📚 উত্তরসহ মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন-২০২৬ (টেস্ট পরীক্ষার জন্য)📚
1. কিপযন্ত্রে প্রস্তুত করা হয় এমন একটি গ্যাসের নাম লেখ।
উঃ হাইড্রোজেন সালফাইড (H2S)।
2.তড়িৎ আধানের CGS ও SI পদ্ধতিতে একক লেখ।
উত্তর: তড়িৎ আধানের CGS একক esu (ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট) বা স্ট্যাট কুলম্ব।
▣ তড়িৎ আধানের SI পদ্ধতিতে একক হল কুলম্ব।
3.LPG এর পুরো নাম কী?
উঃ LPG এর পুরো নাম হলো Liquefied Petroleum Gas( লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস )
4.cu এর একটি আকরিকের নাম লেখ।
উঃ কপারের প্রধান আকরিক হল কপার পাইরাইটিস যা থেকে অধিকাংশ তামা নিষ্কাশন করা হয়।
5.বায়ুমন্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?
উঃ বেতার তরঙ্গ প্রতিফলিত হয় বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ারে।
6.বায়ুমন্ডলের কোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে?
উঃ ওজোন স্তরকে 'পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা' বলা হয়।
7.STP-তে 1মোল অক্সিজেনের আয়তন কত?
উঃ 22.4 লিটার।
8.pvc এর মনোমারের নাম কী?
উঃ পি. ভি. সি. (P.V.C.) বা পলি-ভিনাইল ক্লোরাইড পলিমারের মনোমার হল ভিনাইল ক্লোরাইড (CH2 = CHCl) ।
9.ওলিয়ামের সংকেত লেখ।
উঃ ওলিয়াম বা ধূমায়মান সালফিউরিক এসিড এর সংকেত H2S2O7।
✍️প্রশ্নের মান-২:
1.বিশ্ব উষ্ণায়ন কাকে বলে?
বিশ্ব উষ্ণায়ন বা বৈশ্বিক উষ্ণায়ন হলো বিশ্বের গড় তাপমাত্রা বৃদ্ধি। এটিকে গ্রিন হাউসের প্রতিক্রিয়া হিসেবে দেখা হয়। বৈশ্বিক উষ্ণায়নের জন্য বিভিন্ন ধরনের গ্যাসকে দায়ী করা হয়। এগুলো হলো কার্বনডাই-অক্সাইড, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরো কার্বন, মিথেন, ওজোন, জলীয়বাষ্প প্রভৃতি উল্লেখযোগ্য।
2.কার্যকরী মূলক কাকে বলে?
উঃ কোন যৌগের অণুস্থিত যে পরমাণু বা মূলক ঐ যৌগের রাসায়নিক ধর্ম কার্যকরভাবে নিয়ন্ত্রণ করে তাকে ঐ যৌগের তথা যৌগ শ্রেণির কার্যকরী মূলক বলে। যেমন - জৈব এসিডের কার্যকরী মূলক হলো কার্বক্সিল মূলক (-COOH)।
3.বয়েলের সূত্রটি লেখ। এই সূত্রের ধ্রুবক রাশিদুটি কী কী?
উঃ নির্দিষ্ট উষ্ণতায়, কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, গ্যাসের উপর প্রযুক্ত চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক পরিবর্তিত হয়।
বয়েলের সূত্রের ধ্রুবক হল দুটি।
ক) উষ্ণতা এবং
খ) গ্যাসের ভর।
4.পরমশূন্য উষ্ণতা কাকে বলে? এর মান কত?
উঃ চার্লসের সূত্রানুযায়ী, স্থির চাপে -273°C উষ্ণতায় যে-কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে। এই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বা Absolute zero temperature বলা হয়।
এর মান -273°C
5.একটি বাতিল গায়ে 220V-100W লেখা আছে।এর মানে কী?
উঃ কোনো বাল্বের গায়ে 220V-100W লেখা বলতে বুঝায়, বাল্বটি 220V বিভব পার্থক্যে এর সর্বোচ্চ ক্ষমতায় 100W কাজ করবে।
6.লেন্সের বক্রতার কেন্দ্র কাকে বলে?
উঃ লেন্সের উভয় পৃষ্ঠ যে গোলকদ্বয়ের অংশ তাদের কেন্দ্রকে লেন্সের বক্রতার কেন্দ্র বলে।
7.Nacl অণুর ইলেকট্রনিক ডট গঠনের চিত্র দাও।
8.খনিজ ও আকরিকের মধ্যে 2টি পার্থক্য লেখো।
উঃ খনিজ: প্রকৃতিজাত অজৈব পদার্থগুলিকে খনিজ পদার্থ বলে । যেমন: রেড হেমাটাইট [Fe2O3] হল লোহার একটি খনিজ । আকরিক [Ores]:- যেসব খনিজ থেকে সহজে ও সুলভে প্রয়োজনীয় ধাতু নিষ্কাশন করা যায়, তাদের ওই ধাতুর আকরিক বলে ।
9.ডিনেচার্ড স্পিরিট কাকে বলে? এর ব্যবহার লেখো। (১+১)
উঃ অকার্যকর অ্যালকোহল বা ডিনেচাৰ্ড স্পিরিট হল কিছু পদার্থ মিশ্রিত ইথানল যা এটিকে বিষাক্ত, খারাপ-স্বাদযুক্ত, কটু-গন্ধময় ও অস্বস্তিকর করে তোলে, ফলে সেটি সেবনযোগ্য আর থাকে না।
এটি গবেষণামূলক কাজে ব্যবহার করা হয়।
10. আধুনিক পর্যায় সারণিতে কয়টি পর্যায় ও শ্রেণি আছে?
উঃ আধুনিক পর্যায় সারণীতে 7টি পর্যায় ও 18টি শ্রেণি আছে।
✍️প্রশ্নের মান-৩:
1.বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রটি প্রতিষ্ঠা করো।
উঃ বয়েলের সূত্র অনুসারে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ঐ গ্যাসের উপর যে চাপ কাজ করে তার ব্যস্তানুপাতিক।
আবার চার্লসের সূত্র অনুসারে, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার কেলভিন তাপমাত্রা বা পরম তাপমাত্রার সমানুপাতিক।
এখন নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন V1, চাপ P1 এবং কেলভিন তাপমাত্রা T1 হলে বয়েলের সূত্র মতে-
V1 ∝ 1/P1 (যখন তাপমাত্রা T স্থির থাকে)
V1 ∝ T1 (যখন চাপ P স্থির থাকে) এই দুটো সূত্রকে একসাথে আমরা লিখতে পারি-
V1 ∝ P1 / T1 (যখন T ও P উভয় পরিবর্তিত হয়) or, V1 = kP1 / T1 (এক্ষেত্রে K একটি আনুপাতিক ধ্রুবক) or, k = P1V1 / T1
আবার ঐ একই পরিমাণ গ্যাসের চাপ পরিবর্তিত হয়ে P2. তাপমাত্রা পরিবর্তিত হয়ে T2 এবং আয়তন পরিবর্তিত হয়ে V3 হলে অনুরূপভাবে আমরা পাই- k = P2V2 / T2 তাহলে লিখা যায়-
P1V1 / T1 = P2V2 / T2 = k (ধ্রুবক) অর্থাৎ সাধারণভাবে, PV = KT লিখা যায় যার মানে অর্থাৎ PV ~ T। এখানে বয়েলের সূত্র ও চার্লসের সূত্র-এ দুটি গ্যাস সূত্রকে সমন্বয় করা হয়েছে বলে PV = KT সমীকরণটিকে গ্যাসের সমন্বয় সূত্রের সমীকরণ বলা হয়।
[i] অ্যামোনিয়া গ্যাসকে বায়ুর সঙ্গে মিশিয়ে মিশ্রণটিকে 700°C উষ্ণতায় উত্তপ্ত প্লাটিনাম তারজালির ওপর দ্রুত চালনা করা হয়, ফলে অ্যামোনিয়া গ্যাস বায়ুর অক্সিজেন (O2) দ্বারা জারিত হয়ে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে । এখানে প্লাটিনাম তারজালি অনুঘটকের কাজ করে ।
4NH3 + 5O2 = 4NO + 6H2O
[ii] উৎপন্ন নাইট্রিক অক্সাইডের সঙ্গে বায়ু মেশালে নাইট্রিক অক্সাইড বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত হয় ।
2NO + O2 = 2NO2
[iii] এইভাবে উৎপন্ন নাইট্রোজেন ডাইঅক্সাইড (NO2) -এর সঙ্গে গরম জলের বিক্রিয়ায় নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয় ।
3NO2 + H2O = 2HNO3 + NO ↑
5.নাইট্রোলিম কী? এর রাসায়নিক বিক্রিয়াটি লেখো। এর ব্যবহার লেখো।
10. মিথিলেটেড স্পিরিট এবং ভিনিগারের সংকেত ও একটি করে ব্যবহার লিখ।
উঃ 95% ইথাইল অ্যালকোহলের (CH3CH2OH) জলীয় দ্রবণকে রেকটিফায়েড স্পিরিট বলে । রেকটিফায়েড স্পিরিটকে পানের অযোগ্য করার জন্য রেকটিফায়েড স্পিরিটের সঙ্গে মিথাইল অ্যালকোহল (10%), সামান্য পিরিডিন (0.5%), ন্যাপথা এবং রবার নির্যাস কাওকোসিন মিশিয়ে বিষাক্ত করে দেওয়া হয় । এই বিষাক্ত মিশ্রণকে মেথিলেটেড স্পিরিট বলে ।
ব্যবহার: [i] স্পিরিট ল্যাম্প, স্টোভ প্রভৃতির জ্বালানিরূপে মেথিলেটেড স্পিরিট ব্যবহার করা হয় ।
[ii] বার্নিশ রং প্রস্তুতিতে এবং লাক্ষা, রং ইত্যাদির দ্রাবকরূপে মেথিলেটেড স্পিরিট ব্যবহৃত হয় ।
[iii] কীট নাশক দ্রব্য প্রস্তুতিতে মেথিলেটেড স্পিরিট ব্যবহার করা হয় ।
ভিনেগারের সংকেত - (CH3COOH) রান্নাকর্মে প্রায়শঃই আচার-চাটনী ও সালাদে এটি ব্যবহার করা হয়।
11. তড়িৎ লেপন কাকে বলে? এর দুটি ব্যবহার লেখ। উঃ তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া সাহায্য নিয়ে কম দামি ধাতু যেমনঃ লোহা বা সংকর ধাতুর (যেমন - পিতল) উপর অপেক্ষাকৃত দামি ধাতু (যেমন - সোনা, রুপা, ক্রোমিয়াম, নিকেল) এর প্রলেপ দেওয়া কে তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিং বলে।
ব্যবহার: জলবায়ু ও বিভিন্ন গ্যাস জনিত ক্ষয় থাকে তাদেরকে রক্ষা করতে তড়িৎ লেপন ব্যবহার করা হয়।
12.নিউক্লিয় বল কী? ‘তেজস্ক্রিয়তা একটি নিউক্লীয় ঘটনা’-ব্যাখ্যা করো।
উঃ নিউট্রন ও প্রােটন কণার মধ্যে অর্থাৎ নিউক্লিয়ন গুলির মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে ওদের আবদ্ধ রাখে , সেই বলকে নিউক্লিয় বল বলে ।
👉তেজষ্ক্রিয়তা একটি সম্পূর্ণ নিউক্লিয় ঘটনা, এর মাধ্যমে নিউক্লিয়াসের ভাঙনের ফলে একটি মৌল আরেকটি নতুন মৌলে রূপান্তরিত হয়। নিউক্লিয় ঘটনা বলে তেজষ্ক্রিয়তা কে চাপ, তাপ, বিদ্যুৎ বা চৌম্বক ক্ষেত্রের ন্যায় বাইরের কোন সাধারণ ভৌত প্রক্রিয়া দ্বারা এর সক্রিয়তাকে রোধ বা হ্রাস বৃদ্ধি করা যায় না।
13.পলিমার ও মনোমার কী? পলিমারের ব্যাপক ব্যবহারের জন্য পরিবেশের কিরূপ ক্ষতি হচ্ছে?
উঃ পলিমার: অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু রাসায়নিকভাবে পরপর যুক্ত হয়ে যে দীর্ঘ শৃঙ্খল বিশিষ্ট বৃহদাকার অণু গঠন করে (যাদের আণবিক ভর 10,000 থেকে কয়েক লক্ষ হতে পারে) তাদেরকে পলিমার অণু বলে।
মনােমার: যে সরল ক্ষুদ্র অণুগুলি দিয়ে বৃহৎ পলিমার গঠিত হয় তাদের মনোমার (monomer-একক অংশ) বলে ।
👉কৃত্রিম পলিমার থেকে প্রস্তুত বস্তুসামগ্রীর ব্যবহার যথেচ্ছভাবে দ্রুত গতিতে বেড়ে চলেছে । পলিথিন ও টেফলন থেকে তৈরি ব্যাগ ও প্লাস্টিকের থলি এবং অন্যান্য সামগ্রী আমাদের দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় বস্তু হয়ে উঠেছে । প্লাস্টিক এমন একটি দূষক যা প্রকৃতিতে দীর্ঘদিন অবিকৃত থাকে, পচে যায় না এবং প্রকৃতিতে বর্তমান ব্যাকটেরিয়া এবং ফাংগাস দ্বারা বিয়োজিত হয় না (non-biodegradable) । ব্যবহারের অযোগ্য হয়ে গেলে প্লাস্টিকের সামগ্রীগুলিকে বর্জ্য পদার্থ হিসাবে ব্যবহারকারীরা যেখানে সেখানে ফেলে দেয় । ফলে দেখা যায় যে, নর্দমাগুলি প্লাস্টিকের জিনিস দিয়ে ভরাট হয়ে যাচ্ছে এবং নোংরা জল ও বস্তুগুলি নিষ্কাশিত হতে পারছে না । পরিণামে আশপাশের এলাকাগুলি নোংরা জলে প্লাবিত হয়ে যাচ্ছে ও এলাকার পানীয় জলের উৎসগুলিতে নোংরা জল মিশে গিয়ে জলাধারের বিশুদ্ধ জলকে দূষিত করছে এবং আন্ত্রিক ও নানা রকম রোগের প্রকোপ বাড়ছে । বদ্ধ ও নোংরা জলে মশা ও মাছি এবং নানা ধরনের ক্ষতিকারক কীটের দ্রুত বংশ বৃদ্ধি ঘটছে । এই সব কীট ও মশামাছি নানা রকম দূরারোগ্য ব্যাধি, যেমন— ম্যালেরিয়া, আমাশয়, টাইফয়েড ও কলেরার জীবাণু লোকালয়ে ছড়িয়ে দিচ্ছে, ফলে মানুষ ও গৃহপালিত জীবজন্তু মারাত্বক ব্যাধিতে আক্রান্ত হচ্ছে এবং তাদের অকাল মৃত্যু ঘটছে ।
Presented by
skacademyallinone.blogspot.com



