📚 উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন(MCQ+SAQ)📚
✍️SET-1:
1. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ : 1x 24=24
(i) 'ঠান্ডা লড়াই’ শব্দটি প্রথম প্রয়ােগ করেন?
(a) বার্নার্ড বারুচ(b) টুম্যান(c) চার্চিল(d) গর্বাচেভ।
উঃ (a) বার্নার্ড বারুচ।
(ii) বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয়-
(a) 1955 খ্রিস্টাব্দে (b) 1956 খ্রিস্টাব্দে (c) 1961 খ্রিস্টাব্দে(d) 1965 খ্রিস্টাব্দে।
উঃ (c) 1961 খ্রিস্টাব্দে।
(iii) 'ওয়ারশ চুক্তি' গঠিত হয় কার উদ্যোগে?
(a) সেভিয়েত ইউনিয়ন (b) মার্কিন যুক্তরাষ্ট্র (c) ব্রিটেন(d) ফ্রান্স।
উঃ (a) সেভিয়েত ইউনিয়ন।
(iv) ভারত-পাক ‘সিমলা চুক্তি' সম্পাদিত হয়েছিল কোন সালে?
(a) 1965 সালে(b) 1972 সালে(c) 1975 সালে (d) 1978 সালে।
উঃ (b) 1972 সালে।
(v) সার্ক (SAARC)-এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়-(a) দিল্লিতে(b) ইসলামাবাদে (c) ঢাকায়(d) কলম্বােতে।
উঃ (c) ঢাকায়।
(vi) পঞ্চশীল চুক্তি সাক্ষরিত হয় কোন সালে?
(a) 1950 সালে (b) 1945 সালে(c) 1954 সালে(d) 1991 সালে।
উঃ (c) 1954 সালে।
(vi) UNO-র প্রথম মহাসচিব ছিলেন-(a) ইউ থান্ট(b) ট্রিগভি লি(c) কোফি আন্নান (d) বান কি মুন।
উঃ (b) ট্রিগভি লি।
(viii) নিরাপত্তা পরিষদের মােট সদস্য সংখ্যা হল-
(a) 10(b) 15(c) 20(d) 25
উঃ (b) 15 (স্থায়ী 5, অস্থায়ী 10)।
(ix) সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা কয়টি?
(a) 110টি(b) 111টি(c) 112টি(d) 113টি
উঃ (b) 111টি।
(x) সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা হল-
(a) 190(b) 191(c) 192(d) 193
উঃ (d) 193।
(xi) তত্বগতভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অস্তিত্ব রয়েছে-(a) ব্রিটেনে(b) ভারতে(c) মার্কিন যুক্তরাষ্ট্র (d) জাপানে।
উঃ (c) মার্কিন যুক্তরাষ্ট্র।
(xii) বহু পরিচালকবিশিষ্ট শাসনব্যবস্থার উদাহরণ হল-
(a) সুইজারল্যান্ড (b) ফ্রান্স(c) ভারত(d) গ্রেট ব্রিটেন। উঃ (a) সুইজারল্যান্ড।
(xil) “ন্যায়বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কী ভীষণ সেই অন্ধকার।"—এ কথা বলেছেন-
(a) মার্কস(b) গেটেল(c) বাকার(d) লর্ড ব্রাইস।
উঃ (d) লর্ড ব্রাইস।
(xiv) "দ্বিতীয় পরিষদ হল স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা।”- এ কথা বলেছেন
(a) লর্ড কার্জন(b) লর্ড অ্যাক্টন(c) গ্রীন(d) লক।
উঃ (b) লর্ড অ্যাক্টন।
(xv) দ্বিকক্ষবাদ-এর সমর্থক হলেন-
(a) জে এস মিল (b) হেগেল(c) বার্কার(d) ফাইনার।
উঃ (a) জে এস মিল।
(xvi) “পার্লামেন্ট হল খেলার বিষয়”বলেছেন-
(a) বেনিটো মুসােলিনি (b) হিটলার(c) রবীন্দ্রনাথ ঠাকুর(d) স্তালিন।
উঃ (a) বেনিটো মুসােলিনি।
(xvii) কেন্দ্রীয় মন্ত্রীসভার নেতা হলেন-
(a) উপরাষ্ট্রপতি(b) প্রধানমন্ত্রী (c) রাষ্ট্রপতি(d) স্পিকার।
উঃ (b) প্রধানমন্ত্রী।
(xviii) ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন-
(a) ড. রাজেন্দ্র প্রসাদ (b) ড. সর্বপল্লি রাধাকৃষ্ণান(c) ড. জাকির হােসেন (d) রামনাথ কোবিন্দ।
উঃ (b) ড. সর্বপল্লি রাধাকৃষ্ণান।
(xix) রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হল-
(a) 530(b) 250(c) 150(d) 552
উঃ (b) 250
(xx) রাজ্য আইনসভার উচ্চকক্ষ হল-
(a) বিধানসভা(b) বিধান পরিষদ (c) লােকসভা(d) রাজ্যসভা।
উঃ (b) বিধান পরিষদ।
(xxi) কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন-এর মেয়র নির্বাচিত হন।
(a) 5 বছরের জন্য (b) 6 বছরের জন্য (c) 3 বছরের জন্য(d) 4 বছরের জন্য।
উঃ (a) 5 বছরের জন্য।
(xxii) গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন-
(a) পঞ্চায়েত সমিতি (b) বিডিও(c) সভাপতি(d) সভাধিপতি।
উঃ (b) বিডিও।
(xiii) পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয়
(a) কাউন্সিলর(b) মেয়র(c) সভাপতি(d) চেয়ারম্যান। উঃ (a) কাউন্সিলর।
(xxiv) পঞ্চায়েত ব্যবস্থার ............. স্তর হল পঞ্চায়েত সমিতি।
(a) প্রথম(b) দ্বিতীয়(c) তৃতীয়(d) চতুর্থ।
উঃ (b) দ্বিতীয়।
2 নিম্নলিখিত প্রশ্নগুলির অতি-সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 1x16=16
(i) SEATO কথার পূর্ণ রূপ কী?
উত্তর- South East Asian Treaty Organisation (সাউথ ইস্ট এসিয়ান ট্রিটি অর্গানাইজেশন।)
(ii) NAM-এর একটি নীতি উল্লেখ করাে।
উত্তর- শান্তিপূর্ণ সহাবস্থান।
অথবা, জোট নিরপেক্ষ আন্দোলনের দু-জন মুখ্য প্রবক্তার নাম করাে।
উত্তর- জহরলাল নেহেরু এবং সুকর্ণ।
(iii) দ্বিমেরুকরণ কাকে বলে?
উত্তর- বিশ্বরাজনীতি পরস্পর বিবদমান দুটি শিবিরে বিভক্ত হওয়াকেই বলে দ্বিমেরুকরণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব রাজনীতিতে দ্বিমেরুকরণের উদ্ভব হয়েছিল।
(iv) ভারতের বিদেশনীতির প্রধান স্তম্ভ কী?
উত্তর- ভারতের বিদেশনীতির প্রধান স্তম্ভ হল জোট নিরপেক্ষতা।
অথবা, যে-কোনাে একটি পঞ্চশীল নীতি উল্লেখ করাে।
উত্তর- শান্তিপূর্ণ সহাবস্থান।
(v) কটি সদস্য রাষ্ট্র নিয়ে SAARC গঠিত হয়েছিল?
উত্তর- সাতটি সদস্য রাষ্ট্র নিয়ে SAARC গঠিত হয়েছিল।
(vi) BRICS কী?
উত্তর- BRICS হল পাঁচটি রাষ্ট্রের একটি সংগঠন রাষ্ট্রগুলি হল ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা।
অথবা, G-77 বলতে কী বােঝাে?
উত্তর- G- 77 হল 77 টি উন্নয়নশীল রাষ্ট্রের জোট। 1964 সালের 15ই জুন G- 77 এর জন্ম হয়।
(vii) সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত ?
উত্তর- মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে।
অথবা, 'অতলান্তিক সনদ” কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর- 1941 সালে।
(viii) নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা উল্লেখ করাে।
উত্তর- নিরাপত্তা পরিষদের কোনো নিজস্ব স্থায়ী সৈন্যবাহিনী নেই।
(ix) অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি বিশেষজ্ঞ সংস্থার নাম লেখাে।
উত্তর- বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) , খাদ্য এবং কৃষি সংস্থা (FAO)।
(x) আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা কত?
উত্তর- আন্তর্জাতিক আদালতের 15 জন বিচারপতি রয়েছেন।
(xi) Spirit of the Laws গ্রন্থটি কার লেখা?
উত্তর- মন্তেস্কুর লেখা।
(xii) 'অর্পিত ক্ষমতাপ্রসূত আইন’-এর সংজ্ঞা দাও।
উত্তর- আইনবিভাগ কর্তৃক অর্পিত ক্ষমতার ভিত্তিতে শাসনবিভাগ যে আইন রচনা করে, তাকে অর্পিত ক্ষমতা প্রসূত আইন বলা হয়।
অথবা, আমলাতন্ত্র বলতে কী বােঝাে?
উত্তর- প্রশাসনের স্থায়ী এবং অরাজনৈতিক অংশটিকে বলা হয় আমলাতন্ত্র।
(xiii) ভারতের উপরাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
উত্তর- পার্লামেন্টের উভয়কক্ষের সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচকমণ্ডলীর দ্বারা একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে গোপন ভোটের দ্বারা ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন।
অথবা, রাজ্যপাল পদের একটি যােগ্যতা লেখাে।
উত্তর- রাজ্যপাল হওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।
(xiv) ভারতের প্রধানমন্ত্রীর যে-কোনাে দুটি ক্ষমতা উল্লেখ করাে।
উত্তর- 1) রাষ্ট্রপতিকে পরামর্শদান করেন, 2) পররাষ্ট্রনীতি রচনা করেন।
(xv) ওয়ার্ড কমিটি কী?
উত্তর- পৌরসভার অন্তর্গত ওয়ার্ডভিত্তিক কমিটিকে বলে ওয়ার্ড কমিটি। একটি ওয়ার্ড নিয়ে ওয়ার্ড কমিটি গঠিত হলে সেই ওয়ার্ডের কাউন্সিলর হন কমিটির সভাপতি; একাধিক ওয়ার্ড নিয়ে ওয়ার্ড কমিটি গঠিত হলে যেকোনো একজন কাউন্সিলর সেই কমিটির সভাপতি হন।
অথবা, পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আয়ের দুটি উৎস উল্লেখ করাে।
উত্তর- 1) রাজ্য সরকারের দেওয়া আর্থিক অনুদান; 2) বিভিন্ন কর ও ফি বাবদ সংগৃহিত অর্থ।
(xvi) ক্ষুদ্র জেলাশাসক কাকে বলা হয়?
উত্তর- মহকুমাশাসককে ক্ষুদ্র জেলাশাসক বলা হয়।
অথবা, ন্যায় পঞ্চায়েত বলতে কী বােঝো?
উত্তর- বিচারকার্যের সঙ্গে যুক্ত পঞ্চায়েতকে ন্যায় পঞ্চায়েত বলা হয়।
✍️SET-2:
1. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে: 1x24=24
(i) 'ঠাণ্ডা লড়াই’ শব্দটি প্রথম প্রয়ােগ করেন
(a) বার্নার্ড বারুচ
(b) টুম্যান
(c) চার্চিল
(d) গর্বাচেভ। [উঃ (a) বার্নার্ড বারুচ]
(ii) পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়-
(a) ভারত ও বাংলাদেশের মধ্যে
(b) ভারত ও ভুটানের মধ্যে
(c) ভারত ও রাশিয়ার মধ্যে
(d) ভারত ও চিনের মধ্যে।
[উঃ(d) ভারত ও চিনের মধ্যে।]
(iii) বর্তমানে সার্ক’-এর সদস্যসংখ্যা হল-
(a) 7 (b) ৪ (c) 9 (d) 10 [উত্তর- (b) ৪]
(iv) সার্ক’-এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়-
(a) ঢাকায়
(b) কলম্বােতে
(c) দিল্লিতে
(d) ইসলামাবাদে। [উঃ (a) ঢাকায়।]
(v) নিরাপত্তা পরিষদের মােট সদস্যসংখ্যা হল-
(a) 10 (b)15 (c) 20 (d) 25 [উঃ (b)15]
(vi) সাধারণ সভায় শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয় কোন্ খ্রিস্টাব্দে?
(a) 1948 (b) 1950 (c) 1955 (d) 1960
[উঃ (b) 1950]
(vii) মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম হল-
(a) লােকসভা
(b) রাজ্যসভা
(c) সেনেট
(d) জনপ্রতিনিধি সভা [উঃ (c) সেনেট]
(viii) এককক্ষবিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্র হল-
(a) গ্রেট ব্রিটেন
(b) চিন
(c) ভারত
(d) মার্কিন যুক্তরাষ্ট্র। [উঃ (b) চিন।]
(ix) “ন্যায়বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কী ভীষণ সেই অন্ধকার।”—এ কথা বলেছেন-
(a) লর্ড ব্রাইস
(b) ফ্রাংকলিন
(c) গেটেল
(d) মার্কস। [উঃ (a) লর্ড ব্রাইস।]
(x) লােকসভার সর্বাধিক সদস্যসংখ্যা হল-
(a) 530 (b) 545 (c) 550 (d) 552
[উঃ (d) 552]
(xi) পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণীত হয়-
(a) 1947 খ্রিস্টাব্দে
(b) 1973 খ্রিস্টাব্দে
(c) 1977 খ্রিস্টাব্দে
(d) 1982 খ্রিস্টাব্দে। [উঃ (b) 1973 খ্রিস্টাব্দে ।]
(xii) কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধান হলেন-
(a) সপারিষদ মেয়র
(b) মেয়র
(c) ডেপুটি মেয়র
(d) মন্ত্রী। [উঃ (b) মেয়র।]
(xiii) দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়-
(a) 1919 খ্রিস্টাব্দে
(b) 1920 খ্রিস্টাব্দে
(c) 1939 খ্রিস্টাব্দে
(d) 1945 খ্রিস্টাব্দে। [উঃ (c) 1939 খ্রিস্টাব্দে।]
(xiv) জোটনিরপেক্ষ আন্দোলনের জনক হলেন-
(a) ইন্দিরা গান্ধি
(b) সুকর্নো
(c) মার্শাল টিটো
(d) জওহরলাল নেহরু।
[উঃ (d) জওহরলাল নেহরু।]
(xv) 'ন্যাটো' গঠিত হয় কার উদ্যোগে।।
(a) মার্কিন যুক্তরাষ্ট্রের
(b) সােভিয়েত ইউনিয়নের
(c) ব্রিটেনের
(d) ভারতের। [উঃ (a) মার্কিন যুক্তরাষ্ট্রের।]
(xvi) ভারত-পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কোন খ্রিস্টাব্দে?
(a) 1965 খ্রিস্টাব্দে
(b) 1972 খ্রিস্টাব্দে
(c) 1975 খ্রিস্টাব্দে
(d) 1978 খ্রিস্টাব্দে। [উঃ (b) 1972 খ্রিস্টাব্দে।]
(xvii) নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যসংখ্যা হল-
(a) 4 (b) 5 (d) 6 (d) 7 [উঃ (b) 5]
(xviii) ভেটো প্রদান ক্ষমতা আছে কেবলমাত্র
(a) সাধারণ সভার
(b) আন্তর্জাতিক আদালতের
(c) নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের
(d) অছি পরিষদের।
[উঃ (c) নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের।]
(xix) "স্পিরিট অব দ্য লজ" গ্রন্থটির রচয়িতা কে?
(a) মার্কস (d) হেগেল (c) হবস (d) মন্তেস্কু
[উঃ (d) মন্তেস্কু।]
(xx) ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হল-
(a) লর্ডসভা
(b) কমন্সসভা
(c) সেনেট
(d) লােকসভা। [উঃ (b) কমন্সসভা।]
(xxi) উত্তরাধিকার সূত্রে মনােনীত শাসক দেখা যায়-
(a) পাকিস্তানে
(b) বাংলাদেশে
(c) গ্রেট ব্রিটেনে
(d) ভারতে। [উঃ (c) গ্রেট ব্রিটেনে।]
(xxii) ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন-
(a) সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি
(b) লােকসভার স্পিকার
(c) রাষ্ট্রপতি
(d) উপরাষ্ট্রপতি। [উঃ (c) রাষ্ট্রপতি।]
(xxiii) রাজ্যসভার সদস্যদের কার্যকালের স্বাভাবিক সময়সীমা হল-
(a) 4 বছর (b) 5 বছর (c) 6 বছর (d) 7 বছর।
[উঃ (c) 6 বছর।]
(xxiv) পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয়-
(a) সভাপতি
(b) মন্ত্রী
(c) কাউন্সিলার
(d) ম্যাজিস্ট্রেট। [উঃ (c) কাউন্সিলার।]
2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতিসংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 1x16=16
(i) বরাে কমিটি কীভাবে গঠিত হয়?
উত্তর- তিন লক্ষ বা তার বেশি জনসংখ্যাবিশিষ্ট পৌরসভায় বরো কমিটি থাকে। উক্ত পৌরসভার ওয়ার্ডগুলিকে পাঁচটি বরোতে ভাগ করা হয়। ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলরদের নিয়ে বরো কমিটি গঠিত হয়।
(ii) ভারতের মৌলিক অধিকার বলবৎ করার জন্য যে-কোনাে দুটি লেখ'-এর নাম উল্লেখ করাে।
উত্তর- 1) বন্দীপ্রত্যক্ষীকরণ এবং 2) পরমাদেশ।
(iii) 'জিরাে আওয়ার' কাকে বলে?
উত্তর- পার্লামেন্ট বা রাজ্য আইনসভার অধিবেশনের প্রথম পর্ব বা বেসরকারি কার্যক্রম এবং দ্বিতীয় পর্ব বা সরকারী কার্যক্রমের মধ্যবর্তী সময়কালকে বলা হয় জিরো আওয়ার। বস্তুত, এর জন্য কোনো সময় বরাদ্দ থাকে না বলে এর নাম জিরো আওয়ার।
অথবা, ছাঁটাই প্রস্তাব কত প্রকার?
উত্তর- ছাঁটাই প্রস্তাব তিন প্রকার- 1) ব্যয়-সংক্ষেপ সম্পর্কিত, 2) নীতি ভিত্তিক এবং 3) প্রতীকী ছাঁটাই প্রস্তাব।
(iv) ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের যে-কোনাে একটি স্বেচ্ছাধীন ক্ষমতার উল্লেখ করে।
উত্তর- রাজ্যপাল তাঁর স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে রাজ্য বিধানসভা ভেঙে দিতে পারেন।
অথবা, ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়ােগ করেন ?
উত্তর- ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন রাজ্যপাল।
(v) ভারতের প্রধানমন্ত্রীর যে-কোনাে একটি গুরুত্বপূর্ণ কাজের উল্লেখ করাে।
উত্তর- ভারতের প্রধানমন্ত্রীর সবথেকে গুরুত্বপূর্ণ কাজটি হলো রাষ্ট্রপতিকে তার কার্যসম্পাদনে সহায়তা করা এবং পরামর্শ দেওয়া।
(vi) ভারতের রাষ্ট্রপতি তার পদ থেকে কীভাবে অপসারিত হন?
উত্তর- ভারতীয় সংবিধানের 61 নম্বর ধারা অনুসারে, সংবিধানভঙ্গের অপরাধে ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে রাষ্ট্রপতি অপসারিত হন। তবে, অপসারণসংক্রান্ত প্রস্তাবটি পার্লামেন্টের উভয় কক্ষের দুই-তৃতীয়াংশ সদস্য কর্তৃক সমর্থিত হতে হয়।
অথবা, ভারতের উপরাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন।
উত্তর- পার্লামেন্টের উভয়কক্ষের সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচকমণ্ডলীর দ্বারা একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে গোপন ভোটের দ্বারা ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন।
(vii) বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার দুটি পদ্ধতির উল্লেখ করাে।
উত্তর- 1) বিচারবিভাগকে আইন ও শাসন বিভাগের প্রভাবমুক্ত করা; 2) বিচারপতিদের কার্যকালের স্থায়িত্ব নিশ্চিত করা।
(viii) স্থায়ী প্রশাসক বলতে কী বােঝাে?
উত্তর- প্রতিযোগিতামূলক পরীক্ষার দ্বারা নিযুক্ত উচ্চপদস্থ সরকারি কর্মচারীদের স্থায়ী প্রশাসক বলা হয়।
(ix) এককক্ষবিশিষ্ট আইনসভার বিপক্ষে একটি যুক্তি দাও।
উত্তর- এককক্ষবিশিষ্ট আইনসভার বিপক্ষে একটি যুক্তি হল- এইরূপ আইনসভায় সুচিন্তিত আইন প্রণয়ন সম্ভব হয় না।
(x) গান্ধিজির অহিংস নীতির দুটি বৈশিষ্ট্য লেখাে।
উত্তর- 1) গান্ধীজির অহিংস নীতি হলো ইতিবাচক; 2) অহিংসা মানে নিষ্ক্রিয়তা নয়।
অথবা, গান্ধিজির সত্যাগ্রহ নীতির দুটি বৈশিষ্ট্য লেখাে।
উত্তর- 1) সত্যাগ্রহের পথ এবং পদ্ধতি অহিংস; 2) সত্যাগ্রহে দুর্বলতার কোনো স্থান নেই।
(xi) মার্কসবাদের যে-কোনাে দুটি উৎসের উল্লেখ করাে।
উত্তর- 1) জার্মান ভাববাদী দর্শন; 2) ব্রিটিশ অর্থশাস্ত্র।
অথবা, দ্বন্দ্বমূলক বস্তুবাদের যে-কোনাে দুটি সূত্রের উল্লেখ করাে।
উত্তর- 1) পরিমাণগত পরিবর্তন থেকে গুণগত পরিবর্তন; 2) নেতির নেতিকরণ।
(xii) অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি বিশেষজ্ঞ সংস্থার নাম লেখাে।
উত্তর- আন্তর্জাতিক শ্রমিক সংস্থা।
(xiii) ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্যের উল্লেখ করাে।
উত্তর- ভারতের পররাষ্ট্রনীতির একটি অন্যতম বৈশিষ্ট্য হলো জোট নিরপেক্ষতা।
(xiv) জাতীয় ক্ষমতা বলতে কী বােঝায়?
উত্তর- আন্তর্জাতিক রাজনীতির আলোচনায় জাতীয় ক্ষমতা বলতে বোঝায় এক রাষ্ট্র কর্তৃক অন্য রাষ্ট্রের আচরণ নিয়ন্ত্রণ করার সামর্থ্য।
অথবা, জাতীয় স্বার্থ বলতে কী বােঝায়?
উত্তর- এককথায় জাতীয় স্বার্থ বলতে জাতির সেই সমস্ত লক্ষ্য ও আশা-আকাঙ্ক্ষার সমষ্টিকে বোঝায় যেগুলি পূরণ করার জন্য রাষ্ট্র সচেষ্ট থাকে।
(xv) সুয়েজ সংকট কবে দেখা দেয়?
উত্তর- 1956 সালে।
অথবা, কিউবার সংকট কবে দেখা দেয়?
উত্তর- 1962 সালে।
(xvi) বেলগ্রেড সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উত্তর- 1961 সালে।
অথবা, বর্তমানে জোটনিরপেক্ষ আন্দোলনের একটি প্রাসঙ্গিকতা উল্লেখ করাে।
উত্তর- বর্তমান একমেরু-বিশ্বে শান্তিপূর্ণ সহাবস্থানের ক্ষেত্রে জোট নিরপেক্ষ আন্দোলনের বিশেষ ভূমিকা আছে।
✍️SET-3:
1. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে: 1x24 =24
(i) একমেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হল-
(a) আমেরিকা
(b) গ্রেট ব্রিটেন
(c) চিন
(d) ফ্রান্স। [উত্তর- (a) আমেরিকা]
(ii) পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কোন্ সালে?
(a) 1968
(b) 1972
(c) 1954
(d) 1990 [উত্তর- (c) 1954 সালে।]
(iii) সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা হল-
(a) 191
(b) 192
(c) 204
(d) 193 [উত্তর- (d) 193]
(iv) সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধআইনসভা হল-
(a) সাধারণ সভা
(b) নিরাপত্তা পরিষদ
(c) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
(d) কর্মদপ্তর। [উঃ (a) সাধারণ সভা।]
(v) ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটির মুখ্য প্রবক্তা কে?
(a) মন্তেস্কু
(b) ব্ল্যাকস্টোন
(c) বার্কার
(d) ডাইসি। [উঃ (a) মন্তেস্কু]
(vi) মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম হল-
(a) জনপ্রতিনিধি সভা
(b) লােকসভা
(c) বিধানসভা
(d) সিনেট [উঃ (a) জনপ্রতিনিধি সভা।]
(vii) একক পরিচালকের একটি উদাহরণ হল-
(a) মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি
(b) সুইটজারল্যান্ডের যুক্তরাষ্ট্রীয় সরকার
(c) ভারতের রাষ্ট্রপতি
(d) ব্রিটেনের রাজা বা রানি।
[উঃ (a) মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি।]
(viii) আমলাতন্ত্র হল ........... শাসন।
(a) স্থায়ী
(b) অস্থায়ী
(c) একক
(d) বহু। [উঃ (a) স্থায়ী।]
(xi) কেন্দ্রীয় মন্ত্রীসভা দায়িত্বশীল থাকে-
(a) পার্লামেন্টের কাছে
(b) লােকসভার কাছে
(c) রাজ্যসভার কাছে
(d) সুপ্রিমকোর্টের কাছে।
[উঃ (b) লােকসভার কাছে।]
(x) রাষ্ট্রপতি কর্তৃক লােকসভায় কতজন সদস্য মনােনীত হন?
(a) 2 জন
(b) 3 জন
(c) 4 জন
(d) 5 জন। [উঃ (a) 2 জন ]
(xi) জেলাপরিষদের প্রশাসনিক প্রধান হলেন-
(a) BDO
(b) SDO
(c) DM
(d) সভাধিপতি। [উঃ (d) সভাধিপতি।]
(xii) পশ্চিমবঙ্গে পৌর আইন প্রণীত হয়_ _ খ্রিস্টাব্দে।
(a) 1992 খ্রিস্টাব্দে
(b) 1993 খ্রিস্টাব্দে
(c) 1994 খ্রিস্টাব্দে
(d) 1995 খ্রিস্টাব্দে [উঃ (b) 1993 খ্রিস্টাব্দে।]
(xiii) প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল-
(a) প্রথম বিশ্বযুদ্ধে
(b) দ্বিতীয় বিশ্বযুদ্ধে
(c) ঠান্ডা লড়াইয়ে
(d) ভারত-পাক যুদ্ধে [উঃ (c) ঠান্ডা লড়াইয়ে।]
(xiv) জোটনিরপেক্ষতা আন্দোলনের একটি অপরিহার্য নীতি হল-
(a) হস্তক্ষেপ
(b) হস্তক্ষেপ না করা
(c) আগ্রাসন
(d) সামাজিক বিভেদ সৃষ্টি
[উঃ (b) হস্তক্ষেপ না করা।]
(xv) ভারতে 1991 সালে কোন্ প্রধানমন্ত্রীর সময় বাজার অর্থনীতির সূচনা ঘটে?
(a) জওহরলাল নেহরু
(b) মনমােহন সিং
(c) ইন্দিরা গান্ধি
(d) নরসিমা রাও [উঃ (d) নরসিমা রাও।]
(xvi) 123 Agreement স্বাক্ষরিত হয়েছিল-
(a) 2005 সালে
(b) 2007 সালে
(c) 2018 সালে
(d) 2013 সালে। [উঃ (a) 2005 সালে।]
(xvii) আন্তজাতিক আদালতের বিচারপতির সংখ্যা হল-
(a) 9 জন
(b) 10 জন
(c) 15 জন
(d) 16 জন। [উঃ (c) 15 জন।]
(xviii) UNO-এর প্রথম মহাসচিব হলেন-
(a) কোফি আন্নান
(b) বান কি মুন
(c) ট্রিগভি লি
(d) ইউ থান্ট [উঃ (c) ট্রিগভি লি।]
(xix) “দ্বিতীয় পরিষদ হল স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা” - এ কথা বলেছেন-
(a) লর্ড কার্জন
(b) লর্ড অ্যাক্টন
(c) অ্যারিস্টটল
(d) গেটেল। [উঃ (b) লর্ড অ্যাক্টন।]
(xx) মার্কিন যুকরাষ্ট্রের আইনসভাকে বলা হয়-
(a) কংগ্রেস
(b) ডুমা
(c) পার্লামেন্ট
(d) শােরা [উঃ (a) কংগ্রেস।]
(xxi) ভারতের রাষ্ট্রপতি ..... ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন।
(a) এক
(b) দুই
(c) তিন
(d) চার। [উঃ (c) তিন।]
(xxii) ভারতের অ্যাটর্নি জেনারেল কে নিযুক্ত করেন?
(a) রাষ্ট্রপতি
(b) প্রধানমন্ত্রী
(c) প্রধান বিচারপতি
(d) উপরাষ্ট্রপতি [উঃ (a) রাষ্ট্রপতি।]
(xxiii) পঞ্চায়েত সমিতি হল পঞ্চায়েত ব্যবস্থার
(a) প্রথম
(b) দ্বিতীয়
(c) তৃতীয়
(d) চতুর্থ। [ উঃ (b) দ্বিতীয়।]
(xxiv) ..... তম সংবিধান সংশােধনের মাধ্যমে তপশিলি জাতি, তপশিলি উপজাতি, মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়?
(a) 70
(b) 71
(c) 72
(d) 73 [উঃ (d) 73]
2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতিসংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 1x16=16
(i) একটি ‘পঞ্চশীল' নীতির উল্লেখ করাে ।
উঃ পঞ্চশীল নীতির একটি হল অনাক্রমণ।
অথবা, 'পঞ্চশীল নীতি' কে প্রথম ঘােষণা করেছিলেন?
উঃ ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু।
(ii) CTBT কী?
উঃ Comprehensive Test Ban Treaty বা CTBT হল এমন এক আন্তর্জাতিক চুক্তি যার মধ্যমে চুক্তিবদ্ধ রাষ্ট্রগুলি পারমাণবিক বিস্ফোরণ নিষিদ্ধ করতে সম্মত হয়েছে।
(iii) 'দাঁতাত' ও ঠান্ডা লড়াই’-এর মধ্যে প্রধান পার্থক্য কী?
উঃ দাঁতাত কথার অর্থ হল উত্তেজনা অবসানের চেষ্টা করা; অন্যদিকে ঠান্ডা লড়াই হল চরম উত্তেজনাপূর্ণ প্রায়-যুদ্ধ অবস্থা।
(iv) দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতি বলতে কী বােঝায়?
উঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের দুই প্রধান শক্তিশালী রাষ্ট্রের নেতৃত্বে সমগ্র বিশ্ব দুটি পরস্পর বিরােধী শিবিরে বিভক্ত হয়ে গিয়েছিল। বিশ্বরাজনীতির এই অবস্থাকে দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতি বলে।
(v) জাতিপুঞ্জের মহাসচিব কীভাবে নির্বাচিত হন?
উঃ নিরাপত্তা পরিষদের সুপরিশক্রমে সাধারণসভা কর্তৃক জাতিপুঞ্জের মহাসচিব নির্বাচিত হন।
অথবা, সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কী?
উঃ সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তার নীতি হল বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য আক্রমণকারী রাষ্ট্রের বিরুদ্ধে সম্মিলিতভাবে সমবেত হওয়া।
(vi) UNESCO কী?
উঃ United Nations Educational Scientific and Cultural Organisation
(vi) ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধান কে?
উঃ ভারতের মহামান্য রাষ্ট্রপতি।
অথবা, রাজ্য আইনসভায় নেতা কে?
উঃ রাজ্য আইনসভার নেতা হলেন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী।
(viii) ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো।
উঃ মুখ্যমন্ত্রী হলেন রাজ্যপালের পরামর্শদাতা।
(ix) দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার পক্ষে একটি যুক্তি দাও।
উঃ অবিবেচনাপ্রসূত ও স্বৈরাচারী আইন প্রণয়ন রোধ করা।
অথবা, অর্পিত ক্ষমতাপ্রসূত আইন’-এর সংজ্ঞা দাও।
উঃ আইনবিভাগ কর্তৃক অর্পিত ক্ষমতার ভিত্তিতে শাসনবিভাগ যে আইন রচনা করে তাকে অর্পিত ক্ষমতাপ্রসূত আইন বলে।
(x) রাষ্ট্রকৃত্যক বা আমলা কাদের বলা হয়?
উঃ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিযুক্ত সরকারের উচ্চপদস্থ কর্মচারীদের আমলা বা রাষ্ট্রকৃত্যক বলা হয়।
(xi) গ্রাম পঞ্চায়েতের সভায় কে সভাপতিত্ব করেন?
উঃ গ্রাম পঞ্চায়েতের সভায় সভাপতিত্ব করেন প্রধান এবং প্রধান অনুপস্থিত থাকলে উপপ্রধান।
অথবা, পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে?
উঃ মোট আসনের 50 শতাংশ।
(xii) পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আয়ের একটি উৎস উল্লেখ করাে।
উঃ রাজ্য সরকারের দেওয়া আর্থিক সাহায্য, অনুদান ও ঋণ।
অথবা, জেলা সংসদের প্রধান কাজ কী উল্লেখ করাে।
উঃ উন্নয়নের পরিকল্পনা ও বাজেট প্রণয়ন, উন্নয়ন কর্মসূচি রূপায়ণ ইত্যাদি উন্নয়ন সংক্রান্ত যাবতীয় বিষয়ে জেলাপরিষদকে নির্দেশ ও পরামর্শ দেওয়া।
(xiii) সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতকগুলি ধারা আছে?
উঃ 111 টি ধারা আছে।
(xiv) নিরাপত্তা পরিষদে কোন্ কোন্ দেশের ভেটো প্রয়ােগের ক্ষমতা আছে?
উঃ আমেরিকা, রাশিয়া, গণসাধারণতন্ত্রী চিন, ব্রিটেন ও ফ্রান্স।
অথবা, সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি কাজ উল্লেখ করাে।
উঃ অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলির মানুষের জীবনযাত্রার মানােন্নয়ন করা।
(xv) জোটনিরপেক্ষ মতাদর্শ কোন্ ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্কপ্রসূত?
উঃ জওহরলাল নেহরু।
অথবা, জোটনিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য কী?
উঃ উন্নয়নশীল তৃতীয় বিশ্বের দেশগুলির মর্যাদা ও আত্মসম্মান রক্ষা করা।
(xvi) ভারতের বিদেশনীতির প্রধান স্তম্ভ কী?
উঃ জোটনিরপেক্ষ নীতি।
📚SET-4:
1. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে : 1x24=24
(i) ...... হলেন ব্লকের বিকাশমূলক কার্যের উদ্যোক্তা
(a) BDO
(b) SDO
(c) DM
(d) PM [উঃ (a) BDO]
(ii) কলকাতা পৌরনিগম আইন প্রণীত হয়েছিল।
(a) 1980 খ্রিস্টাব্দে
(b) 1982 খ্রিস্টাব্দে
(c) 1992 খ্রিস্টাব্দে
(d) 1993 খ্রিস্টাব্দে। [উঃ (a) 1980 খ্রিস্টাব্দে।]
(iii) কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান হলেন-
(a) মেয়র
(b) ডেপুটি মেয়র
(c) কমিশনার
(d) কাউন্সিলার [উঃ (c) কমিশনার।]
(iv) তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও মহিলাদের জন্য 73তম সংবিধান সংশােধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে-
(a) 1992 খ্রিস্টাব্দে
(b) 1993 খ্রিস্টাব্দে
(c) 1994 খ্রিস্টাব্দে
(d) 1995 খ্রিস্টাব্দে [উঃ (a) 1992 খ্রিস্টাব্দে।]
(v) পশ্চিমবঙ্গে ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয় ... খ্রিস্টাব্দে।
(a) 1966।
(b) 1977
(c) 1995
(d) এখনও প্রতিষ্ঠিত হয়নি।
[উঃ (d) এখনও প্রতিষ্ঠিত হয়নি।]
(v) সুপ্রিমকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হতে হলে ন্যূনতম বয়স হতে হয়-
(a) 30 বছর
(b) 35 বছর
(c) 45 বছর
(d) বয়সের কোনাে শর্ত নেই।
[উঃ (d) বয়সের কোনাে শর্ত নেই।]
(vii) লোেক আদালত প্রথম গঠিত হয়েছিল।
(a) দিল্লিতে
(b) জুনাগড়ে (গুজরাট)
(c) চেন্নাইতে
(d) মুম্বইতে। [উঃ (a) দিল্লিতে।]
(vii) কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে ..... পর্যন্ত।
(a) ওড়িশা
(b) বিহার
(c) ত্রিপুরা
(d) আন্দামান ও নিকোবর।
[উত্তর- (d) আন্দামান ও নিকোবর।]
(ix) অর্থবিল প্রথম উপস্থাপিত হয়-
(a) লােকসভায়
(b) রাজ্যসভায়
(c) সুপ্রিমকোর্টে
(d) হাইকোর্টে। [উঃ (a) লােকসভায়।]
(x) পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত মােট সদস্য হল-
(a) 294 জন
(b) 180 জন
(c) 160 জন
(d) 295 জন। [উঃ (a) 294 জন।]
(xi) সুপ্রিমকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হল-
(a) 65 বছর
(b) 62 বছর
(c) 60 বছর
(d) 70 বছর। [উঃ (a) 65 বছর।]
(xi) ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়-
(a) 1985 খ্রিস্টাব্দে
(b) 1986 খ্রিস্টাব্দে
(c) 1987 খ্রিস্টাব্দে
(d) 198৪ খ্রিস্টাব্দে। [উঃ (b) 1986 খ্রিস্টাব্দে।]
(xii) সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন
(a) উপরাষ্ট্রপতি
(b) স্পিকার
(c) রাজ্যপাল
(d) রাষ্ট্রপতি। [উঃ (b) স্পিকার।]
(xiv) কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্যরা নিযুক্ত হন___ -এর দ্বারা।
(a) রাষ্ট্রপতি
(b) প্রধানমন্ত্রী
(c) স্পিকার
(d) মুখ্যমন্ত্রী। [উঃ (a) রাষ্ট্রপতি।]
(xv) 'শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয়-
(a) 1960 খ্রিস্টাব্দে
(b) 1970 খ্রিস্টাব্দে
(c) 1950 খ্রিস্টাব্দে
(d) 1965 খ্রিস্টাব্দে [উঃ (c) 1950 খ্রিস্টাব্দে।]
(xvi) নিরাপত্তা পরিষদে ভিটো ক্ষমতা প্রয়োগ করতে পারে-
(a) মহাসচিব
(b) সমস্ত সদস্যরা
(c) স্থায়ী সদস্যরা
(d) অস্থায়ী সদস্যরা [উঃ (c) স্থায়ী সদস্যরা]
(xvii) ভারতের পররাষ্ট্র নীতির একটি অভিনব বৈশিষ্ট্য হল
(a) ব্যবসার প্রসার
(c) পঞ্চশীল নীতি অনুসরণ
(b) অন্য রাষ্ট্রকে অধীনে আনা
(d) এদের কোনােটিই নয়।
[উঃ (c) পঞ্চশীল নীতি অনুসরণ।]
(xviii) "The Making of Foreign Policy" বইটি কার লেখা?
(a) রবীন্দ্রনাথ ঠাকুর
(b) মরগেনথাউ
(c) জোসেফ ফ্রাংকেল
(d) ইভান লুয়ার্ড
[উত্তর- (c) জোসেফ ফ্রাংকেল।]
(xix) সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হল-
(a) অছি পরিষদ
(b) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
(c) নিরাপত্তা পরিষদ
(d) জাতিসংঘ। [উঃ (d) জাতিসংঘ।]
(x) 1945 খ্রিস্টাব্দে __ টি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ তার যাত্রা শুরু করেছিল।
(a) 21
(b) 50
(c) 187
(d) 193 [উঃ (b) 50]
(xxi) বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল-
(a) 1945 খ্রিস্টাব্দে
(b) 1950 খ্রিস্টাব্দে
(c) 1955 খ্রিস্টাব্দে
(d) 1960 খ্রিস্টাব্দে। [উঃ (c) 1955 খ্রিস্টাব্দে]
(xii) সার্ক প্রতিষ্ঠিত হয়-
(a) 1985 খ্রিস্টাব্দে
(b) 1945 খ্রিস্টাব্দে
(c) 1990 খ্রিস্টাব্দে
(d) 2015 খ্রিস্টাব্দে [উঃ (a) 1985 খ্রিস্টাব্দে]
(xxiii) ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম-
(a) ভারত ও সােভিয়েত ইউনিয়ন
(b) চিন ও পাকিস্তান।
(c) মার্কিন যুক্তরাষ্ট্র ও সােভিয়েত ইউনিয়ন
(d) জার্মানি ও ভারত।
[উঃ (c) মার্কিন যুক্তরাষ্ট্র ও সােভিয়েত ইউনিয়ন]
(xxiv) ঠান্ডা লড়াইয়ের অবসান হয়-
(a) 1980 খ্রিস্টাব্দে
(b) 1995 খ্রিস্টাব্দে
(c) 1991 খ্রিস্টাব্দে
(d) 2000 খ্রিস্টাব্দে [উঃ (c) 1991 খ্রিস্টাব্দে]
2 নিম্নলিখিত প্রশ্নগুলির অতি-সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):1x16=16
(i) পটসডাম সম্মেলনে যোগদানকারী যেকোনাে দুজন নেতার নাম লেখাে।
উত্তর- জোসেফ স্ট্যালিন এবং হ্যারি ট্রুম্যান।
অথবা, বহুমেরুতা বলতে কী বােঝো?
উত্তর- আন্তর্জাতিক রাজনীতির আলোচনায় বহুমেরুতা বলতে বোঝায় দুইয়ের বেশি ক্ষমতাকেন্দ্রের উপস্থিতি।
(ii) SAPTA-র পুরাে কথাটি কী?
উত্তর- South Asian Preferential Trade Agreement (সাউথ এশিয়ান প্রেফারেন্সিয়েল ট্রেড এগ্রিমেন্ট।)
(iii) পররাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য কাকে বলে?
উত্তর- পররাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য হল সেই সব স্বপ্ন ও পরিকল্পনা যেগুলি আন্তর্জাতিক ব্যবস্থাকে পুনর্গঠিত করতে চায়।
(iv) সাধারণ সভায় প্রতিটি সদস্যরাষ্ট্র কতজন প্রতিনিধি পাঠাতে পারে?
উত্তর- সর্বাধিক পাঁচজন সদস্য।
(v) আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত?
উত্তর- নেদারল্যান্ডের হেগ শহরে।
অথবা, সম্মিলিত জাতিপুঞ্জ দিবস রূপে বছরের কোন দিনটি পালিত হয় ?
উত্তর- 24শে অক্টোবর।
(vi) রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কী বােঝাে?
উত্তর- রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা হল সেই সব ক্ষমতা যেগুলি রাজ্যপাল মন্ত্রিসভার পরামর্শ ছাড়াই প্রয়োগ করতে পারেন।
(vii) বিচার বিভাগীয় অতিসক্রিয়তা বলতে কী বােঝো?
উত্তর- মানবাধিকার রক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে বিচার বিভাগের অপ্রথাগত ভূমিকা পালন করাই হল বিচার বিভাগীয় অতি সক্রিয়তা।
(viii) বােরাে কমিটি কী?
উত্তর- বরো কমিটি হল পৌর এলাকায় এলাকা ভিত্তিক বিশেষ কমিটি। পাঁচ থেকে দশটি ওয়ার্ড নিয়ে একেকটি বরো গঠিত হয় এবং উক্ত ওয়ার্ডের কাউন্সিলরগণ সংশ্লিষ্ট বরো কমিটির সদস্য হন। বর্তমানে কলকাতা পৌরনিগমের 15 টি বরো কমিটি রয়েছে।
(ix) NAM-এর পুরাে কথাটি কী?
উত্তর- নন এলাইনমেন্ট মুভমেন্ট (Non-Alignment Movement)
অথবা, NATO-এর পুরাে কথাটি কী?
উত্তর- North Atlantic Treaty Organization (নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন)।
(x) মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল?
উত্তর- মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল ইউরোপের অর্থনৈতিক পুনরুজ্জীবনের মাধ্যমে কমিউনিজমের প্রসার রোধ করা।
অথবা, দাঁতাত বলতে কী বােঝাে?
উত্তর- ফরাসি শব্দ 'দাঁতাত'-এর অর্থ উত্তেজনা প্রশমন এবং বন্ধুত্বের প্রতিষ্ঠা।
(xi) গুজরাল নীতি কার সৃষ্টি?
উত্তর- ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দ্র কুমার গুজরাল।
অথবা, ভারতের কোন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার সঙ্গে শান্তি স্থাপনের জন্য চুক্তি করেন 1987 সালে?
উত্তর- রাজীব গান্ধী।
(xii) সম্মিলিত জাতিপুঞ্জের কোন দুটি সংস্থা সনদ সংশােধনের কাজ করে?
উত্তর- সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ।
অথবা, সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কী?
উত্তর- আন্তোনিও গুতেরেস।
(xiii) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত হয়?
উত্তর- অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা 54 জন।
(xiv) ভারতের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
উত্তর- একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে গোপন ভোটের মাধ্যমে একটি নির্বাচনী সংস্থার দ্বারা ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন।
(xv) সুপ্রিমকোর্টের এক্তিয়ার বা এলাকাগুলি কী কী?
উত্তর- সুপ্রিম কোর্টের এক্তিয়ার বা এলাকাগুলি হল- মূল এলাকা, আপিল এলাকা, পরামর্শদান এলাকা এবং আদেশ-নির্দেশ ও লেখদান করার এলাকা।
অথবা, গণ-আদালতের কার্যাবলি কী?
উত্তর- বিনা খরচে, দ্রুত এবং সহজ পদ্ধতিতে বিরোধ মীমাংসার ব্যবস্থা করা।
(xvi) পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরের নাম কী?
উত্তর- পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর হল জেলা পরিষদ।
✍️SET-5:
1. বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নাও। 1×24 = 24
[i] কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা হল
(a) 144
(b) 162
(c) 135
(d) 152 [উত্তর- (a) 144]
[ii] পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়
(a) 1975 সালে
(b) 1977 সালে
(c) 1978 সালে
(d) 1980 সালে। [উত্তর- (c) 1978 সালে।]
[iii] পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত গঠিত হয়
(a) 1986 সালে
(b) 1987 সালে
(c) 2003 সালে
(d) 2005 সালে। [উত্তর- (b) 1987 সালে।]
[iv] ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়
(a) 1985 সালে
(b) 1987 সালে
(c) 1986 সালে
(d)1988 সালে। [উত্তর- (c) 1986 সালে।]
[v] "ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যেকোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী" কে বলেছেন?
(a) এ কে আয়ার
(b) পি এন ভগবতী
(c) ডি ডি বসু
(d) ডঃ বি আর আম্বেদকর।
উত্তর- (a) এ কে আয়ার।
[vi] পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন
(a) প্রধানমন্ত্রী
(b) উপরাষ্ট্রপতি
(c) স্পিকার
(d) রাজ্যপাল। [উঃ- (c) স্পিকার।]
[vii] ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন
(a) ডঃ রাজেন্দ্র প্রসাদ
(b) ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ
(c) ডঃ জাকির হোসেন
(d) কোনোটিই নয় [উঃ- (a) ডঃ রাজেন্দ্র প্রসাদ]
[viii] আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল
(a) 9 বছর
(b) 7 বছর
(c) 5 বছর
(d) 2 বছর। [উত্তর- (a) 9 বছর।]
[ix] সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা হয়
(a) 1944 সালে
(b) 1945 সালে
(c) 1948 সালে
(d) 2000 সালে। [উত্তর- (b) 1945 সালে।]
[x] 1991 সালে ভারতে ..... প্রধানমন্ত্রীত্বকালীন সময়ে বাজার অর্থনীতির সূত্রপাত ঘটে।
(a) ইন্দিরা গান্ধী
(b) লাল বাহাদুর শাস্ত্রী
(c) নরসিমা রাও
(d) মনমোহন সিং। [উত্তর- (c) নরসিমা রাও]
[xi] ঠান্ডা লড়াইয়ের অবসান হয়েছিল
(a) 1980 সালে
(b) 1995 সালে
(c) 1991 সালে
(d) 1993 সালে। [উঃ- (c) 1991 সালে।]
[xii] ঠান্ডা যুদ্ধকে 'গরম শান্তি' বলে বর্ণনা করেছেন
(a) ফ্রিডম্যান
(b) রেমন্ড
(c) ফ্র্যাঙ্কেল
(d) বার্নেট। [উঃ- (d) বার্নেট।]
[xiii] ছোট শহরগুলির স্বায়ত্তশাসন পরিচালিত হয়
(a) গ্রাম পঞ্চায়েতের দ্বারা
(b) পৌরসভার দ্বারা
(c) রাজ্য সরকার দ্বারা
(d) গ্রামসভার দ্বারা। [উঃ- (b) পৌরসভার দ্বারা]
[xiv] পঞ্চায়েত সমিতির সভা কে পরিচালনা করেন
(a) প্রধান
(b) সভাপতি
(c) সভাধিপতি
(d) বি. ডি. ও। [উত্তর- (b) সভাপতি।]
[xv] কোন ধারাবলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করতে পারে?
(a) 32 নং ধারা
(b) 226 নং ধারা
(c) 51 নং ধারা
(d) 326 নং ধারা। [উঃ (b) 226 নং ধারা।]
[xvi] সুপ্রিমকোর্টের আছে
(a) মূল এলাকা
(b) আপিল এলাকা
(c) পরামর্শদান এলাকা
(d) মূল, আপিল ও পরামর্শদান এলাকা।
উত্তর- (d) মূল, আপিল ও পরামর্শদান এলাকা।
[xvii] হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হল
(a) 65 বছর
(b) 60 বছর
(c) 62 বছর
(d) 70 বছর। [উত্তর- (c) 62 বছর।]
[xviii] অর্থবিল প্রথম উপস্থাপিত হয়
(a) লোকসভায়
(b) রাজ্যসভায়
(c) বিধান পরিষদে
(d) সুপ্রিম কোর্টে। [উত্তর- (a) লোকসভায়।]
[xix] রাজ্যসভায় সভাপতিত্ব করেন
(a) রাষ্ট্রপতি
(b) উপরাষ্ট্রপতি
(c) স্পিকার
(d) প্রধানমন্ত্রী। [উত্তর- (b) উপরাষ্ট্রপতি।]
[xx] নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল
(a) 2 বছর
(b) 3 বছর
(c) 4 বছর
(d) 5 বছর। [উত্তর- (a) 2 বছর।]
[xxi] 'শান্তির জন্য ঐক্য প্রস্তাব' সাধারণ সভায় গৃহীত হয়
(a) 1960 সালে
(b) 1970 সালে
(c) 1950 সালে
(d) 1965 সালে। [উত্তর- (c) 1950 সালে।]
[xxii] ভারত-চীন সীমানা বিরোধ হয়
(a) 1962 সালে
(b) 1967 সালে
(c) 1960 সালে
(d) 2017 সালে। [উত্তর- (a) 1962 সালে।]
[xxiii] 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল
(a) 2005 সালে
(b) 2007 সালে
(c) 2009 সালে
(d) 2011 সালে। [উত্তর- (a) 2005 সালে।]
[xxiv] ন্যাটো (NATO) গঠিত হয়
(a) 4 এপ্রিল, 1943
(b) 4 এপ্রিল, 1944
(c) 4 এপ্রিল, 1945
(d) 4 এপ্রিল, 1949 [উঃ (d) 4 এপ্রিল, 1949]
2. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও [বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়] 1×16 = 16
[i] জেলা পরিষদের আয়ের দুটি উৎস লেখ।
উত্তর- ১) রোড ট্যাক্স বা পথ কর, ২) রাজ্য সরকারের দেওয়া অনুদান।
অথবা, পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে?
উত্তর- বর্তমানে পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য 50 শতাংশ আসন সংরক্ষিত থাকে।
[ii] 1992 সালের কোন সংবিধান সংশোধনী আইন গ্রামীণ স্বায়ত্তশাসনের সাথে জড়িত?
উত্তর- 73 তম সংবিধান সংশোধনী আইন।
অথবা, সপারিষদ মেয়রের মোট সদস্যসংখ্যা কত?
উত্তর- সপারিষদ মেয়রের মোট সদস্যসংখ্যা বারো (12)।
[iii] লোক আদালত কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর- লোক আদালত প্রথম স্থাপিত হয়েছিল দিল্লিতে।
[iv] বিচারবিভাগীয় অতিসক্রিয়তা বলতে কী বোঝো?
উত্তর- মানবাধিকার রক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে বিচার বিভাগের অপ্রথাগত ভূমিকা পালন করাই হল বিচার বিভাগীয় অতি সক্রিয়তা।
অথবা, 'পরমাদেশ' কথার অর্থ কী?
উত্তর- পরমাদেশ বা Mandamus কথার অর্থ হল "আমরা আদেশ করছি" (We order)।
[v] "সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য" বলে কাকে অভিহিত করা হয়?
উত্তর- ভারতের প্রধানমন্ত্রীকে।
অথবা, রাজ্যের বিধানসভার নেতা বা নেত্রী কে?
উত্তর- রাজ্যের মুখ্যমন্ত্রী।
[vi] ভারতের রাষ্ট্রপতি কোন পদ্ধতিতে পদচ্যুত হন?
উত্তর- ইমপিচমেন্ট পদ্ধতিতে।
[vii] সম্মিলিত জাতিপুঞ্জের সনদের যেকোনো একটি নীতি উল্লেখ করো।
উত্তর- সব জাতীয় রাষ্ট্রের মর্যাদা সমান এবং প্রত্যেক সদস্য রাষ্ট্রের সার্বভৌম শক্তির প্রতি জাতিপুঞ্জের সম্মতি আছে।
[viii] বছরের কোন দিনটি সম্মিলিত জাতিপুঞ্জ দিবস হিসেবে পালিত হয়?
উত্তর- 24শে অক্টোবর সম্মিলিত জাতিপুঞ্জ দিবস হিসেবে পালিত হয়।
অথবা, সম্মিলিত জাতিপুঞ্জের 193 তম সদস্য রাষ্ট্রের নাম কী?
উত্তর- দক্ষিণ সুদান হল সম্মিলিত জাতিপুঞ্জের 193 তম সদস্যরাষ্ট্র।
[ix] আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত?
উত্তর- নেদারল্যান্ডের হেগ শহরে।
[x] নিরাপত্তা পরিষদের ভেটো প্রদানের ক্ষমতা আছে এমন দুটি রাষ্ট্রের নাম উল্লেখ করো।
উত্তর- মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন।
অথবা, জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মোট সদস্য সংখ্যা কত?
উত্তর- জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মোট সদস্য সংখ্যা 54 ।
[xi] সার্কের সদস্য রাষ্ট্রগুলির নাম লেখ।
উত্তর- ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ এবং আফগানিস্তান।
অথবা, SAPTA এর পূর্ণরূপ কী?
উত্তর- সাউথ এশিয়ান প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট।
[xii] কোন বছর বন্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়?
উত্তর- 1955 খ্রিস্টাব্দে।
[xiii] ভারতের কোন প্রধানমন্ত্রী 1987 সালে শ্রীলঙ্কা সরকারের সাথে শান্তি স্থাপনের উদ্দেশ্যে চুক্তি করেন?
উত্তর- ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী।
[xiv] 'পেরেস্ট্রোইকা' কী?
উত্তর- অর্থনৈতিক বিকেন্দ্রীকরণের একটি প্রক্রিয়া।
[xv] দাঁতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে প্রধান পার্থক্য কী?
উত্তর- ঠান্ডা লড়াই হল উত্তেজনাপূর্ণ বাতাবরণ; আর, দাঁতাত হল উত্তেজনার প্রশমন।
[xvi] কোন সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয়?
উত্তর- পটসডাম সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয়।
অথবা, ট্রুম্যান নীতি কী?
উত্তর- সোভিয়েত ইউনিয়নের রাজনৈতিক এবং ভৌগোলিক আগ্রাসন রোধ করার উদ্দেশ্যে গৃহীত মার্কিন বিদেশনীতি হল ট্রুম্যান নীতি। মার্কিন রাষ্ট্রপতি হ্যারি এস. ট্রুম্যানের নাম অনুসারে এই নীতির নামকরণ হয়েছিল।
✍️SET-6:
1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে ডানদিকে নিচে প্রদত্ত বক্সে লেখো: 1×24 = 24
i) মার্শাল পরিকল্পনা কার্যকরী হয় .... সালে।
(a) 1945
(b) 1948
(c) 1949
(d) 1951 উঃ (b) 1948 সালে।
ii) পঞ্চশীল চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
(a) ভারত ও বাংলাদেশ
(b) ভারত ও চীন
(c) ভারত ও পাকিস্তান
(d) পাকিস্তান ও শ্রীলঙ্কা।
উঃ (b) ভারত ও চীন।
iii) "সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন' বলেছেন-
(a) অস্টিন
(b) গেটেল
(c) গুডরিচ
(d) সুম্যান। উঃ (d) সুম্যান।
iv) অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত অংশ সদস্য প্রতিবছর অবসর নেন?
(a) এক-তৃতীয়াংশ
(b) দুই-তৃতীয়াংশ
(c) অর্ধেক
(d) এদের কোনটিই নয়। উঃ(a) এক-তৃতীয়াংশ
v) "উচ্চকক্ষ যদি নিম্নকক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক, আর যদি একমত না হয় তবে তা ক্ষতিকর"- বলেছেন
(a) ফাইনার
(b) লাস্কি
(c) হেগেল
(d) আবে সিঁয়ে। উঃ (d) আবে সিঁয়ে।
vi) আইনসভার উচ্চকক্ষ সর্বোচ্চ আপিল আদালত হিসাবে কাজ করে
(a) মার্কিন যুক্তরাষ্ট্রে
(b) ব্রিটেনে
(c) ভারতে
(d) ফ্রান্সে। উঃ (b) ব্রিটেনে।
vii) বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হল
(a) গ্রেট ব্রিটেন
(b) ভারত
(c) ফ্রান্স
(d) সুইজারল্যান্ড। উঃ (d) সুইজারল্যান্ড।
viii) এদের মধ্যে প্রকৃত শাসক হলেন-
(a) ব্রিটেনের রাজা রানী
(b) ভারতের রাষ্ট্রপতি
(c) ভারতের প্রধানমন্ত্রী
(d) এদের কেউই নন।
উঃ (c) ভারতের প্রধানমন্ত্রী।
ix) বিধানসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হয়
(a) 18 বছর
(b) 25 বছর
(c) 30 বছর
(d) 35 বছর। উঃ (b) 25 বছর।
x) কেন্দ্রীয় মন্ত্রীসভা দায়িত্বশীল থাকে ...... এর কাছে।
(a) পার্লামেন্ট
(b) লোকসভা
(c) রাজ্যসভা
(d) সুপ্রিম কোর্ট। উঃ (b) লোকসভা।
xi) প্রতিটি গ্রাম পঞ্চায়েত ........ জন সদস্য নিয়ে গঠিত
(a) 5- 30
(b) 5- 10
(c) 10- 30
(d) 10- 20 উঃ (a) 5- 30 জন।
xii) জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক হলেন
(a) ভিডিও
(b) এসডিও
(c) ডিএম
(d) সভাধিপতি। উঃ (c) ডিএম।
xiii) ওয়ারশ চুক্তি গঠিত হয় কার উদ্যোগে
(a) মার্কিন যুক্তরাষ্ট্র
(b) গ্রেট ব্রিটেন
(c) সোভিয়েত ইউনিয়ন
(d) ভারত। উঃ (c) সোভিয়েত ইউনিয়ন।
xiv) ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন
(a) বার্নার্ড বারুচ
(b) ট্রুম্যান
(c) উইনস্টন চার্চিল
(d) গর্বাচেভ। উঃ (a) বার্নার্ড বারুচ।
xv) "সুচিন্তিতভাবে নির্ধারিত জাতীয় স্বার্থসমূহ সম্পর্কে সুবিন্যাস্ত বিবৃতিই হলো পররাষ্ট্রনীতি" কথাটি বলেছেন
(a) এফ এইচ হার্টম্যান
(b) জোসেফ ফ্রাঙ্কেল
(c) কে জে হলস্টি
(d) সি ভি ক্রাব। উঃ (a) এফ এইচ হার্টম্যান।
xvi) সার্কের সদর দপ্তর কোথায়
(a) দিল্লি
(b) ঢাকা
(c) কাঠমান্ডু
(d) ইসলামাবাদ। উঃ (c) কাঠমান্ডু।
xvii) নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হল
(a) 5
(b) 10
(c) 15
(d) 20 উঃ (a) 5
xviii) জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে ..... এর দ্বারা নির্বাচিত হন
(a) সাধারণ সভা
(b) জাতিসংঘ
(c) আন্তর্জাতিক বিচারালয়
(d) অছি পরিষদ। উঃ (a) সাধারণ সভা।
xix) এককক্ষবাদের সমর্থক হলেন
(a) ল্যাস্কি
(b) জে এস মিল
(c) লর্ড অ্যাক্টন
(d) লর্ড ব্রাইস। উঃ (a) ল্যাস্কি।
xx) "ন্যায়বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কী ভীষণ সেই অন্ধকার"- একথা বলেছেন
(a) মার্কস
(b) গেটেল
(c) লর্ড ব্রাইস
(d) গার্নার। উঃ (c) লর্ড ব্রাইস।
xxi) ভারতবর্ষে এখনো পর্যন্ত কোন ধরনের জরুরি অবস্থা জারি হয়নি
(a) জাতীয় জরুরি অবস্থা
(b) রাজ্যে অচলাবস্থা জনিত জরুরি অবস্থা
(c) আর্থিক সংকটাবস্থা জনিত জরুরি অবস্থা
(d) অধ্যাদেশ
উঃ (c) আর্থিক সংকটাবস্থা জনিত জরুরি অবস্থা।
xxii) রাজ্যপালকে 'সোনার খাঁচায় বন্দি পাখি' বলেছেন
(a) নেহেরু
(b) পাইলি
(c) সরোজিনী নাইডু
(d) রবীন্দ্রনাথ ঠাকুর
উঃ (c) সরোজিনী নাইডু।
xxiii) ভারতের ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত আইন পাশ হয় ....... সালে
(a) 1970
(b) 1971
(c) 1972
(d) 1973 উঃ (d) 1973 সালে।
xxiv) কলকাতা পৌর নিগমের নির্বাচিত সদস্যদের বলা হয়
(a) সদস্য
(b) কমিশনার
(c) মেয়র
(d) কাউন্সিলর। উঃ (d) কাউন্সিলর।
2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 1× 16=16
i) কাকে "ক্যাবিনেট তোরণের ভিত্তিপ্রস্তর" বলা হয়?
উত্তর- প্রধানমন্ত্রীকে "ক্যাবিনেট তোরণের ভিত্তিপ্রস্তর" বলা হয়।
অথবা, রাষ্ট্রপতি তারা পদত্যাগপত্র কার কাছে পেশ করেন?
উত্তর- ভারতের উপরাষ্ট্রপতির কাছে।
ii) রাজ্যপালের যোগ্যতা উল্লেখ করো।
উত্তর- তাঁকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, অন্তত 35 বছর বয়স্ক হতে হবে।
iii) ভেটো ক্ষমতা বলতে কী বোঝো?
উত্তর- সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য একটি বিশেষ ক্ষমতা ভোগ করে থাকে। এই ক্ষমতাবলে কোনো স্থায়ী সদস্যরাষ্ট্র যেকোনো প্রস্তাবে অসম্মতি জানালে সেই প্রস্তাব বাতিল হয়ে যায়। স্থায়ী সদস্যরাষ্ট্রগুলোর এই বিশেষ ক্ষমতাকে ভেটো ক্ষমতা বলা হয়।
অথবা, সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের নাম কী?
উত্তর- সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের নাম সনদ বা চার্টার।
iv) জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম লেখ।
উত্তর- জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস।
v) সার্ক গঠনের প্রস্তাব কে প্রথম দিয়েছিলেন?
উত্তর- বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
vi) NIEO কী?
উত্তর- New International Economic order (নিউ ইন্টার্নেশনাল ইকনোমিক অর্ডার)।
vii) ঠান্ডা যুদ্ধে গৃহীত যেকোনো দুটি পদ্ধতির নাম লেখ।
উত্তর- বাকযুদ্ধ (War of words), কূটনীতি (Dilpomacy), মর্যাদার লড়াই (Prestige War), ছায়া যুদ্ধ (Proxy war)।
অথবা, কিউবা সংকট কবে দেখা দেয়?
উত্তর- 1962 সালে।
viii) SALT এর পুরো নাম কী?
উত্তর- Strategic Arms Limitation Talks (স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টকস বা ট্রিটি।)
অথবা, গ্লাসনস্ত কী?
উত্তর- সোভিয়েত রাশিয়া কর্তৃক গৃহীত বিশেষ একটি নীতি হল গ্লাসনস্ত। এর অর্থ হল মুক্তমনা (openness)। এর ফলে রাজনৈতিক ও সামাজিক বিষয়ে মুক্ত আলোচনার পথ অবারিত হয়েছিল।
ix) ব্লক স্তরের পঞ্চায়েত ব্যবস্থার নাম কী?
উত্তর- ব্লক স্তরের পঞ্চায়েত ব্যবস্থার নাম পঞ্চায়েত সমিতি।
অথবা, বরো কমিটি কী?
উত্তর- বরো কমিটি হল পৌর এলাকায় এলাকা ভিত্তিক বিশেষ কমিটি। পাঁচ থেকে দশটি ওয়ার্ড নিয়ে একেকটি বরো গঠিত হয় এবং উক্ত ওয়ার্ডের কাউন্সিলরগণ সংশ্লিষ্ট বরো কমিটির সদস্য হন। বর্তমানে কলকাতা পৌরনিগমের 15 টি বরো কমিটি রয়েছে।
x) পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আয়ের দুটি উৎস লেখ?
উত্তর- 1) রাজ্য সরকারের দেওয়া আর্থিক অনুদান; 2) বিভিন্ন কর ও ফি বাবদ সংগৃহিত অর্থ।
xi) "স্পিরিট অফ লজ" গ্রন্থটি কার লেখা?
উত্তর- "স্পিরিট অফ লজ" গ্রন্থটি মন্তেস্কুর লেখা।
অথবা, আমলাতন্ত্র বলতে কী বোঝো?
উত্তর- শাসনকার্যে নিযুক্ত স্থায়ী, অরাজনৈতিক প্রশাসকমন্ডলীকে বলা হয় আমলাতন্ত্র। (অন্যভাবে বললে, সরকারি উচ্চপদস্থ কর্মীদের আমলা বলা হয়। প্রশাসনিক কাজকর্ম আমাদের অংশগ্রহণকে সম্মিলিতভাবে আমলাতন্ত্র বলা হয়।)
xii) অর্পিত ক্ষমতাপ্রসূত আইন বলতে কী বোঝো?
উত্তর- আইনবিভাগ কর্তৃক অর্পিত ক্ষমতার ভিত্তিতে শাসনবিভাগ যে আইন রচনা করে, তাকে অর্পিত ক্ষমতা প্রসূত আইন বলা হয়।
xiii) সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কী?
উত্তর- সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তার নীতি হল বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য আক্রমণকারী রাষ্ট্রের বিরুদ্ধে সম্মিলিতভাবে সমবেত হওয়া।
অথবা, অছি পরিষদের একটি কাজ লেখ।
উত্তর- অছি অঞ্চল পরিদর্শন করা।
xiv) UNESCO কথাটির পূর্ণ রূপ কী?
উত্তর- UNESCO পুরো কথাটি হল- United Nations Educational, Scientific and Cultural Organization.
xv) কোন সোভিয়েত নেতা শান্তিপূর্ণ সহাবস্থানের কথা তুলে ধরেছিলেন?
উত্তর- নিকিতা ক্রুশ্চেভ শান্তিপূর্ণ সহাবস্থানের কথা তুলে ধরেছিলেন।
xvi) জোট নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় নেতার মস্তিষ্কপ্রসূত?
উত্তর- জোট নিরপেক্ষ মতাদর্শ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মস্তিষ্কপ্রসূত।
অথবা, সিমলা চুক্তি কেন সম্পাদিত হয়েছিল?
উত্তর- কাশ্মীর সমস্যা সমাধানের জন্য সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল।

