📚বাসন্তিকস্বপ্নম্ নাটাংশ:পণ্ডিত শ্রী কৃষ্ণমাচাৰ্য্য:কবি পরিচিতি, বিষয়বস্তু ও বঙ্গানুবাদ📚
👉কবি পরিচিতি ও বিষয়বস্তু:
‘বাসস্তিকস্বপ্নম্’ নাটকটি ইংরেজি তথা বিশ্বসাহিত্যের শ্রেষ্ঠ নাট্যকার উইলিয়াম শেক্স্পীয়রের ১৫৯৫-৯৬ সালে লিখিত একটি মজার নাটক ‘এ মিত্সামার নাইট্স্ ড্রিম’ – এর সংস্কৃত অনুবাদ। দক্ষিণ ভারতের পুড়ুকোটা | শহরের এক সংস্কৃতজ্ঞ পণ্ডিত শ্রী কৃষ্ণমাচাৰ্য্য ১৮৯২ সালে এই নাটকটি। অনুবাদ করেন।
একটি বিদেশী নাটককে সংস্কৃত ভাষায় অনুবাদ করা খুবই কঠিন কাজ। ভরতমুনির নাট্যশাস্ত্র অনুযায়ী সংস্কৃত নাটকের কিছু কঠিন ও নির্দিষ্ট নিয়ম আছে। অন্যদিকে শেক্স্পীয়র ছিলেন সমস্ত নিয়মের ঊর্ধ্বে। ধ্রুপদী | নাটকের নিয়মাবলীকে ভেঙে-চুরে নাটককে সময়োপযোগী ও দর্শকের মনোগ্রাহী করাই ছিল নাট্যকারের মুখ্য উদ্দেশ্য। এই দুই বিপরীতধর্মী চিন্তা ভাবনার মধ্যে আশ্চর্য সেতুবন্ধন করেছেন পণ্ডিত কৃষ্ণমাচাৰ্য্য। বিদেশী নাটকের ভারতীয়করণ, তার ভাব ও অনুভূতিকে ভারতীয় সংস্কৃতির মধ্যে জারিত করে তিনি সৃষ্টি করেছেন এক অপূর্ব সাহিত্য। এই নাটকটি শুধুমাত্র অনুবাদ-কর্ম হিসেবে বিবেচনা না করে, একে একটি আলাদা মৌলিক | সাহিত্য হিসেবেও আমরা দেখতে পারি।
| ইংরেজি নাটকের চরিত্র রাজা থেসিউস্ এই নাটকে হয়েছেন ইন্দ্রবর্মা; ইজিউস্ হয়েছেন ইন্দুশর্মা; লাইস্যান্ডার – বসন্ত; ডেমিট্রিয়াস – মকরন্দ; ফিলোসস্ট্রেট – প্রমোদ; রাণী হিপোলিটার নাম হয়েছে কনকলেখা; হার্মিয়া পরিণত হয়েছে কৌমুদী-তে; হেলেনা সৌদামিনীতে; ওবেরন ‘প্রদোষ’-এ; টিটানিয়া – নিম্ববতী; পাক্-প্রমোহ ইত্যাদি।
বর্তমান সংকলনে ‘বাসত্তিকস্বপ্নম্’ নাটকটির প্রথম অঙ্ক থেকে কিছু অংশ নেওয়া হয়েছে।
বাসন্তিকস্বপ্নম্ এর ব্যুৎপত্তি
হল ‘বাসন্তিকং স্বপ্নম্’ আবার অন্য অর্থে ‘বসন্তে ভবং বাসন্তিকম্।’ বসন্ত শব্দের অর্থ হল ঋতু বিষেষ।
সুতরাং বসন্তকালের স্বপ্নকে নিয়েই রচিত ‘বাসন্তিকস্বপ্নম্’। নাটক শব্দটি ক্লীবলিঙ্গ হওয়াতে নামটিও নাটক শব্দের বিশেষণ রূপে প্রযুক্ত হয়েছে।
বাসন্তিকস্বপ্নম্ নাট্যাংশের বিষয়সংক্ষেপ
রাজা ইন্দ্রবর্মা কনকলেখাকে বিবাহ করার মাধ্যমে তাদের স্বপ্নের কথা জানিয়েছেন।আবার নাটকের নায়ক হলেন বসন্ত। ইন্দুশর্মার কন্যা কৌমুদী বসন্ত নামক যুবককে নিয়ে ভাবী সংসার গড়ার স্বপ্ন দেখছে পিতা ও রাজার আদেশ অমান্য করে। ফলে নাট্যাংশটির বিষয়বস্তুই হল বসন্ত বিষয়ক কৌমুদীর স্বপ্ন।(A Midsummer Night’s Dream)
বাসন্তিকস্বপ্নম্ নাট্যাংশের নামকরণের তাৎপর্য্য
বাসন্তিকস্বপ্নম্ ‘ A Midsummer Night’s Dream ’ নাটকের ঘটনাগুলি ঘটেছে মধ্য গ্রীষ্ম রাতে অর্থাৎ ভারতীয় সময় বৈশাখ বা চৈত্র বৈখাখ অর্থাৎ বসন্ত ঋতু। সুতরাং বাসন্তিকস্বপ্নম্ নাট্যাংশের নামকরণের সার্থকতা এখানেই ।
আবার বসন্ত কালের ঘটনা বা স্বপ্ন এবং বসন্ত সম্বন্ধীয় স্বপ্নই
নাটকটির প্রধান বিষয়। এছাড়াও নাটকের প্রথম অঙ্কের প্রস্তাবনা অংশে সূত্রধার
বলেছেন
‘‘বাসন্তিকস্বপ্নমেব যোজ্যতে কালোহপ্যয়ং বসন্তঃ।’’
সূত্রধার
উপসংহার
বাসন্তিকস্বপ্নম্ নাট্যাংশের নামকরণের সার্থকতা সম্পর্কে বলা যায় যে নাটকের বিভিন্ন ঘটনা আবর্তিত হয়েছে বসন্ত ঋতুকে কেন্দ্র করে। আবার বসন্ত নামক যুবককে কেন্দ্র করে কৌমুদীর সংসার গড়ার স্বপ্নকে তুলে ধরা হয়েছে।
সুতরাং ‘বাসন্তিকস্বপ্নম্’ নাট্যাংশটির নামকরণ অত্যন্ত সার্থক ও যুক্তিযুক্ত হয়েছে বলে মনে হয়।
नाठ्याश
वासन्तिकस्वप्नम्
प्रथमोऽङ्कः
(राजा इन्द्रवर्मा, कनकलेखा, प्रमोदश्च)
रचयिता – गोविन्दकृष्ण मोदक
राजा : प्रिये कनकलेखेऽद्य कुहूर्तेयं दवीयसी ।
चतुर्भिर्दिवसैभाविन्यप्यहं दीनमानसः ।।
वसामि मदनाक्रान्तः शशाङ्कस्त्वतिनिर्घृणः।
यतोऽसौ क्षीयमानोऽपि क्षीयते सत्वरं न मे ।।
अस्मदुद्वाहमुद्दिश्य सोऽस्मि पर्युत्सुकः सखि ।
किं करोमि वरारोहे, नाड़िकाऽपि युगायते ।।
🌴 বাংলা উচ্চারণ:
রাজা- প্রিয়ে কনকলেখে অদ্য কুহূ: ন ইয়ং দবীয়সী |
চতুর্ভি: দিবসৈ: ভাবিনী অপি অহং দীনমানস: ||
বসামি মদনাক্রান্ত: শশাঙ্ক: তু অতি নির্ঘৃণ: |
যত: অসৌ ক্ষীয়মাণ: অপি ক্ষীয়তে সত্ত্বরং ন মে ||
অস্মদ্ উদ্বাহম্ উদ্দিশ্য স: অস্মি পর্যুৎসুক: সখি |
কিং করোমি বরারোহে নাড়িকা অপি যুগায়তে ||
বঙ্গানুবাদ
রাজা- প্রিয়তমা কনকলেখা ! এই অমাবস্যা আর খুব দূরে নেই, চারদিন দেরী হলেও আমি মনমরা, মদনের দ্বারা আক্রান্ত হয়ে বাস করছি | কিন্তু চাঁদটা খুব নিষ্ঠুর ! কেননা ওটি ক্ষয় প্রাপ্ত হলেও আমার কাছে শীঘ্রই ক্ষীণ হচ্ছে না । হে সখি ! সেই আমি আমাদের বিয়ে নিয়ে খুবই উৎসুক আছি | ওগো সুন্দরি ! কী করি ! ক্ষণমুহুর্ত সময়ও এক যুগের মতো মনে হচ্ছে |
শব্দার্থ
রাজা- প্রিয়ে (প্রিয়তমা ) কনকলেখে (কনকলেখা) অদ্য (আজ) কুহূ: (অমাবস্যা) ন (না) ইয়ং (এই) দবীয়সী (খুব দূরে)| চতুর্ভি: (চার) দিবসৈ: (দিন) ভাবিনী অপি (দেরী হলেও) অহং (আমি) দীনমানস: (মনমরা)|
বসামি (বাস করছি) মদনাক্রান্ত: (মদনের দ্বারা আক্রান্ত হয়ে) শশাঙ্ক: (চাঁদ) তু (কিন্তু) অতি (খুব) নির্ঘৃণ: (নিষ্ঠুর)| যত: (যেহেতু) অসৌ (ওটি) ক্ষীয়মাণ: (ক্ষয়প্রাপ্ত) অপি (হলেও) ক্ষীয়তে (ক্ষীণ হচ্ছে) সত্ত্বরং (শীঘ্রই) ন (না) মে (আমার)|
অস্মদ্ (আমাদের) উদ্বাহম্ (বিবাহকে) উদ্দিশ্য (উদ্দেশ্য করে) স: (সেই) অস্মি (আমি) পর্যুৎসুক: (খুবই উৎসুক) সখি (সখি)| কিং (কি) করোমি (করি) বরারোহে (সুন্দরী) নাড়িকা (ক্ষণমুহুর্ত) অপি (ও) যুগায়তে (যুগের মতো মনে হচ্ছে)|
कनकलेखा : वल्लभ ! दिनचतुष्टयं तु प्रायो रात्रचतुष्टयं भूत्वा क्षणमिव निद्रालुभिअस्माभिर्नीयमानमचिरेणैव दर्शमानेष्यति यस्य निशायामावयोः परिणयमहोत्सवो भविष्यति । तत् किमिति दूयते महाराजेन ।
বাংলা উচ্চারণ:
কনকলেখা- বল্লভ, দিনচতুষ্টয়ং তু প্রায় রাত্রচতুষ্টয়ং ভূত্বা ক্ষণম্ ইব নিদ্রালুভি: অস্মাভি: নীয়মানম্ অচিরেণ এব দর্শম্ আনেষ্যতি যস্য নিশায়াম্ আবয়ো: পরিণয় মহোৎসব: ভবিষ্যতি | তৎ কিম্ ইতি দূয়তে মহারাজেন ?
বঙ্গানুবাদ:
কনকলেখা- স্বামি ! চারটি দিন কিন্তু প্রায় চারটি রাত হয়ে ক্ষণকালের মতো তন্দ্রাচ্ছন্ন হয়ে আমাদের দ্বারা অতিবাহিত হতে হতে শীঘ্রই অমাবস্যা আনবে | তাহলে মহারাজ কীজন্য উদ্বিগ্ন হচ্ছেন ?
শব্দার্থ
কনকলেখা- বল্লভ (স্বামি), দিনচতুষ্টয়ং (চারটি দিন) তু (কিন্তু) প্রায় (প্রায়) রাত্রচতুষ্টয়ং (চারটি রাত) ভূত্বা (হয়ে) ক্ষণম্ (ক্ষণকালের) ইব (মতো) নিদ্রালুভি: (তন্দ্রালু হয়ে) অস্মাভি: (আমাদের দ্বারা) নীয়মানম্ (অতিবাহিত হতে হতে) অচিরেণ (শীঘ্র) এব (ই) দর্শম্ (অমাবস্যা) আনেষ্যতি (আনবে) যস্য (যার) নিশায়াম্ (রাত্রিতে) আবয়ো: (আমাদের দুজনের) পরিণয় (বিবাহ) মহোৎসব: (মহোৎসব) ভবিষ্যতি (হবে)| তৎ (তাহলে) কিম্ (কী) ইতি (জন্য) দূয়তে (উদ্বেগ করা হচ্ছে) মহারাজেন (মহারাজের দ্বারা)?
राजा : रे प्रमोद, गच्छ सम्प्रति प्रतिरथ्य मस्मन्नगरस्य । तथा कुरुष्ब यथा सवेऽपि युवानो महोत्सवाभिनिविष्टचित्ताः परमाह्लादभरिता वतेरन् । दुःखं विद्रावय वैवस्वतनगरमावर्जय सर्वतः प्रमोदम् ।
বাংলা উচ্চারণ
রাজা- রে প্রমোদ, গচ্ছ সম্প্রতি প্রতিরথ্যম্ অস্মৎ নগরস্য | তথা কুরুষ্ব যথা সর্বে অপি যুবান: মহোৎসব অভিনিবিষ্টচিত্তা: পরম আহ্লাদ ভরিতা বর্তেরন্ | দু:খং বিদ্রাবয় বৈবস্বতনগরম্ আবর্জয় সর্বত: প্রমোদম্ |
বঙ্গানুবাদ
রাজা- ওরে প্রমোদ ! এখন আমাদের নগরের প্রত্যেক রাজপথে যাও | এমন ব্যবস্থা করো, যাতে সব যুবকেরা মহোৎসবে মনোনিবেশ করে পরম আনন্দে মেতে ওঠে | দু:খকে যমনগরীতে তাড়িয়ে দাও | সবদিকে আনন্দ ছড়িয়ে দাও |
শব্দার্থ
রাজা- রে প্রমোদ, গচ্ছ সম্প্রতি প্রতিরথ্যম্ অস্মৎ নগরস্য | তথা কুরুষ্ব যথা সর্বে অপি যুবান: মহোৎসব অভিনিবিষ্টচিত্তা: পরম আহ্লাদ ভরিতা বর্তেরন্ | দু:খং বিদ্রাবয় বৈবস্বতনগরম্ আবর্জয় সর্বত: প্রমোদম্ |
प्रमोद : यथाज्ञापयति देवः । (इति प्रणम्य निष्क्रान्तः)
বাংলা উচ্চারণ
প্রমোদ- যথা আজ্ঞাপয়তি দেব: | (ইতি প্রণম্য নিষ্ক্রান্ত:)|
বঙ্গানুবাদ
প্রমোদ- মহারাজের যেমন আদেশ | (এই বলে প্রণাম করে চলে গেল)|
শব্দার্থ
প্রমোদ- যথা (যেমন) আজ্ঞাপয়তি (আজ্ঞা) দেব: (মহারাজ)| ইতি (এই বলে ) প্রণম্য (প্রণাম করে) নিষ্ক্রান্ত: (চলে গেল)|
राजा: प्रणयवति कनकलेखे, तस्मादद्य
तादृशमप्रशस्तमार्गमुज्झित्वा महोत्सवप्रमोदप्रसाधनपूर्वं त्वां परिणेष्ये ।
বাংলা উচ্চারণ
রাজা- প্রণয়বতি কনকলেখে, তস্মাৎ অদ্য তাদৃশম্ অপ্রশস্ত মার্গম্ উজ্ঝিত্বা মহোৎসব প্রমোদ প্রসাধন পূর্বং ত্বাং পরিণেষ্যে |
বঙ্গানুবাদ
রাজা – হে প্রেমিকা কনকলেখা, তাই আজ সেই নিন্দিত পথ ত্যাগ করে মহোৎসবে আনন্দ প্রসাধনের মধ্যে তোমাকে বিবাহ করব।
শব্দার্থ
রাজা- প্রণয়বতি (প্রেমময়ী) কনকলেখে (কনকলেখা), তস্মাৎ (তাহলে) অদ্য (আজ) তাদৃশম্ (সেরূপ) অপ্রশস্ত (অনুচিত) মার্গম্ (পথ) উজ্ঝিত্বা (ত্যাগ করে) মহোৎসব (মহোৎসব) প্রমোদ (আনন্দ) প্রসাধন (অনুষ্ঠান) পূর্বং (পূর্বক) ত্বাং (তোমাকে) পরিণেষ্যে (বিয়ে করব)|
(नेपथ्ये पदशब्द इव निपुणं निरूप्य)
किमयमागच्छन् वृद्धः कोपशोकाविष्ट इव दृश्यते। तमनु काचिदिन्दुवदना च
(ततः प्रविशति इन्दुशमी कोमुदी च)
বাংলা উচ্চারণ
(নেপথ্যে পদশব্দ: ইব নিপুণং নিরূপ্য) কিম্ অয়ম্ আগচ্ছন্ বৃদ্ধ: কোপ শোক আবিষ্ট: ইব দৃশ্যতে | তম্ অনু কাচিৎ ইন্দুবদনা চ | (তত: প্রবিশতি ইন্দুশর্মা কৌমুদী চ)
বঙ্গানুবাদ
(মঞ্চের বাইরে পায়ের শব্দ – ভালোভাবে নিরূপণ করে) এ কি ! আগমনরত এই বৃদ্ধকে ক্রুদ্ধ ও শোকযুক্ত বলে মনে হচ্ছে এবং তাঁকে অনুসরণ করছে কোনো এক চন্দ্রমুখী বালিকা |
শব্দার্থ
নেপথ্যে (মঞ্চের বাইরে) পদশব্দ: (পায়ের শব্দ) ইব (যেন) নিপুণং (ভালোভাবে) নিরূপ্য (নিরূপণ করে) কিম্ (কি) অয়ম্ (এই) আগচ্ছন্ (আগমনরত) বৃদ্ধ: (বৃদ্ধ) কোপ (ক্রোধ) শোক (শোক) আবিষ্ট: (যুক্ত) ইব (মতো) দৃশ্যতে (দেখাচ্ছে)| তম্ (তাঁকে) অনু (অনুসরণ করছে) কাচিৎ (কোনো এক) ইন্দুবদনা (চন্দ্রমুখী) চ (এবং)| তত: (তারপর) প্রবিশতি (প্রবেশ করলেন) ইন্দুশর্মা (ইন্দুশর্মা) কৌমুদী (কৌমুদী) চ (এবং)
इन्दुशमी: (हस्तमु द्यभ्य) विजयतामस्माकमबनिपः ।
বাংলা উচ্চারণ
ইন্দুশর্মা- (হস্তম্ উদ্যম্য) বিজয়ত অস্মাকম্ অবনিপ: |
শব্দার্থ
ইন্দুশর্মা- হস্তম্ (হাত) উদ্যম্য (তুলে) বিজয়ত (জয় হোক) অস্মাকম্ (আমাদের) অবনিপ: (রাজার)|
বঙ্গানুবাদ
ইন্দুশর্মা- (হাত তুলে) আমাদের রাজার জয় হোক |
राजा: नमो भवत इन्दुशर्मन्, कथं कार्यातुर इब दृश्यते भवान् ?
বাংলা উচ্চারণ
রাজা- নম: ভবত ইন্দুশর্মন্, কথং কার্যাতুর: ইব দৃশ্যতে ভবান্ ?
শব্দার্থ
রাজা- নম: (নমস্কার) ভবত (আপনাকে) ইন্দুশর্মন্ (ইন্দুশর্মা), কথং (কেন) কার্যাতুর: (কর্মক্লান্তের) ইব (মতো) দৃশ্যতে (দেখাচ্ছে) ভবান্ (আপনাকে) ?
অনুবাদ
রাজা- ইন্দুশর্মা আপনাকে নমস্কার | আপনাকে কর্মক্লান্ত মনে হচ্ছে কেন ?
इन्दुशर्मा: राजन्नियं में दुहिता मदाज्ञामुल्लङ्घयेदित्यतिदुःखितोऽहम् । महाराज, दीयतां दयार्द्रं चित्तम् । यावदियं वराकी मकरन्दमुपयम्य मन्मतन्नानुवर्तते तावदस्मद्देशाचारमनुसृत्य पित्राज्ञाहमतिवर्तिनोपत्यस्य यावान्दन्डो विहितस्तावन्तमेषाऽनुभवत्वित्याज्ञां दत्त्वाऽहमनुग्राह्यपक्षे गणयितब्य इति प्रार्थये।
ইন্দুশর্মা- রাজন্ ইয়ম্ মে দুহিতা মদ্ আজ্ঞাম্ উল্লঙ্ঘয়েৎ ইতি অতি দু:খিত: অহম্ | মহারাজ, দীয়তাং দয়াদ্রং চিত্তম্ | যাবদ্ ইয়ং বরাকী মকরন্দম্ উপযম্য মৎ মতম্ ন অনুবর্ততে তাবৎ অস্মদ্ দেশাচারম্ অনুসৃত্য পিত্রাজ্ঞা অতিবর্তিন: অপত্যস্য যাবান্ দণ্ড: বিহিত: তাবন্তম্ এষা অনুভবতু ইতি আজ্ঞাং দত্ত্বা অহম্ অনুগ্রাহ্যপক্ষে গণয়িতব্য ইতি প্রার্থয়ে |
শব্দার্থ
ইন্দুশর্মা- রাজন্ (হে রাজন্) ইয়ম্ (এই) মে (আমার) দুহিতা (মেয়ে) মদ্ আজ্ঞাম্ (আমার আদেশ) উল্লঙ্ঘয়েৎ (লঙ্ঘন করছে) ইতি (তাই) অতি (খুব) দু:খিত: (দু:খিত) অহম্ (আমি)| মহারাজ (মহারাজ), দীয়তাং (দিন) দয়াদ্রং (দয়াযুক্ত) চিত্তম্ (চিত্ত)| যাবদ্ (যতক্ষণ) ইয়ং (এই) বরাকী (পাজি মেয়েটা) মকরন্দম্ (মকরন্দকে) উপযম্য (বিয়ে করে) মৎ (আমার) মতম্ (মত) ন (না) অনুবর্ততে (অনুসরণ করছে) তাবৎ (ততক্ষণ) অস্মদ্ (আমাদের) দেশাচারম্ (দেশের নিয়ম) অনুসৃত্য (অনুসরণ করে) পিত্রাজ্ঞা (পিতার আদেশ) অতিবর্তিন: (লঙ্ঘনকারী) অপত্যস্য (সন্তানের) যাবান্ (যা) দণ্ড: (শাস্তি) বিহিত: (হওয়া উচিত) তাবন্তম্ (তা) এষা (এ) অনুভবতু (অনুভব করুক) ইতি (এই) আজ্ঞাং (আদেশ) দত্ত্বা (দিয়ে) অহম্ (আমি) অনুগ্রাহ্যপক্ষে (অনুগৃহীতের দলে) গণয়িতব্য (গণ্য) ইতি (এই) প্রার্থয়ে (প্রার্থনা করি)|
অনুবাদ
ইন্দুশর্মা- হে রাজন্ ! আমার এই মেয়ে আমার আদেশ লঙ্ঘন করছে তাই আমি খুবই দু:খিত: | মহারাজ ! দিন দয়াযুক্ত চিত্ত | যতক্ষণ এই পাজি মেয়েটা মকরন্দকে বিয়ে করে আমার মত না অনুসরণ করছে ততক্ষণ আমাদের দেশের নিয়ম অনুসরণ করে পিতার আদেশ লঙ্ঘনকারী সন্তানের যা শাস্তি হওয়া উচিত তা এ অনুভব করুক এই আদেশ দিয়ে আমি অনুগৃহীতের দলে গণ্য এই প্রার্থনা করি |
राजा: (कोमुर्दी प्रति) कथय वासु, किं वा युक्तं समयबिरुद्धाचरणम्। अपि च, रमणीयोऽयं तरुणस्ते वरो मकरन्दः ।
রাজা- (কৌমুদীং প্রতি) কথয় বাসু, কিং বা যুক্তং সময় বিরুদ্ধ আচরণম্ | অপি চ, রমণীয়: অয়ং তরুণ: তে বর: মকরন্দ: |
শব্দার্থ
রাজা- কৌমুদীং (কৌমুদীর) প্রতি (প্রতি) কথয় (বল) বাসু (কন্যা), কিং (কি) বা যুক্তং (উচিত) সময় (নিয়ম) বিরুদ্ধ (বিরুদ্ধ) আচরণম্ (আচরণ করা)| অপি চ (এমন কি), রমণীয়: (সুন্দর) অয়ং (এই) তরুণ: (তরুণ) তে (তোমার) বর: (বর) মকরন্দ: (মকরন্দ)|
অনুবাদ
রাজা- (কৌমুদীর প্রতি) বলো কন্যা, নিয়ম বিরুদ্ধ আচরণ করা উচিত কি ? এমন কি, তোমার বর মকরন্দ সুন্দর এবং তরুণ |
कौमुदी : महीपते, ! तथैव वसन्तोऽपि ।
কৌমুদী- মহীপতে, তথা এব বসন্ত: অপি |
শব্দার্থ
কৌমুদী- মহীপতে (মহারাজ), তথা (তেমন) এব (ই) বসন্ত: (বসন্ত) অপি (ও)|
অনুবাদ
কৌমুদী- মহারাজ !, বসন্তও তেমনই
राजा: वालिके, ! वसन्तः प्रियदर्शनोऽपि पितृपक्षपातोऽस्मिन्निति तव प्रेयान्मकरन्द एव ।
রাজা- বালিকে ! বসন্ত: প্রিয়দর্শনঃ অপি পিতৃপক্ষপাতঃ অস্মিন্ ইতি তব প্রেয়ান্ মকরন্দঃ এব |
শব্দার্থ
রাজা- বালিকে (হে বালিকা)! বসন্ত: (বসন্ত) প্রিয়দর্শনঃ (দেখতে ভালো) অপি (হলেও) পিতৃপক্ষপাতঃ (পিতার পক্ষপাত আছে) অস্মিন্ (এতে, মকরন্দে) ইতি (তাই) তব (তোমার) প্রেয়ান্ (প্রিয়তর) মকরন্দঃ (মকরন্দ) এব (ই)|
অনুবাদ
রাজা- হে বালিকা, বসন্ত দেখতে ভালো হলেও মকরন্দের উপর তোমার পিতার পক্ষপাত আছে, তাই মকরন্দ তোমার প্রিয়তর |
कौमुदी : यदि मे जनको वीक्षते मदीक्षणेनैनं वसन्तं तदा वहुमानयिष्यति स एव मन्मानसम् ।
কৌমুদী- যদি মে জনকঃ বীক্ষতে মদ্ ঈক্ষণেন এনং বসন্তং তদা বহুমানয়িষ্যতি সঃ এব মৎ মানসম্ |
শব্দার্থ
কৌমুদী- যদি (যদি) মে (আমার) জনকঃ (পিতা) বীক্ষতে (দেখেন) মদ্ (আমার) ঈক্ষণেন (চোখ দিয়ে) এনং (এই) বসন্তং (বসন্তকে) তদা (তাহলে) বহুমানয়িষ্যতি (বহুসম্মান করবেন) সঃ (তিনি) এব (ই) মৎ (আমার) মানসম্ (মনকে)|
অনুবাদ
কৌমুদী- যদি আমার পিতা আমার দৃষ্টিতে বসন্তকে দেখেন তাহলে তিনি আমার মনকে বহু সম্মান করবেন |
राजा: परं तद्विवेचनामाश्रित्य खलु वीक्षणीयं त्वया ।
রাজা- পরং তদ্ বিবেচনাং আশ্রিত্য খলু বীক্ষণীয়ং ত্বয়া |
শব্দার্থ
রাজা- পরং (কিন্তু) তদ্ (তাঁর) বিবেচনাং (বিবেচনাকে) আশ্রিত্য (আশ্রয় করে) খলু (নিশ্চয়) বীক্ষণীয়ং (দেখা উচিৎ) ত্বয়া (তোমার দ্বারা)|
অনুবাদ
রাজা- কিন্তু তাঁর বিবেচনাকে আশ্রয় করে নিশ্চয়ই তোমার দেখা উচিত |
कौमुदी : करुणानिधे क्षम्यतां दासजन स्यायमपराधः । न जाने केन वा कारणेन मे मनस्येता दृशनिर्णयो जातः । विस्मृतं च मया किं कर्तब्यम् ।
सुखं नाम कथं भवेत् । एषा ते मतिर्न कल्याणी, न कदापि सुखावहा। अतः जनकस्य ते आदेशः पालनीयः ।
রাজা- অয়ি ভদ্রে, দর্শনীয়ং তে বপুঃ, অযাতযামং বয়ঃ যদি পিতরং ন অনুবর্তসে তদা শরণং ভবতি মরণম্ অথবা যাবৎ জীবং পরিণয়ম্ আকরণম্ এতাদৃশ কুল সময় আচার বিরুদ্ধ গামিন্যাঃ সুখং নাম কথং ভবেৎ এষা তে মতিঃ ন কল্যাণী, ন কদাপি সুখাবহা অতঃ জনকস্য তে আদেশ পালনীয়ঃ |
শব্দার্থ
রাজা- অয়ি (ওগো) ভদ্রে (কল্যাণি), দর্শনীয়ং (দেখতে সুন্দর) তে (তোমার) বপুঃ (শরীর), অযাতযামং (চলে যায়নি) বয়ঃ (বয়স) যদি (যদি) পিতরং (পিতাকে) ন (না) অনুবর্তসে (অনুসরণ কর) তদা (তাহলে) শরণং (আশ্রয়) ভবতি (হয়) মরণম্ (মৃত্যু) অথবা (অথবা) যাবৎ জীবং (সারা জীবন) পরিণয়ম্ (বিবাহ) আকরণম্ (না করা) এতাদৃশ (এরকম) কুল (বংশ) সময় (নিয়ম) আচার (রীতি) বিরুদ্ধগামিন্যাঃ (বিরুদ্ধগামিনীর) সুখং (সুখ) নাম (আর) কথং (কীভাবে) ভবেৎ (হবে) এষা (এই) তে (তোমার) মতিঃ (বুদ্ধি) ন (নয়) কল্যাণী (ভালো), ন (না) কদাপি (কখনও) সুখাবহা (সুখকর) অতঃ (এই জন্য) জনকস্য (পিতার) তে (তোমার) আদেশ (আদেশ) পালনীয়ঃ (পালন করা উচিত)|
অনুবাদ
রাজা- ওগো কল্যাণী, তুমি দেখতে সুন্দর, বয়স চলে যায়নি যদি পিতাকে না অনুসরণ কর তাহলে আশ্রয় হয় মৃত্যু অথবা সারা জীবন বিবাহ না করা । এরকম বংশের নিয়ম রীতির বিরুদ্ধগামিনীর সুখ কীভাবে হবে ? তোমার এই বুদ্ধি ভালো নয়, না কখনও সুখকর, এই জন্য তোমার পিতার আদেশ পালন করাই উচিত |
कौमुदी : महाराज, वसन्तं विहाय नान्यं पश्येयम् । तदर्थं जीवितमपि त्यजेयम् । यावदायुः परिणयं विनापि वसेयम् । एष एव निश्चयोऽस्या मन्दभागिन्याः ।
কৌমুদী- মহারাজ, বসন্তং বিহায় ন অন্যং পশ্যেয়ম্ তদর্থং জীবিতম্ অপি ত্যজেয়ম্ যাবৎ আয়ুঃ পরিণয়ং বিনা অপি বসেয়ম্ এষঃ এব নিশ্চয়ঃ অস্যাঃ মন্দভাগিন্যা।
শব্দার্থ
কৌমুদী- মহারাজ (মহারাজ) বসপ্তম্ (বসন্তকে) বিহায় (ত্যাগ করে) অন্যম্ (অন্য কাউকে) ন পশ্যেয়ম্ (দেখছি না)। তদর্থম্ (তার জন্য) জীবিতম অপি (জীবনও)ত্যজেয়ম্ (ত্যাগ করতে পারি) যাবৎ আয়ুঃ (যতদিন জীবন) পরিণয়ম্ (বিবাহ) বিনা অপি (ছাড়াও) বসেয়ম্ (বাস করতে পারি)। এষঃ এব (এটিই) নিশ্চয়ঃ (স্থির সংকল্প) অস্যাঃ (এই) মন্দভাগিন্যাঃ (হতভাগিনীর)।
অনুবাদ
কৌমুদী- মহারাজ, বসন্তকে ছাড়া অন্য কাউকে আমি (বিবাহযোগ্য) বলে দেখছি না। তার জন্য জীবনও ত্যাগ করতে পারি, বা যতদিন বাঁচব বিবাহ না করেই জীবন কাটাতে পারি। এটিই এই হতভাগিনীর স্থির সংকল্প ।
(नेपथ्ये मृदङ्गध्वनिः)
সন্ধিবিহীন পাঠ
নেপথ্যে মৃদঙ্গধ্বনিঃ
শব্দার্থ
নেপথ্যে (নেপথ্যে) মৃদঙ্গধ্বনিঃ (মৃদঙ্গধ্বনি)
অনুবাদ
নেপথ্যে মৃদঙ্গধ্বনি শোনা গেল
कणकलेखा : राजन्, सङ्गीतशालाभ्यन्तरे वहवः अस्मदागमनंप्रतीक्षन्ते ।
কনকলেখা- রাজন্, সংগীতশালা অভ্যন্তরে বহবঃ অস্মদ্ আগমনং প্রতীক্ষন্তে
শব্দার্থ
কনকলেখা- রাজন্ (মহারাজ)সংগীতশালা অভ্যন্তরে (সংগীতশালার ভিতরে) বহবঃ (অনেকেই) অস্মদ্ আগমনম্ (আমাদের উপস্থিতির জন্য) প্রতীক্ষন্তে (প্রতীক্ষা করে আছে)।
অনুবাদ
কনকলেখা- মহারাজ, সংগীতশালার ভিতরে অনেকেই আমাদের উপস্থিতির অপেক্ষায় আছেন।
राजाः परंकार्यपरतया विस्मृतमेतत्सर्वमपि तत्त्वरितं गम्यते । अयि कौमुदि, सम्यगालोच्य तातमेबानुसर नोचेद्रज मरणम्। अस्मद्दण्डनीतिरित्यवधार्यताम् । प्रिये कनकलेखे, सम्प्रति साधयामः ।
সন্ধিবিহীন পাঠ
রাজা- পরং কার্যপরতয়া বিস্মৃতং এতৎ সর্বম্ অপি, তৎ ত্বরিতং গম্যতে অয়ি কৌমুদি সম্যক্ আলোচ্য তাতম্ এব অনুসর নোচেৎ ভজ মরণম্ অস্মদ্ দণ্ডনীতিঃ ইতি অবধার্যতাম্ প্রিয়ে কনকলেখে, সম্প্রতি সাধয়ামঃ।
শব্দার্থ
রাজা- পরম (কিন্তু) কার্যপরতয়া (কার্যের অনুরোধে) বিস্মতম (ভুলে যাওয়া হয়েছে) এতৎ সর্বম (এই সব কিছু) অপি (ও)। তº (অতএব) স্বরিতম্ (তাড়াতাড়ি) গম্যতে (যাচ্ছি)। অয়ি কৌমুদি (শোনো কৌমুদী) সম্যক (ভালোভাবে) আলোচ্য (চিন্তা করে) তাতম এব (পিতাকেই—অর্থাৎ পিতার আদেশ) অনুসর (মেনে নাও) নোচের (তা না-হলে) ভয় (গ্রহণ করো) মরণম্ (মৃত্যুদণ্ড)। ইতি (এটিই) অম্মৎ দণ্ডনীতিঃ (আমাদের দণ্ডনীতি) অনুধার্যতাম (বলে জেনো) প্রিয়ে কনকলেখে (প্রিয় কনকলেখা) সম্প্রতি (এখন) সাধয়ামঃ (আমরা চলে যাই)।
অনুবাদ
রাজা— কিন্তু কার্যের অনুরোধে এই সবকিছুই ভুলে গেছি। অতএব এখনই তাড়াতাড়ি যাচ্ছি। শোনো কৌমুদী, ভালোভাবে চিন্তা করে তোমার পিতার প্রস্তাবই মেনে নাও। তা না হলে মৃত্যুদণ্ড গ্রহণ করো । এটিই আমাদের দণ্ডনীতি বলে জেনে রেখো । প্রিয় কনকলেখা, এখন আমরা চলি।
(सर्वे निष्क्रान्ताः)
সন্ধিবিহীন পাঠ
সর্বে নিষ্ক্রান্তাঃ
শব্দার্থ
সর্বে (সকলে), নিষ্ক্রান্তাঃ (চলে গেলেন)
অনুবাদ
সকলে চলে গেলেন।
..............

