের একটি করে অমিল লেখো।
(8) প্রদত্ত যৌগগুলির নাম লেখো : PCl5, CCl4, SO3, PH3
(9) গ্রাফাইট তাপ ও তড়িতের সুপরিবাহী হওয়া সত্ত্বেও এটি ধাতু নয় কেন?
(10) মৌলের পারমাণবিকতা কাকে বলে?
(11) শীতকালে কেন শিশির জমে কেন-ব্যাখ্যা করো।
(12) যৌগিক পদার্থের সংজ্ঞা দাও।
(13) জলের অণু কী কী মৌল নিয়ে গঠিত? এই অণুতে কোন্ মৌলের কয়টি পরমাণু আছে?
(14) প্রদত্ত মৌলগুলির চিহ্ন লেখো : (a) কোবাল্ট, (b) হিলিয়াম, (c) লিথিয়াম, (d) পারদ।
(15) অভিপ্রেত ঘটনা কাকে বলে? উদাহরণসহ লেখো।
(16) একটি ঘটনার উল্লেখ করো, যেখানে ভৌত ও রাসায়নিক পরিবর্তন একসঙ্গে ঘটে।
(17) ‘চাল থেকে ভাত হয়’ – এটি কী ধরনের পরিবর্তন ও কেন?
(18) মৌলের পরমাণু কাকে বলে? হাইড্রোজেন ক্লোরাইড যৌগ কী কী মৌল নিয়ে গঠিত?
(19) মৌলের চিহ্ন কাকে বলে? ম্যাগনেশিয়াম অক্সাইড কীভাবে তৈরি হয়?
(20) কেলাসন কাকে বলে? উদাহরণ দাও।
(21) রাসায়নিক পরিবর্তন বলতে কী বোঝায় একটি উদাহরণসহ লেখো।
(22) হাইড্রোজেন ও জলের একটি করে ধর্ম লেখো।
(23) উভমুখী ঘটনা কাকে বলে? একটি উদাহরণসহ লেখো।
(24) চিনি, বালি ও লৌহচূর্ণের মিশ্রণ থেকে উপাদানগুলিকে পৃথক করবে কীভাবে?
(25) প্রাকৃতিক ঘটনা ও মনুষ্যসৃষ্ট ঘটনা বলতে কী বোঝায়? উদাহরণসহ লেখো।
(26) ভৌত পরিবর্তন কাকে বলে? উদাহরণ দাও।
(27) চিনি ও জলের মিশ্রণ থেকে কীভাবে চিনিকে পৃথক করবে? এই পদ্ধতির নাম কী?
(28) হাইড্রোজেনের দুটি ধর্ম লেখো।
(29) শীতকালে আমাদের ঠোঁট ফেটে যায় কেন?
(30) ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য লেখো।
(31) উদাহরণসহ ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন-এর পার্থক্য লেখো।
(32) পারদের মধ্যে থাকা ধাতব বৈশিষ্ট্যগুলি কী কী?
(33) দুধ থেকে দই – কী ধরনের পরিবর্তন? উত্তরের সপক্ষে ব্যাখ্যা দাও।
(34) চকের গুঁড়ো ও লবণের মিশ্রণ থেকে উপাদানগুলিকে কীভাবে পৃথক করবে?
(35) একটা পাত্রে কিছু পাথুরে চুন দিয়ে তার মধ্যে সাবধানে জল ঢাললে কী দেখতে পাওয়া যায়? এটি দ্রুত না মন্থর ঘটনা?
(36) দ্রাবক কাকে বলে? নুনজলের মিশ্রণ থেকে নুনকে কোন্ পদ্ধতির সাহায্যে পৃথক করা যায়?
(37) জল মৌল, যৌগ না মিশ্র পদার্থ তা যুক্তিসহ লেখো।
(38) রেললাইনের জোড়ার মুখে ফাঁক রাখা হয়, কিন্তু ট্রামলাইনে রাখা হয় না কেন?

