📚 উত্তরসহ মাধ্যমিক বাংলা লাস্টমিনিট সাজেশন-২০২৬ :১০০% কমন আসবেই (প্রশ্নের মান-১)📚
✍️SET-1
১. সঠিক উত্তরটি নির্বাচন করো ১ × ১৭ = ১৭
১.১ গিরীশ মহাপাত্রের সঙ্গে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল ? (ক) পুলিশস্টেশনে (খ) জাহাজ ঘাটায় (গ) রেলস্টেশনে (ঘ) বিমানবন্দরে
উঃ (গ) রেলস্টেশনে।
১.২ বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল (ক) আট টাকা দশ আনা (খ) আট টাকা আট আনা (গ) দশ টাকা চার আনা (ঘ) দশ টাকা দশ আনা
উঃ (ক) আট টাকা দশ আনা।
১.৩ হোলির দিন দলের ছেলেরা অমৃত আর ইসাবকে একরকম পোশাকে দেখে কী করতে বলেছিল ? (ক) ছবি আঁকতে (খ) হোলি খেলতে (গ) কুস্তি লড়তে (ঘ) ফুটবল খেলতে
উঃ (গ) কুস্তি লড়তে।
১.৪ ‘ সিন্ধুতীরে ’ কাব্যাংশটি কোন্ কাব্যগ্রন্থের অন্তর্গত ? (ক) লোরচন্দ্রাণী (খ) পদ্মাবতী (গ) সতীময়না (ঘ) তোফা
উঃ (খ) পদ্মাবতী।
১.৫ “ প্রদোষকাল ঝঞ্ঝঞ্ঝাবাতাসে রুদ্ধশ্বাস , ” – ‘ প্রদোষ ’ শব্দের অর্থ (ক) সন্ধ্যা (খ) ভোর (ঘ) দুপুর (গ) রাত্রি
উঃ (ক) সন্ধ্যা।
১.৬ ইন্দ্রজিতের স্ত্রীর নাম- (ক) ইন্দিরা (খ) সরমা (গ) নিকষা (ঘ) প্রমীলা
উঃ (খ) সরমা।
১.৭ “ সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন , ” তার পোশাকি নাম (ক) রিজার্ভার (খ) স্টাইলাস (গ) পার্কার (ঘ) পাইলট
উঃ (খ) স্টাইলাস।
১.৮ নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের , তাঁর নাম (ক) বনফুল (খ) পরশুরাম (গ) ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় (ঘ) শৈলজানন্দ মুখোপাধ্যায়
উঃ (গ) ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়।
১.৯ যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের প্রথম শ্রেণিটি (ক) ইংরেজি ভাষায় দক্ষ (খ) বাংলা ভাষায় দক্ষ (গ) ইংরেজি জানে না বা অতি অল্প জানে (ঘ) ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্পাধিক বিজ্ঞান পড়েছে
উঃ (গ) ইংরেজি জানে না বা অতি অল্প জানে।
১.১০ বিভক্তি – (ক) সর্বদা শব্দের পূর্বে বসে (খ) সর্বদা শব্দের পরে যুক্ত হয় (গ) শব্দের পরে আলাদাভাবে বসে (ঘ) শব্দের পূর্বে আলাদাভাবে বসে
উঃ (খ) সর্বদা শব্দের পরে যুক্ত হয়।
১.১১ ‘ তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে ।' নিম্নরেখ পদটি- (ক) অপাদান কারক (খ) কর্মকারক (গ) করণ কারক (ঘ) অধিকরণ কারক
উঃ (গ) করণ কারক।
১.১২ কর্মধারয় সমাসে প্রাধান্য থাকে (ক) পূর্বপদের অর্থের (খ) পরপদের অর্থের (গ) উভয় পদের (ঘ) ভিন্ন অর্থ সমস্তপদের
উঃ (খ) পরপদের অর্থের।
১.১৩ ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গররাজি । — নিম্নরেখ পদটি কোন্ সমাসের উদাহরণ ? (ক) অভ্যয়ীভাব (খ) নঞ্তৎপুরুষ (গ) বহুব্রীহি (ঘ) কর্মধারয়
উঃ (খ) নঞ্তৎপুরুষ।
১.১৪ “ এইটুকু কাশির পরিশ্রমেই যে হাঁপাইতে লাগিল । ” — বাক্যটি কোন্ শ্রেণির ? (ক) সরলবাক্য (খ) জটিল বাক্য (গ) যৌগিক বাক্য (ঘ) মিশ্রবাক্য
উঃ (ক) সরলবাক্য।
১.১৫ যে বাক্যে সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে , তাকে বলা হয় (ক) অনুজ্ঞাসূচক বাক্য (খ) নির্দেশক বাক্য (গ) আবেগসূচক বাক্য (ঘ) প্রশ্নবোধক বাক্য
উঃ (খ) নির্দেশক বাক্য।
১.১৬ যে বাক্যে কর্ম কর্তা রূপে প্রতীয়মান হয় তাকে বলে (ক) কর্মবাচ্য (খ) কর্তৃবাচ্য (গ) ভাববাচ্য (ঘ) কর্মকর্তৃবাচ্য
উঃ (ঘ) কর্মকর্তৃবাচ্য।
১.১৭ পাঁচদিন নদীকে দেখা হয়নাই।- এটি কোন বাচ্যের উদাহরণ- (ক) কর্তৃবাচ্য (খ) ভাববাচ্য (গ) কর্মবাচ্য (ঘ) কর্মকর্তৃবাচ্য
উঃ (গ) কর্মবাচ্য।
২. কমবেশি ২০ টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও:১ × ১৯=১৯
২. যে কোনো ৪ টি প্রশ্নের উত্তর দাও :
২.১.১ তপনের গল্প পড়ে ছোটোমাসি কী বলেছিল ? উত্তরঃ তপন নিজে প্রথম লেগে গল্প ছোটোমাসিকে দেখালে মাসি খানিকটা বিস্ময় প্রকাশ করে বলেছিল- “ওমা এ তো বেশ লিখেছিস রে ? কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো ?”
২.১.২ “ এক একখানি পাতা ছিঁড়িয়া দুমড়াইয়া মোচড়াইয়া জলে ফেলিয়া দিতে লাগিল । ” — উদ্দিষ্ট ব্যক্তি কীসের পাতা জলে ফেলতে লাগল ?
উত্তরঃ ‘ নদীর বিদ্রোহ গল্পের স্টেশনমাস্টার নদের চাঁদ তার স্ত্রীকে যে পাঁচ পৃষ্ঠাব্যাপী বিরহবেদনাপূর্ণ চিঠি লিখেছিল, সেই চিঠিটারই এক - একটি পৃষ্ঠা জলে ফেলছিল ।
২.১.৩ ইহা যে কত বড়ো ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল । ” – ভ্রম ’ - টি কী ? উত্তরঃ ভামো যাত্রা সময় অপূর্ব ট্রেনের প্রথম শ্রেণির যাত্রী ছিল । সে মনে মনে ভেবেছিল প্রথম শ্রেণির যাত্রী হওয়ায় রাতে কেউ তার ঘুমে ব্যাঘাত ঘটাবে না । কিন্তু কয়েকটা স্টেশন পরে পুলিশ তিনবার তাকে জিজ্ঞাসাবাদ করায় তার এই ভাবনা ভুল প্রমাণ করে ।
২.১.৪ ‘ অদল বদল ' গল্পটি কে বাংলায় তরজমা করেছেন ?
উত্তরঃ গুজরাটি ভাষায় লেখা ‘অদল বদল' গল্পটি বাংলা তরজমা করেছেন অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত ।
২.১.৫ জগদীশবাবু তীর্থভ্রমণের জন্য কত টাকা বিরাগীকে দিতে চেয়েছিলেন ?
উত্তরঃ ‘বহুরূপী’ গল্পে জগদীশবাবু বিরাগী রূপী হরিদাকে তীর্থভ্রমণের জন্য একশো এক টাকা দিতে চেয়েছিলেন ।
২.২ যে কোনো ৪ টি প্রশ্নের উত্তর দাও : ১×৪=৪
২.২.১ “ শিশু আর বাড়িরা খুন হলো । ” – “ শিশু আর বাড়িরা ’ খুন হয়েছিল কেন ?
উত্তরঃ ‘ অসুখী একজন ’ কবিতায় আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধের প্রভাবে ‘ শিশু আর বাড়িরা ’ খুন হয়েছিল ।
২.২.২ “ আমাদের পথ নেই আর ” —তাহলে আমাদের করণীয় কী ?
উত্তরঃ বিপন্ন মানুষকে নিজেদের রক্ষা করার জন্য পরস্পরের হাতে হাত রেখে সহযোগিতার মনোভাব দেখিয়ে সংঘবদ্ধ হয়ে থাকতে হবে ।
২.২.৩ "এসো যুগাস্তের কবি' কবির ভূমিকাটি কী হবে ? উত্তরঃ কবি রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকা কবিতায় যুগান্তের কবি'র কাছে মানহারা মানবীরূপী আফ্রিকার পাশে এসে দাঁড়াবেন এবং তার প্রতি হয়ে চলা অন্যায়ের জন্য ক্ষমাপ্রার্থনা করবেন । যুগান্তের কবি সভ্য দুনিয়ার প্রতিনিধি রূপে অপমানিত মানহারা মানবীরূপী আফ্রিকার পাশে এসে দাঁড়াবেন এবং তার প্রতি ঘটা অন্যায়ের জন্য ক্ষমাপ্রার্থনা করবেন ।
২.২.৪ অভ্র ফ্যালো অস্ত্র রাখো - কোথায় অস্ত্র ফেলার কথা বলা হয়েছে ?
উত্তরঃ ' অস্ত্রের বিরুদ্ধে গান ' কবিতায় কবি গানের পায়ের কাছে অস্ত্র ফেলার কথা বলেছেন ।
২.২.৫ “ দেখিয়া রূপের কলা / বিস্মিত হইল বালা / অনুমান করে নিজ চিতে ।''— ' বালা ' কী অনুমান করেছিল ?
উত্তরঃ ' সিন্ধুতীরে ' কবিতায় 'বালা' অর্থাৎ সমুদ্রকন্যা পদ্মা নৌকায় অচেতন পদ্মাবতীকে দেখে ভেবেছিল – ইন্দ্ৰেৱ অভিশাপে বিদ্যাধরী স্বর্গভ্রষ্ট হয়ে পৃথিবীতে এসে পড়েছেন।
২.৩ যে কোনো ৩ টি প্রশ্নের উত্তর দাও : ১×৩=৩
২.৩.১ হারিয়ে যাওয়া কালি কলম ' - এ বর্ণিত সবচেয়ে দামি কলমটির কত দাম ?
উত্তরঃ ‘ হারিয়ে যাওয়া কালি কলম ' প্রবন্ধে লেখক শ্ৰীপান্থ জানিয়েছেন টাকার কুমিরদের খুশি করার জন্য সোনা ও হিরা বসানো কলম তৈরি হত , যার মূল্য আড়াই হাজার পাউন্ড ।
২.৩.২ “ আমরা ফেরার পথে কোনও পুকুরে তা ফেলে দিয়ে আসতাম । ” — বক্তা কেন তা পুকুরে ফেলে দিতেন ? উত্তরঃ উক্তিটির বক্তা প্রাবন্ধিক ছেলেবেলায় কলাপাতায় হোমটাস্ক করতেন । শিক্ষকমশাই তা দেখে ফেরত দিলে সেগুলিকে পুকুরে ফেলে দিতেন কারণ গোরুকে খাওয়ানো পাপ মনে করা হত ।
২.৩.৩ বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম সম্বন্ধে কী বিধান দিয়েছিল ?
উত্তরঃ কলিকাতা বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম বাংলা হরফে লিখতে বিধান দিয়েছিল । যেমন- অক্সিজেন ইত্যাদি।
২.৩.৪ পরিভাষার উদ্দেশ্য কী ?
উত্তরঃ পরিভাষার উদ্দেশ্য হলো ভাষাকে সংক্ষিপ্ত করা এবং তার অর্থ সুনির্দিষ্ট করে অনর্থক বর্ণনা পরিহার করে বিষয়কে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করাই হলো পরিভাষার কাজ।
২.৪ যে কোনো ৮ টি প্রশ্নের উত্তর দাও :
২.৪.১ ' শূন্যবিভক্তি ' কাকে বলে ?
উত্তরঃ শব্দকে পদে পরিণত করতে হলে তার সঙ্গে কোনো না কোনো বিভক্তি যুক্ত হয় । যে শব্দবিভক্তি চিহ্নটি শব্দে যুক্ত হয়ে সেটিকে পদে পরিণত করে নিজে অপ্রকাশিত থাকে তাকে শূন্যবিভক্তি বলে । যেমন- অলোক ভালো ছেলে নয় ।
২.৪.২ 'অস্ত্র রাখো'— নিম্নরেখ পদটি কারক ও বিভক্তি নির্ণয় করো ।
উত্তরঃ অস্ত্র- কর্মকারকে , ' শূন্য ' বিভক্তি।
২.৪.৩ নিত্যসমাস কাকে বলে ?
উত্তরঃ যে সমাসে ব্যাসবাকা হয় না , অথবা যে সমাসের ব্যাসবাক্য করতে হলে অন্য পদের প্রয়োজন হয় , তাকে নিত্যসমাস বলে ।
২.৪.৪ ' চরণ কমলের ন্যায়' ব্যাসবাক্যটি সমাসবন্ধ করে সমাসের নাম লেখো ।
উত্তরঃ চরণকমলের ন্যায় = চরণকমল - উপমিত কর্মধারয় ।
২.৪.৫ আমি গ্রামের ছেলে - বাক্যটির উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করো ।
উত্তরঃ উদ্দেশ্য - আমি , বিধেয় গ্রামের ছেলে ।
২.৪.৬ একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও । উত্তরঃ অনুজ্ঞাসূচক বাক্য- জানালাগুলো বন্ধ করে দাও।
২.৪.৭ কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তনের অন্তত একটি পদ্ধতি উল্লেখ করো ।
উত্তরঃ কর্তৃবাচ্যের কর্তা সঙ্গে 'র' বা 'এর' বিভক্তি যোগ করে, তার সঙ্গে 'দ্বারা' 'দিয়ে' 'কর্তৃক' প্রভৃতি অনুসর্গের ব্যবহার ঘটে। যেমন- অর্জুনই একাজ করেছে > অর্জুনের দ্বারায় এ কাজ করা হয়েছে।
২.৪.৮ প্রযোজক কর্তার একটি উদাহরণ দাও ।
উত্তরঃ প্রযোজক কর্তা - মা মেয়েকে গান গাওয়াচ্ছেন।
২.৪.৯ অসিতবাবু আর কোনো প্রশ্ন করলেন না প্রশ্নবাচক বাক্যে পরিবর্তন করো ।
উত্তরঃ অসিতবাবু আর কোনো প্রশ্ন করলেন কি ?
২.৪.১০ এ কার লেখা ? – কর্তৃবাচ্যে পরিবর্তন করো । উত্তরঃ প্রশ্নোধৃত বাক্যটিকে প্রশ্নবোধক বাক্য করলে হয়— এটি কে লিখেছে ?
✍️SET-2
১. সঠিক উত্তরটি নির্বাচন করো : ১ × ১৭ = ১৭
১.১ সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান (ক) একদিন (খ) দু - দিন (গ) চারদিন (ঘ) পাঁচদিন
উঃ (ক) একদিন।
১.২ তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন ? (ক) শুকতারা (খ) আনন্দমেলা (গ) সন্ধ্যাতারা (ঘ) দেশ
উঃ (গ) সন্ধ্যাতারা।
১.৩ “ দয়ার সাগর ! পরকে সেজে দি , নিজে খাইনে ” — বক্তা হলেন (ক) জগদীশবাবু (খ) নিমাইবাবু (গ) অপূর্ব (ঘ) গিরীশ মহাপাত্র
উঃ (ক) জগদীশবাবু।
১.৪ ‘ সমুদ্রনৃপতি সুতা ’ — কে ? (ক) লক্ষ্মী (খ) পদ্মা (গ) উমা (ঘ) বারুণী
উঃ (খ) পদ্মা।
১.৫ ‘ আয় আরো বেঁধে বেঁধে থাকি ' কবিতাটি কবির কোন্ কাব্যগ্রন্থের অন্তর্গত ? (ক) নিহিত পাতাল ছায়া (খ) পাঁজরে দাঁড়ের শব্দ (গ) দিনগুলি রাতগুলি (ঘ) জলই পাষাণ হয়ে আছে
উঃ ( ঘ ) জলই পাষাণ হয়ে আছে।
১.৬ “ সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী ।। ” — ‘ সভ্যতার শেষ পুণ্যবাণী ’ (ক) বিদ্বেষ ত্যাগ করো (খ) ক্ষমা করো (গ) ভালোবাসো (ঘ) মঙ্গল করো
উঃ (খ) ক্ষমা করো ।
১.৭ Sensitized paper'- এর অনুবাদ কী লিখলে ঠিক হয় বলে প্রাবন্ধিক মনে করেছেন ? (ক) স্পর্শকাতর কাগজ (খ) সুবেদী কাগজ (গ) সুগ্রাহী কাগজ (ঘ) ব্যথাপ্রবণ কাগজ
উঃ (গ) সুগ্রাহী কাগজ।
১.৮ চারখণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অস্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন ? (ক) সাত টাকা (খ) আট টাকা (গ) ন - টাকা (ঘ) দশ টাকা
উঃ (ক) সাত টাকা।
১.৯ ‘ শ্রীপান্থ ’ ছদ্মনামে লিখেছেন (ক) অন্নদাশংকর রায় (খ) বলাইচাঁদ মুখোপাধ্যায় (গ) সুনীল গঙ্গোপাধ্যায় (ঘ) নিখিল সরকার
উঃ (ঘ) নিখিল সরকার।
১.১০ রাজায় রাজায় যুদ্ধ হয় — এই বাক্যের কর্তাটি হল (ক) প্রযোজ্য কর্তা (খ) সহযোগী কর্তা (গ) ব্যতিহার কর্তা (ঘ) সমধাতুজ কর্তা
উঃ (গ) ব্যতিহার কর্তা।
১.১১ পরপদটি প্রধান হয় যে সমাসে সেটি (ক) অব্যয়ীভাব (খ) তৎপুরুষ (গ) দ্বিগু (ঘ) বহুব্রীহি
উঃ (খ) তৎপুরুষ / (গ) দ্বিগু ।
১.১২ রামদাস আর কোনো প্রশ্ন করিল না — নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ সেটি হল (ক) তৎপুরুষ (খ) অব্যয়ীভাব (গ) কর্মধারয় (ঘ) দ্বিগু
উঃ (ক) তৎপুরুষ।
১.১৩ ‘ তোরা সব জয়ধ্বনি কর ' — এটি কোন বাচ্যের উদাহরণ ? (ক) কর্তৃবাচ্য (খ) কর্মবাচ্য (গ) ভাববাচ্য (ঘ) কর্মকর্তৃবাচ্য
উঃ (খ) কর্মবাচ্য।
১.১৪ হায় , তোমার এমন দশা কে করলে ! — এটি কী ধরনের বাক্য ? (ক) অনুজ্ঞাসূচক বাক্য (খ) বিস্ময়সূচক বাক্য (গ) নির্দেশক বাক্য (ঘ) প্রশ্নবোধক বাক্য
উঃ (খ) বিস্ময়সূচক বাক্য।
১.১৫ বয়স ত্রিশ - বত্রিশের অধিক নয় , কিন্তু ভারী রোগা দেখাইল । — এটি কোন্ শ্রেণির বাক্য ? (ক) সরলবাক্য (খ) জটিল বাক্য (গ) মিশ্ৰবাক্য (ঘ) যৌগিক বাক্য
উঃ (ঘ) যৌগিক বাক্য / (গ) মিশ্ৰবাক্য ।
১.১৬ মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা — নিম্নরেখ পদটি কোন্ কারকের উদাহরণ ? (ক) কর্তৃকারক (গ) অপাদান কারক (খ) করণ কারক (ঘ) অধিকরণ কারক উঃ (ঘ) অধিকরণ কারক।
১.১৭ রবীন্দ্রনাথ ঠাকুর ' গীতাঞ্জলি ' লিখে নোবেল পুরস্কার পান — এই বাক্যের নিম্নরেখ অংশটি হল- (ক) উদ্দেশ্য (গ) বিধেয় (খ) উদ্দেশ্যের সম্প্রসারক (ঘ) বিধেয়ের সম্প্রসারক
উঃ (ঘ) বিধেয়ের সম্প্রসারক।
২. কমবেশি ২০ টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও : ১ × ১৯ = ১৯
২.১ যে - কোনো ৪ টি প্রশ্নের উত্তর দাও :
২.১.১ “ তবে এ বস্তুটি পকেটে কেন ? ” — কোন্ ‘ বস্তুটি ’ পকেটে ছিল ?
উত্তরঃ কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘ পথের দাবী ’ রচনাংশ অনুসারে খানাতল্লাশি সময়ে গিরীশ মহাপাত্রের রামধনুর রং এর জামার পকেটে একটি গাজার কল্কে ছিলো।
২.১.২ “ হরিদার জীবন এইরকম বহু রূপের খেলা দেখিয়েই একরকম চলে যাচ্ছে । ” — কী রকম খেলা দেখিয়ে হরিদার জীবন চলে যাচ্ছে ?
উত্তরঃ পেশাগতভাবে 'বহুরূপী ' গল্পের হরিদা একনিষ্ঠ গ্রামীণ লোকশিল্পী । লোক - মনোরঞ্জনকেই নিজের পেশা হিসেবে বেছে নিয়ে হরিদা পুলিশ , পাগল , বাইজি , বাউল , কাপালিক , কাবুলিওয়ালা , ফিরিঙ্গি সাহেব প্রভৃতি বিভিন্ন সাজে সেজে রাস্তায় বেরোয় এবং চমৎকার অভিনয় করে সামান্য কিছু রোজগার করে জীবনযাপন করে । আলোচ্য অংশে এই নাট্য প্রদর্শনকেই ‘ খেলা ’ বলা হয়েছে ।
২.১.৩ “ নদের চাঁদ সব বোঝে , ” – নদের চাঁদ কী বোঝে ?
উত্তরঃ নদেরচাঁদের মধ্যে নদীর প্রতি এক অস্বাভাবিক ভালোবাসা এক অদম্য পাগলামি দেখা যায় । সে একজন স্টেশন মাস্টার , যার তত্ত্বাবধানে একটি রেলস্টেশনে অসংখ্য ট্রেনের নিরাপদ যাত্রা নির্ভরশীল, তার এমন পাগলামি সত্যিই বেমানান । এ কথা সেও বোঝে ।
২.১.৪ “ একটু কারেকশান ' করে ইয়ে করে দিলে ছাপতে দেওয়া চলে । ” — কে , কী ছাপানোর কথা বলেছেন ? উত্তরঃ প্রখ্যাত কথাসাহিত্যিক আশাপূর্ণা দেবী রচিত ‘ জ্ঞানচক্ষু ’ গল্পে তপনের লেখা গল্প তার লেখক ছোটোমেসোমশাই পত্রিকায় ছাপানোর কথা বলেছেন ।
২.১.৫ “ এসো , আমরা কুস্তি লড়ি । ” — কে , কাকে বলেছিল ?
উত্তরঃ গুজরাটি সাহিত্যিক পান্নালাল প্যাটেলের লেখা ‘ অদল-বদল' গল্পে অমৃতকে তারই সমবয়সী একটি ছেলে কালিয়া হোলির দিন কুস্তি লড়ার কথা বলেছিল।
২.২ যে - কোনো ৪ টি প্রশ্নের উত্তর দাও : ১x৪ = ৪ ২.২.১ বিদ্রুপ করছিলে ভীষণকে ” —কীভাবে ‘ বিদ্রুপ ’ করছিল ?
উত্তরঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত ‘ আফ্রিকা ’ কবিতা থেকে উদ্ধৃত আলোচ্যাংশ অনুযায়ী আফ্রিকার রহস্যঘন প্রকৃতি ‘ বিরূপের ছদ্মবেশে ’ ভীষণকে ‘ বিদ্রুপ ’ করছিল ।
২.২.২ “ কে কবে শুনেছে পুত্র , ভাসে শিলা জলে , ” – বক্তার এমন মন্তব্যের কারণ কী ?
উত্তরঃ অভিষেক কবিতায় রাবণ ইন্দ্রজিৎ কে বলেছেন শিলা জলে ভাসা কিংবা মৃত মানুষের পুনরায় বেঁচে ওঠার মতো ঘটনা কেউ কোনদিন না শুনলেও রাম লক্ষণ এর ক্ষেত্রে এমন কল্পনাতীত ঘটনাই ঘটেছে। এ ঘটনার কথা বলে নিজেদের চরম দুর্ভাগ্যের কথা স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন ।
২.২.৩ “ ওরে ওই স্তব্ধ চরাচর ! ”—'চরাচর ’ স্তব্ধ কেন ?
উত্তরঃ রুদ্রদেব একাধারে ধ্বংস ও সৃষ্টির দেবতা সমগ্র বিশ্বজুড়ে অন্যায় অবিচার ও নৈরাজ্যের গ্লানি পুঞ্জিভূত হয়েছে, বিনাশের অট্টহাসির গভীর ব্যঞ্জনা যেন সমগ্র জগতে সৃষ্টি করেছে এক রুদ্ধশ্বাস পরিবেশ। এর ভয়াবহ বিস্ফোরণের আশঙ্কায় পৃথিবী স্তব্ধ।
২.২.৪ “রক্ত মুছি শুধু গানের গায়ে ”—কথাটির অর্থ কী?
উত্তরঃ কবি জয় গোস্বামী অস্ত্রের বিরুদ্ধে গান ’ কবিতায় অস্ত্রের বিরুদ্ধে গানকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চেয়েছেন । আসলে তিনি গানের জাদুস্পর্শে রক্ত মুছে ফেলে মানবসভ্যতার বুকে রক্তের যে হোলিখেলা চলছে তা মুছে ফেলতে চান । আসলে কবি গানকে জীবনসংগ্রামের আদর্শ ও অবলম্বন হিসেবে ধারণ করেই সমাজ সংস্কার করতে চেয়েছেন।
২.২.৫ “ কন্যারে ফেলিল যথা ” –কন্যাকে কোথায় ফেলা হল ? উত্তরঃ ‘ কন্যা ’ অর্থাৎ সিংহল রাজকন্যা রাজা রত্নসেনকে বিবাহ করার পর সিংহল থেকে চিতোরে যাওয়ার সময় সামুদ্রিক বিপর্যয়ের সম্মুখীন হন । সেসময় তিনি রাজা রত্নসেনের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন এবং সিন্ধুতীরে বিধ্বস্ত ও অর্ধমৃত অবস্থায় পতিত হন ।
২.৩ যে কোনো ৩ টি প্রশ্নের উত্তর দাও : ১ × ৩ = ৩ ২.৩.১ “ আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন ” –শব্দের ' ত্রিবিধ কথা ' কী ?
উত্তরঃ একাধারে রসায়নবিদ , গল্পকার ও বিশিষ্ট প্রাবন্ধিক রাজশেখর বসু তার ‘ বাংলা ভাষায় বিজ্ঞান ' প্রবন্ধে শব্দের যে ‘ত্রিবিধ কথা ’ বলেছেন তা হল- অভিধা , লক্ষণা ও ব্যঞ্জনা।
২.৩.২ “ যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের মোটামুটি দুই শ্রেণিতে ভাগ করা যেতে পারে । ” — শ্রেণি দুটি কী কী ?
উত্তরঃ প্রাবন্ধিক রাজশেখর বসু তার ' বাংলা ভাষায় বিজ্ঞান ' প্রবন্ধে বাংলা ভাষায় লেখা বিজ্ঞান বিষয়ক গ্রন্থের বা প্রবন্ধের যে দুই শ্রেণির পাঠকের কথা বলেছেন তারা হলেন— ( ১ ) যারা ইংরেজি কম জানে এবং ( ২ ) যারা ইংরেজি জানে ।
২.৩.৩ দুজন সাহিত্যিকের নাম করো যাঁদের নেশা ছিল ফাউন্টেন পেন সংগ্রহ করা ।
উত্তরঃ বাংলা ভাষার দুই বিখ্যাত সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং শৈলজানন্দ মুখোপাধ্যায়ের ফাউন্টেন পেন সংগ্রহ করার নেশা ছিল ।
২.৩.৪ লেখক শ্রীপান্থ ছোটোবেলায় কীসে ‘ হোম - টাস্ক ’ করতেন ?
উত্তরঃ প্রাবন্ধিক শ্রীপান্থ ছোটোবেলায় স্কুলে পড়ার সময় কলাপাতা কাগজের মতো নির্দিষ্ট মাপে কেটে নিয়ে তার উপর ‘ হোম - টাস্ক ’ করতেন ।
২.৪ যে - কোনো ৮ টি প্রশ্নের উত্তর দাও : ১ × ৮ = ৮ ২.৪.১ নির্দেশক বাক্যের একটি উদাহরণ দাও ।
উত্তরঃ নির্দেশক বাক্যের একটি উদাহরণ হল — সে মন দিয়ে পড়াশোনা করে ।
২.৪.২ শব্দবিভক্তির একটি উদাহরণ দাও ।
উত্তরঃ তারক বোনকে বই দিল । — এই বাক্যে ‘ তারক ’ ( তারক + ‘ শূন্য ’ বিভক্তি ) শব্দের ‘ শূন্য ’ বিভক্তি , ‘ বোনকে ' ( বোন + ‘ কে ’ বিভক্তি ) শব্দের ‘ কে ’ বিভক্তি ও ‘ বই ’ ( বই + ‘ শূন্য' বিভক্তি ) শব্দের ‘ শূন্য ’ বিভক্তি শব্দবিভক্তির উদাহরণ ।
২.৪.৩ প্রযোজ্য কর্তা কাকে বলে ?
উত্তরঃ প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটি সম্পাদন করায় তাকে প্রযোজ্য কর্তা বলে। যেমন- মা মেয়েকে ভাত খাওয়াচ্ছে। এখানে ‘ মা ’ খাওয়ানোর কাজ করলেও ভাত খাচ্ছে ‘মেয়ে ' । তাই ‘ মেয়ে ’ এখানে প্রযোজ্য কর্তা ।
২.৪.৪ নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি নির্ণয় করো : কহ দাসে লঙ্কার কুশল ।
উত্তরঃ কুশল – কর্মকারকে শূন্যবিভক্তি।
২.৪.৫ সম্বন্ধপদ কাকে বলে ?
উত্তরঃ ‘ র ’ বা ‘ এর ’ বিভক্তিযুক্ত যে পদের সঙ্গে ক্রিয়ার কোনো সম্বন্ধ থাকে না কিন্তু বাক্যের মধ্যে অন্য পদের সঙ্গে সম্বন্ধ থাকে তাকে সম্বন্ধপদ বলে । যেমন — রমার বাবা বেড়াতে গেছেন ।
২.৪.৬ গৌর অঙ্গ যাহার — ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো ।
উত্তরঃ গৌর অঙ্গ যাহার = গৌরাঙ্গ — সাধারণ বহুব্রীহি সমাস ।
২.৪.৭ কর্মকর্তৃবাচ্য কাকে বলে ?
উত্তরঃ যে বাচ্চে কর্মকে কর্তৃপদ বলে মনে হয় তাকেই বলে কর্মকর্তৃবাচ্য। যেমন — গাড়ি চলে , শঙ্খ বাজে ইত্যাদি ।
২.৪.৮ বাবুটির স্বাস্থ্য গেছে , কিন্তু শখ ষোলো আনাই বজায় আছে । — সরলবাক্যে পরিণত করো ।
উত্তরঃ বাবু স্বাস্থ্য গেলেও শখ ষোলো আনাই বজায় আছে । ( সরলবাক্য )
২.৪.৯ আর কোনো ভয় নেই । — প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করো ।
উত্তরঃ আর কোনো ভয় নেই তো ? / আর কি কোনো ভয় আছে ? ( প্রশ্নবোধক বাক্য )
২.৪.১০ বুড়ো মানুষের কথাটা শুনো । কর্মবাচ্যে পরিণত করো ।
উত্তরঃ বুড়ো মানুষের কথাটা শোনা হোক । ( কর্মবাচ্য )
✍️SET-3
১. সঠিক উত্তরটি নির্বাচন করো ১ × ১৭ = ১৭
১.১ তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন ? (ক) ধ্রুবতারা (খ) শুকতারা (গ) সন্ধ্যাতারা (ঘ) রংমশাল
উঃ (গ) সন্ধ্যাতারা।
১.২ ‘ নদেরচাঁদকে পিষিয়া দিয়া চলিয়া গেল- (ক) ৭ নং ডাউন প্যাসেঞ্জার (খ) ৫ নং ডাউন প্যাসেঞ্জার (গ) ৭ নং আপ প্যাসেঞ্জার (ঘ) ৫ নং আপ প্যাসেঞ্জার
উঃ (ক) ৭ নং ডাউন প্যাসেঞ্জার।
১.৩ অপূর্বর পিতার বন্ধু হলেন - (ক) জগদীশবাবু (খ) রামদাস (গ) নিমাইবাবু (ঘ) গিরীশ মহাপাত্র
উঃ (গ) নিমাইবাবু।
১.৪ ‘ যেখানে ছিল শহর / সেখানে ছড়িয়ে রইল ...'— ছড়িয়ে রইল ? (ক) পায়ের দাগ (খ) কাঠকয়লা (গ) গোলাপি গাছ (ঘ) প্রাচীন জলতরঙ্গ
উঃ (খ) কাঠকয়লা।
১.৫ আদিম যুগে স্রষ্টার কার প্রতি অসন্তোষ ছিল ? (ক) দয়াময় দেবতার প্রতি (খ) কবির সংগীতের প্রতি (গ) নিজের প্রতি (ঘ) ধরিত্রীর প্রতি
উঃ (গ) নিজের প্রতি।
১.৬ কোন্টি জয় গোস্বামীর লেখা কাব্যগ্রন্থ ? (ক) বাবরের প্রার্থনা (খ) অগ্নিবীণা (গ) রূপসী বাংলা (ঘ) পাতার পোশাক
উঃ (ঘ) পাতার পোশাক।
১.৭ রাজশেখর বসুর ছদ্মনাম - (ক) বনফুল (খ) শ্রীপান্থ (গ) পরশুরাম (ঘ) রূপদর্শী
উঃ (গ) পরশুরাম।
১.৮ ' বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আর একটি দোষ ' প্রসঙ্গে প্রাবন্ধিক কোন্ প্রবাদের উল্লেখ করেছেন ? (ক) অরণ্যে রোদন (খ) অল্পবিদ্যা ভয়ংকরী (গ) হাতের পাঁচ (ঘ) হ - য - ব - র - ল
উঃ (খ) অল্পবিদ্যা ভয়ংকরী।
১.৯ চিনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছে- (ক) তুলি (খ) ব্রোঞ্জের শলাকা (গ) হাড় (ঘ) নলখাগড়া
উঃ (ক) তুলি।
১.১০ ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে- (ক) সমাস (খ) কারক (গ) প্রত্যয় (ঘ) বিভক্তি
উঃ (খ) কারক।
১.১১ কথাটা শুনে তপনের চোেখ মার্বেল হয়ে গেল । — নিম্নরেখ পদটি- (ক) সম্বোধন পদ (খ) কর্তৃকারক (গ) সম্বন্ধপদ (ঘ) নিমিত্ত কারক
উঃ (গ) সম্বন্ধপদ।
১.১২ যে সমাসে সমস্যমান পদ দুটির উভয় পদই বিশেষ্য ও পরপদের অর্থ প্রাধান্য পায় , তাকে বলে - (ক) তৎপুরুষ সমাস (খ) কর্মধারয় সমাস (গ) দ্বন্দ্ব সমাস (ঘ) অব্যয়ীভাব সমাস
উঃ (খ) কর্মধারয় সমাস।
১.১৩ কৃত্তিবাস রামায়ণ রচনা করেন । — নিম্নরেখ পদটি কোন্ সমাসের উদাহরণ ? (ক) কর্মধারয় সমাস (খ) তৎপুরুষ সমাস (গ) বহুব্রীহি সমাস (ঘ) দ্বন্দ্ব সমাস
উঃ (গ) বহুব্রীহি সমাস।
১.১৪ আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরতকী ঘষত । — বাক্যটি কোন্ শ্রেণির ? (ক) সরলবাক্য (খ) জটিল বাক্য (গ) যৌগিক বাক্য (ঘ) মিশ্রবাক্য
উঃ (খ) জটিল বাক্য ।
১.১৫ বেড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? — অর্থগত দিক থেকে এটি- (ক) না - সূচক বাক্য (খ) সন্দেহবাচক বাক্য (গ) প্রশ্নবাচক বাক্য (ঘ) প্রার্থনাসূচক বাক্য
উঃ (গ) প্রশ্নবাচক বাক্য।
১.১৬ ক্রিয়ার অর্থ প্রাধান্য পায়- (ক) কর্তৃবাচ্যে (খ) ভাববাচ্যে (গ) কর্মবাচ্যে (ঘ) কর্মকর্তৃবাচ্যে
উঃ (খ) ভাববাচ্যে।
১.১৭ তাকে টিকিট কিনতে হয়নি — বাক্যটির কর্তৃবাচ্যের রূপ হল- (ক) তার টিকিট কেনা হয়নি (খ) তিনি টিকিট কেনেননি (গ) তার দ্বারা টিকিট ক্রীত হয়নি (ঘ) বিধেয়ের সম্প্রসারক
উঃ (খ) তিনি টিকিট কেনেন নি।
২. কমবেশি ২০ টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও: ১ × ১৯ = ১৯
২.১ যে কোনো ৪ টি প্রশ্নের উত্তর দাও : ১x৪ = ৪
২.১.১ ‘ অদল - বদলের গল্প ' গ্রামপ্রধানের কানে গেলে তিনি কী ঘোষণা করেছিলেন ?
উত্তরঃ পান্নালাল প্যাটেল রচিত ' অদল - বদল ' গল্পে অমৃত ইসাবের জামা অদল - বদল সংক্রান্ত গল্প তাদের গ্রামপ্রধানের কানে গেলে তিনি ঘোষণা করেন— “ আজ থেকে আমরা অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকব । ”
২.১.২ “ সপ্তাহে বড়োজোর একটা দিন বহুরূপী সেজে পথে বের হন হরিদা । ” — ‘ বহুরূপী ' কাকে বলে ? উত্তরঃ বহু রূপ কথার অর্থ হল নানারূপ ধারণকারী। বিশেষ বৃত্তিধারী গ্রামীণ লোকশিল্পীরা বিশেষ বেশে সজ্জিত হয়ে জনসাধারণের মনোরঞ্জন করার মাধ্যমে জীবিকানির্বাহ করে তাদের বহুরূপী বলে।
২.১.৩ ভামো যাত্রায় ট্রেনে অপূর্বর কে কে সঙ্গী হয়েছিল ? উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ' পথের দাবী ' উপন্যাসের পাঠ্যাংশে ট্রেনে করে ভামো যাত্রার সময় অপূর্ব'র সঙ্গী ছিল এক আর্দালি এবং তার অফিসের এক হিন্দুস্থানি ব্রাহ্মণ পেয়াদা ।
২.১.৪ “ সূচিপত্রেও নাম রয়েছে । ” — সূচিপত্রে কী লেখা ছিল ? উত্তরঃ আশাপূর্ণা দেবী রচিত ‘ জ্ঞানচক্ষু ’ গল্পে ‘ সন্ধ্যাতারা ' পত্রিকায় তপনের গল্প ছাপার অক্ষরে প্রকাশিত হয় । সেই পত্রিকার সূচিপত্রে লেখা ছিল— “ ‘ প্রথম দিন ’ ( গল্প ) শ্রীতপন কুমার রায় । ”
২.১.৫ মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কী ? উত্তরঃ সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায় ।
২.২ যে - কোনো ৪ টি প্রশ্নের উত্তর দাও : ১x৪ = ৪ ২.২.১ “ ছড়ানো রয়েছে কাছে দূরে ! ” — কী ছড়ানো রয়েছে ?
উত্তরঃ যুদ্ধ দাঙ্গার মধ্যে পড়ে যেসব মানুষ সর্বস্ব হারিয়েছে , সেইসব বিপন্ন মানুষের চারপাশে কাছে - দূরে শিশুদের শব ছড়ানো রয়েছে ।
২.২.২ ' ছদ্মবেশী অম্বুরাশি - সুতা ' কেন ইন্দ্রজিতের কাছে এসেছিলেন ?
উত্তরঃ ‘ অম্বুরাশি - সুতা ' অর্থাৎ দেবী লক্ষ্মী প্রভাষা রাক্ষসীর ছদ্মবেশ ধারণ করে বীরবাহুর মৃত্যুসংবাদ ও রাজা রাবণের যুদ্ধসজ্জার সংবাদ ইন্দ্রজিতের কাছে এসেছিলেন।
২.২.৩ “ সখী সবে আজ্ঞা দিল ” —বক্তা তার সখীদের কী আজ্ঞা দিয়েছিলেন ?
উত্তর : সমুদ্রকন্যা পদ্মা সিন্ধুতীরে পদ্মাবতীর সংকটাপন্ন অবস্থা দেখে নিজের সখীদের ও তার সখীদের যত্ন করে তুলে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন।
২.২.৪ অসুখী একজন কবিতাটি কে বাংলায় তরজমা করেছেন ?
উঃ প্রখ্যাত সাহিত্যিক নবারুণ ভট্টাচার্য পাবলো নেরুদা'র 'La Desdichada' কবিতা বাংলায় তরজমা করেছেন। কবিতার নাম দিয়েছেন 'অসুখী একজন'।
২.২.৫ “ প্রলয় বয়েও আসছে হেসে — ” - 'প্রলয় ' বহন করেও হাসির কারণ কী ?
উত্তরঃ ‘ প্রলয়োল্লাস ’ কবিতায় কবি কাজী নজরুল ইসলাম প্রলয়ের মাধ্যমে জরাজীর্ণ পুরাতনের অবসান ঘটিয়ে নবীনের আগমন প্রত্যাশা করেছেন । এই নবীনরা জীবনহারা অসুন্দরকে ধ্বংস করে সুন্দরের আগমনকে সুনিশ্চিত করছে বলেই ‘ প্রলয় ’ বহন করেও তারা হাসছে ।
২. যে - কোনো ৩ টি প্রশ্নের উত্তর দাও : ১ × ৩ = ৩ ২.৩.১ সোনার দোয়াত কলম যে সত্যই হতো ’ তা লেখক কীভাবে জেনেছিলেন ?
উত্তরঃ শুভো ঠাকুরের দোয়াতের সংগ্রহ দেখে লেখক জেনেছিলেন সোনার দোয়াত কলম সত্যিই হয়।
২.৩.২ দোকানদার লেখককে কলম বিক্রি করার আগে কী জাদু দেখিয়েছিলেন ?
উত্তরঃ দোকানদার প্রাবন্ধিক শ্রীপান্থকে কলম বিক্রি করার আগে একটি জাপানি কলমের জাদু দেখিয়েছিলেন । তিনি হঠাৎ সেই কলমটি'র খাপ খুলে নিয়ে টেবিলের এক পাশে রাখা একটি কাঠের বোর্ডে ছুড়ে মারেন ; তারপর দেখান ওই পেনটির কোনো ক্ষতি হয়নি , নিব ঠিক আছে ও স্বচ্ছন্দে লেখা যাচ্ছে ।
২.৩.৩ ছেলেবেলায় রাজশেখর বসু কার লেখা জ্যামিতি বই পড়তেন ?
উত্তরঃ প্রাবন্ধিক রাজশেখর বসু তাঁর ছেলেবেলায় ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জ্যামিতি বই পড়তেন ।
২.৩.৪ কলিকাতা বিশ্ববিদ্যালয় কবে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন ?
উত্তরঃ ১৯৩৬ খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন ।
২.৪ যে - কোনো ৮ টি প্রশ্নের উত্তর দাও : ১ × ৮ = ৮ ২.৪.১ বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো । উত্তরঃ বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য হল — বিভক্তির চিহ্নগুলি অর্থহীন কিন্তু অনুসর্গের নিজস্ব অর্থ আছে ।
২.৪.২ মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা — নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো ।
উত্তরঃ মন্দিরে – অধিকরণ কারকে ‘ এ ’ বিভক্তি ।
২.৪.৩ ব্যাসবাক্যসহ একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও । উত্তরঃ দ্বন্দ্ব সমাসের একটি উদাহরণ হল — বাবা-মা । এর ব্যাসবাক্যটি হল — বাবা ও মা ।
২.৪.৪ ‘ মেঘে ঢাকা ’ শব্দটির ব্যাসবাক্যসহ সমাসের নাম উল্লেখ করো ।
উত্তরঃ মেঘে ঢাকা = মেঘে ঢাকা – করুক তৎপুরুষ সমাস। অথবা,অলোপ করণ তৎপুরুষ সমাস ।
2.8.৫ বিধেয় প্রসারকের একটি উদাহরণ দাও ।
উত্তরঃ ‘ গোলাপ ফুটেছে ’ – একে প্রসারিত করে লেখা যায়— ' গোলাপ বাগানের একধারে ফুটেছে ’ । সুতরাং , ‘বাগানের একধারে ' হল বিধেয় প্রসারক ।
২.৪.৬ ঠিক ইসাবের মতো জামাটি না পেলে ও স্কুলে যাবে না । — যৌগিক বাক্যে পরিবর্তন করো ।
উত্তরঃ ঠিক ইসাবের মতো জামাটি তার চাই , নতুবা ও স্কুলে যাবে না । ( যৌগিক বাক্য ) ।
২.৪.৭ কর্তৃবাচ্য কাকে বলে ?
উত্তরঃ যে বাচ্চে বাক্যের মধ্যে কর্তাই (কর্তৃপদ) প্রাধান্য লাভ করে এবং ক্রিয়া তার অনুগামী হয়, তাকে কর্তৃবাচ্য বলে । যেমন — সোমনাথ দারুন ফুটবল খেলছে ।
২.৪.৮ তারা আর স্বপ্ন দেখতে পারল না । — ভাববাচ্যে পরিবর্তন করো ।
উত্তরঃ তাদের আর স্বপ্ন দেখা হল না । ( ভাববাচ্য ) ।
২.৪.৯ অলোপ সমাস কী ?
উত্তরঃ যে সমাসের সমস্তপদে পূর্বপদের বিভক্তি লোপ পায় না , তাকে বলে অলোপ সমাস বা অলুক সমাস । যেমন — রাজার হাট – রাজারহাট ।
২.৪.১০ সে তখন যেতে পারবে না – হ্যাঁ - বাচক বাক্যে পরিবর্তন করো ।
উত্তরঃ তার পক্ষে তখন যাওয়া অসম্ভব । ( হ্যাঁ - বাচক বাক্য ) ।
✍️SET-4
১. সঠিক উত্তরটি নির্বাচন করাে: (সঠিক উত্তরগুলি মোটা হরফে রয়েছে।) [১৭x১=১৭
১.১ পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন- (ক) জগদীশবাবুর বাড়ি (খ) চকের বাসস্ট্যান্ডে (গ) দয়ালবাবুর লিচুবাগানে (ঘ) চায়ের দোকানে
১.২ নদেরচাঁদের বয়স- (ক) পঁচিশ বছর (খ) ত্রিশ বছর (গ) পঁয়ত্রিশ বছর (ঘ) চল্লিশ বছর
১.৩ ছােটোমাসি তপনের থেকে কত বছরের বড়াে- (ক) বছর পাঁচেকের (খ) বছর আষ্টেকের (গ) বছর দশেকের (ঘ) বছর বারাের
১.৪ ‘অভিষেক’ শীর্ষক কাব্যাংশটি ‘মেঘনাদবধকাব্য’-এর কোন্ সর্গ থেকে নেওয়া হয়েছে ? (ক) প্রথম সর্গ (খ) তৃতীয় সর্গ (গ) নবম সর্গ (ঘ) পঞ্চম সর্গ
১.৫ “তারা আর স্বপ্ন দেখতে পারল না।” কারা স্বপ্ন দেখতে পারল না? (ক) সেই মেয়েটি (খ) গির্জার নান (গ) কবিতার কথক (ঘ) শান্ত হলুদ দেবতারা
১.৬ “গান বাঁধবে সহস্র উপায়ে- কে গান বাঁধবে ? (ক) চিল (খ) কোকিল (গ) শকুন (ঘ) ময়ূর
১.৭ পালকের কলমের ইংরেজি নাম হ’ল- (ক) স্টাইলাস (খ) ফাউন্টেন পেন (গ) কুইল (ঘ) রিজার্ভার পেন
১.৮ কানে কলম খুঁজে দুনিয়া খোজেন- (ক) প্রাবন্ধিক (খ) দার্শনিক (গ) গল্পকার (ঘ) নাট্যকার
১.৯ “হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড” – উক্তিটি (ক) রবীন্দ্রনাথের (খ) বকিমচন্দ্রের (গ) কালিদাসের (ঘ) বিদ্যাসাগরের
১.১০ অনুসর্গের দৃষ্টান্ত কোনটি? (ক) জন্য (খ) খানা (গ) টি (ঘ) গাছা
১.১১ দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে- (ক) পূর্ব পদের (খ) উভয় পদের (গ) পর পদের (ঘ) অন্য পদের
১.১২ ‘ইসাবের মেজাজ চড়ে গেল’ – নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ ? (ক) কর্ম কারক (খ) করণ কারক (গ) কর্তৃ কারক (ঘ) অপাদান কারক
১.১৩ ‘ফেলাইলা কনক-বলয় দূরে’- নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ তা হল (ক) তৎপুরুষ (খ) অব্যয়ীভাব (গ) বহুব্রীহি (ঘ) মধ্যপদলােপী কর্মধারয়
১.১৪ ‘বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না’- এটি কী ধরনের বাক্য ? (ক) অনুজ্ঞাসূচক বাক্য (খ) নির্দেশক বাক্য (গ) বিস্ময়সূচক বাক্য (ঘ) প্রশ্নবােধক বাক্য
১.১৫ ‘আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এককণা ধূলি’ -এটি কোন্ শ্রেণির বাক্য ? (ক) সরল বাক্য (খ) যৌগিক বাক্য (গ) জটিল বাক্য (ঘ) মিশ্র বাক্য
১.১৬ ‘জগদীশবাবু সিড়ি ধরে নেমে যান’- বাক্যটির ভাববাচ্যের রূপ হ’ল- (ক) জগদীশবাবুর সিঁড়ি ধরে নামা হয় (খ) জগদীশবাবুর দ্বারা সিঁড়ি ধরে নামা হয় (গ) জগদীশবাবু সিড়ি ধরে নামেন (ঘ) জগদীশবাবু সিঁড়ি ধরে নেমে আসেন
১.১৭ ‘নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে’- এটি কোন বাচ্যের উদাহরণ (ক) কর্মবাচ্য (খ) ভাববাচ্য (গ) কর্তৃবাচ্য (ঘ) কর্মকর্তৃবাচ্য
২. কমবেশি ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও: ১ x ১৯ = ১৯
২.১ যে-কোনাে ৪টি প্রশ্নের উত্তর দাও। ১ X ৪= ৪
২.১.১ ‘বড়াে ভয় করিতে লাগিল নদেরচাঁদের”- নদেরচাঁদের কেন ভয় করতে লাগল?
উত্তর- ক্ষোভে রোষে উন্মত্ত জলরাশির দিকে দৃষ্টিপাত করে তার ভয় করতে লাগল।
২.১.২ “অমৃত ফতােয়া জারি করে দিল,”- অমৃত কী ‘ফতােয়া’ জারি করেছিল?
উত্তর- ঠিক ইসাবের মতো জামাটি না পেলে ও ইস্কুলে যাবে না, এই ফতোয়া জারি করেছিল অমৃত।
২.১.৩ “বুড়ােমানুষের কথাটা শুনো”- বুড়ােমানুষের কোন কথা শুনতে বলা হয়েছে?
উত্তর- বুড়োমানুষ অর্থাৎ নিমাইবাবু যে কথাটি গিরিশ মহাপাত্রকে শুনতে বলেছিলেন তা হল- “আর (গাঁজা) খেও না।”
২.১.৪ “আপনি কি ভগবানের চেয়েও বড়াে?”- বক্তা একথা কাকে বলেছিলেন? উত্তর- বক্তা অর্থাৎ বিরাগী জগদীশবাবুকে একথা বলেছিলেন।
২.১.৫ “আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন।”- বক্তার কোন্ দিনটি সবচেয়ে দুঃখের?
উত্তর- যেদিন বক্তা অর্থাৎ তপন নিজের লেখা গল্পটি মুদ্রিত আকারে হাতে পেয়েছিল।
২.২ যে-কোনাে চারটি প্রশ্নের উত্তর দাও: ৪×১=৪
২.২.১ “এল ওরা লােহার হাতকড়ি নিয়ে”- ওরা কারা? উত্তর- ওরা বলতে ঔপনিবেশিক শক্তিকে বোঝানো হয়েছে।
২.২.২“হায়, বিধি বাম মম প্রতি।” বক্তার এমন মন্তব্যের কারণ কী?
উত্তর- দেবতাদের অনুগ্রহে রাম-লক্ষণ মরেও বেঁচে উঠেছিল। এইজন্য রাক্ষসরাজ রাবণ এরকম মন্তব্য করেছেন।
২.২.৩ “তােমায় নিয়ে বেড়াবে গান”- গান কোথায় বেড়াবে?
উত্তর- নদীতে, দেশ-গায়ে বেড়াবে গান।
২.২.৪ “ধ্বংস দেখে ভয় কেন তাের?”- কবি এ প্রশ্ন কাদের উদ্দেশ্যে করেছেন?
উত্তর- কবি সাধারণ মানুষের উদ্দেশ্যে এই প্রশ্ন করেছেন।
২.২.৫ ‘সিন্ধুতীরে রহিছে মাঞ্জস।” – “মাঞ্জস’ শব্দের অর্থ কী?
উত্তর- ‘মাঞ্জস’ শব্দের অর্থ ভেলা।
২.৩ যে-কোনাে তিনটি প্রশ্নের উত্তর দাও: ৩x১=৩ ২.৩.১“তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি।”- কী নিয়ে লেখকদের ‘প্রথম লেখালেখি’?
উত্তর- বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি এবং লেখার জন্য কলাপাতা- এই নিয়ে লেখকদের প্রথম লেখালেখি।
২.৩.২ “লাঠি তােমার দিন ফুরাইয়াছে।”- কথাটি কে বলেছিলেন?
উত্তর- কথাটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা।
২.৩.৩ “এতে রচনা উৎকট হয়।”- রচনা ‘উৎকট’ হয় কীসে?
উত্তর- লেখক যদি ইংরেজিতে তার বক্তব্য ভাবেন এবং সেটিকে যথাযথ বাংলা অনুবাদ করে প্রকাশ করতে চান, তখন রচনা উৎকট হয়।
২.৩.৪ প্রয়ােজনমতাে বাংলা শব্দ পাওয়া না গেলে কী করা উচিত বলে লেখক মনে করেছেন?
উত্তর- প্রয়ােজনমতাে বাংলা শব্দ পাওয়া না গেলে ইংরেজি শব্দই বাংলা বানানে লেখা উচিত বলে লেখক মনে করেছেন।
২.৪ যে-কোনাে আটটি প্রশ্নের উত্তর দাওঃ৮x১=৮
২.৪১ তির্যক বিভক্তি কাকে বলে?
উত্তর- যেসব বিভক্তি একাধিক কারকে প্রযুক্ত হয় তাদেরকে তির্যক বিভক্তি বলে।
২.৪.২ সম্বন্ধপদ কারক নয় কেন?
উত্তর- বাক্যের অন্তর্গত যে নামপদের ক্রিয়াপদের সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক থাকে না, বরং অন্য কোনো নামপদের সঙ্গে সম্বন্ধ থাকে তাকে সম্বন্ধ পদ বলে। ২.৪.৩ অব্যয়ীভাব সমাসের একটি উদাহরণ দাও।
উত্তর- উপকূল= কূলের সমীপে (অব্যয়ীভাব সমাস) ২.৪.৪ নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও।
উত্তর- শ্রেয়া গান গাইলে অঙ্কিতা আবৃত্তি করবে- এই বাক্যে শ্রেয়া হল নিরপেক্ষ কর্তা।
২.৪.৫ নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি নির্ণয় করাে:- “পৃথিবী হয়তাে বেঁচে আছে।”
উত্তর- পৃথিবী- কর্তৃকারক, শূন্য বিভক্তি।
২.৪.৬ উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করাে- “ওরা ভয়ে কাঠ হয়ে গেল।”
উত্তর- উদ্দেশ্য- ‘ওরা’, বিধেয়- ‘ভয়ে কাঠ হয়ে গেল’। ২.৪.৭ সূর্য পশ্চিমদিকে উদিত হয়- বাক্যনির্মাণের কোন্ শর্ত এখানে লঙ্ঘন করা হয়েছে ?
উত্তর- এখানে বাক্যনির্মাণের যে শর্টটি লঙ্ঘন করা হয়েছে তা হল- যোগ্যতা।
২.৪.৮ ‘বহুরূপী’- শব্দটির ব্যাসবাক্যসহ সমাসের নাম করাে।
উত্তর- বহুরূপী= বহু রূপ আছে যার (বহুব্রীহি সমাস)। ২.৪.৯ ‘কলম তাদের কাছে আজ অস্পৃশ্য।’ – জটিল বাক্যে পরিবর্তন করাে।
উত্তর- তাদের কাছে আজ যা অস্পৃশ্য তা হল কলম। (জটিল বাক্য)
২.৪.১০‘নদীর ধারে তার জন্ম হইয়াছে’- কর্তৃবাচ্যে পরিণত করাে।
উত্তর- তিনি নদীর ধারে জন্মাইয়াছেন। (কর্তৃবাচ্য)
✍️SET-5
১. সঠিক উত্তরটি নির্বাচন করো: ১×১৭=১৭
১.১ 'এ দেশের কিছু হবে না' - বলেন -(ক) তপন (খ) ছোটো মেসো (গ) ছোটোমাসি (ঘ) মেজোকাকু।
১.২ দোকানদার হরির যে সাজ দেখে হেঁসেছিল -(ক) পাগল সাজ (খ) বাইজি সাজ (গ) পুলিশের সাজ (ঘ) বিরাগী সাজ।
১.৩ 'দয়ার সাগর' - উক্তিটির বক্তা হলেন -
(ক) নিমাইবাবু (খ) জগদীশবাবু (গ) গিরীশ মহাপাত্র (ঘ) অপূর্ব।
১.৪ 'অসুখী একজন' - কবিতাটি তরজমা করেন -
(ক) নবারুন ভট্টাচার্য (খ) নবারুণ রায় (গ) নবারুণ ঘোষ (ঘ) নবারুণ চ্যাটার্জি।
১.৫ 'দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে;/ বলো' -(ক) দয়া করো (খ) ক্ষমা করো (গ) প্রার্থনা করো (ঘ) রক্ষা করো।
১.৬ কুম্ভকর্ণের দেহ ভূপতিত ছিল -(ক) সীন্ধুতীরে (খ) গঙ্গাতীরে (গ) যমুনাতীরে (ঘ) তিস্তাতীরে।
১.৭ 'এই নেশা পেয়েছি আমি...' -(ক) শরৎদার কাছ থেকে (খ) তারাদার কাছ থেকে (গ) ত্রৈলোক্যদার কাছ থেকে (ঘ) সুভাষদার কাছ থেকে।
১.৮ নিজের কলমের আঘাতেই মৃত্যু হয়েছিল -(ক) বনফুলের (খ) প্রেমেন্দ্র মিত্রের (গ) ভানুসিংহের (ঘ) ত্রৈলোক্যনাথের।
১.৯ 'লাঠি তোমার দিন ফুরাইয়াছে' বক্তা হলেন -(ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (খ) বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায় (গ) প্রেমেন্দ্র মিত্র (ঘ) সুভাষ মুখোপাধ্যায়।
১.১০ গায়ক গান গাইছেন - এখানে 'গায়ক' হল -(ক) ব্যতিহার কর্তা (খ) নিরপেক্ষ কর্তা (গ) সমধাতুজ কর্তা (ঘ) অনুক্ত কর্তা।
১.১১ টাকায় সব হয় - নিম্নরেখ অংশটি -(ক) করনকারক (খ) কর্মকারক (গ) নিমিত্তকারক (ঘ) অধিকরণকারক
১.১২ অনুসর্গের অপর নাম -(ক) নির্দেশক (খ) পরসর্গ (গ) বিভক্তি (ঘ) সম্বোধন পদ।
১.১৩ দ্বিকর্মক ক্রিয়ার অপ্রাণীবাচক কর্মটি হল -(ক) মুখ্যকর্ম (খ) গৌণকর্ম (গ) সমধাতুজ কর্ম (ঘ) অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম।
১.১৪ ব্যাসবাক্যের অপর নাম -(ক) সমস্ত বাক্য (খ) সমস্ত পদ (গ) বিগ্রহ বাক্য (ঘ) বিগ্রহ পদ।
১.১৫ তৃতীয়পদের অর্থপ্রাধান্য পায় যে সমাসে -(ক) দ্বিগু (খ) দ্বন্দ্ব (গ) তৎপুরুষ (ঘ) বহুব্রীহি।
১.১৬ রাজায় রাজায় যুদ্ধ - এই বাক্যের কর্তাটি -(ক) ব্যতিহার কর্তা (খ) নিরপেক্ষ কর্তা (গ) প্রযোজ্য কর্তা (ঘ) প্রয়োজক কর্তা।
১.১৭ 'চেয়ে' একটি -(ক) তির্যক বিভক্তি (খ) ক্রিয়াজাত অনুসর্গ (গ) নামজাত অনুসর্গ (ঘ) বিভক্তি।
✍️SET-6
সঠিক উত্তরটি নির্বাচন করো: ১×১৭=১৭
১.১ বিরাগীর ঝোলার ভিতর যে বই ছিল তা হল - (ক) গীতা (খ) মহাভারত (গ) পুরান (ঘ) উপনিষদ।
১.২ 'মেসোর উপযুক্ত কাজ হবে সেটা' - বক্তা হলেন-(ক) তপনের মেজোকাকু (খ) তপনের মা (গ) তপনের মাসি (ঘ) তপনের বাবা।
১.৩ তেওয়ারি বর্মা-নাচ দেখতে গিয়েছিল - (ক) গয়া (খ) ফয়া (গ) রেঙ্গুন (ঘ) বার্মা।
১.৪ 'বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড়' -(ক) অন্তঃপুরে (খ) পাহারায় (গ) বুকের ভিতরে (ঘ) সৌন্দর্য।
১.৫ হেঁটে গেল গির্জার এক -(ক) পুরোহিত (খ) ফকির (গ) দরবেশ (ঘ) নান।
১.৬ 'অম্বুরাশি সুতা' কথার অর্থ কী? -(ক) সমুদ্রকন্যা (খ) অগ্নিকন্যা (গ) পবনকন্যা (ঘ) রাক্ষসকন্যা।
১.৭ পালকের কলমের ইংরেজি নাম হল -(ক) স্টাইলাস (খ) ফাউন্টেন পেন (গ) কুইল (ঘ) পাইলট পেন।
১.৮ একসময় বলা হতো-কলমে কায়স্থ চিনি, গোঁফেতে -(ক) শিক্ষক (খ) রাজপুত (গ) পুরোহিত (ঘ) রাখাল
১.৯ বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল -(ক) এক ডজন (খ) চার ডজন (গ) তিন ডজন (ঘ) দুই ডজন।
১.১০ 'চন্ডী পড়েন কালীঘাটে।' - রেখাঙ্কিত পদটির কারক হল -(ক) কর্মকারক (খ) কর্তৃকারক (গ) অপাদান কারক (ঘ) অধিকরণ কারক।
১.১১ পরপদটি প্রধান হয় যে সমাসে সেটি-(ক) অব্যয়ীভাব (খ) দ্বিগু (গ) তৎপুরুষ (ঘ) বহুব্রীহি সমাস।
১.১২ 'এ' হল-(ক) ধাতু বিভক্তি (খ) তির্যক বিভক্তি (গ) অব্যয় (ঘ) অনুসর্গ।
১.১৩ 'আসছে এবার অনাগত' - নিম্নরেখ পদটি কোন্ সমাসের উদাহরণ?-(ক) কর্মধারায় (খ) অব্যয়ীভাব (গ) দ্বন্ধ (ঘ) নঞ্ তৎপুরুষ সমাস।
১.১৪ 'কী হে গিরীশ, আমাকে চিনতে পারো?' - বিভক্তি যোগে রেখাঙ্কিত পদের কারক ও অকারক সম্পর্ক নিরুপণ করো।(ক) কর্মকারকে শূন্য বিভক্তি (খ) কর্তৃকারকে শূন্য বিভক্তি (গ) সম্বোধন পদে শূন্য বিভক্তি (ঘ) সম্বন্ধ পদে শূন্য বিভক্তি।
১.১৫ 'এসো যুগান্তের কবি।' - নিম্নরেখ পদটি কোন্ সমাসের অন্তর্গত?(ক) দ্বন্দ্ব (খ) বহুব্রীহি (গ) দ্বিগু (ঘ) নিত্য সমাস।
১.১৬ 'বাঘে-গোরুতে' এক ঘাটে জল খায় - এই বাক্যের কর্তাটি হল -(ক) প্রযোজ্য কর্তা (খ) সহযোগী কর্তা (গ) ব্যতিহার কর্তা (ঘ) সমধাতুজ কর্তা।
১.১৭ পলান্ন পদটির ব্যাসবাক্য হল -(ক) পল মিশ্রিত অন্ন (খ) পল ও অন্ন (গ) পলের নিমিত্ত অন্ন (ঘ) পলের ন্যায় অন্ন।
✍️SET-7
১. সঠিক উত্তরটি নির্বাচন করো: ১×১৭=১৭
১.১ "খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো। অন্যদিকে যাও।" - একথা বলেছে -(ক) ভবতোষ (খ) অনাদি (গ) কাশীনাথ (ঘ) নিমাইবাবু।
১.২ বুড়ো মানুষের কথাটা শুনো - বুড়ো মানুষটি হলেন-(ক) গিরীশ মহাপাত্র (খ) নিমাইবাবু (গ) অপূর্ব (ঘ) জগদীশবাবু।
১.৩ ছোটোমাসি তপনের থেকে বয়সে -(ক) ছয় বছরের বড়ো (খ) বছর তিনেকের বড়ো (গ) বছর দশেকের বড়ো (ঘ) বছর অষ্টেকের বড়ো।
১.৪ "আমাদের মাথায় ..." মাথার ওপর কী? -(ক) জ্বলন্ত সূর্য (খ) নক্ষত্র (গ) বোমারু (ঘ) গোল চাঁদ।
১.৫ "পশ্চিমদিগন্তে/প্রদোষকাল"-'প্রদোষ' শব্দের অর্থ-
(ক) ভোর (খ) সন্ধ্যা (গ) রাত্রি (ঘ) দুপুর।
১.৬ "রক্ত তাহার কৃপাণ ঝোলে" - 'কৃপাণ' শব্দের অর্থ - (ক) কৃপণ (খ) ছুরিকা (গ) পতাকা (ঘ) খড়্গ।
১.৭ যাঁরা ওস্তাদ কলমবাজ তাদের বলা হয়-(ক) পলিগ্রাফিস্ট (খ) কালিগ্রাফিস্ট (গ) টেলিগ্রাফিস্ট (ঘ) ক্যালিগ্রাফিস্ট।
১.৮ একজন বিখ্যাত দোয়াত সংগ্রাহকের নাম হল-(ক) অবনীন্দ্রনাথ ঠাকুর (খ) সুভো ঠাকুর (গ) দীনু ঠাকুর (ঘ) গগন ঠাকুর।
১.৯ লেখক প্রথম যে ফাউন্টেন পেন কিনেছিলেন তা ছিল-(ক) পার্কার (খ) পাইলট (গ) শেফার্ড (ঘ) শোয়ান।
১.১০ অ-কারক পদ হল -(ক) কর্তা ও কর্ম (খ) কর্ম ও করণ (গ) সম্বন্ধ ও সম্বোধন পদ (ঘ) সম্বন্ধ পদ।
১.১১ "জমিদারবাবু চাষিদের চাষ করাচ্ছেন।" - জমিদারবাবু পদটি -(ক) প্রযোজ্য কর্তা (খ) প্রযোজক কর্তা (গ) সহযোগী কর্তা (ঘ) নিরপেক্ষ কর্তা।
১.১২ "ছেলেটা খেলাধূলায় ভালো" - ছেলেটা শব্দের 'টা' হল -(ক) অনুসর্গ খ) নির্দেশক (গ) উপসর্গ (ঘ) বিভক্তি।
১.১৩ 'সম্বোধন' পদে সাধারণত-(ক) 'র' বিভক্তি হয় (খ) 'তে' বিভক্তি হয় (গ) 'এর' বিভক্তি হয় (ঘ) শূন্য বিভক্তি হয়।
১.১৪ 'মন্বন্তর' পদটির ব্যাসবাক্য হল -(ক) মনুর অন্তর (খ) অন্তরে মুনি যার (গ) অন্য মনু (ঘ) মনুর সদৃশ।
১.১৫ 'সমাস' শব্দের সাধারণ অর্থ হল -(ক) সংক্ষেপ (খ) অসমান (গ) সমান (ঘ) বিস্তার।
১.১৬ পর পদের অর্থ প্রাধান্য পায়-(ক) দ্বিগু (খ) সমাসে (গ) তৎপুরুষ সমাসে (ঘ) বহুব্রীহি সমাসে।
১.১৭ উপমান ও উপমেয়'র মধ্যে অভেদ কল্পনা করা হয় -(ক) উপনাম কর্মধারয় (খ) উপমিত কর্মধারয় (গ) রূপক কর্মধারয় (ঘ) অব্যয়ীভাব সমাসে।
✍️SET-8
১. সঠিক উত্তরটি নির্বাচন করো: ১×১৭=১৭
১.১ “কিন্তু গেলেন তো - গেলেনইযে” - কার কথা বলা হয়েছে?(ক) মাসি (খ) মেসোমশাই (গ) মেজোকাকু (ঘ) ছোটোমেসো।
১.২ “এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন” -(ক) চারদিন (খ) পাঁচদিন (গ) ছয়দিন (ঘ) সাতদিন।
১.৩ “তার আমি জামিন হতে পারি”। - উক্তিটি কার?
(ক) জগদীশের (খ) নিমাইবাবু (গ) তলোয়ারকরের (ঘ) অপূর্বের।
১.৪ “হৈমবতীসূত যথা নাপিতে তারকে” - হৈমবতীসুত কে ?(ক) গনেশ (খ) কার্তিক (গ) অর্জুন (ঘ) কর্ণ।
১.৫ দিনের অন্তিমকাল ঘোষণা করল”-
(ক) ডমরু বাজিয়ে (খ) শাঁখ বাজিয়ে (গ) ঘন্টা বাজিয়ে (ঘ) অশুভ ধ্বনিতে।
১.৬ পাবলো নেরুদা কোন্ দেশের কবি?
(ক) ব্রাজিল (খ) চিলি (গ) পেরু (ঘ) আর্জেন্টিনা
১.৭ “ফিনিসীয় হলে লেখক বনপ্রান্ত থেকে কুড়িয়ে নিতেন “-(ক) হাড় (খ) বোঞ্জের শলাকা (গ) লোহদন্ড (ঘ) নলখাগড়া।
১.৮ চারখন্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত পেতেন? (ক) সাত টাকা (খ) আট টাকা (গ) ন’টাকা (ঘ) দশ টাকা।
১.৯ কার সোনার দোয়াত কলম ছিল-(ক) শরৎচন্দ্রের (খ) রবীন্দ্রেনাথের (গ) বঙ্কিমচন্দের (ঘ) সুভো ঠাকুরের।
১.১০ শিক্ষক ছাত্রটিকে বাংলা পড়াচ্ছে- চিহ্নিত পদটি-
(ক) প্রযোজক কর্তা (খ) প্রযোজ্য কর্তা (গ) নিরপেক্ষ কর্তা (ঘ) ব্যতিহার কর্তা
১.১১ রাম এলে শ্যাম যাবে - চিহ্নিত পদটি-(ক) নিরপেক্ষ কর্তা (খ) উক্ত কর্তা (গ) অনুক্ত কর্তা (ঘ) সমধাতুজ কর্তা।
১.১২ আমি দশটার সময় স্কুলে যেতাম- চিহ্নিত পদটি কী কারক-(ক) অপাদান কারক (খ) অধিকরণ কারক (গ) সম্বন্ধপদ (ঘ) করণ কারক।
১.১৩ বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নামপদের কোনো সম্পর্ক না থাকলে তাকে বলে-(ক) কারক (খ) বিশেষ্য পদ (গ) অ-কারক (ঘ) অব্যয় পদ।
১.১৪ ব্যাসবাক্যের ‘ব্যাস’ শব্দের অর্থ হ’ল-(ক) সংক্ষেপ (খ) বিস্তার (গ) বিশ্লেষণ (ঘ) সুন্দর।
১.১৫ তৃতীয় পদের প্রাধান্য লাভ যে সমাসে-ক) তৎপুরুষ (খ) দ্বন্দ্ব (গ) বহুব্রীহি (ঘ) নিত্য।
১.১৬ ‘উপপদ’ শব্দটি'র অর্থ হ’ল -(ক) কৃদন্ত পদ (খ) নিকটবর্তী পদ (গ) সমার্থক পদ (ঘ) নাম পদ।
১.১৭ উভয়পদই প্রাধান্য লাভ করে-(ক) দ্বিগু (খ) দ্বন্দ্ব (গ) বহুব্রীহি (ঘ) নিত্য সমাস।
✍️SET-9
১. সঠিক উত্তরটি নির্বাচন করো: ১×১৭=১৭
১.১ 'সন্ধ্যাতারা' একটি -(ক) সিনেমা (খ) উপন্যাস (গ) পত্রিকা (ঘ) হোটেলের নাম।
১.২ 'খুব হয়েছে হরি, এই বার সরে পড়ো'- বক্তা-(ক) জগদীশবাবু (খ) কাশীনাথ (গ) পুলিশ (ঘ) ভবতোষ।
১.৩ 'অপূর্ব রাজি হইয়াছিল।' - কার অনুরোধ? -(ক) রামদাসের (খ) জগদীশবাবুর (গ) রামদাসের স্ত্রীর (ঘ) নিমাইবাবুর।
১.৪ 'তার চামর দুলায়' - কে?-(ক) মহাসিন্ধু (খ) দ্বাদশ রবি (গ) বিশ্বমাতা (ঘ) ধূমকেতু।
১.৫ হৈমবতীসূত যথা নাশিতে...' - হৈমবতীসূত কে?
(ক) কার্তিক (খ) গনেশ (গ) শিব (ঘ) অর্জুন।
১.৬ "ছড়ানো রয়েছে কাছে দূরে"। - কী ছড়ানো আছে?-
(ক) বাড়ি (খ) পাথর (গ) শিশুদের শব (ঘ) গিরিখাদ।
১.৭ ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা গ্রন্থটি হল -
(ক) রজনী (খ) ডমরুধর (গ) বলাকা (ঘ) রাজকাহিনী।
১.৮ 'লাঠি' তোমার দিন ফুরাইয়াছে।'-কথাটি বলেছিলেন -(ক) বঙ্কিমচন্দ্র (খ) রবীন্দ্রনাথ (গ) শরৎচন্দ্র (ঘ) শৈলজানন্দ।
১.৯ ফাউন্টেন পেন সংগ্রহের নেশা শৈলজানন্দ পেয়েছিলেন কার কাছ থেকে? -(ক) সত্যজিৎ রায় (খ) রবীন্দ্রনাথ (গ) বঙ্কিমচন্দ্র (ঘ) শরৎচন্দ্র।
১.১০ কারক কথার অর্থ -(ক) সম্পর্কহীন (খ) সম্পর্ক (গ) কর্তা (ঘ) যিনি সৃষ্টি করেন।
১.১১ টি, টা, খানা, খানি - এগুলি হল -(ক) নির্দেশক (খ) অনূল্য (গ) কর্তৃকারক (ঘ) বিভক্তি।
১.১২ বেঁচে থাকো বাছা, তোমার সোনার দোয়াত কলক হোক। - বাছা হল -(ক) কর্তৃকারক (খ) সম্বন্ধ পদ (গ) সম্বোধন পদ (ঘ) কর্তৃকারক।
১.১৩ উপমান ও উপমেয়র মধ্যে অভেদ কল্পনা করা হয় যে সমাস -(ক) রূপক কর্মধারয় (খ) উপমিত কর্মধারয় (গ) সহার্থক বহুব্রীহি (ঘ) দ্বিগু সমাস।
১.১৪ সপ্তাহ যে সমাসের উদাহরণ-(ক) তৎপুরুষ (খ) কর্মধারয় (গ) দ্বিগু (ঘ) বহুব্রীহি।
১.১৫ 'হৈমবতীসুত যথা নাশিতে তারকে মহাসুর'। - রেখাঙ্কিত পদটি যে কারক -(ক) কর্তৃকারক (খ) কর্মকারক (গ) করণ কারক (ঘ) অধিকরণ কারক।
১.১৬ কোন্টি কর্ম তৎপুরুষের উদাহরণ? -(ক) আত্মরক্ষা (খ) আজীবন (গ) আকাশোবানী (ঘ) অসম্ভব
১.১৭ কর্মধারয় সমাসে -(ক) পূর্বপদের অর্থই প্রধান (খ) উভয় অর্থ প্রধান (গ) পরপদের অর্থ প্রধান্ (ঘ) ভিন্ন অর্থের দ্যোতনা পাওয়া যায়।
✍️SET-10
১. সঠিক উত্তরটি নির্বাচন করো: ১×১৭=১৭
১.১ তপনের নতুন মেসোমশাই পেশায় -(ক) স্কুলের শিক্ষক (খ) কলেজের প্রফেসার (গ) চিকিৎসক (ঘ) বিজ্ঞানী।
১.২ "আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ।" - ধর্মভীরু মানুষটি হলেন -(ক) অপূর্ব (খ) তলওয়ারকর (গ) তেওয়ারী (ঘ) গিরিশ মহাপাত্র।
১.৩ জগদীশবাবু বিরাগীকে তীর্থভ্রমণের জন্য কত টাকা দিতে চেয়েছিলেন? -(ক) ৫০০ টাকা (খ) ৫০১ টাকা (গ) ১০০ টাকা (ঘ) ১০১ টাকা।
১.৪ 'অসুখী একজন' কবিতাটি তরজমা করেন -(ক) নবারুণ ভট্টাচার্য (খ) অনিন্দ্য সৌরভ (গ) শঙ্খ ঘোষ (ঘ) উৎপলকুমার বসু।
১.৫ 'পায়ে পায়ে হিমানীর বাঁধ' - 'হিমানী' শব্দের আক্ষরিক অর্থ -(ক) জল (খ) আগুন (গ) তুষার (ঘ) পর্বত।
১.৬ 'অভিষেক' শীর্ষক কাব্যাংশটি মূল কাব্যের কোন্ সর্গ থেকে গৃহীত?-(ক) প্রথম (খ) পঞ্চম (গ) সপ্তম (ঘ)নবম।
১.৭ লেখক শ্রীপান্থ প্রথম যে ফাউন্টেন পেনটি কিনেছিলেন তার নাম-(ক) পার্কার (খ) শেফার্ড (গ) সোয়ান (ঘ) জাপানি পাইলট।
১.৮ শৈলজানন্দ ফাউন্টেন পেন সংগ্রহের নেশা পেয়েছিলেন-(ক) রবীন্দ্রনাথের থেকে (খ)শরৎচন্দ্রের থেকে (গ) বঙ্কিমচন্দ্রের থেকে (ঘ)ত্রৈলোক্যনাথের থেকে।
১.৯ 'অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন।' - তিনি হলেন -(ক) সত্যজিৎ রায় (খ) রাজশেখর বসু (গ) শ্রীপান্থ (ঘ) অন্নদাশঙ্কর রায়।
১.১০ যে কোনো কারকের যে কোনো পদকে অন্বিত করে যে বিভক্তি, তাকে বলে -(ক) ধাতু বিভক্তি (খ) তির্যক বিভক্তি (গ) নির্দেশক (ঘ) অনুসর্গ।
১.১১ নীচের কোন্টি অনুসর্গের দৃষ্টান্ত?-(ক) এ (খ)চেয়ে (গ) টি (ঘ) ইয়াছি।
১.১২ বীপ্সা শব্দের অর্থ হল-(ক) ব্যাপ্তি (খ) সংক্ষেপ (গ) পুনরাবৃত্তি (ঘ) ঊহ্য।
১.১৩ 'মন্দিরে বাজছিল পূজার ঘন্টা'। রেখাঙ্কিত পদটি কোন্ কারক?-(ক) কর্তৃকারক (খ) করক কারক (গ) অপাদান কারক (ঘ) অধিকরন কারক।
১.১৪ যে সমাসের প্রকৃত-অর্থে ব্যাসবাক্য হয় না, তাকে বলে-(ক) নিত্য সমাস (খ) অলোপ সমাস (গ) দ্বন্দ্ব সমাস (ঘ) কর্মধারয় সমাস।
১.১৫ 'বসে আঁকা প্রতিযোগিতা' বাক্যাংশটি সমাসবদ্ধ পদ রূপে প্রযুক্ত হলে, তাকে বলা হবে -(ক) অব্যয়ীভাব সমাজ (খ) বাক্যাশ্রয়ী (গ) তৎপুরুষ সমাস (ঘ) অলোপ সমাস।
১.১৬ 'কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল' - রেখাঙ্কিত পদটি -(ক) সম্বোধন পদ (খ) কর্তৃকারক (গ) নিমিত্ত কারক (ঘ) সম্বন্ধ পদ।
১.১৭ নীচের কোন্টি নিত্যসমাস নয়-(ক) তেপান্তর (খ) যুগান্তর (গ) গ্রামান্তর (ঘ) দেশান্তর।
....................
Presented by

