📚নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান: অধ্যায় ভিত্তিক প্রশ্ন ও উত্তর– (তৃতীয় অধ্যায়) :পদার্থ: গঠন ও ধর্ম।📚
✍️সঠিক উত্তরটি নির্বাচন করো: মান – ১:
১.বার্নৌলির উপপাদ্য যে নীতির ওপর প্রতিষ্ঠিত তা হল – A. শক্তির সংরক্ষণ B. ভরের সংরক্ষণ C. ভরবেগ সংরক্ষণ D. কোনোটিই নয়
Ans. A
২.একটি স্প্রিং তুলা থেকে একটি ব্লককে বায়ুতে ঝুলিয়ে দেওয়া হলেসেটি 60N পাঠ দেয় ব্লকটি জলে নিমজ্জিত অবস্থায় থাকলে স্প্রিং তুলার পাঠ হয় 40N। ব্লকটির আপেক্ষিক গুরত্ব – A. 3 B. 6 C. 2 D. 3
Ans. D
৩. নীচের কোনটি চাপের একক নয়? A. N⋅m−2 B. বার C. টর D. নিউটন
Ans. D
৪.একই উপাদানে নির্মিত দুটি তার A ও B । A–এর দৈর্ঘ্য B অপেক্ষা বেশি। A ও B-এর ইয়ং গুণাঙ্ক যথাক্রমে – A. YA=YB B. YA>YB C. YB>YA D. YA=YB=0
Ans. A
৫.একটি ব্লেড জলের ওপর ভাসছে মূলত যার জন্য এই ঘটনা ঘটে তা হল – A. সান্দ্রতা B. অভিকর্ষ C. প্লবতা D. পৃষ্ঠটান
Ans. D
৬.একটি তরলে দুটি স্তরের মধ্যে ক্রিয়াশীল সান্দ্র বল স্তর দুটিরআপেক্ষিক বেগ – A. বৃদ্ধি করে B. হ্রাস করে C. অপরিবর্তিত রাখে D. হ্রাসবৃদ্ধি করে
Ans. C
৭.একটি ব্যারোমিটারকে চাদে নিয়ে গেলে পাঠ হবে – A. 76 cm B. 38 cm C. 0 D. 19 cm
Ans. C
৮.দ্রুতগামী ট্রেনের কাছে দাঁড়ানো ব্যক্তির ট্রেনের দিকে চলে যাওয়াকে যার সাহায্যে ব্যাখ্যা করা যায়, তা হল – A. স্টোকস-এর সূত্র B. বার্নৌলির উপপাদ্য C. নিউটনের সূত্র D. কোনোটিই নয়
Ans. B
৯.একটি ধাতুখণ্ডের বায়তে ওজন 200 g-wt ও জলে পূর্ণ নিমজ্জিত অবস্থায় ওজন 150 g-wt ধাতুর আপেক্ষিক গুরুত্ব হল – A. 3 B. 5 C. 6 D. 4
Ans. D
১০.তেলের কোন ধর্মের জন্য ল্যাম্পের পলতের মধ্য দিয়ে তেল উঠে জ্বলতে থাকে? A. ঘনত্ব B. সান্দ্রতা C. পৃষ্ঠটান D. অভিকর্ষ
Ans. C
১১.বার্নৌলির উপপাদ্য যে নীতির ওপর প্রতিষ্ঠিত তা হল – A. শক্তির সংরক্ষণ B. ভরের সংরক্ষণ C. ভরবেগ সংরক্ষণ D. কোনোটিই নয়
Ans. A
১২.প্লবতা নির্ভর করে – A. শুধুমাত্র বস্তুর নিমজ্জিত অংশের আয়তনের ওপর B. শুধুমাত্র তরলের ঘনত্বের ওপর C. শুধুমাত্র অভিকর্ষজ ত্বরণের ওপর D. ওপরের তিনটির ওপরই নির্ভরশীল
Ans. D
১৩. সংকট উষ্ণতায় তরলের পৃষ্ঠটান – A. শূন্য হয় B. সর্বোচ্চ হয় C. 100 dyn/cm D. 200 dyn/cm
Ans. A
১৪.জলে তেল ফেললে পৃষ্ঠটান – A. একই থাকে B. কমে C. বাড়ে D. কমে বা বাড়ে
Ans. B
১৫.একটি ব্লেড জলের ওপর ভাসছে মূলত যার জন্য এই ঘটনা ঘটে তা হল – A. সান্দ্রতা B. অভিকর্ষ C. প্লবতা D. পৃষ্ঠটান
Ans. D
১৬.তেলের কোন ধর্মের জন্য ল্যাম্পের পলতের মধ্য দিয়ে তেল উঠে জ্বলতে থাকে? A. ঘনত্ব B. সান্দ্রতা C. পৃষ্ঠটান D. অভিকর্ষ
Ans. C
১৭.কোনো বস্তুর ওপর ক্রিয়াশীল প্লবতা যে বিষয়টির ওপর নির্ভরশীল নয়তা হল – A. তরলের অভ্যন্তরে সম্পূর্ণ নিমজ্জিত বস্তুর গভীরতা B. বস্তুর নিমজ্জিত অংশের আয়তন C. অভিকর্ষজ ত্বরণের মান D. অপসারিত তরলের ঘনত্ব
Ans. A
১৮.প্রবাহী হল – A. কঠিন, তরল ও গ্যাস B. কঠিন ও তরল C. তরল ও গ্যাস D. কঠিন ও গ্যাস
Ans. C
১৯.কোনো তরলকে নাড়ালে এটি শেষপর্যন্ত এসে স্থির হয়ে যায়, কারণ – A. জাড্য B. পৃষ্ঠটান C. সান্দ্রতা D. ঘর্ষণ
Ans. C
২০.ঘাতের SI একক হল – A. নিউটন মিটার B. নিউটন C. নিউটন/মিটার D. N⋅m−2
Ans. B
২১.একটি বদ্ধপাত্রে একটি কাঠের টুকরো জলে ভাসছে যদি পাত্র থেকেকিছুটা বাতাস বের করে নেওয়া হয়, তাহলে – A. কাঠের টুকরোটি আরও একটু ডুবে যাবে B. কাঠের টুকরোটি আরও একটু ভেসে উঠবে C. কাঠের টুকরোর নিমজ্জিত অংশের আয়তন অপরিবর্তিত থাকবে D. প্রথমে আরও একটু ভেসে উঠলেও পরে পুরো নিমজ্জিত হবে
Ans. A
২২.বস্তুর স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনটি ধ্রুবক? A. পীড়ন × বিকৃতি B. বিকৃতি/পীড়ন C. পীড়ন D. বিকৃতি
Ans. B
২৩.প্রমাণ চাপের সংজ্ঞায় যে অক্ষাংশের উল্লেখ থাকে – A. 30∘ B. 45∘ C. 60∘ D. 90∘
Ans. B
২৪.SI-তে পৃষ্ঠটানের একক হল – A. N B. N.m C. N⋅m−1 D. N⋅m−2
Ans. C
২৫.নীচের কোন্ রাশিটির সঙ্গে ঘর্ষণের সাদৃশ্য আছে? A. সান্দ্রতা B. পৃষ্ঠটান C. প্লবতা D. তিনটিই
Ans. A
২৬.ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে কমতে থাকলে – A. ঝড়ের সম্ভাবনা B. বৃষ্টিপাতের সম্ভাবনা C. আবহাওয়া শুষ্ক ও পরিষ্কার থাকার সম্ভাবনা D. তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনা
Ans. B
২৭.একটি ধাতুখণ্ডের বায়তে ওজন 200 g-wt ও জলে পূর্ণ নিমজ্জিত অবস্থায় ওজন 150 g-wt ধাতুর আপেক্ষিক গুরুত্ব হল – A. 3 B. 5 C. 6 D. 4
Ans. D
২৮. 1 torr = কত N/m2 ? A. 266.56 B. 66.54 C. 399.84 D. 133.28
Ans. D
২৯.বল ধ্রুবকের মান যত বেশি হবে স্প্রিং তত বেশি হবে – A. ভঙ্গুর B. প্রসার্য C. নমনীয় D. অনমনীয়
Ans. D
৩০.নীচের কোন্ রাশিটির সঙ্গে ঘর্ষণের সাদৃশ্য আছে? A. সান্দ্রতা B. পৃষ্ঠটান C. প্লবতা D. তিনটিই
Ans. A
৩১.জলে সাবান যোগ করলে জলের – A. পৃষ্ঠটান বাড়ে B. পৃষ্ঠটান কমে C. পৃষ্ঠটান একই থাকে D. ঘনত্ব বাড়ে
Ans. B
৩২.পারদের উপরিতল উত্তল হয় যে ধর্মের জন্য – A. সান্দ্রতা B. পৃষ্ঠটান C. স্থিতিস্থাপকতা D. আপেক্ষিক গুরুত্ব
Ans. B
৩৩.প্রদত্ত কোন রাশিটির একক ‘একক ক্ষেত্রফলে বলের একক’ নয়? A. ইয়ং গুণাঙ্ক B. পীড়ন C. বিকৃতি D. চাপ
Ans. C
৩৪.একটি ব্লেড জলের ওপর ভাসছে মূলত যার জন্য এই ঘটনা ঘটে তা হল – A. সান্দ্রতা B. অভিকর্ষ C. প্লবতা D. পৃষ্ঠটান
Ans. D
৩৫.উষ্ণতা বৃদ্ধি পেলে ইয়ং গুণাঙ্কের মান – A. বৃদ্ধি পাবে B. হ্রাস পাবে C. প্রথমে বৃদ্ধি পাবে, পরে হ্রাস পাবে D. প্রথমে হ্রাস পাবে, পরে বৃদ্ধি পাবে
Ans. B
✍️অতি সংক্ষিপ্ত প্রশ্ন: মান – ১:
১. সিসার সরু তার তৈরি সম্ভব নয়। কারণ সিসার ______ খুবই কম। (শূন্যস্থান পূরন করো)
Ans. প্রসার্যতা
২. ব্যারোমিটারকে চাঁদে নিয়ে গেলে তার পাঠ কত হবে? (এক কথায় উত্তর দাও)
Ans. চাঁদে বায়ুমণ্ডল নেই তাই চাঁদে বায়ুর চাপ শূন্য। সুতরাং, চাঁদে ব্যারোমিটারকে নিয়ে গেলে তার পাঠ শূন্য হবে।
৩.যে যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ মাপা হয় তাকে ______ বলে (শূন্যস্থান পূরন করো)
Ans. ব্যারোমিটার
৪.তরলের ঘনত্ব ও সান্দ্রতা বৃদ্ধি পেলে প্রান্তীয় বেগের মান কীরূপ পরিবর্তিত হয়? (এক কথায় উত্তর দাও)
Ans. তরলের ঘনত্ব ও সান্দ্রতা বৃদ্ধি পেলে বস্তুর প্রান্তীয় বেগ উভয় ক্ষেত্রেই হ্রাস পায়।
৫.তরলের চাপের সঙ্গে ওর চাপশক্তির সম্পর্ক কীরূপ? (এক কথায় উত্তর দাও)
Ans. একক আয়তনে তরলের চাপশক্তি = তরলের চাপ।
৬.পদার্থের কোন্ ধর্মের পার্থক্যের জন্য লোহার সরু তার বানানো সম্ভব হলেও সিসার সরু তার বানানো সম্ভব নয়? (এক কথায় উত্তর দাও)
Ans. পদার্থের প্রসার্যতা ধর্মের পার্থক্যের জন্য লোহার সরু তার বানানো সম্ভব হলেও সিসার সরু তার বানানো সম্ভব নয়।
৭.সান্দ্র বলের মান পাশাপাশি দুটি স্তরের বেগের পার্থক্যের LT ( শূন্যস্থান পূরন করাে )
Ans . সমানুপাতিক
৮.প্লবতার মাত্রীয় সংকেত কী?( এক কথায় উত্তর দাও )
Ans . প্লবতার মাত্রীয় সংকেত হল MLT – 2 |
৯.স্বয়ংক্রিয় ফ্ল্যাশ ব্যবহার করা হয় সাইফনের নীতি অনুযায়ী । ( সত্য / মিথ্যা নির্বাচন করাে )
Ans . সত্য
১০.সাবান জলের পৃষ্ঠটান কম হওয়ায় এর মুক্তপৃষ্ঠ সংকোচনের প্রবণতাও কম । ( সত্য / মিথ্যা নির্বাচন করাে )
Ans . সত্য
১১.প্রবাহীর কোন্ ধরনের প্রবাহে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয় ? ( এক কথায় উত্তর দাও )
Ans . প্রবাহীর অশান্ত প্রবাহে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয় ।
১২.B তরলে A কঠিনটি নিমজ্জিত হয়ে যাওয়ার অর্থ B- এর ঘনত্ব A- এর ঘনত্বের তুলনায় ______( শূন্যস্থান পূরন করাে )
Ans . কম
১৩.ধারারেখাগুলি একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর পরস্পরকে ছেদ করে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. মিথ্যা
১৪.পদার্থের কোন্ ধর্মের পার্থক্যের জন্য লোহার সরু তার বানানো সম্ভব হলেও সিসার সরু তার বানানো সম্ভব নয়? (এক কথায় উত্তর দাও)
Ans. পদার্থের প্রসার্যতা ধর্মের পার্থক্যের জন্য লোহার সরু তার বানানো সম্ভব হলেও সিসার সরু তার বানানো সম্ভব নয়।
১৫.ব্যারোমিটারকে চাঁদে নিয়ে গেলে তার পাঠ কত হবে? (এক কথায় উত্তর দাও)
Ans. চাঁদে বায়ুমণ্ডল নেই তাই চাঁদে বায়ুর চাপ শূন্য। সুতরাং, চাঁদে ব্যারোমিটারকে নিয়ে গেলে তার পাঠ শূন্য হবে।
১৬.বিকৃতির একক কী? (এক কথায় উত্তর দাও)
Ans. বিকৃতির কোনো একক নেই।
১৭.তরলস্তরের স্পর্শতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে সান্দ্র বলের মান বৃদ্ধি পায়। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. সত্য
১৮.ইয়ং গুণাঙ্কের মাত্রীয় সংকেত কী? (এক কথায় উত্তর দাও)
Ans. ইয়ং গুণাঙ্কের মাত্রীয় সংকেত হল ML-1 T-2 ১৯.ব্যারোমিটারে পারদের পরিবর্তে জল ব্যবহার করলে জলের উচ্চতা কত হবে? (g = 980 / s2 ধরে) (এক কথায় উত্তর দাও)
Ans. ব্যারোমিটারে পারদের পরিবর্তে জল ব্যবহার করলে জলের উচ্চতা হবে 10.336 m
২০.আদর্শ প্রবাহী বলতে কী বোঝ? (এক কথায় উত্তর দাও)
Ans. সাধারণ প্রবাহী যখন প্রবাহিত হয় তখন পাশাপাশি দুটি স্তরের মধ্যে বেগের পার্থক্যের জন্য বাধাদানকারী সান্দ্রবল ক্রিয়া করে কিন্তু প্রবাহী যদি আদর্শ হয় তাহলে প্রবাহী প্রবাহিত হলে এই ধরনের কোনো বাধাদানকারী বল ক্রিয়া করবে না।
২১.ব্যারোমিটারের পাঠ খুব ধীরে ধীরে কমতে থাকলে কী বোঝা যায়? (এক কথায় উত্তর দাও)
Ans. ব্যারোমিটারের পাঠ খুব ধীরে ধীরে কমতে থাকলে বোঝা যায় যে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
২২.bar এককে প্রমাণ চাপের মান কত? (এক কথায় উত্তর দাও)
Ans. প্রমাণ চাপ = 1.013 bar
২৩.ব্যারোমিটারের সাহায্যে কী পরিমাপ করা হয়? (এক কথায় উত্তর দাও)
Ans. ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয়।
২৪.বার্নৌলির উপপাদ্যটি কোন সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত? (এক কথায় উত্তর দাও)
Ans. বার্নৌলির উপপাদ্যটি শক্তির সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত।
২৫.ব্যারোমিটারের সাহায্যে কী পরিমাপ করা হয়? (এক কথায় উত্তর দাও)
Ans. ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয়।
২৬.চাপ ও ঘাতের মধ্যে সম্পর্ক কি?
উত্তরঃ- চাপ= ঘাত/ক্ষেত্রফল
২৭.ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে কি বোঝা যায়?
উত্তরঃ- ঝড়ের সম্ভাবনা
২৮.ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে কমলে কি ঘটে?
উত্তরঃ- বৃষ্টিপাতের সম্ভাবনা
২৯.ব্যারোমিটারের পাঠ হঠাৎ বেড়ে গেলে কি হয়?
উত্তরঃ- বায়ুতে জলীয় বাষ্পের পরিমান অনেক কমে
৩০.চাপের এসআই একক কি?
উত্তরঃ- Nm^(-2)
৩১. ব্যারোমিটারকে চাঁদে নিয়ে গেলে কি হবে?
উত্তরঃ- কোনো পাঠ দেবে না
৩২.পাস্কাল কিসের একক?
উত্তরঃ- চাপের এস. আই একক
৩৩.ব্যারোমিটার এর সাহায্যে কি পরিমাপ করা হয়?
উত্তরঃ- বায়ুর চাপ
৩৪.এক বায়ুমন্ডলীয় চাপ = কত টর?
উত্তরঃ- 760 টর
৩৫.তরলের কোন ধর্মের জন্য শহরের বাড়ি, অফিস ও বিভিন্ন জায়গায় জল সরবরাহ করা যায়?
উত্তরঃ- তরলের সমোচ্চশীলতা ধর্ম
৩৬.পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত কি?
উত্তরঃ- 〖MT〗^(-2)
৩৭.তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্ঠটান বাড়ে না কমে?
উত্তরঃ- কমে
৩৮.কোন্ উষ্ণতায় তরলের পৃষ্ঠটান শূন্য হয়ে যায়?
উত্তরঃ- সংকট উষ্ণতায়
৩৯.তরলের অভ্যন্তরে পৃষ্ঠটান ক্রিয়া করে কি?
উত্তরঃ- না
৪০.বার্নোলির উপপাদ্যটি কোন্ সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত?
উত্তরঃ- শক্তির সংরক্ষন নীতি
৪১.উষ্ণতার পরিবর্তনে তরলের সান্দ্রতার কিরূপ পরিবর্তন ঘটে?
উত্তরঃ- তাপমাত্রা বাড়লে তরলের সান্দ্রতা হ্রাস পায়
৪২.তরলের সান্দ্রতা সঙ্গে ওর সচলতার সম্পর্ক কি?
উত্তরঃ- যে তরলের সান্দ্রতা যত বেশি সেই তরলের সচলতা কম
৪৩.তরলের ঘনত্ব ও সান্দ্রতা বৃদ্ধি পেলে প্রান্তীয় বেগের মান কিরূপ পরিবর্তন হয়?
উত্তরঃ- উভয় ক্ষেত্রেই হ্রাস পাবে
৪৪.পীড়ন ও বিকৃতির মধ্যে কোন্টি মৌলিক?
উত্তরঃ- বিকৃতি
৪৫.ইয়ং গুনাঙ্কের মাত্রীয় সংকেত কি?
উত্তরঃ- ML^(-1) T^(-2)
৪৬.উষ্ণতা বাড়লে ইয়ং গুনাঙ্কের কিরূপ পরিবর্তন হয়?
উত্তরঃ- হ্রাস পায়
৪৭.লোহা এবং কাঁচের মধ্যে কার ভঙ্গুরতা কম?
উত্তরঃ- লোহার
৪৮.প্রমান বায়ুমন্ডলীয় চাপ বলতে কী বোঝো? এর মান কত?
উত্তরঃ- সমুদ্রপৃষ্ঠ 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি উষ্ণতায় 76 সেমি পারদ স্তম্ভের চাপকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলা হয়। প্রমান বায়ুমন্ডলীয় চাপের মান 1.013×〖10〗^6 ডাইন/সেমি।
✍️নীচের সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ
১. প্লবতা বলতে কী বোঝো?
উত্তরঃ- কোন বস্তুকে কোন প্রবাহিত আংশিক বা সম্পূর্ণ ভাবে নিমজ্জিত করলে ওই প্রবাহী বস্তুটির ওপর যে পরিমাণ ঊর্ধ্বমুখী ঘাত প্রয়োগ করে তাকেই প্লাবতা বলে।
২.আর্কিমিডিসের নীতিটি লেখ।
উত্তরঃ- কোন বস্তুকে কোন স্থির তরলের বা গ্যাসীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ ভাবে নিমজ্জিত করলে বস্তুর ওজনের আপাত হ্রাস ঘটে এবং বস্তুর ওজনের আপাত হ্রাস বস্তু কর্তৃক অপসারিত প্রবাহীর ওজনের সমান।
৩. আপেক্ষিক গুরুত্ব বলতে কী বোঝো?
উত্তরঃ- নির্দিষ্ট তাপমাত্রায় কঠিন ও তরল পদার্থের ঘনত্ব এবং চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্বের অনুপাতকে পদার্থটির আপেক্ষিক গুরুত্ব বলে।
৪.পৃষ্ঠটান বলতে কী বোঝো?
উত্তরঃ- যদি তরলের মুক্ত পৃষ্ঠে একটি রেখা কল্পনা করা হয়, তবে ওই রেখার প্রতি একক দৈর্ঘ্যের রেখার সঙ্গে লম্বভাবে পৃষ্ঠ তল বরাবর এবং রেখার উভয় পাশে যে বল ক্রিয়া করে তাকে ওই তরলের পৃষ্ঠটান বলা হয়।
৫.সান্দ্রতাংক বলতে কী বোঝো?
উত্তরঃ- কোন তরলের মধ্যে একক দূরত্বে অবস্থিত দুটি স্তরের মধ্যে একক আপেক্ষিক গতিবেগ বজায় রাখার জন্য প্রতি একক ক্ষেত্রফলের যে পরিমাণ স্পর্শকীয় বল প্রয়োজন হয় তাকে ওই তরলের সান্দ্রতাংক বলে।
৬.তরল প্রবাহের হার কাকে বলে?
উত্তরঃ- নলের কোন প্রস্থচ্ছেদ এর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে আয়তনের তরল প্রবাহিত হয় তাকে তরল প্রবাহের হার বলে।
৭.শক্তির সংরক্ষণ নীতির ভিত্তিতে বার্নৌলির নীতি লেখ।
উত্তরঃ- আদর্শ তরলের ধারারেখ প্রবাহ হলে প্রবাহ নালীর যেকোনো ছেদে তরলের প্রতি একক আয়তনের গতিশক্তি, স্থিতিশক্তি ও চাপ শক্তি ধ্রুবক থাকে।
৮.হুকের সূত্রটি বিবৃতি কর।
উত্তরঃ- স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক।
৯.ইয়ং গুণাঙ্ক বলতে কী বোঝো?
উত্তরঃ- কোন স্থিতিস্থাপক বস্তুতে অনুদৈর্ঘ্য বিকৃতি সৃষ্টি করলে বস্তুটিতে অনুদৈর্ঘ্য পীড়নের সৃষ্টি হয়। প্রতি একক অনুদৈর্ঘ্য বিকৃতির জন্য বস্তুতে যে অনুদৈর্ঘ্য পীড়নের সৃষ্টি হয় তাকেই বলা হয় বস্তুটির উপাদানের ইয়ং গুণাঙ্ক।
✍️নীচের ব্যাখ্যামূলক প্রশ্নগুলির উত্তর দাওঃ
১.ব্যারোমিটারে পারদের ব্যবহার এর দুটি প্রধান সুবিধা লেখ।
উত্তরঃ- যে যে সুবিধার জন্য ব্যারোমিটারের পারদ ব্যবহার করা হয় তার মধ্যে প্রধান দুটি হলো-
প্রথমত, পারদ এর ঘনত্ব বেশি হওয়ায় ব্যারোমিটার এর উচ্চতা ব্যবহারিক সীমার মধ্যে রাখা সম্ভব হয়।
দ্বিতীয়ত, পারদ উজ্জ্বল ও চকচকে বলে নলের বাইরে থেকে এর অবস্থান পরিষ্কার বোঝা যায়।
২.ব্যারোমিটার এর সাহায্যে আবহাওয়ার পূর্বাভাস কিভাবে পাওয়া সম্ভব?
উত্তরঃ- ব্যারোমিটার এর সাহায্যে কোন স্থানের আবহাওয়ার মোটামুটি পূর্বাভাস দেয়া যায়। বায়ুমন্ডলে সর্বদাই কিছু জলীয়বাষ্প থাকে। এই জলীয়বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেলে বায়ুর ঘনত্ব কমে যায় এবং ফলে বায়ুর চাপ হ্রাস পায়। সুতরাং, কোন স্থানে ব্যারোমিটারের পারদ স্তম্ভের উচ্চতা ধীরে ধীরে হ্রাস পেতে থাকলে ধরে নেয়া যায় যে বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে মনে করা যেতে পারে যে শিগগিরই বৃষ্টির সম্ভাবনা আছে। আর যদি ব্যারোমিটারের পাট ধীরে ধীরে বৃদ্ধি পায় তাহলে বৃষ্টিহীন পরিষ্কার আবহাওয়া ধরা যেতে পারে। কোন স্থানে ব্যারোমিটারের পারদ স্তম্ভের উচ্চতা যদি হঠাৎ দ্রুত হ্রাস পেতে থাকে তাহলে ওই স্থানে বায়ুর চাপ দ্রুত কমে যাচ্ছে এবং ওই স্থানে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এই সময় পার্শ্ববর্তী উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু দ্রুত বেগে ওই নিম্নচাপ অঞ্চলের দিকে ধেয়ে আসে এবং যার ফলে ঝড়ের আশঙ্কা করা যায়।
৩.ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্বের মধ্যে প্রধান দুটি পার্থক্য লেখ।
উত্তরঃ- ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্বের প্রধান পার্থক্য দুটি হলো -
প্রথমত, পদার্থের একক আয়তনের ভরকে ঘনত্ব বলে, আর পদার্থটি চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন জল অপেক্ষা যত গুণ ভারী তা হলো আপেক্ষিক গুরুত্ব।
দ্বিতীয়ত, ঘনত্বের একটি নির্দিষ্ট একক আছে, কিন্তু আপেক্ষিক গুরুত্বের নির্দিষ্ট কোন একক থাকে না।
৪.স্থিতিস্থাপকতা বলতে কী বোঝো?
উত্তরঃ- বাইরে থেকে প্রতিমিত বল বা দ্বন্ধ প্রয়োগ করে কোন বস্তুকে বিকৃত করার চেষ্টা করলে বস্তুর মধ্যে একটি প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয় যা বস্তুতে বিকৃতি সৃষ্টির প্রচেষ্টা কে বাধা দেয় এবং প্রযুক্ত বল অপসারণ করলে বস্তুটিকে আবার তার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনে। পদার্থের এই ধর্মকে স্থিতিস্থাপকতা বলা হয়।
...........…

