📚উত্তরসহ ষষ্ঠ শ্রেণীর জীবন বিজ্ঞান সাজেশন (1St Unit Test)📚
👉সঠিক উত্তরটি নির্বাচন করো: (প্রশ্নের মান-১)
(1) কোন্ গ্যাস নির্গত হয়ে পাউরুটির গা ফুটো ফুটো হয়ে যায়?(a) অক্সিজেন, (b) কার্বন ডাইঅক্সাইড, (c) হাইড্রোজেন,(d)নাইট্রোজেন।
(2) নোংরা খেয়ে আমাদের চারপাশের পরিবেশ পরিষ্কার রাখে – (a) পায়রা, (b) টিয়া, (c) কাক, (d) বাবুই।
(3) জমি চষার জন্য ব্যবহৃত উন্নত যন্ত্রটি হল – (a) পাওয়ার টিলার, (b) থ্রেসার, (c) উইভার, (d) রেফ্রিজারেটর।
(4) সঠিকক্ৰম কোন্টি? –
(a) তন্তু → সুতো → কাপড়, (b) সুতো → তন্তু → কাপড়, (c) তন্তু কাপড় → সুতো, (d) কাপড় → তন্তু → সুতো।
(5) জাব পোকা কোন্ ধরনের বর্জ্য পদার্থ ত্যাগ করে? – (a) লিপিড, (b) শর্করা, (c) প্রোটিন, (d) ভিটামিন সমৃদ্ধ।
(6) চোরকাঁটা ফল শিয়ালের গায়ে আটকে বিস্তারলাভ করে কারণ –(a) ফলের গায়ে কাঁটার মতো উপাঙ্গ থাকে, (b) ফল আঠালো হয়, (c) ফলগুলি খুবই হালকা, (d) ফলগুলি রঙিন হয়।
(7) অ্যাজোলার পাতায় বসবাসকারী ব্যাকটেরিয়ারা বাতাসের -(a) হাইড্রোজেন, (b) নাইট্রোজেন, (c) অক্সিজেন, (d) কার্বন ডাইঅক্সাইড বেঁধে ফেলতে পারে।
(8) মৌমাছি, প্রজাপতি এক ফুল থেকে অন্য ফুলে গিয়ে বসলে -(a) ফুল শুকিয়ে যাবে, (b) রং উজ্জ্বল হবে, (c) পরাগমিলন হবে, (d) সুগন্ধ ছড়াবে।
(9) সরাসরি উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে-
(a) গোরু, (b) ব্যাং, (c) বাজ পাখি, (d) বাঘ।
(10) যে গাছটি থেকে প্রথম কাগজ তৈরি হয়েছিল, তার নাম – (a) প্যাপিরাস, (b) পেঁপে গাছ, (c) পাট গাছ, (d) শণ গাছ।
(11) প্রদত্ত কোন্ অঙ্গটিতে ম্যালেরিয়ার জীবাণু বাসা বাঁধে? – (a) ফুসফুস, (b) হাড়, (c) পেশি, (d) লোহিত রক্তকণিকা।
(12) যন্ত্রণার উপশমকারী ও গাঢ় নিদ্রার ওষুধ তৈরি হয়। (a) কুইনাইন, (b) রেসারপিন, (c) মরফিন, (d) এফিড্রিন থেকে।
(13) আমাদের হাড়, দাঁত মজবুত করতে সাহায্য করে যে ভিটামিন, তা হল –(a) ভিটামিন-C, (b) ভিটামিন-B, (c) ভিটামিন-D, (d) ভিটামিন--K।
(14) নাইট্রোজেন জমিতে – (a) আগাছা নষ্ট করতে, (b) সার হিসেবে, (c) কীটনাশক হিসেবে, (d) নুন কমাতে ব্যবহৃত হয়।
(15) গাছের কোটরে বাসা করে – (a) বাবুই পাখি, (b) মাকড়সা, (c) বাদুড়, (d) কাঠবেড়ালি।
(16) বাস্তুতন্ত্রে জুপ্ল্যাংকটন হল – (a) প্রথম সারির খাদক, (b) দ্বিতীয় সারির খাদক, (c) তৃতীয় সারির খাদক, (d) উৎপাদক।
(17) সজিনা ডাঁটা হল উদ্ভিদের – (a) কাণ্ড, (b) মূল, (c) ফুল, (d) ফল।
(18) হানিডিউ হল – (a) মাছি, (b) পাখি, (c) পিঁপড়ে, (d) হাঁস-দের উপাদেয় খাবার।
(19) যক্ষ্মার জীবাণু হল – (a) মাংসাশী, (b) তৃণভোজী, (c) পরভোজী, (d) পরজীবী।
(20) এরিথ্রোমাইসিন ওষুধটি পাওয়া যায় – (a) উদ্ভিদ থেকে, (b) প্রাণী থেকে, (c) ছত্রাক থেকে, (d) ব্যাকটেরিয়া থেকে।
(21) কোন্ পাখি গাছের ছোটো ডাল সাজিয়ে বাসা তৈরি করে? – (a) কাক, (b) শালিক, (c) কোকিল, (d) ঘুঘু।
(22) প্রদত্ত কোন্টি পরজীবী উদ্ভিদ? – (a) স্বর্ণলতা, (b) ক্যাকটাস, (c) সিংকোনা, (d) সৰ্পৰ্গন্ধা।
(23) পাউরুটির গায়ে ফুটো থাকে কারণ পাউরুটি তৈরির সময় –(a) অক্সিজেন, (b) অ্যালকোহল, (c) ইস্ট, (d) কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়।
(24) পরিবেশ বন্ধু প্রাণীর নাম হল – (a) শকুন, (b) ঘোড়া, (c) কুকুর, (d) বাঘ।
(25) সাগরকুসুমের সঙ্গে মিথোজীবিতা দেখায় -(a) সন্ন্যাসী কাঁকড়া, (b) ক্লাউন মাছ, (c) সন্ন্যাসী কাঁকড়া ও ক্লাউন মাছ, (d) কোনোটিই নয়।
(26) ফুসফুস, হাড় ও নানা অঙ্গে -(a) যক্ষ্মার জীবাণু, (b) ম্যালেরিয়ার জীবাণু, (c) আমাশয়ের জীবাণু, (d) ফাইলেরিয়ার জীবাণু বাসা বাঁধে।
(27) ধুনা তৈরি হয় – (a) অর্জুন, (b) শাল, (c) পাইন, (d) রবার গাছের আঠা থেকে।
(28) ফুলের ওপর বসলে মৌমাছি ও প্রজাপতির গায়ে, পায়ে ফুলের-(a) বর্জ্য পদার্থ, (b) পরাগরেণু, (c) নোংরা, (d) ফুলের রং লেগে যায়।
(29) রজন পাওয়া যায় কোন্ গাছ থেকে? – (a) সেগুন, (b) জাম, (c) শাল, (d) বাবলা।
(30) গাছ খাবার তৈরি করার সময় গ্রহণ করে – (a) অক্সিজেন, (b) কার্বন ডাইঅক্সাইড, (c) নাইট্রোজেন, (d) হাইড্রোজেন গ্যাস।
(31) একটি তন্তুপ্রদায়ী উদ্ভিদ হল – (a) পাট, (b) নারিকেল, (c) কার্পাস, (d) প্রদত্ত সবকটিই।
(32) কাঠের আসবাবপত্র পালিশ করতে কাজে লাগে – (a) রেশম, (b) রজন, (c) পশম, (d) রবার।
(33) আদার যে অংশটি আমরা খাই তা হল –(a) মূল, (b) কাণ্ড, (c) পাতা, (d) ফুল ।
(34) প্রদত্ত কোন্ জিনিসটি প্রাণীদের থেকে পাওয়া যায়? – (a) সুতো, (b) উল, (c) সুতলি দড়ি, (d) চটের বস্তা।
(35) পিঁপড়ের মিথোজীবী জীব হল – (a) শালিক, (b) গোরু, (c) জাব পোকা, (d) উইপোকা।
(36) কুইনাইন পাওয়া যায়-(a) সিংকোনা গাছের ছাল থেকে, (b) সিংকোনা গাছের মূল থেকে, (c) সর্পগন্ধা গাছের ফুল থেকে, (d) সর্পগন্ধার পাতা থেকে।
(37) ম্যালেরিয়ার জীবাণু বাসা বাঁধে – (a) অণুচক্রিকায়, (b) লোহিত রক্তকণিকায়, (c) শ্বেত রক্তকণিকায়, (d) কোনোটিই নয়।
(38) মেটে হল পাঁঠা বা মুরগির – (a) বৃক্ক, (b) ফুসফুস, (c) যকৃৎ, (d) অগ্ন্যাশয়।
(39) একটি তৃণভোজী প্রাণীর নাম হল – (a) বাঘ, (b) সিংহ, (c) গোরু, (d) চিতা।
👉সংক্ষিপ্ত উত্তর দাও : (প্রশ্নের মান-১)
(1) মৌচাকে ধোঁয়া দিয়ে যারা মধু জোগাড় করে তাদের কী বলে?
(2) সম্পর্কের মধ্যে সমতা বিধান করো : কুইনাইন : ম্যালেরিয়া :: : উচ্চ রক্তচাপ।
(3) শূন্যস্থান পূরণ করো : বই বা খাতা বাঁধাই করতে লাগে আঠা।
(4) ঠিক বা ভুল লেখো : দই-এর সাজাতে যে ছত্রাক থাকে, তারাই দুধকে দই বানিয়ে দেয়।
(5) বেমানান শব্দটি খুঁজে বার করো : তুলো গাছ, উকুন, যক্ষ্মার জীবাণু, স্বর্ণলতা।
(6) ঠিক বা ভুল লেখো : উদ্ভিদ পরিবেশে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
(7) শূন্যস্থান পূরণ করো : আদার- অংশকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি।
(8) ঠিক বা ভুল লেখো : কাশি হলে মধু খেলে উপশম হয়।
(9) পোশাক তৈরির জন্য আমরা সমাজের কোন্ শ্রেণির মানুষের ওপর নির্ভর করি?
(10) ঠিক বা ভুল লেখো : দইতে অক্সালিক অ্যাসিড থাকে।
(11) সম্পর্কের মধ্যে সমতা বিধান করো : পাউরুটি : ইস্ট :: দই :
(12) আমি একটি পানা, ধানখেতে আমায় চাষ করলে আর সার দিতে লাগে না। আমি কে?
(13) শূন্যস্থান পূরণ করো : প্রকৃতিতে দুই বা তার বেশি জীব একে অপরকে সাহায্য করে বেঁচে থাকলে তাকে--বলে।
(14) শব্দ সাজিয়ে উত্তর লেখো : গ র সা সু ম কু
(15) শূন্যস্থান পূরণ করো : জমাট বাঁধা রজনের মধ্যে আটকে পড়া পোকার দেহকে--বলে।
(16) বেমানান শব্দটি খুঁজে বার করো : কার্পাস, পাট, শণ, রেশম।
(17) শূন্যস্থান পূরণ করো : যে ভিটামিন আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে, তা হল
(18) জাব পোকারা গাছের শর্করাসমৃদ্ধ রস শোষণ করে যে বর্জ্য ত্যাগ করে, তাকে কী বলে?
(19) সম্পর্কের মধ্যে সমতা বিধান করো : উকুন : বহিঃপরজীবী :: ফিতাকৃমি :
(20) কোন্ প্রাণী গাছের ডালে ঝুলে থাকে?
(21) ঠিক বা ভুল লেখো : পাখি ও বাদুড়ের মলের মাধ্যমে বীজের বিস্তার ঘটে।
(22) চাষবাসের জন্য আমরা সমাজের কোন্ শ্রেণির মানুষের ওপর নির্ভর করি?
(23) শূন্যস্থান পূরণ করো : দইয়ের সাজায় যে অণুজীব থাকে, তার নাম,
(24) একটি এককোশী ছত্রাকের নাম লেখো।
👉একটি বা দুটি বাক্যে উত্তর দাও:(প্রশ্নের মান-২)
(1) মানুষ কোন্ কোন্ জিনিসের জন্য গাছেদের ওপর নির্ভরশীল?
(2) গো-বক ও গোরুর মধ্যে মিথোজীবিতার সম্পর্ক লেখো।
(3) খাদক কাদের বলে? দুটি খাদকের নাম লেখো।
(4) পরাগমিলন কাকে বলে? পারগমিলন জরুরি কেন?
(5) কড ও হাঙরের যকৃৎ তেলে কী কী ভিটামিন থাকে? এই যকৃৎ তেলের উপকারিতা লেখো।
(6) লাল পিঁপড়ে ও কাঠবেড়ালি কীভাবে উদ্ভিদের ওপর নির্ভরশীল তা উল্লেখ করো।
(7) সাগরকুসুম ও ক্লাউন মাছের মিথোজীবী সম্পর্কটি বুঝিয়ে দাও।
(8) মৌমাছি বা প্রজাপতি ফুলে গিয়ে বসলে তাদের গায়ে, পায়ে কী লেগে যায়? এই মৌমাছি বা প্রজাপতি এক ফুল থেকে অন্য ফুলে গেলে কী হবে?
(9) তন্তু থেকে কাপড় তৈরির জন্য প্রয়োজনীয় দুটি পদ্ধতির নাম লেখো।
(10) পরিবেশে CO2 ও O২-এর ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে প্রাণী ও উদ্ভিদের পারস্পরিক নির্ভরশীলতার সংক্ষিপ্ত বিবরণ দাও।
(11) ঝাড়ুদার প্রাণী বা স্ক্যাভেনজার কাকে বলে? উদাহরণ দাও।
(12) খাদ্য ও খাদক বলতে কী বোঝায়? দূষণ কমায় এমন একটি প্রাণীর উদাহরণ দাও।
(13) মস্তিষ্কে বসবাসকারী যে জীবের কারণে মানবদেহে খিঁচুনি হয় সেই জীবটির নাম কী? একটি গাছের নাম লেখো যার কাণ্ড থেকে তন্ত পাওয়া যায়।
(14) খাবারের জন্য প্রাণীদের ওপর মানুষের নির্ভরশীলতা নিজের ভাষায় লেখো।
(15) সাগরকুসুম ও সন্ন্যাসী কাঁকড়ার মিথোজীবী সম্পর্ক ব্যাখ্যা করো।
(16) স্বর্ণলতা কীভাবে খাদ্য সংগ্রহ করে?
(17) পরিবহণে প্রাণীর ভূমিকা বর্ণনা করো।
(18) ভিটামিন-A এবং ভিটামিন-D-এর অভাবে কী কী রোগ হতে পারে?
(19) ওষুধ তৈরিতে ব্যাকটেরিয়ার দুটি ভূমিকা লেখো।
(20) শকুন কীভাবে আমাদের চারপাশের পরিবেশ পরিষ্কার রাখতে সাহায্য করে?
(21) পরাগমিলন কাকে বলে? ফল ও বীজের বিস্তারে সাহায্য করে কোন্ কোন প্রাণী?
(22) হানিডিউ কী? ফিতাকৃমি কোথায় বাসা বাঁধে?
(23) পরজীবী প্রাণী কাকে বলে? তোমার শরীরে বাস করে এমন একটি-পরজীবী প্রাণীর নাম লেখো।
(24) পাউরুটির গা ফুটো ফুটো হয় কেন?
(25) আমাদের শারীরিক গঠনে ভিটামিন A-এর উপকারিতা লেখো।

