📚উত্তরসহ মাধ্যমিক জীবনবিজ্ঞান লাস্ট মিনিট সাজেশন-২০২৫ উত্তরসহ (প্রশ্নের মান-১): ১০০% কমন📚
Prepared by Sk Kabir
👉SET-1:
বিভাগ - ক:
১। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো :
১.১ আগাছা বিনাশকারী কৃত্রিক উদ্ভিদ হরমোনটি হল -
(ক) 1PA (খ) 1BA (গ) 2,4-D (ঘ) 1AA
উত্তরঃ (গ) 2,4-D
১.২ সম্পর্ক নির্ধারণ করো : অগ্রমুকুলের বৃদ্ধি : অক্সিন : পার্শ্বমুকুলের বৃদ্ধি : ______।
উত্তরঃ সাইটোকাইনিন
১.৩ বিসদৃশ শব্দটি চিহ্নিত করো : দ্বিবিভাজন, বহুবিভাজন, ঊগ্যামি, পুনরুৎপাদন।
উত্তরঃ ঊগ্যামি
১.৪ মানুষের একটি অটোজোমবাহিত প্রচ্ছন্ন জিনঘটিত বংশগত রোগ হল -
(ক) হিমোফিলিয়া (খ) থ্যালাসেমিয়া (গ) বর্ণান্ধতা (ঘ) রাতকানা
উত্তরঃ (খ) থ্যালাসেমিয়া
১.৫ নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সে বিষয়টি খুঁজে বের করো : হাঁচি, কাশি, খাদ্য গলাধঃকরণ, সহজাত প্রতিবর্ত ক্রিয়া।
উত্তরঃ সহজাত প্রতিবর্ত ক্রিয়া
১.৬ সত্য/মিথ্যা নিরুপণ করো ঃ গুয়ানিন ও সাইটোসিনের মধ্যে তিনটি হাইড্রোজেন বন্ধনী থাকে।
উত্তরঃ সত্য
১.৭ নীচের ক্রশগুলির মধ্যে কোনটি টেস্ট ক্রশ?
(ক) TTxTT (খ) TTxtt (গ) Ttxtt (ঘ) ttxtt
উত্তরঃ (গ) Ttxtt
১.৮ অ্যান্টিডায়াবেটিক হরমোন নামে কোন্টি পরিচিত?
(ক) থাইরক্সিন (খ) অ্যাড্রিনালিন (গ) ইনসুলিন (ঘ) টেস্টোস্টেরন
উত্তরঃ (গ) ইনসুলিন
১.৯ তুমি একটি কোশ বিভাজনের সময় কোনো বেমতন্তু তৈরি হতে দেখলে না, এই ধরনের কোশবিভাজনকে বলে -
(ক) অ্যামাইটোসিস (খ) প্রথম মিয়োটিক বিভাজন
(গ) দ্বিতীয় মিয়োটিক বিভাজন (ঘ) মাইটোসিস
উত্তরঃ (ক) অ্যামাইটোসিস
১.১০ সপুষ্পক উদ্ভিদের সস্য হল -(ক) n (খ) 2n (গ)3n
(ঘ) 4n
উত্তরঃ (গ) 3n
১.১১ কোন জোড়টি সঠিক নয়?
(ক) জোড়কলম - আম (খ) রাঙা আলু - রসালো মূল
(গ) পাথর কুচি - খর্ব ধাবক (ঘ) চুপড়ি আলু - বুলবুলি
উত্তরঃ (খ) রাঙা আলু - রসালো মূল
১.১২ কিছু ফুল (যেমন - সূর্যমুখে, পদ্ম) সূর্যোদয়ের পরে ফোটে, কিন্তু সূর্যাস্তের সঙ্গে মুদে যায়। এটি হল -
(ক) ফোটোন্যাস্টি (খ) সিসমোন্যাস্টি (গ) কেমোন্যাস্টি
(ঘ) থার্মোন্যাস্টি
উত্তরঃ (ঘ) থার্মোন্যাস্টি
১.১৩ সপুষ্পক উদ্ভিদের ডিম্বক নিষেকের পরে পরিণত হয় -(ক) ভ্রূণে (খ) বীজে (গ) ফলত্বকে (ঘ) সস্যে
উত্তরঃ (খ) বীজে
১.১৪ কোন্ ক্রোমোজোম স্ত্রী ও পুরুষ উভয়ের দেহেই থাকে? -(ক) XX (খ) XY (গ) X (ঘ) y
উত্তরঃ (গ) X
১.১৫ একজন বর্ণান্ধ বাহক স্বাভাবিক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের সন্তানদের ক্ষেত্রে কোন্টি সঠিক ?(ক) সকল কন্যা বর্ণান্ধ (খ) সকল পুত্র বর্ণান্ধ (গ) সকল পুত্র স্বাভাবিক (ঘ) সকল কন্যা স্বাভাবিক
উত্তরঃ (ঘ) সকল কন্যা স্বাভাবিক।
বিভাগ - খ:
২। নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো :
নীচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও (যে কোনো ৫টি)
২.১ ডাবের জলে বা নারিকেলের তরল সস্যে __________ হরমোন পাওয়া যায়।
উত্তরঃ সাইটোকাইনিন।
২.২ স্নায়ুকোষের সেন্ট্রোজোম __________ অবস্থায় থাকে, তাই এটি বিভাজিত হয় না।
উত্তরঃ নিষ্ক্রিয়
২.৩ মটর গাছের ভিন্ন ভিন্ন __________ একই ফিনোটাইপ দেখাতে পারে।
উত্তরঃ জিনোটাইপ।
২.৪ হোলোনড্রিক জিন অবস্থান করে __________ ক্রোমোজোমে।
উত্তরঃ Y
২.৫ __________ কোষ বিভাজন ক্ষতস্থান নিরাময়ে সাহায্য করে।
উত্তরঃ মাইটোসিস।
২.৬ রেটিনার __________ বিন্দুতে সব থেকে ভালো প্রতিবিম্ব গঠিত হয়।
উত্তরঃ পীতবিন্দুতে।
নীচের বাক্যগুলির সত্য/মিথ্যা নিরূপণ করো (যে কোনো ৫টি) :
২.৭ অক্সিন বীজের সুপ্তাবস্থা কাটিয়ে অঙ্কুরোদগমে সাহায্য করে।
উত্তরঃ মিথ্যা
২.৮ সুষুম্নাকান্ডের গহ্বরকে নিউরোসিল বলে।
উত্তরঃ সত্য
২.৯ সিলিয়া হল প্যারামেশিয়ামের গমন অঙ্গ।
উত্তরঃ সত্য
২.১০ মানুষের দেহে ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা ২৩টি।
উত্তরঃ মিথ্যা
২.১১ মেন্ডেল এক সংকর জনন থেকে পৃথকীকরণ সূত্র রচনা করেন।
উত্তরঃ সত্য
২.১২ সমসংস্থ ক্রোমোজোমের সিস্টার ক্রোমোটিডদ্বয়ের মধ্যে খন্ডাংশের বিনিময় হয়।
উত্তরঃ মিথ্যা
A স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে B স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সথিক জোড়টি পুনরায় লেখো (যে কোনো ৫টি) :
A স্তম্ভ B স্তম্ভ
২.১৩ যৌন জননের একক. (ক) সন্ধ্যা মালতী
২.১৪ সাইটোকাইনেসিস (খ) পৃথকীভবনের সূত্র
২.১৫ অসম্পূর্ণ প্রকটতা (গ) থ্যালাসেমিয়া
২.১৬ বংশগতির প্রথম সূত্র (ঘ) দ্বিতন্ত্রী
২.১৭ অটোজোমবাহিত রোগ. (ঙ) গ্যামেট
২.১৮ DNA (চ) কোশ পাত গঠন
(ছ) রেণু
উত্তরঃ
A স্তম্ভ B স্তম্ভ
২.১৩ যৌন জননের একক. (ঙ) গ্যামেট
২.১৪ সাইটোকাইনেসিস. (চ) কোশ পাত গঠন
২.১৫ অসম্পূর্ণ প্রকটতা (ক) সন্ধ্যা মালতী
২.১৬ বংশগতির প্রথম সূত্র (খ) পৃথকীভবনের সূত্র
২.১৭ অটোজোমবাহিত রোগ. (গ) থ্যালাসেমিয়া
২.১৮ DNA. (ঘ) দ্বিতন্ত্রী
একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যে কোনো ৬টি)
২.১৯ সম্পূর্ণ নাম লেখো - ADH
উত্তরঃ অ্যাড্রিনো কর্টিকো ট্রপিক হরমোন
২.২০ সম্পর্ক নির্ধারণ করো - গোরু ঃ __________ ঃঃ মানুষ ঃ দ্বিনেত্র দৃষ্টি।
উত্তরঃ একনেত্র
২.২১ RNA-এর পিরিমিডিন বেসগুলি কী কী?
উত্তরঃ সাইটোসিন ও ইউরাসিল
২.২২ মেন্ডেলের ২য় সূত্র কী নামে পরিচিত?
উত্তরঃ স্বাধীন বিন্যাসের সূত্র
২.২৩ বিসদৃশ শব্দটি চিহ্নিত করো: হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, বর্ণান্ধতা, মায়োপিয়া।
উত্তরঃ মায়োপিয়া।
২.২৪ যে প্রক্রিয়ায় রানি মৌমাছির অনিষিক্ত ডিম্বাণু থেকে পুরুষ মৌমাছি সৃষ্টি হয়, তাকে কী বলে?
উত্তরঃ পার্থেনোজেনেসিস।
২.২৫ ইন্টারফেজের যে কোনো দুটি দশার নাম লেখো।
উত্তরঃ G₁ এবং S দশা।
২.২৬ ইস্ট্রোজেন কোন্ অংশ থেকে ক্ষরিত্ত হয়।
উত্তরঃ পরিণত ডিম্বথলি থেকে।
👉SET-2:
বিভাগ - ক
১। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো :
১.১ কোন্টির প্রভাবে নিষেকের পর ডিম্বাশয় ফলে পরিণত হয় - (ক) জিব্বেরেলিন (খ) অক্সিন (গ) ইথিলিন (ঘ) ABA
উত্তরঃ (খ) অক্সিন
১.২ ক্যালাসে বিটপ সৃষ্টিকারী হরমোনটি হল - (ক) সাইটোকাইনিন (খ) অক্সিন (গ) জিব্বেরেলিন (ঘ) ইথিলিন
উত্তরঃ (ক) সাইটোকাইনিন
১.৩ TSH সম্পর্কিত কোন্ বক্তব্যটি সঠিক - (ক) স্টেরয়েডধর্মী (খ) প্রোটিন ধর্মী (গ) গ্লাইকোপ্রোটিন ধর্মী (ঘ) কোন্টি নয়
উত্তরঃ (গ) গ্লাইকোপ্রোটিন ধর্মী
১.৪ কোন্ বক্তব্যটি সঠিক নয় - (ক) হাইপোথ্যালামাস রিলে সেন্টার হিসাবে কাজ করে (খ) থ্যালামাস রিলেসেন্টার হিসাবে কাজ করে (গ) প্রতিবর্ত চাপে অন্তবর্তী স্নায়ুটি সংজ্ঞাবহ (ঘ) পনস পশ্চাদ মস্তিষ্কের অংশ
উত্তরঃ (ক) হাইপোথ্যালামাস রিলে সেন্টার হিসাবে কাজ করে
১.৫ যে পেশি দেহাঙ্গকে দেহাক্ষের কাছে আনতে সাহায্য করে - (ক) ফ্লেক্সর (খ) এক্সটেনসর (গ) অ্যাবডাকটর (ঘ) অ্যাডকটর
উত্তরঃ (ঘ) অ্যাডকটর
১.৬ যেটি DNA - এর গঠনগিত উপাদান নয় - (ক) ডি-অক্সিরাইকেজ শর্করা (খ) ইউরাসিল ক্ষারক (গ) থাইমিন (ঘ) ফসফোরিক অ্যাসিড
উত্তরঃ (খ) ইউরাসিল ক্ষারক
১.৭ কোন্ বক্তব্যটি সঠিক নয় - (ক) অ্যানাস্ট্রাল বেম প্রাণিকোশে মাইটোসিস কোশ বিভাজনে তৈরি হয় (খ) মিয়োসিসে জিনগত প্রকরণ সৃষ্টি হয় (গ) কোশ বিভাজন একটি জিন নিয়ন্ত্রিত প্রক্রিয়া (ঘ) কোশচক্রের দীর্ঘস্থায়ী দশা হল ইন্টারফেজ
উত্তরঃ (ক) অ্যানাস্ট্রাল বেম প্রাণিকোশে মাইটোসিস কোশ বিভাজনে তৈরি হয়
১.৮ সুস্পষ্ট জনুক্রম দেখা যায় যে উদ্ভিদে - (ক) মস (খ) আম (গ) জবা (ঘ) পাইন
উত্তরঃ (ক) মস
১.৯ ক্লিস্টোগ্যামী দেখা যায় যে উদ্ভিদে - (ক) কানশিরা (খ) দোপাটি (গ) 'ক' ও 'খ' দুটোই (ঘ) কোন্টি নয় উত্তরঃ (গ) 'ক' ও 'খ' দুটোই
১.১০ মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতিতে ব্যবহৃত উদ্ভিদ কলাকে বলে - (ক) ক্যালাস (খ) প্ল্যান্টলেট (গ) এক্সপ্যান্ট (ঘ) প্রোটোকরম
উত্তরঃ (গ) এক্সপ্যান্ট
১.১১ অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষায় F₂ জনুতে ফিনোটাইপের অনুপাত কী হবে? (ক) 3 : 1 (খ) 9 : 3 : 3 : 1 (গ) 2 : 1 : 1 (ঘ) 1 : 2 : 1 উত্তরঃ (ঘ) 1 : 2 : 1
১.১২ কোন্ বক্তব্যটি সত্য - (ক) লিংকেজ মেন্ডেলের সূত্রের ব্যতিক্রমী ঘটনা (খ) অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেলের একসংকর জনন বংশগতি সূত্র সমর্থন করে (গ) মেন্ডেলিয়ান ফ্যাক্টর ও লোকাস একই বস্তুর ভিন্ন নাম (ঘ) মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় প্রথম অপত্য জনুতে 75% বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছিলেন উত্তরঃ (ক) লিংকেজ মেন্ডেলের সূত্রের ব্যতিক্রমী ঘটনা
১.১৩ TtRrBb জিনেটাইপ থেকে কত ধরনের জনন কোশ সৃষ্টি হবে - (ক) 6 (খ) 4 (গ) 8 (ঘ) 2
উত্তরঃ (গ) 8
১.১৪ এক অনু হিমোগ্লোবিনে কটি পলিপেপাটাইট শৃঙ্খল থাকে - (ক) 4 (খ) 2 (গ) 6 (ঘ) 3
উত্তরঃ (ক) 4
১.১৫ হিমোফিলিয়ার জন্য যে তথ্যটি সঠিক নয়? (ক) রয়্যাল ডিজিজ (খ) X-লিংকড অস্বাভাবিকতা (গ) Y - লিংকড অস্বাভাবিকতা (ঘ) রক্ত তঞ্চনে বিলম্ব ঘটা উত্তরঃ (গ) Y - লিংকড অস্বাভাবিকতা
বিভাগ - খ
২। নীচের ২৬টি থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো : নীচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও (যে কোন পাঁচটি) :
২.১ পত্ররন্ধ্র বন্ধ করার জন্য __________ হরমোনটি দায়ী। উত্তরঃ ABA
২.২ Fight or Flight প্রতিক্রিয়ার জন্য __________ হরমোন গুরুত্বপূর্ণ। উত্তরঃ অ্যাড্রিনালিন
২.৩ মানব মস্তিষ্কের নিলয়ের সংখ্যা __________ টি। উত্তরঃ চারটি
২.৪ NOR ক্রোমোজোমের __________ অংশে থাকে। উত্তরঃ গৌণ খাঁজে
২.৫ এক সংকর জননে টেস্ট ক্রশের অনুপাত __________। উত্তরঃ 1 : 1
২.৬ মা বর্ণান্ধ হলে পুত্র __________ হবে।
উত্তরঃ বর্ণান্ধ
নীচের বাক্যগুলো সত্য কিংবা মিথ্যা নিরূপণ করো (যে কোনো পাঁচটি) :
২.৭ উদ্ভিদের মূল কম অক্সিন ঘনত্বে বেশি সংবেদনশীল। উত্তরঃ সত্য
২.৮ রক্তে Ca++ মাত্রা কমাতে সাহায্য করে থাইরক্সিন। উত্তরঃ মিথ্যা
২.৯ সমস্ত পেশী অস্থি সন্ধির বিচলন ঘটায়। উত্তরঃ মিথ্যা
২.১০ অ্যামাইটোসিসে বেমতন্তু গঠিত হয় না।
উত্তরঃ সত্য
২.১১ পরাগনালীতে পুং গ্যামেটের সংখ্যা একটি।
উত্তরঃ মিথ্যা
২.১২ মুক্ত কানের লতি বৈশিষ্ট্য - জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। উত্তরঃ সত্য
A স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে B স্তম্ভের দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখ সহ সঠিক জোড়টি পুনরায় লেখো ঃ
A স্তম্ভ B স্তম্ভ
২.১৩ ভেসোপ্রেসিন (i) জীবাণুনাশক উৎসেচক
২.১৪ অশ্রুগ্রন্থি (ii) ADH
২.১৫ ক্রোমোজোমীয় চলন। (iii) স্নায়ুকোশ
২.১৬ G0 দশা (iv) অ্যানাফেজ দশা
২.১৭ হাইড্রপস ফিটালিস (v) রক্ত তঞ্চনে সাহায্যকারী প্রোটিন
২.১৮ ফাইব্রিন (vi) অ্যালফা থ্যালাসিমিয়া মেজর
উত্তরঃ A স্তম্ভ B স্তম্ভ
২.১৩ ভেসোপ্রেসিন (ii) ADH
২.১৪ অশ্রুগ্রন্থি (i) জীবাণুনাশক উৎসেচক
২.১৫ ক্রোমোজোমীয় চলন (iv) অ্যানাফেজ দশা
২.১৬ G0 দশা (iii) স্নায়ুকোশ
২.১৭ হাইড্রপস ফিটালিস (vi) অ্যালফা থ্যালাসিমিয়া মেজর
২.১৮ ফাইব্রিন (v) রক্ত তঞ্চনে সাহায্যকারী প্রোটিন
একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও (যে কোনো ছটি) ঃঃ
২.১৯ বিসদৃশ শব্দটি বেছে লেখো - অগ্রস্থ প্রকটতা, বীজের সুপ্তাবস্থা দূরীকরণ, ক্যারিও কাইনেসিস, ট্রপিক চলন নিয়ন্ত্রণ। উত্তরঃ বীজের সুপ্তাবস্থা দূরীকরণ
২.২০ মূত্রে কোন্ হরমোনের উপস্থিতি গর্ভাবস্থা নির্ণয় করে? উত্তরঃ HCG
২.২১ নীচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও - মস্তিষ্ক ঃ ভেন্ট্রিকল ঃ ঃ সুষুম্নাকান্ড ঃ ___________। উত্তরঃ কেন্দ্রীয় নালী
২.২২ পায়রার কোন্ পাকল দেহে র্যাডার রূপে কাজ করে? উত্তরঃ রেক্ট্রিসেস
২.২৩ ক্রোমোটিনের নিষ্ক্রিয় অংশকে কি বলে? উত্তরঃ হেটারোক্রোমাটিড
২.২৪ জনুক্রম কোন্ দুটি দশার পুনরাবৃত্তি ঘটে? উত্তরঃ রেণুধর দশা ও লিঙ্গধর দশা
২.২৫ তিন কন্যা আছে এমন দম্পতি চতুর্থ সন্তান পুত্র হওয়ার সম্ভাবনা কতখানি? উত্তরঃ ২৫-৫০%
২.২৬ কত নং ক্রোমোজোমের মিউটেশনের ফলে β-থ্যালাসেমিয়া হয়? উত্তরঃ ১১ নং
👉SET-3:
বিভাগ - ‘ক’
(সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক)
১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখাে।১×১৫ = ১৫
১.১ সঠিক জোড়টি নির্বাচন করাে ক) স্নেরা- অক্ষিগােলকের ভেতরে অতিরিকু আলাে শােষণ করে
খ) কোরয়েড - অক্ষিগােলককে নির্দিষ্ট আকার দেয়
গ) লেন্স-আলােকের প্রতিসরণ ঘটায় ও উপযােজন সম্পন্ন করে
ঘ) রেটিনা - লেন্সকে সাসপেনসরি লিগামেন্টের সাহায্যে ধরে রাখে
১.২ অ্যাড্রিনালিন সম্পর্কিত নীচের কোন্ বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করাে– ক) হৃদ্স্পন্দনের হার বৃদ্ধি করে
খ) বয়ঃসন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে
গ) হাদ উৎপাদ বৃদ্ধি করে
ঘ) সিস্টোলিক রকচাপ বৃদ্ধি করে
১.৩ নিম্নলিখিত কোনটি ট্রপিক চলনের বৈশিষ্ট্য তা নির্বাচন করাে
ক) উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত নির্দিষ্ট উদ্ভিদ অংগের আবিষ্ট বক্ৰচলন খ) এটি একধরণের রসস্ফীতিজনিত চলন গ) উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অংগের আবিষ্ট বক্ৰচলন ঘ) অক্সিনের প্রভাবে ঘটে না।
১.৪ ‘ক’ স্তম্ভে দেওয়া শব্দের সংগে ‘খ’ স্তম্ভে দেওয়া শব্দের মধ্যে সমতা বিধান করে নীচের উত্তরগুলাের মধ্যে কোনটি সঠিক তা নির্বাচন করাে—
‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
A. CSF (i) কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে
B.মেনিনজেস। (ii) মায়েলিন আবরণী গঠনে সাহায্য করে
C.নিউরােগ্লিয়া। (iii) অভিঘাত শােষকরূপে কাজ করে
Ans: খ) A - (iii) B - (i) C - (ii)
১.৫ নীচের সঠিক ক্রমটি স্থির করাে
ক) গ্রাহক → কারক -> সংজ্ঞাবহ স্নায়ু → আজ্ঞাবহ স্নায়ু >স্নায়ুকেন্দ্র
খ) গ্রাহক → স্নায়ুকেন্দ্র → আজ্ঞাবহ স্নায়ু → সংজ্ঞাবহ স্নায়ু → কারক
গ) গ্রাহক → সংজ্ঞাবহ স্নায়ু → স্নায়ুকেন্দ্র → আজ্ঞাবহ স্নায়ু→ কারক
ঘ) গ্রাহক → আজ্ঞাবহ স্নায়ু → কারক →সংজ্ঞাবহ স্নায়ু → স্নায়ুকেন্দ্র
১.৬ সঠিক জোড়টি নির্বাচন করাে
ক) টেলােফেজ - অপত্য ক্লোমােজোমের মেরু-অভিমুখে গমন
খ) টেলােফেজ - নিউক্লিয়পর্দা ও নিউক্লিওলাসের অবলুপ্তি
গ) টেলােফেজ - বেমতন্তু গঠন
ঘ) টেলােফেজ - নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের পুনরাবির্ভাব
১.৭ ক্রোমােজোমের প্রান্তদ্বয়ের নাম হলাে। ক) সেন্ট্রোমিয়ার খ) টেলােমিয়ার গ) নিউক্লিওলার অর্গানাইজার ঘ) স্যাটেলাইট
১.৮ ইতর পরাগযােগ সম্পর্কিত নীচের কোন্ বকুব্যটি সঠিক নয় তা শনাক্ত করাে— ক) বাহকের প্রয়ােজন হয় খ) বংশধারায় নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হয় গ) প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে ঘ) বীজের অঙ্কুরণ হার বেশি হয়
১.১০ মানুষের ক্ষেত্রে সঠিক জোড়টি নির্বাচন করাে-
ক) ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমােজোম বিন্যাস - 22A + XX খ) ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমােজোম বিন্যাস - 22A + Y গ) ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমােজোম বিন্যাস - 22A + X ঘ) ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমােজোম বিন্যাস - 22A + XY
উঃ গ) ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমােজোম বিন্যাস - 22A + X
১.১১ নীচের কোন্ জেনােটাইপটি উভয় লােকাসের জন্য হােমােজাইগাস তা স্থির করো- ক) BURI খ) BBRr গ) BERR ঘ) bbrr
উঃ ঘ) bbrr
১.১২ সাদা বর্ণ ও অমসৃণ লােমযুক্ত গিনিপিগের জিনােটাইপ শনাক্ত করাে- ক) bbRR, bbrr খ) BBRR, bbrr গ) bbRR, bbRr ঘ) BbRr, BERR
উঃ গ) bbRR, bbRr
১.১৩ নীচের কোন্ দুটিকে মেণ্ডেল প্রকট বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন তা স্থির করাে- ক) কাণ্ডের দৈর্ঘ্য - লম্বা, বীজের আকার - গােল খ) ফুলের অবস্থান - শীর্ষ, ফুলের বর্ণ - সাদা গ) বীজপত্রের বর্ণ - সবুজ, বীজের আকার - কুতি ঘ) কাডের দৈর্ঘ্য - খর্ব, বীজের আকার কুঞ্চিত
উঃ ক) কাণ্ডের দৈর্ঘ্য - লম্বা, বীজের আকার - গােল। ১.১৪ একটি সংকর দীর্ঘ (Tt) এবং একটি বিশুদ্ধ খর্ব (tt) মটরগাছের পরাগমিলনে যে বীজ পাওয়া যায়, তার থেকে উৎপন্ন মটরগাছগুলাের প্রকৃতি নির্ণয় করাে - ক) 100% দীর্ঘ খ) 50% দীর্ঘ, 50% খর্ব গ) 100% খর্ব ঘ) 75% দীর্ঘ, 25% খর্ব
উঃ খ) 50% দীর্ঘ, 50% খর্ব।
১.১৫ বিবাহের পূর্বে জিনগত পরামর্শ গ্রহণ করে নীচের কোন্ রােগটি প্রতিরােধ করা যেতে পারে তা স্থির করাে। ক) গয়টার খ) ম্যালেরিয়া গ) থ্যালাসেমিয়া ঘ) যক্ষ্মা
উঃ গ) থ্যালাসেমিয়া।
বিভাগ - ‘খ’
২. নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখাে। ১×২১=২১
নীচের বাক্যগুলাের শূন্যস্থানগুলােতে উপযুক্ত শব্দ বসাও (যে কোনাে পাঁচটি) : ১×৫=৫ ২.১ ____________হরমােন উদ্ভিদের পরিপক্ক বীজে খুব বেশি পরিমাণে পাওয়া যায়। উঃ জিব্বেরেলিন।
২.২ প্রতিবর্ত ক্রিয়া দ্রুত, স্বতঃস্ফূর্ত এবং __________। উঃ অনৈচ্ছিক।
২.৩ ____________ কোশবিভাজনে বেমতন্তু গঠিত হয় না। উঃ অ্যামাইটোসিস।
২.৪ ________একটি পতঙ্গপরাগী পুষ্প। উঃ আম।
২.৫ রােলার জিভ মােড়ার ক্ষমতাসম্পন্ন জিনটি হিমােফিলিয়ার জন্য দায়ী জিনটি ________। উঃ প্রকট। ২.৬ প্রচ্ছন্ন হওয়ায় একমাত্র __________ অবস্থায় এই রােগের লক্ষণগুলাে প্রকাশ পায়।
উঃ হোমোজাইগাস।
নীচের বাক্যগুলাে সত্য অথবা মিথ্যা নিরূপণ করাে (যে কোন পাঁচটি): ১×৫=৫
২.৭ দূরের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের ফোকাস-দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে। (সত্য)
২.৮ প্রতিটি নিউক্লিওসাইডে নাইট্রোজেনযুক ক্ষারক ও ফসফরিক অ্যাসিড থাকে। (অসত্য)
২.৯ মানুষের লিঙ্গ নির্ধারণে স্ত্রীর কোনাে ভূমিকাই নেই। (সত্য)
২.১০ যদি কোনাে মটরগাছে TT বা tt বৈশিষ্ট্য থাকে, তবে এই অ্যালিলের সাপেক্ষে মটরগাছটি হেটেরােজাইগাস হয়। (অসত্য)
২.১১ মটর ফুল একলিঙ্গ হওয়ায় মটরগাছে স্বপরাগযােগ এবং প্রয়ােজনে ইতর-পরাগযােগ ঘটানাে যায়। (অসত্য)
২.১২ কোশীয় বিভেদন দশায় অপত্য কোশগুলাে নানাভাবে পরিবর্তিত ও রূপান্তরিত হয়ে কলা, অংগ ও তন্ত্র গঠন করে। (সত্য)
A স্তম্ভে দেওয়া শব্দের সংগে B স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়টি পুনরায় লেখাে (যে কোন পাঁচটি) ঃ ১×৫=৫
A স্তম্ভ B স্তম্ভ
২.১৩ বহুমূত্র ক) স্বাধীন বন্টন সূত্র
২.১৪ সােয়ান কোশ খ) অস্থির ভঙ্গুরতআ
২.১৫ মিয়ােসিস গ) অ্যাক্সনের নিউরােলেম্মা ও মায়েলিন আবরণীর মাঝে থাকে।
২.১৬ বার্ধক্য দশা ঘ) ADH এর কম ক্ষরণ
২.১৭ জিনগত রােগ ঙ) রেণুমাতৃকোশ ও জননমাতৃকোশ
২.১৮ মেডেলের দ্বিতীয় সূত্র। চ) বর্ণান্ধতআ
ছ) পৃথভবনের সূত্র
উত্তর: ২.১৩ (ঘ), ২.১৪ (গ), ২.১৫ (ঙ), ২.১৬ (খ), ২.১৭ (চ), ২.১৮ (ক)
একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যে কোনাে ছটি) ঃ ১×৬=৬ ২.১৯
বিসদৃশ শব্দটি বেছে লেখাে ? অলফ্যাক্টরি স্নায়ু, ভেগাস স্নায়ু, অপটিক স্নায়ু, অডিটরি স্নায়ু
উঃ ভেগাস স্নায়ু। ২.২০ প্রাণীদেহে কাজ শেষ হওয়ার পর হরমােনের পরিণতি কী? উঃ ধ্বংস।
২.২১ নীচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও ? পিউরিন : অ্যাডেনিন : পিরিমিডিন : থাইমিন
২.২২ কোশচক্রে চেকপয়েন্টের কাজ বিঘ্নিত হলে কী ঘটবে? উঃ ত্রুটিপূর্ণ কোষ গঠন হবে।
👉SET-4:
বিভাগ—ক
(সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক)
১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা-সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখ : ১x১৫ =১৫
১.১ কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে, কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুজে যায় । এটি হল—
(ক) ফটোন্যাস্টি (খ) সিসমোন্যাস্টি (গ) কেমোন্যাস্টি (ঘ) থার্মোন্যাস্টি
Ans. (ক) ফটোন্যাস্টি
১.২ ডায়াবেটিস মেলিটাস -এ আক্রান্ত একজন ব্যক্তি নীচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম ?
(ক) অ্যাড্রেনালিন (খ) ইনসুলিন (গ) থাইরক্সিন (ঘ) টেস্টোস্টেরন
Ans. (খ) ইনসুলিন
১.৩ 'দৈহিক উষ্ণতা' নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হল—
(ক) থ্যালামাস (খ) লঘুমস্তিষ্ক (গ) হাইপোথ্যালামাস (ঘ) সুষুম্নাশীর্ষক
Ans. (গ) হাইপোথ্যালামাস
১.৪ তুমি মাইটোসিস কোশ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটিডদ্বয়কে আলাদা হতে দেখলে । দশাটি হল—
(ক) প্রফেজ (খ) টেলোফেজ (গ) অ্যানাফেজ (ঘ) মেটাফেজ
Ans. (গ) অ্যানাফেজ
১.৫ নীচের কোন জোড়াটি সঠিক ?
(ক) কোর্কোদগম—ইস্ট (খ) খন্ডীভবন—কেঁচো (গ) রেনু উৎপাদন—অ্যামিবা (ঘ) পুনরুৎপাদন—ড্রায়োপটেরিস
Ans. (ক) কোর্কোদগম—ইস্ট
১.6 জনন-অঙ্গ ও জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুটনের—
(ক) শৈশব দশায় (খ) বয়ঃসন্ধি দশায় (গ) বার্ধক্য দশায় (ঘ) সদ্যোজাত দশায়
Ans. (খ) বয়ঃসন্ধি দশায়
১.৭ মটরগাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি হল—
(ক) কুঞ্চিত বীজ (খ) হলুদ রঙের বীজ (গ) বেগুনি রঙের ফুল (ঘ) কাক্ষিত পুষ্প
Ans. (ক) কুঞ্চিত বীজ
১.৮ YyRr জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামট উৎপন্ন হয় ?
(ক) 1 ধরনের (খ) 4 ধরনের (গ) 2 ধরনের (ঘ) 3 ধরনের
Ans. (খ) 4 ধরনের
১.৯ হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যাসন্তানদের হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা হল—
(ক) 75% (খ) 50% (গ) 100% (ঘ) 0%
Ans. (ঘ) 0%
১.১০ পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে-গ্যাসটি অনুপস্থিত ছিল, সেটি হল—
(ক) হাইড্রোজেন (খ) অক্সিজেন (গ) মিথেন (ঘ) অ্যামোনিয়া
Ans. (খ) অক্সিজেন
১.১১ সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্যটি হল—
(ক) উৎপত্তিগতভাবে ভিন্ন এবং কাজও ভিন্ন
(খ) উৎপত্তিগতভাবে ভিন্ন কিন্তু কাজ একই
(গ) অপসারী বিবর্তনকে নির্দেশ করে
(ঘ) উৎপত্তিগত ও গঠনগতভাবে এক
Ans. (খ) উৎপত্তিগতভাবে ভিন্ন কিন্তু কাজ একই
১.১২ নীচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয় ?
(ক) রেড গ্রন্থি (খ) অগ্র প্রকোষ্ঠ (গ) গ্যাস্ট্রিক গ্রন্থি (ঘ) রেটি মিরাবিলি
Ans. (ঘ) রেটি মিরাবিলি
১.১৩ সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের নীচের কোন ধাপের সঙ্গে যুক্ত ?
(ক) নাইট্রোজেন আবদ্ধকরণ (খ) নাইট্রিফিকেশন (গ) ডিনাইট্রিফিকেশন (ঘ) অ্যামোনিফিকেশন
Ans. (গ) ডিনাইট্রিফিকেশন
১.১৪ পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হল—
(ক) লায়ন টেল্ড ম্যাকাক (খ) ওরাংওটাং (গ) রেড পান্ডা (ঘ) নীলগিরি থর
Ans. (গ) রেড পান্ডা
১.১৫ বায়ুদূষণের সঙ্গে সংশ্লিষ্ট রোগগুলি হল—
(ক) ডায়রিয়া, টাইফয়েড, হেপাটাইটিস
(খ) হেপাটাইটিস, ব্রংকাইটিস, বধিরতা
(গ) ব্রংকাইটিস, হাঁপানি, ফুসফুসের ক্যান্সার
(ঘ) ফুসফুসের ক্যান্সার, পোলিয়ো, ম্যালেরিয়া
Ans. (গ) ব্রংকাইটিস, হাঁপানি, ফুসফুসের ক্যান্সার
বিভাগ—খ
২. নির্দেশ অনুসারে নিচের ২৬টি প্রশ্ন থেকে যেকোনো ২১টি প্রশ্নের উত্তর লেখো : ১x২১=২১
নিচের শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও (যেকোনো পাঁচটি) ১x৫=৫
২.১ মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজনমতো পরিমার্জন করার পদ্ধতিকে ______ বলে ।
Ans. উপযোজন
২.২ অ্যাডেনিন একটি ______ জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারক ।
Ans. পিউরিন
২.৩ ______ হল একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ ।
Ans. হিমোফিলিয়া
২.৪ ঘোড়ার বিবর্তনে আদিমতম পূর্বপুরুষ হল ______ ।
Ans. ইয়োহিপ্পাস
২.৫ ধানক্ষেত থেকে উৎপন্ন একটি দাহ্য গ্রিনহাউজ গ্যাস হল ______ ।
Ans. মিথেন
২.৬ ______ হল পশ্চিমবঙ্গে অবস্থিত একটি বায়োস্ফিয়ার রিজার্ভ ।
Ans. সুন্দরবন
নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো (যেকোনো পাঁচটি) ১x৫=৫
২.৭ জিব্বেরেলিন হরমোন উদ্ভিদের অকাল পত্রমোচন রোধ করে ।
Ans. মিথ্যা
২.৮ ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিস -এর ফলে উৎপন্ন হয় ।
Ans. মিথ্যা
২.৯ মটরগাছের ফুলে প্রয়োজন অনুসারে স্ব-পরাগযোগ বা ইতর পরাগযোগ ঘটানো যায় ।
Ans. সত্য
২.১০ প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হল ডারউইনের বিবর্তন তত্ত্বের মূল প্রতিপাদ্য ।
Ans. সত্য
২.১১ ভঙ্গুর দূষক জীববিবর্ধনের জন্য দায়ী ।
Ans. মিথ্যা
২.১২ ফ্ল্যাজেলা হল প্যারামিশিয়ামের গমন অঙ্গ ।
Ans. মিথ্যা
A -স্তম্ভের দেওয়া শব্দের সঙ্গে B-স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতাবিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখ-সহ সঠিক জোড়াটি পুনরায় লেখো ( যেকোনো পাঁচটি): ১x৫=৫
A -স্তম্ভ B-স্তম্ভ
২.১৩ অন্ধবিন্দু a)ভূগর্ভস্থ জলদূষণ
২.১৪ সাইটোকাইনেসিস. (b)রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থল
২.১৫ 44A + XY (c) সমসংস্থ অঙ্গ
২.১৬ বাদুড় ও পাখির ডানা. (d) কোশপাত গঠন
২.১৭ আর্সেনিক (e)পরাগরেণু
২.১৮ গর্ভমুণ্ডে স্থানান্তরকরণ (f) শব্দদূষণ
(g)পুরুষ মানুষের ক্রোমোজোম বিন্যাস
Ans. ২.১৩ (b); ২.১৪ (d); ২.১৫ (৪);২.১৬ (C); ২.১৭ (a); ২.১৮ (e);
একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যে-কোনো ছ-টি): ১x৬=৬
২.১৯ বিসদৃশ বেছে লেখো : TSH, ACTH, GTH, CSF ।
Ans. CSF
২.২০ মায়েলিন আবরণী -র একটি কাজ লেখো ।
Ans. স্নায়ুস্পন্দন তরঙ্গাকারে এক নিউরোন থেকে অন্য নিউরোনে প্রবাহিত হয়।
২.২১ নীচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে । প্রথম জোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও:
প্রফেজ : নিউক্লিয়পর্দা ও নিউক্লিয়োলাসের অবলুপ্তি :: —— : নিউক্লিয়পর্দা ও নিউক্লিয়োলাসের পুনরাবির্ভাব ।
Ans. টেলোফেজ
২.২২ মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকরণের উদাহরণ দাও ।
Ans. অ্যালবিনিম
২.২৩ থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে ?
Ans. অটোজোম
২.২৪ বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গসংস্থানগত অভিযোজন উল্লেখ করো ।
Ans. পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে
২.২৫ নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত । সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো:
ভ্রূণ, ভাজক কলা, বীজ, ক্রায়োসংরক্ষণ ।
Ans. ভূণ, ভাজক কলা, কাহোসংবচ্চন মাধ্যমে সংরক্ষিত হয়
২.২৬ সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগের কারণটির নাম লেখো ।
Ans. ভূউন্নয়নের ফলে সমুদ্রের জলতল বাড়ছে, ফলে মন অরণ্য ধ্বংস হচ্ছে।
👉SET-5:
বিভাগ—ক
(সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক)
১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা-সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো : ১x১৫=১৫
১.১ সূর্যশিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কর্ষিকাগুলি পতঙ্গদেহের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে । এটি হল—
(ক) সিসমোন্যাস্টি (খ) থার্মোন্যাস্টি (গ) ফোটোন্যাসটি (ঘ) কেমোন্যাস্টি
Ans. (ক) সিসমোন্যাস্টি
১.২ মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে-হরমোন ক্ষরণে উদ্দীপনা জোগায় সেটি হল—
(ক) TSH (খ) ADH (গ) ইস্ট্রোজেন (ঘ) ACTH
Ans. (গ) ইস্ট্রোজেন
১.৩ নীচের কোনটি সঠিক প্রতিবর্ত পথ?
(ক) গ্রাহক → কারক → বহির্বাহী স্নায়ু → স্নায়ুকেন্দ্র → অন্তর্বাহী স্নায়ু
(খ) স্নায়ুকেন্দ্র → গ্রাহক → অন্তর্বাহী স্নায়ু → কারক → বহির্বাহী স্নায়ু
(গ) বহির্বাহী স্নায়ু → গ্রাহক → অন্তর্বাহী স্নায়ু → স্নায়ুকেন্দ্র → কারক
(ঘ) গ্রাহক → অন্তর্বাহী স্নায়ু → স্নায়ুকেন্দ্র → বহির্বাহী স্নায়ু → কারক
Ans. (ঘ) গ্রাহক → অন্তর্বাহী স্নায়ু → স্নায়ুকেন্দ্র → বহির্বাহী স্নায়ু → কারক
১.৪ মাইটোসিস কোশ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়োলাসকে অবলুপ্ত হতে দেখা যায় ?
(ক) অ্যানাফেজ (খ) প্রোফেজ (গ) মেটাফেজ (ঘ) টেলোফেজ
Ans. (খ) প্রোফেজ
১.৫ নীচের কোনটি DNA -এর গঠনগত উপাদান নয় ?
(ক) ডি-অক্সিরাইবোজ শর্করা (খ) ইউরাসিল ক্ষারক (গ) থাইমিন ক্ষারক (ঘ) ফসফরিক অ্যাসিড
Ans. (খ) ইউরাসিল ক্ষারক
১.৬ যৌন জনন সম্পর্কিত নীচের কোন বক্তব্যটি সঠিক ?
(ক) যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য
(খ) যৌন জনন কেবলমাত্র মাইটোসিস নির্ভর
(গ) যৌন জননে একটিমাত্র জনিতৃ জীব থেকেই অপত্য জীব সৃষ্টি হতে পারে
(ঘ) যৌন জননের ফলে উৎপন্ন অপত্য জীব জিনগতভাবে হুবহু জনিতৃ জীবের মতো হয়
Ans. (ক) যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য
১.৭ নীচের কোনটি মেন্ডেলের একসংকর জনন পরীক্ষার F2 জনুর জিনোটাইপিক অনুপাত ?
(ক) 1 : 2 : 1 (খ) 3 : 1 (গ) 9 : 3 : 3 : 1 (ঘ) 2 : 1 : 2
Ans. (ক) 1 : 2 : 1
১.৮ মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নীচের কোনটি নিয়ন্ত্রিত হয় না ?
(ক) রোলার জিভ (খ) হিমোফিলিয়া (গ) থ্যালাসেমিয়া (ঘ) কানের যুক্ত লতি
Ans. (খ) হিমোফিলিয়া
১.৯ অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে একসংকরায়ন পরীক্ষায় F2 জনুতে ফেনোটাইপের অনুপাত কী হতে পারে ?
(ক) 3 : 1 (খ) 2 : 1 : 1 (গ) 9 : 3 : 3 : 1 (ঘ) 1 : 2 : 1
Ans. (ঘ) 1 : 2 : 1
১.১০ নীচের কোনটি একই খাদ্যের জন্য অন্তঃপ্রজাতি সংগ্রাম ?
(ক) শকুন ও হায়েনার মধ্যে সংগ্রাম
(খ) ঈগল ও চিলের মধ্যে সংগ্রাম
(গ) পুকুরে রুইমাছদের মধ্যে সংগ্রাম
(ঘ) বক ও মাছরাঙার মধ্যে সংগ্রাম
Ans. (গ) পুকুরে রুইমাছদের মধ্যে সংগ্রাম
১.১১ নীচের কোন পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি ?
(ক) পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি
(খ) পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি
(গ) পায়ের শুধু তৃতীয় আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি
(ঘ) সমগ্র দেহের আকার বৃদ্ধি
Ans. (খ) পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি
১.১২ বিজ্ঞানীদের মতে, পৃথিবী জীবন সৃষ্টির প্রাক পরিবেশটি ছিল যেন
(ক) সমুদ্রের জলে তপ্ত লঘু সুপ
(খ) সমুদ্রের জলে ঠান্ডা ঘন সুপ
(গ) নদীর জলে ঠান্ডা ঘন সুপ
(ঘ) মাটির তলার জলে তপ্ত ঘন সুপ
Ans. (ক) সমুদ্রের জলে তপ্ত লঘু সুপ
১.১৩ নীচের কোন জীবানুটি নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে ?
(ক) নাইট্রোসোমোনাস (খ) অ্যাজোটোব্যাকটর (গ) সিউডোমোনাস (ঘ) থায়োব্যাসিলাস
Ans. (ক) নাইট্রোসোমোনাস
১.১৪ এক্স-সিটু সংরক্ষণের একটি উদাহরণ হল
(ক) সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প (খ) করবেট জাতীয় উদ্যান (গ) নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ (ঘ) ক্রায়োসংরক্ষণ
Ans. (ঘ) ক্রায়োসংরক্ষণ
১.১৫ জলদূষণের ফলে নীচের যেটি ঘটে তা হল
(ক) বিশ্ব উষ্ণায়ন (খ) ইউট্রোফিকেশন (গ) বধিরতা (ঘ) ব্রংকাইটিস
Ans. (খ) ইউট্রোফিকেশন
বিভাগ—খ
২ নির্দেশ অনুসারে নীচের ২৬টি প্রশ্ন থেকে যে-কোনো ২১টি প্রশ্নের উত্তর লেখো : ১x২১=২১
নীচের শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও (যে-কোনো পাঁচটি) ১x৫=৫
২.১ আয়োডিনের অভাবে _____ হরমোনের সংশ্লেষ ব্যাহত হয় ।
Ans. থাইরক্সিন
২.২ মেরুদন্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুরণ ও বৃদ্ধির সময় _____ কোশ বিভাজন ঘটে ।
Ans. মাইটোসিস
২.৩ মটর গাছের ভিন্ন ভিন্ন _____ একই ফিনোটাইপ দেখাতে পারে ।
Ans. জিনোটাইপ
২.৪ _____ বিবর্তনের ফলে সমসংস্থ অঙ্গের উদ্ভব ঘটে ।
Ans. অপসারী
২.৫ স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতি করে এমন একটি বহিরাগত প্রজাতির নাম হল _____ ।
Ans. পার্থেনিয়াম
২.৬ বাতাসে ভাসমান ধোঁয়া, ছাই, ধূলিকণা, পরাগরেণু ইত্যাদির সুক্ষ্ম কণাকে একত্রে _____ বলে, যা ফুসফুসে বিভিন্ন রোগ সৃষ্টি করে ।
Ans. SDM
নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো (যে-কোনো পাঁচটি) : ১x৫=৫
২.৭ হাইপোথ্যালামাস মানুষের দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে ।
Ans. মিথ্যা
২.৮ DNA -তে অ্যাডেনিন হাইড্রোজেন বন্ধনী দিয়ে গুয়ানিনের সঙ্গে যুক্ত থাকে ।
Ans. মিথ্যা
২.৯ মেন্ডেল মটর গাছের একসংকর জনন পরীক্ষায় প্রথম অপত্য জনুতে 75% বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছিলেন ।
Ans. মিথ্যা
২.১০ ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে ।
Ans. সত্য
২.১১ অ্যাসিড বৃষ্টির কারণ হল বায়ুদূষণের ফলে সৃষ্টি SO2 এবং NO2 গ্যাস ।
Ans. সত্য
২.১২ অক্সিন বীজের সুপ্তাবস্থা কাটিয়ে অঙ্কুরোদগমে সাহায্য করে ।
Ans. মিথ্যা
A-স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে B-স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতাবিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখ-সহ সঠিক জোড়টি পুনরায় লেখো ( যে-কোনো পাঁচটি ) ১x৫=৫
A-স্তম্ভ B-স্তম্ভ
২.১৩ CSF. (a)বৃহৎ কলয়েড সমন্বয়
২.১৪ ক্রসিং ওভার. ( b)জঙ্গল পুনরুদ্ধারের জন্য স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণ
২.১৫ হিমোফিলিয়া (c)মিয়োসিস
২.১৬ কোয়াসারভেট (d)অপত্য ক্রোমোজোমের মেরুবর্তী গমন
২.১৭ JFM. (e) মানুষের X ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিনগত রোগ
২.১৮ গ্রাফটিং. (f) মস্তিষ্কের কোশে পুষ্টি সরবরাহ করে
(g) স্টক এবং সিয়ন
Ans. ২.১৩ (f) ২.১৪ (c) ২.১৫ (e) ২.১৬ (a) ২.১৭ (b) ২.১৮ (g)
একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও ( যে-কোনো ছ-টি) ১x৬=৬
২.১৯ বিসদৃশটি বেছে লেখো : বামনত্ব, গলগন্ড, থালাসেমিয়া, মধুমেহ
Ans. থ্যালাসেমিয়া
২.২০ মানুষের অক্ষিগোলকের লেন্সের একটি কাজ উল্লেখ করো ।
Ans. চোখের আকৃতি প্রদান করা
২.২১ নীচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে । প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও:
মাইটোসিস : ভ্রূনমূল :: _____ : রেণু মাতৃকোশ ।
Ans. মিয়োসিস
২.২২ গিনিপিগের ক্ষেত্রে bbRR এবং bbRr জেনোটাইপ দুটির ফিনোটাইপ কি একই ?
Ans. না
২.২৩ মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত ফেনোটাইপিক অনুপাতটি লেখো ।
Ans. 9:3:3:1
২.২৪ লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করো ।
Ans. পাতার উভয়তলে লবণগ্রন্থি দেখা যায়
২.২৫ নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত । সেই বিষয়টি খুঁজে বের করো এবং লেখো : স্থানীয় জীবসম্পদ সম্বন্ধে যাবতীয় জ্ঞান, PBR, স্থানীয় জীবসম্পদ সম্বন্ধে ঐতিহ্যবাহী পরম্পরাগত বিশ্বাস, স্থানীয় জীবসম্পদের স্থিতিশীল ব্যবহার ।
Ans. PBR
২.২৬ সিংগালিলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণীর নাম লেখো ।
Ans. রেড পান্ডা।
👉SET-6:
বিভাগ ক
১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো: ১x১৫ = ১৫
১.১ ট্রপিক চলন সম্পর্কিত নীচের কোন্ বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো—
(ক) এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত (খ) উদ্ভিদ বা উদ্ভিদ-অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন হয় (গ) ভলভক্স নামক শ্যাওলায় এই চলন দেখা যায় (ঘ) এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্ৰচলন
Ans. (ঘ) এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্ৰচলন
১.২ নীচের বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটিকে চিহ্নিত করো—
(ক) FSH, LH ও প্রোল্যাকটিন হল বিভিন্ন ধরনের GTH
(খ) অ্যাড্রিনালিন হার্দ উৎপাদ কমায়
(গ) ইনসুলিন কোশপর্দার মাধ্যমে কোশের ভিতরে গ্লুকোজের শোষণে সাহায্য করে
(ঘ) প্রোজেস্টেরন স্ত্রীদেহে প্লাসেন্টা গঠনে সাহায্য করে
Ans. (খ) অ্যাড্রিনালিন হার্দ উৎপাদ কমায়
১.৩ মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা সঠিকভাবে নিরূপণ করো—
(ক) ১০ জোড়া (খ) ৩১ জোড়া (গ) ১২ জোড়া (ঘ) ২১ জোড়া
Ans. (গ) ১২ জোড়া
১.8 অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো—
(ক) যৌন জননকারী জীবের জনন মাতৃকোশে ঘটে
(খ) এটিকে পরোক্ষ বিভাজন বলা হয়
(গ) ক্রোমোজোম ও বেমত গঠিত হয়।
(ঘ) ক্রোমোজোম ও বেমত গঠিত হয় না
Ans. (ঘ) ক্রোমোজোম ও বেমত গঠিত হয় না
১.৫ মিয়োসিসের তাৎপর্য সংক্রান্ত নীচের কোন্ বক্তব্যটি সঠিক
তা সঠিকভাবে নিরূপণ করো— (ক) দেহের সার্বিক বৃদ্ধি ও পরিস্ফুটন ঘটায়
(খ) জীবের জনন-অঙ্গের ও ভূণের বৃদ্ধি ঘটায় (গ) বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে (ঘ) কোনো কোনো প্রাণীর দেহে কোনো অঙ্গহানি ঘটলে। সেটি পুনরুৎপাদন করে
Ans. (গ) বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে
১.6 সঠিক জোড়টি নির্বাচন করো এবং লেখো—
(ক) বহুবিভাজন—হাইড্রা (খ) খণ্ডীভবন—স্পাইরোগাইরা (গ) পুনরুৎপাদন—ফার্ন
(ঘ) কোরকোম—প্ল্যানেরিয়া
Ans. (খ) খণ্ডীভবন—স্পাইরোগাইরা
১.৭ নীচের কোটি প্রকট গুণ তা শনাক্ত করো—
(ক) কাণ্ডের দৈর্ঘ্য—বেঁটে (খ) বীজের আকার—কুঞ্চিত (গ) বীজপত্রের বর্ণ—হলুদ (ঘ) ফুলের বর্ণ—সাদা
Ans. (গ) বীজপত্রের বর্ণ—হলুদ
১.৮ RRYY জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা নির্ধারণ করো— (ক) এক ধরনের (খ) চার ধরনের (গ) দুই ধরনের (ঘ) তিন ধরনের
Ans. (ক) এক ধরনের
১.৯ নীচের কোন্ দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত-হলুদ ফিনোটাইপের জন্য দায়ী তা বাছাই করো— (ক) RRYY ও rryy (খ) RRYy ও RrYy (গ) RRyy ও Rryy (ঘ) rrYY ও rrYy
Ans. (ঘ) rrYY ও rrYy
১.১০ নীচের কোনটি আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্ত করো—
(ক) মশার লার্ভা খাওয়ার জন্য গাপ্পি মাছদের মধ্যে সংগ্রাম। (খ) ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও পাঁচার মধ্যে সংগ্রাম (গ) একই জায়গার ঘাস খাওয়ার জন্য একদল হরিণদের মধ্যে সংগ্রাম (ঘ) হরিণ শিকারের জন্য একটি জঙ্গলের বাঘদের মধ্যে সংগ্রাম।
Ans. (খ) ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও পাঁচার মধ্যে সংগ্রাম
১.১১ ল্যামার্কের তত্ত্বের সঙ্গে সম্পর্কিত শব্দগুচ্ছটি সঠিকভাবে নিরুপণ করো—
(ক) অস্তিত্বের জন্য সংগ্রাম (খ) প্রকরণের উৎপত্তি (গ) অর্জিত গুণের বংশানুসরণ
(ঘ) প্রাকৃতিক নির্বাচন
Ans. (গ) অর্জিত গুণের বংশানুসরণ
১.১২ নীচের কোন্ প্রাণীটি বিশেষ নৃত্যভঙ্গি দ্বারা নিজ দলের অন্য সদস্যদের সাথে খাদ্যের উৎস সংক্রান্ত তথ্য আদানপ্রদান করে তা শনাক্ত করো—
(ক) শিম্পাঞ্জি (খ) আরশোলা (গ) ময়ূর (ঘ) মৌমাছি
Ans. (ঘ) মৌমাছি
১.১৩ নীচের কোনটি পরিবেশে দীর্ঘসময় থাকলে তার জীববিবর্ধন ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো—
(ক) খবরের কাগজ (খ) জীবজন্তুর মলমূত্র (গ) পচা পাতা (ঘ) ক্লোরিনযুক্ত কীটনাশক
Ans. (ঘ) ক্লোরিনযুক্ত কীটনাশক
১.১৪ নীচের কোন্ সজ্জাটি গোরুমারা, করবেট, কুলিক, নন্দাদেবী—এই চারটি অরণ্যের সঠিক ক্রম নির্দেশ করে তা নির্বাচন করো—
(ক) বায়োস্কিয়ার রিজার্ভ, অভয়ারণ্য, জাতীয় উদ্যান, জাতীয় উদ্যান
(খ) জাতীয় উদ্যান, জাতীয় উদ্যান, বায়োস্কিয়ার রিজার্ভ, অভয়ারণ্য
(গ) জাতীয় উদ্যান, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার। রিজার্ভ
(ঘ) অভয়ারণ্য, বায়োস্কিয়ার রিজার্ভ, জাতীয় উদ্যান, অভয়ারণ্য
Ans. (গ) জাতীয় উদ্যান, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার। রিজার্ভ
১.১৫ বায়ুতে পরাগরেণু, ছত্রাকের রেণু ও ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নীচের কোন্ সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো—
(ক) যক্ষ্মা (খ) অ্যাজমা (গ) ম্যালেরিয়া। (ঘ) ডেঙ্গু
Ans. (খ) অ্যাজমা
বিভাগ-খ
২. নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো: ১x২১=২১
নীচের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও (যে-কোনো পাঁচটি): ১x৫ = ৫ ২.১
২.১ ________ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়।
Ans. অ্যাড্রিনালিন
২.২ ________ অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হল ক্রোমোজোম।
Ans. DNA
২.৩ একই প্রজাতিভুক্ত কিন্তু জিনগতভাবে ভিন্ন দুটি জীবের মধ্যে যৌন জনন পদ্ধতিকে ________ বলে।
Ans. সংকরায়ণ
২.8 জীবন উৎপত্তির আদি পর্যায়ে ________ ছিল কিছু বৃহৎ কোলয়েড অপুর সমন্বয়।
Ans. কোয়াসারভেট
২.৫ সর্পগন্ধা গাছের মূল থেকে ________ পাওয়া যায় যা উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ হিসেবে ব্যবহৃত হয়।
Ans. রেসারপিন
২.৬ নমুনা বীজকে –196°C তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্স-সিটু সংরক্ষণকে ________ বলে।
Ans. ক্রায়োসংরক্ষণ
নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো (যে-কোনো পাঁচটি): ১x৫ = ৫
২.৭ বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অত্যধিক পরিমাণ লঘু মূত্র নির্গত হয়।
Ans. সত্য
২.৮ সপুষ্পক উদ্ভিদের স্ত্রী-স্তবক রোমশ ও আঠালো গর্ভদণ্ডের সাহায্যে পরাগরেণু সংগ্রহ করে।
Ans. মিথ্যা
২.৯ মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক একজোড়া সেক্স ক্রোমোজোম থাকে।
Ans. মিথ্যা
২.১০ ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে।
Ans. মিথ্যা
২.১১ পশ্চিমবঙ্গের ‘মানস’ জাতীয় উদ্যানে একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয়। Ans. মিথ্যা
২.১২ অ্যাসিটাইল কোলিন ও অ্যাড্রিনালিন হল নিউরোট্রান্সমিটার। Ans. সত্য
A-স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে B-স্তন্তে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়টি পুনরায় লেখো (যে-কোনো পাঁচটি): ১x৫=৫
‘A’-স্তম্ভ B’-স্তম্ভ
২.১৩ প্রেসবায়োপিয়া (ক) BbRr
২.১৪ বৃদ্ধির কোশীয় বিভেদন দশা। (খ) হ্যালডেন
২.১৫ কালো অমসৃণ রোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ
(গ) নিকটদৃষ্টি ত্রুটিপূর্ণ
২.১৬ হট ডাইলিউট স্যুপ। (ঘ) জলবায়ুর পরিবর্তন ও বিশ্ব উম্নয়ন।
২.১৭ অরণ্য ধবংস ও বাস্তুতন্ত্রের ক্ষয়। (ঙ) প্রাণীকোশ বিভাজনের সময় বেমত গঠন
২.১৮ সেন্ট্রোজোম (চ) কলা, অঙ্গ ও তন্ত্র গঠন।
(ছ) bbrr
Ans. ২.১৩ (গ) ২.১৪ (চ) ২.১৫ (ক) ২.১৬ (খ) ২.১৭ (ঘ) ২.১৮ (ঙ)
একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যে-কোনো ছ’টি) ১x৬=৬
২.১৯ বিসদৃশ শব্দটি বেছে লেখো—গ্নসোফ্যারিঞ্জিয়াল, অকিউলোমোটর, ট্রাইজেমিনাল, অক্সিটোসিন।
Ans. অক্সিটোসিন
২.২০ অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির কাজ কী?
Ans. অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরল, অর্থাৎ ভিট্রিয়াস হিউমর-এর কাজ হল—প্রতিসারক
২.২১ নীচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে।
প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও:
জোড়কলম : আম :: — : জবা।
Ans. শাখাকলম
২.২২ কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণটি কী?
Ans. হিমোফিলিয়া রোগের জিনটি প্রচ্ছন্ন প্রকৃতির হওয়ার জন্য এই রোগটি শুধুমাত্র হোমোজাইগাস অবস্থায় প্রকাশিত হয়।
২.২৩ মেন্ডেলের একসংকর জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্য জনুর জিনোটাইপিক অনুপাতটি লেখো।
Ans. 1: 2: 1
২.২৪ সমসংঘ অঙ্গ কোন্ ধরনের বিবর্তনকে নির্দেশ করে?
Ans. অপসারী বিবর্তন
২.২৫ নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো:
কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার, টাইফয়েড, জলদূষণ, কারখানা থেকে উৎপন্ন তরল বজ্য।
Ans. জলদূষণ
২.২৬ কোন্ ইন-সিটু সংরক্ষণ ব্যবস্থায় অণুজীব, বন্যপ্রাণী ও বন্য উদ্ভিদসহ মানুষের বৈচিত্র্য, কৃষ্টি ও জীবনযাত্রা সংরক্ষণ করা হয়?
Ans. বায়োস্ফিয়ার রিজার্ভ
👉SET-7:
বিভাগ — 'ক'
১। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো । ১ x ১৫ = ১৫
১.১ সঠিক জোড়াটি নির্বাচন করো —
(ক) গুরুমস্তিষ্ক — দেহের ভারসাম্য রক্ষা
(খ) হাইপোথ্যালামাস — বুদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ
(গ) লঘুমস্তিষ্ক — দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ
(ঘ) সুষুম্নাশীর্ষক — হৃৎস্পন্দন ও খাদ্য গলাধঃকরণ নিয়ন্ত্রণ
Ans. (ঘ) সুষুম্নাশীর্ষক — হৃৎস্পন্দন ও খাদ্য গলাধঃকরণ নিয়ন্ত্রণ
১.২ ইনসুলিন সম্পর্কিত নীচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো —
(ক) রক্ত থেকে অধিকাংশ দেহকোশে গ্লুকোজের শোষণে সাহায্য করে
(খ) যকৃত পেশিকোশের ভিতর গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে
(গ) ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে
(ঘ) প্রোটিন ও ফ্যাটের গ্লুকোজে রূপান্তর বাধা দেয়
Ans. (গ) ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে
১.৩ 'ক' স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে 'খ' স্তম্ভে দেওয়া শব্দের মধ্যে সমতা বিধান করে নীচের উত্তরগুলোর মধ্যে কোনটি সঠিক তা নির্বাচন করো —
'ক' স্তম্ভ 'খ' স্তম্ভ
A. ফ্লেক্সন। (i) কোয়াড্রিসেপস
B. এক্সটেনশন (ii) পাইরিফরমিস
C. রোটেশন (iii) বাইসেপস
Ans. A — (iii) B — (i) C — (ii)
১.৪ মাইটোসিস কোশ বিভাজনের ক্যারিওকাইনেসিসে নিম্নলিখিত ঘটনা দুটি কোন কোন দশায় ঘটে তা নীচের উত্তরগুলো থেকে নির্বাচন করো —
(অ) অপত্য ক্রোমোজোম দুটি পরস্পরের থেকে তাদের নিজস্ব মেরুর দিকে সরত থাকে
(আ) নিউক্লিওপর্দা ও নিউক্লিওলাস অবলুপ্ত হয়
(ক) (অ) প্রোফেজ (আ) অ্যানাফেজ
(খ) (অ) অ্যানাফেজ (আ) প্রোফেজ
(গ) (অ) টেলোফেজ (আ) মেটাফেজ
(ঘ) মেটাফেজ (আ) টেলোফেজ
Ans. (খ) (অ) অ্যানাফেজ (আ) প্রোফেজ
১.৫ নিম্নলিখিত কোনটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য তা নির্বাচন করো —
(ক) একই গাছের একটি ফুলের মধ্যেই ঘটে
(খ) বাহকের প্রয়োজন হয় না
(গ) নতুন বৈশিষ্ট্য সঞ্চার হওয়ার সম্ভাবনা কম থাকে
(ঘ) পরাগরেণুর অপচয় বেশি হয়
Ans. (ঘ) পরাগরেণুর অপচয় বেশি হয়
১.৬ মানবদেহের মাইটোসিস কোশবিভাজনে সদ্য সৃষ্ট অপত্য কোশের প্রতিটি ক্রোমোজোম ক'টি DNA অণু কুণ্ডলীকৃত হয়ে গঠিত হয় তা স্থির করো —
(ক) 46 (খ) 1 (গ) 23 (ঘ) অসংখ্য
Ans. (খ) 1
১.৭ কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো—
(ক) BbRr, BBRr
(খ) BBrr, Bbrr
(গ) bbRR, bbRr
(ঘ) bbrr, bbRr
Ans. (ক) BbRr, BBRr
১.৮ নীচের কোন দুটিকে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন তা স্থির করো —
(ক) ফুলের বর্ণ — বেগুনি, ফুলের অবস্থান — কাক্ষিক
(খ) কান্ডের দৈর্ঘ্য — খর্ব, পরিণত বীজের আকার — কুঞ্চিত
(গ) পরিণত বীজের আকার — গোল, বীজের বর্ণ — হলুদ
(ঘ) ফুলের অবস্থান — কাক্ষিক, কাণ্ডের দৈর্ঘ্য — লম্বা
Ans. (খ) কান্ডের দৈর্ঘ্য — খর্ব, পরিণত বীজের আকার — কুঞ্চিত
১.৯ হিমোফিলিক পুত্র ও স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতামাতার সম্ভাব্য জিনোটাইপ কী কী হতে পারে তা নীচেরগুলো থেকে নির্ধারণ করো—
(ক) H∥h,h∣↾ (খ) H∥H,H∣↾
(গ) H∥H,h∣↾ (ঘ) H∥h,H∣↾
Ans. (ঘ) H∥h,H∣↾
১.১০ আমাদের দেশেই পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি । এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না । এটি ডারউইনের তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে । প্রতিপাদ্যটি শনাক্ত করো —
(ক) অন্তঃপ্রজাতি সংগ্রাম (খ) আন্তঃপ্রজাতি সংগ্রাম (গ) পরিবেশের সঙ্গে সংগ্রাম (ঘ) নতুন প্রজাতির উৎপত্তি
Ans. (খ) আন্তঃপ্রজাতি সংগ্রাম
১.১১ মিলার ও উরে তাঁদের পরীক্ষায় প্রাণ সৃষ্টির কতকগুলো প্রাথমিক উপাদান সংশ্লেষ করতে সক্ষম হন । সেগুলোর মধ্যে কোনগুলো অ্যামাইনো অ্যাসিড ছিল তা শনাক্ত করো —
(ক) ল্যাকটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড
(খ) ইউরিয়া, অ্যাডেনিন
(গ) গ্লাইসিন, অ্যালানিন
(ঘ) ফরমিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড
Ans. (গ) গ্লাইসিন, অ্যালানিন
১.১২ নীচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগল নিত্য করে তা স্থির করো—
(ক) প্রজনন সঙ্গী খোঁজা
(খ) অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানো
(গ) নতুন মৌচাকের স্থান নির্বাচন করা
(ঘ) সম্ভাব্য শত্রুর আক্রমণের এড়ানো
Ans. (খ) অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানো
১.১৩ নীচের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত সঠিক তথ্য তা শনাক্ত করো —
(ক) বাস্তুতন্ত্র সংরক্ষণের সাথে স্থানীয় মানুষ ও অন্যান্য জীব সম্প্রদায়ের সংরক্ষণ করা হয়
(খ) জাতীয় উদ্যান ও অভয়ারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত নয়
(গ) বাস্তুতন্ত্র সংরক্ষণে স্থানীয় মানুষের উপস্থিতি এবং অংশগ্রহণ অনুমোদিত নয়
(ঘ) এর আকার সাধারণত একটি অভয়ারণ্যের থেকে ছোট হয়
Ans. (ক) বাস্তুতন্ত্র সংরক্ষণের সাথে স্থানীয় মানুষ ও অন্যান্য জীব সম্প্রদায়ের সংরক্ষণ করা হয়
১.১৪নীচের কোনটি জোড়াটি সঠিক নয় তা স্থির কর—
(ক) চোরাশিকার — গরিলা বিপন্নতা বৃদ্ধি
(খ) বহিরাগত প্রজাতি — ল্যান্টানা, তিলাপিয়া
(গ) হটস্পট নির্ধারণ — স্থানীয় প্রজাতি ও বিপন্ন প্রজাতির সংখ্যা
(ঘ) গ্রিনহাউস গ্যাস — ইউট্রফিকেশন
Ans. (ঘ) গ্রিনহাউস গ্যাস — ইউট্রফিকেশন
১.১৫ নিম্নলিখিত ব্যাঘ্র প্রকল্পগুলোর মধ্যে কোনটি আমাদের রাজ্যে অবস্থিত তা স্থির করো—
(ক) বন্দীপুর (খ) সিমলিপাল (গ) সুন্দরবন (ঘ) কানহা
Ans. (গ) সুন্দরবন
বিভাগ — 'খ'
২। নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো : ১ x ২১ = ২১
নীচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও (যে কোনো পাঁচটি) : ১ x ৫ = ৫
২.১ আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী এবং বনচাঁড়াল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের _____ ধর্মটি প্রমাণ করেন ।
Ans. সংবেদনশীলতা।
২.২ মানুষের মধ্যে যদি মিয়োসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো, তবে অপত্য সন্তানের একটি দেহকোশে অটোজোম সংখ্যা হতো —।
Ans. 88।
২.৩ মানুষের পপুলেশনে 'X' ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিনঘটিত একটি রোগ হলো _____ ।
Ans. বর্ণান্ধতা/হিমোফিলিয়া
২.৪ আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের _____ নং আঙুলের রূপান্তর ।
Ans. 31
২.৫ নাইট্রোজেন চক্রের _____ পর্যায়ে অ্যামোনিয়া কতকগুলো ব্যাকটিরিয়ার সাহায্যে নাইট্রাইট এবং নাইট্রেটে রূপান্তরিত হয় ।
Ans. নাইট্রিফিকেশন।
২.৬ বাজারে বহুল বিক্রীত বোতলজাত ঠান্ডা পানীয় প্রস্তুত করতে _____ জলের প্রচুর অপচয় ঘটে ।
Ans. স্বাদু বা মিষ্টি/ভৌম।
নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো (যে কোনো পাঁচটি) : ১ x ৫ = ৫
২.৭ ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন ।
Ans. সত্য
২.৮ মাইটোসিস কোশবিভাজনে ক্রসিং-ওভার ঘটে ।
Ans. মিথ্যা
২.৯ মেন্ডেল তাঁর বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলোর বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছিলেন ।
Ans. মিথ্যা
২.১০ বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে ।
Ans. সত্য
২.১১ পূর্ব হিমালয় হটস্পটে সংরক্ষিত একটি বিপন্ন উদ্ভিদ হলো রডোডেনড্রন ।
Ans. মিথ্যা
২.১২ কোরয়েড লেন্সের বক্রতা ও আকারের পরিবর্তন ঘটিয়ে চোখের উপযোজনে সাহায্য করে :
Ans. মিথ্যা
A-স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে B-স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়াটি পুনরায় লেখো ( যে কোনো পাঁচটি ) : ১ x ৫ = ৫
A-স্তম্ভ B-স্তম্ভ
২.১৩ জিব্বেরেলিন। (ক) rrYY
২.১৪ শাখাকলম (খ) ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ
২.১৫ কুঞ্চিত ও হলুদ বর্ণের বীজযুক্ত মটরগাছের জিনোটাইপ (গ) পিরিমিডিন ক্ষারক
২.১৬ সমসংস্থ অংগ। (ঘ) মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে
২.১৭ জলাভূমি (ঙ) গঠন এক কিন্তু কাজ ভিন্ন
২.১৮ থাইমিন ও ইউরাসিল (চ) RRYy
(ছ) গোলাপ
Ans. ২.১৩ জিবেরেলিন—(ঘ) মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে
২.১৪ শাখাকলম—(ছ) গোলাপ
২.১৫ কুঞ্চিত ও হলদে বর্গের বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ— (ক) rrYY||
২.১৬ সমসংস্থ অঙ্গ—(ঙ) গঠন এক কিন্তু কাজ ভিন্ন
২.১৭ জলাভূমি—(খ) ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ
২.১৮ থাইমিন ও ইউরাসিল—(গ) পিরিমিডিন ক্ষারক
একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যে কোনো ছ'টি) ১ x ৬ = ৬
২.১৯ বিসদৃশ শব্দটি বেছে লেখো : গুরুমস্তিষ্ক, হাইপোথ্যালামাস, পনস, থ্যালামাস
Ans. পল্স
২.২০ সোয়ান কোশ কোথায় থাকে ?
Ans. নিউরোনের অ্যাক্সনের বাইরের আবরণীতে সোয়ান কোশ থাকে।
২.২১ নীচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে । প্রথম জোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও
মাইটোসিস : ভ্রুনমুল : : মিয়োসিস : _____
Ans. মাইটোসিস : ক্রুগমূল :: মিয়োসিস : ভুগস্থলী/রেণুমাতৃকোশ।
২.২২ মেন্ডেল তাঁর দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন ?
Ans. স্বাধীন সারণ সূত্র বা স্বাধীন বিন্যাস সূত্র।
২.২৩ সুস্থ মানুষের মধ্যে দেখা যায়, এমন একটি বংশাণুক্রমিকভাবে সঞ্চারিত প্রকরণের উদাহরণ দাও ।
Ans. রোলার জিভযুক্ত ও মুক্ত কানের লতি
২.২৪ সিম্পাঞ্জিরা কীভাবে শক্ত খোলা ভেঙে বাদাম খায় ?
Ans. শক্ত পাথরের পাটাতনে (নেহাই) বাদাম রেখে পাথর বা গাছের শক্ত ডালকে হাতুড়ির মতো চালিয়ে বাদাম ভেঙে খায়।
২.২৫ নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত । সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো :
SPM, বায়ুদূষণ, গ্রিণহাউস গ্যাস, ফুসফুসের রোগ
Ans. বায়ুদূষণ
২.২৬ স্থানীয় মানুষ ও বনদপ্তর যৌথভাবে জংগল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম লেখো ।
Ans. জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট (FM)
...............................
Presented by -

