📚 মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন উত্তরসহ(প্রশ্নের মান-১)-২০২৬📚
✍️ক-বিভাগ:
1. বহু বিকল্পভিত্তিক প্রশ্ন । প্রতিটি প্রশ্নের নীচে উত্তর হিসেবে চারটি করে বিকল্প দেওয়া আছে ।যেটি ঠিক সেটি লেখঃ
1.1 নীচের কোন গ্যাসটি ওজনস্তরে ওজন ক্ষয়ে সহায়তা করে না ? (a) NO (b) NO2 (c) CFC (d) CO2
উত্তরঃ (d) CO2
1.2 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য STP তে PV এর মান –(a) 2RT (b) RT (c ) 0.5RT (d) 11.2RT
উত্তর: (c ) 0.5RT ।
1.3 নীচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী CH4 +2O2 → CO2 + 2H2O , 10 মোল CH4 পোড়াতে STP –তে কত আয়তন O2 লাগবে ? (a) 448 L (b) 224 L (c ) 44.8 L (d) 22.4L
উত্তর: (a) 448 L ।
1.4 নীচের পদার্থ গুলির মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক-(a) রূপা (b) হীরা (c) তামা (d) অ্যালুমিনিয়াম
উত্তর: (b) হীরা ।
1.5 একটি লাল ও বেগুনি বর্ণের আলোকরশ্মি বায়ু মাধ্যম থেকে একই কোণে একটি প্রিজমের আনততলে আপাতিত হয়ে জথক্রমে r ও v প্রতিসরণ কোণ উৎপন্ন করলে নীচের কোনটি ঠিক? (a) r = v (b) r = 1/v
(c ) r > v (d) r < v
উত্তর: (c) r > v ।
1.6 একটি বিন্দু আলোক উৎস থেকে অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হল । এই উৎস থেকে দর্পণে আপাতিত ও দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতি কোণ হল-(a) 0° (b) 180° (c) 90° (d) 360°
উত্তর: (a) 0° ।
1.7 তড়িৎ আধান সংক্রান্ত কুলম্বের সূত্রটি প্রযোজ্য যখন দুটি আধানের-(a) একটি বিন্দু , একটি গোলাকৃতি (b) দুটিই গোলাকৃতি (c ) একটি বিন্দু , অন্যটি বিস্তৃত (d) দুটিই বিন্দু
উত্তর: (d) দুটিই বিন্দু ।
1.8 ফিউজ তারের বৈশিষ্ট্য হল-(a) রোধ উচ্চ , গলনাঙ্ক উচ্চ (b) রোধ নিম্ন , গলনাঙ্ক নিম্ন (c ) রোধ নিম্ন , গলনাঙ্ক উচ্চ (d) রোধ উচ্চ , গলনাঙ্ক নিম্ন
উত্তরঃ (d) রোধ উচ্চ , গলনাঙ্ক নিম্ন।
1.9 α কণায় উপস্থিত-(a) একটি প্রোটন , একটি নিউট্রন (b) একটি প্রোটন(c ) দুটি প্রোটন , দুটি নিউট্রন
(d) একটি ইলেকট্রন
উত্তরঃ (c ) দুটি প্রোটন , দুটি নিউট্রন।
1.10 নীচের কোন ধর্মটি মৌলের পর্যায়গত ধর্ম নয় ?
(a) ঘনত্ব (b) গলনাঙ্ক (c ) স্ফুটনাঙ্ক (d) তেজস্ক্রিয়তা
উত্তরঃ (d) তেজস্ক্রিয়তা ।
1.11 নীচের কোন যৌগটির মধ্যে কোনো অণুর অস্তিত্ব নেই? (a) হাইড্রোজেন ক্লোরাইড (b) ক্যালসিয়াম অক্সাইড (c) মিথেন (d) অ্যামোনিয়া
উত্তরঃ (b) ক্যালসিয়াম অক্সাইড ।
1.12 Cu তরিৎদ্বার ব্যবহার করে CuSo4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে নীচের কোন বিবৃতিটি ঠিক?(a) ক্যাথোডের ভর কমে (b ) অ্যানোডের ভর বাড়ে
(c ) দ্রবণে CuSo4 এর গারত্ব কমে (d) দ্রবণে CuSo4 এর গারত্ব অপরিবর্তিত থাকে।
উত্তরঃ (d) দ্রবণে CuSo4 এর গারত্ব অপরিবর্তিত থাকে।
1.13 সোডিয়াম নাইট্রোপ্রুসাইডের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি রঙ উৎপন্ন হয়? (a) বেগুনি
(b) কমলা (c ) গাড় নীল (d) সবুজ
উত্তরঃ (a) বেগুনি ।
1.14 লোহার আকরিক রেড হেমাটাইটের সংকেত হল –
(a) FeO (b) Fe2O3(c ) Fe3O4 (d) FeCO3
উত্তরঃ (b) Fe2O3
1.15 নীচের কোন যৌগটির সঙ্গে NaHCO3 এর বিক্রিয়ায় CO2 উৎপন্ন হয়? (a ) CH3CH2OH
(b) CH3CHO (c ) CH3COCH3 (d) CH3COOH
উত্তরঃ (d) CH3COOH
1.16 নীচের কোণ গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে ?
(a) N2 (b) O2 (c) CH4 (d) He
উত্তরঃ (c) CH4
1.17. STP-তে 2.24 L অধিকার করে –(a) 4.4 g CO2
(b) 0.64 g SO2 (c) 28 g CO (d) 16 g O2
উত্তরঃ (a) 4.4 g CO2
1.18 1 মোল C , 1 মোল O2 –এর সঙ্গে সম্পূর্ণভাবে বিক্রিয়া করলে CO2 –এর কতগুলি অনু উৎপন্ন হবে ?
(a) 6.022✕1023 (b) 1.806✕1024 (c) 6.022✕1022 (d) 6.022✕1024
উত্তরঃ (a) 6.022✕1023
1.19 কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুনাঙ্ক আছে ?
(a) এক (b) দুই (c) তিন (d) চার
উত্তরঃ (c) তিন
1.20 প্রদত্ত কোনটির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি?(a) X- রশ্মি (b) Y -রশ্মি (c) অবলোহিত রশ্মি (d) অতিবেগুনী রশ্মি
উত্তরঃ (c) অবলোহিত রশ্মি
1.21 প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে 45° ও 30° হলে , কৌণিক চ্যুতির মান হবে –(a) 75° (b) 15° (c) 7.5° (d) 37.5°
উত্তরঃ (b) 15°
1.22 অপরিবর্তিত উষ্ণতায় কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ V এবং পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা I হলে নীচের কোনটি সত্য? (a) V ∝ I
(b) V ∝ I2 (c) V ∝ I -1 (d) V ∝ I -2
উত্তরঃ (a) V ∝ I
1.23 তড়িৎচালক বল (V) , কার্য (W) ও আধান (Q) -এর মধ্যে সম্পর্কটি হল –(a) Q= WV (b) Q= V/W
(c) Q=W/V2 (d) Q=W/V
উত্তরঃ (d) Q=W/V
1.24 তেজস্ক্রিয় পরমাণু থেকে β-কনা নিঃসরনের ফলে উৎপন্ন পরমাণুর –(a) ভরসংখ্যা বাড়ে (b) পারমাণবিক সংখ্যা বাড়ে (c) ভরসংখ্যা কমে (d) পারমাণবিক সংখ্যা কমে
উত্তরঃ (b) পারমাণবিক সংখ্যা বাড়ে
1.25 দীর্ঘ পর্যায় সারণির কোন শ্রেনিতে হ্যালোজেন মৌলগুলি অবস্থিত? (a) শ্রেনি 1 (b) শ্রেনি 16 (c) শ্রেনি 17 (d) শ্রেনি 2
উত্তরঃ (c) শ্রেনি 17
1.26 নীচের কোন যৌগটি কঠিন অবস্থা আয়ন দ্বারা গঠিত? (a) সোডিয়াম ক্লোরাইড (b) হাইড্রোজেন ক্লোরাইড (c) ন্যাপথলিন (d) গ্লুকোজ
উত্তরঃ (a) সোডিয়াম ক্লোরাইড
1.27 প্রদত্ত কোনটির তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক ?
(a) বিশুদ্ধ জলের (b) চিনির জলীয় দ্রবণ (c) তরল হাইড্রোজেন ক্লোরাইডের (d) অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ
উত্তরঃ (d) অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ
1.28 নাইট্রোজেন বন্ধনের প্রথম ধাপে বিদ্যুৎপাতের ফলে প্রদত্ত কোন যৌগটি উৎপন্ন হয়? (a) NO (b) NO2
(c) N2O5 (d) HNO3
উত্তরঃ (a) NO
1.29 প্রদত্ত কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইটের সংকেত? (a) Al2O3 (b) Al2O3 . H2O
(c) Al2O3 . 2H2O (d) AlF3 . 3NaF
উত্তরঃ (c) Al2O3 . 2H2O
1.30 প্রদত্ত কোনটি দুটি কার্বন পরমানুযুক্ত অ্যালকিল গ্রুপ? (a) মিথাইল (b) ইথাইল (c) প্রোপাইল (d) আইসোপ্রোপাইল
উত্তরঃ (b) ইথাইল ।
1.31 গ্রিনহাউস গ্যাস হিসাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নীচের কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি?(a) NO2 (b) CH4 (c) CO2 (d) H2O বাষ্প
উত্তরঃ (c) CO2
1.32 বয়েল সূত্র অনুযায়ী PV – P লেখচিত্র কোনটি ?
উত্তরঃ
1.33 কার্বনযুক্ত কোন গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে , তার আণবিক সংকেত নীচের কোনটি হতে পারে ?
(a) CO2 (b) C2H4 (c) C2H6 (d) C2H2
উত্তরঃ (d) C2H2
1.34 কোন কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক হল
(a) m (b) m-1 (c) °C-1 (d) °C
উত্তরঃ (c) °C-1
1.35 একটি পাতলা উত্তল লেন্সের আলোককেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে । বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কোনটি? (a) সদ ও অবশীর্ষ
(b) অসদ ও অবশীর্ষ (c) সদ ও সমশীর্ষ (d) অসদ ও সমশীর্ষ
উত্তরঃ (d) অসদ ও সমশীর্ষ
1.36 কোন আলোকরশ্মি একটি স্বচ্ছ কাঁচের স্ল্যাবের উপর লম্বভাবে আপতিত হলে,এর চ্যুতি কোণ কত হবে?
(a) 0° (b) 180° (c) 30° (d) 90°
উত্তরঃ (a) 0°
1.37 নীচের এককগুলির মধ্যে কোনটি রোধের SI একক ? (a) ভোল্ট (b) অ্যাম্পিয়ার (c) কুলম্ব (d) ওহম
উত্তরঃ (d) ওহম
1.38 গৃহস্থালির বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার নীচের কোনটির সঙ্গে যুক্ত থাকে? (a) আর্থ লাইন (b) লাইভ লাইন (c) নিউট্রাল লাইন (d) লাইভ ও নিউট্রাল উভয় লাইন
উত্তরঃ(b) লাইভ লাইন
1.39 তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত b – রশ্মি হল
(a) ইলেকট্রনের স্রোত (b) প্রোটনের স্রোত(c) নিউট্রনের স্রোত (d) তড়িৎ চুম্বকীয় তরঙ্গ
উত্তরঃ (a) ইলেকট্রনের স্রোত
1.40 দীর্ঘ পর্যায় সারনিতে শ্রেনি সংখ্যা কত? (a) 7(b) 8
(c) 9 (d) 18
উত্তরঃ (d) 18
1.41 নীচের কোণ যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না ? (a) NaCl (b) LiH (c) KCl (d) CaO
উত্তরঃ (b) LiH
1.42 নীচের কোনটি তড়িৎ পরিবহন করতে পারে?
(a) গলিত NaCl (b) তরল HCl (c) কঠিন NaCl
(d) গ্লুকোজের জলীয় দ্রবণ
উত্তরঃ (a) গলিত NaCl
1.43 কপার সালফেটের জলীয় দ্রবনে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রঙ কি হবে? (a) হলুদ (b) সবুজ (c) গাঢ় নীল (d) বাদামি
উত্তরঃ (c) গাঢ় নীল
1.44 নীচের কোন ধাতু সংকরে জিংক বর্তমান? (a) কাঁসা (b) পিতল (c) ব্রোঞ্জ (d) ডুরালুমিন
উত্তরঃ (b) পিতল
1.45 নীচের কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন?
(a) C3H6 (b) C2H4 (c) C2H2 (d) C2H6
উত্তরঃ (d) C2H6
1.46 নীচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? (a) মিথেন
(b) জলীয় বাষ্প (c) কার্বন ডাই অক্সইড (d) অক্সিজেন
উত্তরঃ (d) অক্সিজেন
1.47 নীচের কোনটি চাপের SI একক? (a) Nm2
(b) Nm-2 (c) Nm
(d) N
উত্তরঃ (b) Nm-2
1.48 একটি গ্যাসের বাষ্পঘনত্ব 32; নীচের কোনটি গ্যাসটির আণবিক ওজন? (a) 8 (b) 16 (c) 32 (d) 64
উত্তরঃ (d) 64
1.49 নীচের কোনটির ওপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে? (a) উষ্ণতা (b) দৈর্ঘ্য (c) উপাদানের প্রকৃতি
(d) প্রস্থচ্ছেদ
উত্তরঃ (c) উপাদানের প্রকৃতি
1.50 দর্পণের বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি কী? (a) f=2r (b) f=r/2 (c) f=r/3 (d) f=3/2r
উত্তরঃ (b) f=r/2
1.51 প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি কোনটি?
(a) লাল (b) হলুদ (c) বেগুনি (d) সবুজ
উত্তরঃ (c) বেগুনি
1.52 নিম্নলিখিত ভৌতরাশিগুলির মধ্যে আ্যম্পিয়ার কোনটি? (a) কুলম্ব (b) ভোল্ট ওহম -1 (c) ভোল্ট ওহম
(d) ভোল্ট-1 ওহম
উত্তরঃ (b) ভোল্ট ওহম -1
1.53 নীচের কোনটির রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সাথে হ্রাস পায়? (a) পরিবাহী (b) অর্ধপরিবাহী (c) অতিপরিবাহী
(d) অন্তরক
উত্তরঃ (b) অর্ধপরিবাহী
1.54 নীচের কোনটি α , β ও γ রশ্মির আয়নায়ন ক্ষমতার সঠিক ক্রম? (a) α > β > γ (b) α > γ > β
(c) γ > β > α (d) β > α > γ
উত্তরঃ (a) α > β > γ
1.55 নীচের কোনটির পারমানবিক ব্যাসার্ধ সর্বাধিক?
(a) K (b) H (c) Li (d) Na
উত্তরঃ (a) K
1.56 নীচের কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান?
(a) হাইড্রোজেন ক্লোরাইড (b) সোডিয়াম ক্লোরাইড
(c) লিথিয়াম হাইড্রক্সাইড (d) ক্যালসিয়াম অক্সাইড
উত্তরঃ (a) হাইড্রোজেন ক্লোরাইড
1.57 নীচের কোনটি জলীয় দ্রবনে একটি মৃদু তড়িৎবিশ্লেষ্য? (a) CH3COOH (b) NaOH
(c) H2DSO4 (d) NaCl
উত্তরঃ (a) CH3COOH
1.58 নীচের কোনটি আর্দ্র আ্যমেনিয়াকে শুষ্ক করতে ব্যবহৃত হয়? (a) গাঢ় H2SO4 (b) P2O5 (c) CaO
(d) CaCl2
উত্তরঃ (c) CaO
1. 59 নীচের কোনটি আ্যলমিনিয়াম ধাতুর আকরিক?
(a) বক্সইট (b) হেমাটাইট (c) ম্যালাকাইট (d) চ্যালকেপাইরাইট
উত্তরঃ(a) বক্সাইট
1.60 নিচের কোনটি আ্যলডিহাইডের কার্যকারী গ্রুপ?
(a) -OH (b) –CHO (c) >C=O (d) –COOH
উত্তরঃ (b) –CHO
1.61 ক্লোরোফ্লুওরোকার্বন দ্বারা বায়ুমন্ডলের যে স্তর ক্ষতিগ্রস্থ হয় সেটি হল-
(ক) মেসোস্ফিয়ার
(খ) থার্মোস্ফিয়ার
(গ) ওজনোস্ফিয়ার
(ঘ) এক্সোস্ফিয়ার
উত্তরঃ (গ) ওজনোস্ফিয়ার
1.62 চার্লসের সূত্রে v-t লেখোচিত্রটি তাপমাত্রা অক্ষকে কোন্ তাপমাত্রায় (०C) ছেদ করে?
(ক) 0
(খ) 273
(গ) -273
(ঘ) 373
উত্তরঃ (গ) -273
1.63 কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্পঘনত্ব 22 হলে সেটির আণবিক সংকেত নীচের কোন্টি হতে পারে?
(ক) CO₂
(খ) CH₄
(গ) C₂H₄
(ঘ) SO₂
উত্তরঃ (ক) CO₂
1.64 কোন্ আপতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘনমাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হয়?
(ক) 0⁰
(খ) 45⁰
(গ) 60⁰
(ঘ) 90⁰
উত্তরঃ (ক) 0⁰
1.65 কাঁচের প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি হয় যে বর্ণের আলোর ক্ষেত্রে সেটি হল-
(ক) লাল
(খ) নীল
(গ) বেগুনী
(ঘ) সবুজ
উত্তরঃ (গ) বেগুনী
1.66 কোন্টির তরঙ্গদৈর্ঘ্য সর্বনিম্ন?
(ক) মাইক্রোওয়েভ
(খ) অবলোহিত তরঙ্গ
(গ) ץ রশ্মি
(ঘ) X রশ্মি
উত্তরঃ (গ) ץ রশ্মি
1.67 একটি অ-ওহমীয় পরিবাহী হল-
(ক) তামা
(খ) দস্তা
(গ) কার্বন
(ঘ) সিলিকন
উত্তরঃ (ঘ) সিলিকন
1.68 ফ্লেমিং-এর বামহস্ত নিয়ম কাজে লাগিয়ে তৈরি হয়েছে-
(ক) ইস্ত্রি
(খ) বৈদ্যুতিক মোটর
(গ) জেনারেটর
(ঘ) হিটার
উত্তরঃ (খ) বৈদ্যুতিক মোটর
1.69 উত্তর ও দক্ষিণে বিস্তৃত কোনো পরিবাহীর নীচে একটি চুম্বক শলাকা রেখে উত্তর থেকে দক্ষিণে তড়িৎপ্রবাহ পাঠালে চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপ হবে-
(ক) পূর্বদিকে
(খ) পশ্চিমদিকে
(গ) উত্তরদিকে
(ঘ) দক্ষিণদিকে
উত্তরঃ (ক) পূর্বদিকে
1.70 পর্যায় সারণির কোন্ শ্রেণিতে ক্ষারধাতুগুলি অবস্থিত?
(ক) শ্রেণি ১৭
(খ) শ্রেণি ১
(গ) শ্রেণি ২
(ঘ) শ্রেণি ১৮
উত্তরঃ (খ) শ্রেণি ১
1.71 মেন্ডেলিভের পর্যায়সূত্রের ভিত্তি হল মৌলের-
(ক) পারমাণবিক ভর
(খ) আণবিক ভর
(গ) পারমাণবিক সংখ্যা
(ঘ) পরমাণুর ব্যাসার্ধ
উত্তরঃ (ক) পারমাণবিক ভর
1.72 প্রদত্ত কোন্ যৌগটির ক্ষেত্রে আণবিক ভর কথাটি প্রযোজ্য?
(ক) লিথিয়াম হাইড্রাইড
(খ) ক্যালসিয়াম অক্সাইড
(গ) সোডিয়াম ক্লোরাইড
(ঘ) হাইড্রোজেন ক্লোরাইড
উত্তরঃ (ঘ) হাইড্রোজেন ক্লোরাইড
1.73 N₂ অণুতে বন্ধন গঠনে অংশগ্রহণকারী ইলেকট্রনের সংখ্যা-
(ক) 2
(খ) 4
(গ) 6
(ঘ) 8
উত্তরঃ (গ) 6
1.74 তড়িদ্বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে অ্যানোড হিসেবে ব্যবহৃত হয়-
(ক) গ্রাফাইট
(খ) প্লাটিনাম
(গ) স্টিল
(ঘ) কপার
উত্তরঃ (ক) গ্রাফাইট
1.75 তড়িদ্বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে ঘটে-
(ক) জারণ
(খ) বিজারণ
(গ) বিয়োজন
(ঘ) সংযোজন
উত্তরঃ (খ) বিজারণ
১.৭৬ কোন্ গ্রীন হাউস গ্যাস ভূ উষ্ণায়নের জন্য দ্বিতীয় স্থান দখল করে? (ক) জলীয় বাষ্প (খ) CH4 (গ) N2O (ঘ) CFC
উত্তরঃ (খ) CH4
১.৭৭ গড়বেগ ও r m s বেগ (ক) √T (খ) T (গ) T² (ঘ) 1/√7
উত্তরঃ (খ) T
১.৭৮ 1 মিলিমোল NH₃ তে অণুর সংখ্যা হল (ক) 6.022 х 10²³ (খ) 6.022 х 10²⁰ (গ) 6.022 х 10²⁴ (ঘ) 12.044 х 10²³
উত্তরঃ (খ) 6.022 х 10²⁰
১.৭৯ একটি পাতলা উত্তল লেন্সের আলোককেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখলে বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কীরূপ হবে? (ক) সদ্ ও অবশীর্ষ (খ) অসদ্ ও অবশীর্ষ (গ) সদ্ ও সমশীর্ষ (ঘ) অসদ্ ও সমশীর্ষ
উত্তরঃ (ঘ) অসদ্ ও সমশীর্ষ
১.৮০ ₁μ₂ = ? (ক) μ₁ х μ₂ (খ) μ₁ / μ₂ (গ) 1 / μ₁ х μ₂ (ঘ) μ₂ / μ₁
উত্তরঃ (ঘ) μ₂ / μ₁
১.৮১ একটি গোলাকার আয়নার ক্ষেত্রে তার বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি হল (ক) r/f = 2 (খ) r/f = 1/2 (গ) f = 2r (ঘ) r/f = 1/4
উত্তরঃ (ক) r/f = 2
১.৮২ 1JC-¹ হল (ক) 1W (খ) 1 Ω (গ) 1 V (ঘ) 1 A উত্তরঃ (গ) 1 V
১.৮৩ 'সিলিং ফ্যান' - এর কার্যনীতি কোন্ সূত্রটি মেনে চলে? (ক) অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম (খ) মোটর নিয়ম (গ) ডায়নামো নিয়ম (ঘ) লেঞ্জের সূত্র
উত্তরঃ (খ) মোটর নিয়ম
১.৮৪ কোন্টি তড়িৎ প্রবাহের তাপীয় ফলের ব্যবহারিক প্রয়োগ নয়? (ক) আর্ক ওয়েলডিং (খ) বৈদ্যুতিক চুল্লি (গ) চা ও কফি তৈরির যন্ত্র (ঘ) পরিবর্তনশীল রোধ উত্তরঃ (ঘ) পরিবর্তনশীল রোধ
১.৮৫ সর্বোচ্চ প্রথম আয়নায়ন বিভব যুক্ত মৌল (ক) B (খ) N (গ) O (ঘ) Be
উত্তরঃ (খ) N
১.৮৬ প্রদত্ত কোন্ জোড়টি হল আইসোইলেকট্রনিক? (ক) Ne,O²- (খ) Ne, O- (গ) Ne, K+ (ঘ) Ne, Cl- উত্তরঃ (ক) Ne,O²-
১.৮৭ কোন্ যৌগটি তিন ধরনের রাসায়নিক বন্ধন দেখায়? (ক) AlCl₃ (খ) NaCl (গ) NH₄Cl (ঘ) CHCl₃ উত্তরঃ (গ) NH₄Cl
১.৮৮ অষ্টক সূত্রের সম্প্রসারণ দেখা যায় যে যৌগে সেটি হল (ক) H₂O (খ) F₂ (গ) PCl₅ (ঘ) CHCl₃
উত্তরঃ (গ) PCl₅
১.৮৯ রূপোর চামচে সোনার প্রলেপ দিতে তড়িৎবিশ্লেষ্য হিসাবে কোন্ দ্রবণ ব্যবহার করা হয়? (ক) NiSO₄ (খ) CuSO₄ (গ) K[Ag(CN)₂] (ঘ) K[Au(CN)₂]
উত্তরঃ (ঘ) K[Au(CN)₂]
১.৯০ মৃদু তড়িৎবিশ্লেষ্য পদার্থ হল (ক) HCl (খ) Na₂SO₄ (গ) Ca(OH)₂ (ঘ) NH₄OH
উত্তরঃ (ঘ) NH₄OH
✍️‘খ’- বিভাগ:
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষনীয়):
2.1 বায়ো গ্যাসে উপস্থিত জৈব উপাদানটি কী?
উত্তরঃ মিথেন্
2.2 জুবায়ুর পরিবর্তন লক্ষ্য করা যায় ট্রপোস্ফিয়ারে। (সত্য/মিথ্যা লেখো) উত্তরঃ সত্য অথবা, হাইড্রোজেন গ্যাসের চেয়ে LPG-এর তাপীয় মূল্য বেশি। (সত্য/মিথ্যা লেখো)
উত্তরঃ মিথ্যা
2.3 গ্যাস অণুর বেগ কোন্ তাপমাত্রায় শূন্য হয়?
উত্তরঃ -273оC
2.4 আদর্শ গ্যাসের আয়তন গুণাঙ্কের মান __________। (শূন্যস্থান পূরণ করো)।
উত্তরঃ -1/273
2.5 স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসাবে কোন্ ধরনের দর্পন ব্যবহৃত হয়?
উত্তরঃ উত্তল দর্পন
অথবা, অবতল দর্পন দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের প্রকৃতি কী রকম হবে?
উত্তরঃ সদ্ ও অবশীর্ষ
2.6 আয়তঘনকাকার একটি কাচের স্ল্যাবের ভেতর দিয়ে সাদা আলো যাওয়ার ফলে ঐ আলোর বিচ্ছুরণ ঘটে। (সত্য/মিথ্যা লেখো)
উত্তরঃ মিথ্যা
2.7 প্রিজমের ভেতর দিয়ে আলোকরশ্মি যাওয়ার ফলে আলোর গতিপথের বিচ্যুতির রাশিমালাটি লেখো।
উত্তরঃ δ = i₁ + i₂ - A
2.8 কুলম্বের সূত্রটি কি নিউটনের তৃতীয় গতিসূত্র মেনে চলে?
উত্তরঃ হ্যাঁ
অথবা, নির্জল কোষের তড়িৎচালক বলের মান কত? উত্তরঃ 1.8V
2.9 অ্যামমিটারের সাহায্যে কী পরিমাপ করা হয়? উত্তরঃ তড়িৎ প্রবাহমাত্রা
2.10 এক ওয়াট - ঘন্টা = কত জুল? উত্তরঃ ৩৬০০ জুল 2.11 বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্য বিধান করো :
'ক' স্তম্ভ. 'খ' স্তম্ভ
2.11.1 অষ্টক নীতি মান্য হয় না. (a) SiC
2.11.2 অ্যালকোহলে দ্রাব্য. (b) LiH
2.11.3 উচ্চ গলনাঙ্কযুক্ত সমযোজী যৌগ (c)ন্যাপথালিন
2.11.4 তরল অধাতু (d) Br₂
2.12 হ্যালোজেনগুলির মধ্যে তীব্র বিজারক ধর্মী মৌল কোন্টি?
উত্তরঃ আয়োডিন
অথবা, একটি তেজস্ক্রিয় হ্যালোজেন মৌলের নাম লেখো।
উত্তরঃ অ্যাসিটিলিন
2.13 তড়িৎ বিশ্লেষণে তড়িৎ পরিবহণ কারা করে? উত্তরঃ আয়ন
2.14 Ar - এর যোজ্যতা কত?
উত্তরঃ শূন্য
অথবা, CaH কি সমযোজী যৌগ?
উত্তরঃ না, তড়িৎযোজী যৌগ।
2.15 (সত্য।মিথ্যা লেখো) : O₂ আয়ন এবং Ne উভয়ই আইসোইলেকট্রনিক।
উত্তরঃ সত্য
অথবা, এমন একটি মৌলের নাম লেখো যার মধ্যে ত্রিবন্ধন দেখা যায়।
উত্তরঃ নাইট্রোজেন
2.16 দুটি অধাতব পরিবাহীর নাম লেখো।
উত্তরঃ গ্রাফাইট ও গ্যাস কার্বন
2.17 তড়িৎ বিশ্লেষণে কোন্ ধরণের বিক্রিয়া ঘটে? উত্তরঃ জারন ও বিজারন
2.18 তড়িৎ বিশোধনে পাওয়া যায় এমন একটি ধাতুর নাম লেখো। উত্তরঃ অ্যালুমিনিয়াম
2.19 শূন্যস্থান পূরন করো : ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতা –
উত্তরঃ কমতে থাকে ।
অথবা , ভূ– উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো ৷
উত্তরঃ ভূ- উষ্ণতা বৃদ্ধির ফলে মেরু অঞ্চলের (গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকা ) সঞ্চিত বরফের স্তূপগুলি গলে যাবে এবং সমুদ্রে জলস্ফীতি ঘটবে । ফলে ভারত ,বাংলাদেশ , মালদ্বীপ , মায়ানমার , ফিলিপিন্স প্রভৃতি সমুদ্রতীরবর্তী দেশের উপকূল ভাগে বিরাট এলাকা জলমগ্ন হয়ে যাবে । সমুদ্রের লবনাক্ত জলের প্রভাবে উর্বর কৃষিজমিগুলি চাষের অনুপযুক্ত হবে , এর পরিণতি হিসেবে ফসলের উৎপাদন ব্যাপক ভাবে ব্যাহত হবে ।
2.20 UV রশ্মির প্রভাবে ক্লোরোফ্লয়োরোকার্বন থেকে নির্গত কোন পরমাণুটি ওজন গ্যাসকে অক্সিজেন বিয়োজিত করে ?
উত্তরঃ ক্লোরিন গ্যাস ।
2.21 নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো । একই উষ্ণতা চাপে সমআয়তন CO2 এবং N2 গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক ।
উত্তরঃ মিথ্যা ।
2.22 বয়েলের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও অয়তনের মধ্যে সম্পর্কটি লেখ।
উত্তরঃ বয়েলের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও অয়তনের মধ্যে সম্পর্কটি হল – PV = ধ্রুবক । 2.23 তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুনাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য ?
উত্তরঃ তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুনাঙ্কের মধ্যে তরলের নিজস্ব বৈশিষ্ট্য হল – তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ।
অথবা , তাপ পরিবাহিতাঙ্কের SI একক কী ?
উত্তরঃ তাপ পরিবাহিতাঙ্কের SI একক – W.m-1.k-1
2.24 আলোকের বিচ্ছুরণের একটি প্রকৃতিক উদাহরণ দাও ।
উত্তরঃ আলোকের বিচ্ছুরণের একটি প্রকৃতিক উদাহরণ হল – রামধনু ।
2.25 কোন ধরনের লেন্সের দ্বারা হ্রস্বদৃষ্টির প্রতিকার করা যায় ?
উত্তরঃ হ্রস্বদৃষ্টির প্রতিকার করা যায় অবতল লেন্সের দ্বারা ।
2.26 যদি তড়িৎপ্রবাহের অভিমুখ বিপরীত করা হয় তাহলে বার্লোচক্রের গতিতে কী পরীবর্তন ঘটবে ?
উত্তরঃ যদি তড়িৎপ্রবাহের অভিমুখ বিপরীত করা হয় তাহলে বার্লোচক্র বিপরীত দিকে ঘুরবে ।
2.27 1 কুলম্ব তড়িৎ আধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে ?
উত্তরঃ 1 জুল ।
2.28 তেজস্ক্রিয় পরমাণুর কোন অংশ থেকে β কণা নির্গত হয় ?
উত্তরঃ তেজস্ক্রিয় পরমাণুর নিউক্লিয়াস থেকে β কণা নির্গত হয় ।
অথবা , 238/92 U থেকে α কণা নিঃসরণের ফলে যে মৌলটি উৎপন্ন হয় তার পারমাণবিক সংখ্যা কত ?
উত্তরঃ 238/92 U থেকে α কণা নিঃসরণের ফলে যে মৌলটি উৎপন্ন হয় তার পারমাণবিক সংখ্যা 90 ।
2.29 বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্য বিধান করো:
বামস্তম্ভ ডানস্তম্ভ
2.11.1 একটি ইউরেনিয়ামোত্তর মৌল (a)ক্লিপটন।
2.11.2 একটি অভিজাত মৌল (b) নেপচুনিয়াম।
2.11.3 ধাতুটির অক্সাইডের কার্বন বিজারণ দ্বারা প্রস্তুত করা হয় (c) কপার।
2.11.4 ধাতু সংকর পিতলে যে ধাতুটির শতকরা পরিমাণ অন্য ধাতুটির শতকরা পরিমাণ থেকে বেশি
(d) জিঙ্ক
উত্তরঃ 2.11.1 (b) 2.11.2 (a) 2.11.3 (d) 2.11.4 (c)
2.30 F2 অনুর লুইস ডট চিত্র অঙ্কন করো । (F=9)
উত্তরঃ
2.31 বিশুদ্ধ জলে অল্প পরিমাণ সালফিউরিক আ্যসিড যোগ করলে উৎপন্ন দ্রবণের তড়িৎ পরিবাহিতা বিশুদ্ধ জলের থেকে বেশি হয় কেন ?
উত্তরঃ বিশুদ্ধ জল অত্যন্ত মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ । সাধারণ ভাবে বিশুদ্ধ জলের নগন্য সংখ্যক অণু বিয়োজিত হয়ে অল্প সংখ্যক H3O + ও OH- আয়ন উৎপন্ন করে । কিন্তু জলে সামান্য সালফিউরিক আ্যসিড যোগ করলে দ্রবণে আয়নের সংখ্যা বহুগুন বৃদ্ধি পায় । দ্রবণে আয়নের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই জলের তড়িৎ পরিবহণ ক্ষমতা বিশুদ্ধ জলের তুলনায় বেশি হয় ।
অথবা , কোনো তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণে তড়িতের বাহক কারা ?
উত্তরঃ কোনো তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণে তড়িতের বাহক হল তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উপাদানের আয়নগুলি । গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিস্লেষ্য পদার্থের উপাদান আয়নগুলির পারস্পরিক আকর্ষন বল শিথিল হয়ে আয়নগুলি গতিশীল হয় । এই গতিশীল আয়নগুলিই গলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে ।
2.32 Cu তড়িৎদ্বার ব্যাবহার করে CuSO4 এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয় ?
উত্তরঃ Cu তড়িৎদ্বার ব্যাবহার করে CuSO4 এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে বিশুদ্ধ Cu আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয় ।
2.15 লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে কালো রঙের অধঃক্ষেপ পড়ে তার সংকেত লেখো ।
উত্তরঃ লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে কালো রঙের অধঃক্ষেপ পড়ে তার সংকেত হল – PbS ।
অথবা , আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে বর্ণের কী পরিবর্তন হয়
উত্তরঃ আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে দ্রবণের বর্ণ সবুজ হয়ে যায় ।
2.33 ইউরিয়া উৎপাদনে দুটি পদার্থ ব্যাবহৃত হয় । একটি আ্যমনিয়া, অপরটি কী ?
উত্তরঃ অপরটি হল – কার্বন ডাই অক্সাইড ।
2.34 পলি (ভিনাইল ক্লোরাইড) এর একটি ব্যবহার উল্লেখ করো ।
উত্তরঃ পলি (ভিনাইল ক্লোরাইড) এর একটি ব্যবহার হল – বৈদ্যুতিক তার ও কেবলের আচ্ছাদন প্রস্তুতিতে ব্যবহৃত হয় ।
2.35 CH3CH2CH2OH এর IUPAC নাম লেখ ।
উত্তরঃ CH3CH2CH2OH এর IUPAC নাম হল – প্রোপান – 1 – অল ।
অথবা , CH3CH2OH সমাবয়বগঠন সংকেত লেখ ।
উত্তরঃ CH3-O-CH3 (ডাইমিথাইল ইথার ) ও CH3 -CH2-OH (ইথাইল অ্যালকোহল )অণু দুটির কার্যকরী গ্রুপ যথাক্রমে -O- ও -OH ; কিন্তু উভয় যৌগের আণবিক সংকেত C2H6O । অর্থাৎ CH3-O-CH3 (ডাইমিথাইল ইথার ) এবং CH3 -CH2-OH (ইথাইল অ্যালকোহল ) -এর মধ্যে কার্যকরী মূলক ঘটিত সমবয়বতা দেখা যায় ।
2.36 মিথেন হাইড্রেটের প্রধান উপাদান কী?
উত্তরঃ মিথেন
অথবা, শূণ্যস্থান পূরণ করো : মেসোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা __________।
উত্তরঃ হ্রাস পায়
2.37একটি জৈব গ্রিন হাউস গ্যাসের উদাহরণ দাও।
উত্তরঃ মিথেন
2.38 নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো : গ্যাসীয় পদার্থের অণুগুলির গড় গতিশক্তি গ্যাসটির পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক।
উত্তরঃ সত্য
2.39 কোন্ শর্তে সমস্ত বাস্তব গ্যাস আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলে?
উত্তরঃ নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায়
2.40 আলোক বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও।
উত্তরঃ রামধনু
অথবা, কোন্ প্রকার দর্পণে বস্তুর প্রতিবিম্ব সর্বদা অসদ্ ও খর্বাকার হয়?
উত্তরঃ উত্তল দর্পন
2.41 উত্তল দর্পণের একটি ব্যবহার লেখো।
উত্তরঃ গাড়ির ভিউফাইন্ডারে
2.42 আলোকরশ্মি বায়ু থেকে কাচে প্রবেশ করার আপতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে কোন্টি বড় হবে?
উত্তরঃ আপতন কোণ
অথবা, প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে কোন্ বর্ণের বিচ্যুতি সর্বাধিক?
উত্তরঃ বেগুনী
2.43 ফিউজ তারের বর্তনীর সাথে শ্রেণি না সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়?
উত্তরঃ শ্রেণি সমবায়ে
2.44 তড়িৎ ক্ষমতার এককটি লেখো।
উত্তরঃ ওয়াট
2.45 সত্য না মিথ্যা লেখো : বাড়িতে বিদ্যুৎশক্তি খরচের ব্যবহারিক এককটি হল BOT একক।
উত্তরঃ সত্য
2.46 বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্য বিধান করো :
'ক' স্তম্ভ 'খ'স্তম্ভ
2.11.1 একটি হ্যালোজেন মৌল Cu
2.11.2 যে মৌলটি কখনোই সমযোজী বন্ধন গঠন করে না N
2.11.3 দীর্ঘ পর্যায় সারণির ১৫নং শ্রেণির মৌল F
2.11.4 একটি সন্ধিগত মৌল Na
উত্তর:
'ক' স্তম্ভ 'খ'স্তম্ভ
2.11.1 একটি হ্যালোজেন মৌল F
2.11.2 যে মৌলটি কখনোই সমযোজী বন্ধন গঠন করে না Na
2.11.3 দীর্ঘ পর্যায় সারণির ১৫নং শ্রেণির মৌল N
2.11.4 একটি সন্ধিগত মৌল Cu
2.47 HCl গ্যাসে কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান?
উত্তরঃ সমযোজী
2.48 O₂ অণুর লুইস ডটস চিত্র অঙ্কন করো।
উত্তরঃ
2.49 অষ্টক পূর্তি হয়নি এমন একটি আয়নীয় যৌগের উদাহরণ দাও।
উত্তরঃ LiH
অথবা, Na ও Na+ এর মধ্যে কোন্টি বেশি সুস্থিত?
উত্তরঃ Na+
2.50 Cu তড়িৎদ্বার ব্যবহার করে CuSO₄ এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোন্ আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়?
উত্তরঃ কিউপ্রিক আয়ন
2.51 তামার ওপর নিকেলের তড়িৎ লেপন করতে তড়িৎবিশ্লেষ্য হিসাবে কী ব্যবহৃত হয়?
উত্তরঃ নিকেল সালফেট ও সামান্য বোরিক অ্যাসিড
অথবা, একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও।
উত্তরঃ NaCl
2.52 কোনো তড়িৎ বিশ্লেষ্যের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণে তড়িতের বাহক কারা?
উত্তরঃ আয়ন
2.53 জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোন্ আয়নটি ক্যাথোডে যায়?
উত্তরঃ H+
অথবা, তড়িৎ বিশ্লেষণে কোন্ শক্তি কোন্ শক্তিতে রূপান্তরিত হয়?
উত্তরঃ তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে
2.54 বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ কর ।
উত্তর: পচনশীল জৈব বস্তুসমূহ থেকে এই বায়োগ্যাস তৈরি হয় । এই গ্যাসের একটি ব্যবহার হল – এটি বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয় এবং উৎপন্ন বিদ্যুৎ দ্বারা বৈদ্যুতিক পাম্প চালানো ও কুটিরশিল্পে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করা হয় ।
অথবা
ওজোন স্তরে ওজোনের বিয়োজনে NO –এর ভূমিকা কি?
উত্তর: ওজোন স্তরে ওজোনের বিয়োজনে NO –এর ভূমিকা – ওজোন স্তরের ওজোন গ্যাসের অনু নাইট্রোজেনের অক্সাইড (NO) – এর সঙ্গে বিক্রিয়া করে অক্সিজেন অনু তে পরিণত হয়।
NO + O3 → NO2 + O2
NO2 + O→NO+ O
2.55 কাঠকয়লা , পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি জিবাশ্ম জ্বালানী ?
উত্তর: কাঠকয়লা , পেট্রোল ও ইথানলের মধ্যে কাঠকয়লা ও পেট্রোল হল জিবাশ্ম জ্বালানী ।
2.56 স্থির চাপে কত ডিগ্রী সেলসিয়াস উষ্ণতায় চার্লস সূত্র অনুসারে কোন আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে ?
উত্তর: স্থির চাপে – 273°C উষ্ণতায় চার্লস সূত্র অনুসারে কোন আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে ।
2.57 PV = (W/M) RT সমীকরণটিতে M –এর একক কি ? ( চিহ্নগুলি প্রচলিত অর্থে ব্যবহৃত )
উত্তর: PV = (W/M) RT সমীকরণটিতে M –এর একক হল – g . mol -1
2.58 নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা ?
কোন তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের ওপর নির্ভর করে ।
উত্তরঃ মিথ্যা ।
অথবা
লোহা , ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটির ?
উত্তর: লোহা , ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হল – ইনভারের ।
2.59 আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড়ো?
উত্তর: আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে আপতন কোণ বড়ো ।
2.60 মোটরগাড়ির ভিউ ফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয় ?
উত্তর: মোটরগাড়ির ভিউ ফাইন্ডারে উত্তল দর্পণ ব্যবহৃত হয় ।
2.61 উষ্ণতার বৃদ্ধিতে অর্ধ পরিবাহীর রোধ কীভাবে পরিবর্তিত হয় ?
উত্তর: উষ্ণতার বৃদ্ধিতে অর্ধ পরিবাহীর রোধ কমে ।
2.62 ডায়নামোতে কোন ধরনের শক্তি তড়িৎশক্তিতে রূপান্তরিত হয় ?
উত্তর: ডায়নামোতে যান্ত্রিক শক্তি তড়িৎশক্তিতে রূপান্তরিত হয় ।
2.63 α , β ও γ রশ্মিকে তাদের ভেদন ক্ষমতার উরধক্রমে সাজাও ।
উত্তর: α , β ও γ রশ্মিকে তাদের ভেদন ক্ষমতার উরধক্রমে সাজিয়ে পায় , α < β < γ ।
অথবা
কোন ধরনের নিউক্লীয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস ?
উত্তর: নিউক্লীয় সংযোজন বিক্রিয়া সূর্যের শক্তির উৎস ।
2.64 বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান কর :
বাম স্তম্ভ ডান স্তম্ভ
(a) একটি ক্ষার ধাতু (i) F
(b) যে মৌলের অ্যানায়ন লোহার লোহার মরিচা পড়াকে ত্বরান্বিত করে (ii) Fe
(c) হিমাটাইট থেকে নিষ্কাশিত হয় (iii) K
(d) সর্বাধিক তড়িৎ ঋনাত্মক মৌল (iv) Cl
উত্তরঃ
বাম স্তম্ভ ডান স্তম্ভ
(a) একটি ক্ষার ধাতু (iii) K
(b) যে মৌলের অ্যানায়ন লোহার লোহার মরিচা পড়াকে ত্বরান্বিত করে (iv) Cl
(c) হিমাটাইট থেকে নিষ্কাশিত হয় (ii) Fe
(d) সর্বাধিক তড়িৎ ঋনাত্মক মৌল (i) F
2.65 CaO –তে কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান ?
উত্তরঃ CaO –তে তড়িৎ যোজী বা আয়নীয় রাসায়নিক বন্ধন বর্তমান ।
2.66 তামার চামচের ওপর রুপোর তড়িৎলেপন করতে ক্যাথোড হিসেবে কী ব্যবহার করা হয় ?
উত্তরঃ তামার চামচের ওপর রুপোর তড়িৎলেপন করতে ক্যাথোড হিসেবে তামার চামচ ব্যবহার করা হয় ।
অথবা , একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য ।
উত্তরঃ অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য ।
2.67 তড়িৎ বিশ্লেষণের সময় কোন ইলেকট্রোডকে ক্যাথোড বলা হয় ?
উত্তরঃ তড়িৎ বিশ্লেষণের সময় কোশের ঋনাত্মক মেরুতে যুক্ত ইলেকট্রোডকে ক্যাথোড বলা হয় ।
2.68 তরল অ্যামোনিয়ার একটি ব্যবহার উল্লেখ কর ।
উত্তরঃ রেফ্রিজারেটর , কোল্ড স্টোরেজ – এ হিমায়ক রূপে তরল অ্যামোনিয়া ব্যবহার করা হয় ।
অথবা , অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অধঃক্ষেপ পড়ে তার সংকেত লেখো ।
উত্তরঃ অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অধঃক্ষেপ পড়ে তার সংকেত হল – Al (OH)3 ।
2.69 নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতিতে অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের সঙ্গে অপর কোন যৌগের জলীয় দ্রবণ মিশ্রিত করে উত্তপ্ত করা হয় ?
উত্তরঃ নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতিতে অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের সঙ্গে সোডিয়াম নাইট্রাইট যৌগের জলীয় দ্রবণ মিশ্রিত করে উত্তপ্ত করা হয়।
2.70 CH3CH2CHO –এর IUPAC নাম লেখো ।
উত্তরঃ CH3CH2CHO –এর IUPAC নাম হল – প্রোপান্যাল ।
অথবা , CH3CH2CH2OH –এর একটি অবস্থানগত সমবায়বের গঠন সংকেত লেখো ।
উত্তরঃ
2.71 পলি (টেট্রাফ্লুওরোইথিলিন) –এর একটি ব্যবহার উল্লেখ কর।
উত্তরঃ বৈদ্যুতিক সরঞ্জামের অন্তরক হিসাবে ব্যবহার করা হয় ।
2.72 জ্বালানির তাপনমুল্যের একক লেখো ।
উত্তর : জ্বালানির তাপনমুল্যের একক হল কিলোজুল / গ্রাম ( kJ/g ) ।
অথবা
স্ট্রাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে?
উত্তরঃ স্ট্রাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে ।
2.73 ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে ?
উত্তরঃ ওজোন স্তর সূর্য থেকে আগত অতিবেগুনী রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে ।
2.74 নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো :
অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অনুগুলির আয়তন গন্য করা হয় ।
উত্তর: মিথ্যা ।
2.75 STP –তে কত গ্রাম N2 গ্যাসের আয়তন ও চাপের গুনফল 224L অ্যাটমোস্ফিয়ার ? [N = 14]
উত্তর: 280 g
2.76 প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো : কোন বস্তুর মধ্য দিয়ে তাপ পরিবহনের সময় বস্তুর উপাদান কনাগুলির স্থান পরিবর্তন হয় ।
উত্তরঃ মিথ্যা ।
অথবা
কোন পরিবাহীর বেধ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ এবং তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক কি ?
উত্তর: কোন পরিবাহীর বেধ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ এবং তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক –
2.77 একটি আলোক রশ্মি অবতল দর্পণের বক্রতাকেন্দ্র দিয়ে গেলে আপতন কোন কত হবে ?
উত্তর: একটি আলোক রশ্মি অবতল দর্পণের বক্রতাকেন্দ্র দিয়ে গেলে আপতন কোন হবে – 0° ।
2.78 একটি প্রিজমের কয়টি আয়তকার তল আছে ?
উত্তর: একটি প্রিজমের তিনটি আয়তকার তল আছে ।
2.79 একটি অর্ধ পরিবাহীর উদাহরণ দাও ।
উত্তর: একটি অর্ধ পরিবাহীর উদাহরণ হল – সিলিকন ।
2.80 একটি পরিবাহী পদার্থের একটি সরু তার ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান । একই বিভব প্রভেদে রাখলে তাদের কোনটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে ?
উত্তর: একই বিভব প্রভেদে রাখলে মোটা তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে ।
2.81 নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার একটি অপব্যবহার উল্লেখ কর ।
উত্তর: নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার একটি অপব্যবহার হল -এই প্রক্রিয়াকে কাজে লাগিয়ে পরমাণু বোমা তৈরি করা হয় ।
অথবা
নিউক্লিয় সংযোজনে যে বিপুল পরিমাণ শক্তি মুক্ত হয় কোন সূত্র তা ব্যাখ্যা করে ?
উত্তর: নিউক্লিয় সংযোজনে যে বিপুল পরিমাণ শক্তি মুক্ত হয় যে সূত্র তা হল –
E = mc2 , আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অনুযায়ী – যেখানে E = উৎপন্ন শক্তি , m = বস্তুর ভর , c = শূন্য মাধ্যমে আলোর গতিবেগ ।
2.82 বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান কর :
বাম স্তম্ভ ডান স্তম্ভ
2.11.1 অক্সাইডের আস্তরন দ্বারা জলীয় বাষ্পের আক্রমন থেকে সুরক্ষিত থাকে (a) Cu
2.11.2 দীর্ঘ পর্যায় সারণির শ্রেনি 1 এর সর্বাপেক্ষা কম বিজারণ গুণসম্পন্ন ধাতু (b) Be
2.11.3 ধাতুটি খোলা বায়ুতে থাকলে ধাতুটির ওপরে ধীরে ধীরে ছোপ ধরে (c) Al
2.11.4 দীর্ঘ পর্যায় সারণির শ্রেনি 2 এর সর্বাপেক্ষা কম পারমাণবিক ব্যাসার্ধ যুক্ত মৌল (d) Li
উত্তর:
বাম স্তম্ভ ডান স্তম্ভ
2.11.1 অক্সাইডের আস্তরন দ্বারা জলীয় বাষ্পের আক্রমন থেকে সুরক্ষিত থাকে (c) Al
2.11.2 দীর্ঘ পর্যায় সারণির শ্রেনি 1 এর সর্বাপেক্ষা কম বিজারণ গুণসম্পন্ন ধাতু (d) Li
2.11.3 ধাতুটি খোলা বায়ুতে থাকলে ধাতুটির ওপরে ধীরে ধীরে ছোপ ধরে (a) Cu
2.11.4 দীর্ঘ পর্যায় সারণির শ্রেনি 2 এর সর্বাপেক্ষা কম পারমাণবিক ব্যাসার্ধ যুক্ত মৌল (b) Be
2.82 N2 অণুর লুইস ডট চিত্র অংকন কর । (N এর পারমাণবিক সংখ্যা 7)
উত্তর:
2.83 তড়িৎ বিশ্লেষণে কোন প্রকারের তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয় ?
উত্তর: তড়িৎ বিশ্লেষণে DC তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয় ।
অথবা
প্ল্যাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড বিক্রিয়ায় লেখো ।
উত্তর: 2H+ + 2e → H2
2.84 পিতলের ওপর সোনার তড়িৎ লেপন করতে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি ব্যবহৃত হয় ?
উত্তর: পিতলের ওপর সোনার তড়িৎ লেপন করতে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে ব্যবহৃত হয় -পটাশিয়াম অরোসায়ানাইড ( K[Au(CN)2]) ।
2.85 নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কি রঙ উৎপন্ন হয়?
উত্তর: নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় তামাটে রঙ –এর অধ:ক্ষেপ উৎপন্ন হয় ।
2.86 সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে অধ:ক্ষেপ পড়ে তার সংকেত লেখো ।
উত্তর: সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে অধ:ক্ষেপ পড়ে তার সংকেত Ag2S ।
অথবা
উচ্চ উষ্ণতায় ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় যে যৌগ উৎপন্ন হয় তার নাম লেখো ।
উত্তর: উচ্চ উষ্ণতায় ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় যে যৌগ উৎপন্ন হয় তার নাম হল- ম্যাগনেসিয়াম নাইট্রাইড ( Mg3N2 ) ।
2.87 মিথেন অনুতে H-C-H বন্ধন কোণের মান কত ?
উত্তর: মিথেন অনুতে H-C-H বন্ধন কোণের মান হল – 109°28’ ।
অথবা
CH3CH2COOH এর IUPAC নাম লেখো ।
উত্তর: CH3CH2COOH এর IUPAC নাম হল – প্রোপানোয়িক অ্যাসিড ।
2.88 CNG এর শিল্প উৎস কি ?
উত্তর: CNG এর শিল্প উৎস হল- প্রাকৃতিক গ্যাস / পেট্রোলিয়াম খনি / কয়লা খনি।
2.89 কোল-বেড থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয় ?
উত্তরঃ মিথেন ।
অথবা
বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটির পরিমাণ বাড়ালে বিশ্ব উষ্ণায়ন ঘটে ।
উত্তরঃ CO2 ।
2.90 একটি শক্তি উৎসের নাম লেখ যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা যায় ।
উত্তরঃ বায়ুশক্তি ।
2.91 নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখঃ
নির্দিষ্ট উষ্ণতা ও চাপে কোনো আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাসের মধ্যে অনুগুলির বেগ সমান ।
উত্তরঃ সত্য ।
2.92 চার্লসের সূত্র অনুসারে V বনাম T লেখচিত্রের প্রকৃতি কী ?
উত্তরঃ মূলবিন্দু গামী সরল রৈখিক ।
2.93 নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখঃ
তামা , ইনভার ও লোহার মধ্যে লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন ।
উত্তরঃ মিথ্যা ।
অথবা
আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কী ?
উত্তরঃ আয়তন প্রসারণ গুণাঙ্কের একক S.I পদ্ধতিতে – K -1 এবং C.G.S পদ্ধতিতে °C-1 ।
2.94 গোলীয় দর্পণের মেরু বলতে কী বোঝায় ?
উত্তরঃ কোনো গোলীয় দর্পনের মধ্যবিন্দুকে ওই দর্পণের মেরু বলা হয় ।
2.95 X –রশ্মির ব্যবহার লেখ ।
উত্তরঃ কেলাসিত পদার্থের গঠন জানার জন্য ।
2.96 এমন একটি যন্ত্রের নাম করো যেখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় ।
উত্তরঃ বৈদ্যুতিক মোটর ।
2.97 গৃহস্থালির বর্তনীতে লাইভ তার ছাড়া বাকি তার দুটি কী কী ?
উত্তরঃ নিউট্রাল এবং আর্থ ।
2.98 পারমাণবিক চুল্লিতে কোন-ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয় ?
উত্তরঃ ্নিউক্লিয় বিভাজন বিক্রিয়া ।
অথবা
একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও ।
উত্তরঃ ইউরেনিয়াম ।
2.99 বামপক্ষের সঙ্গে ডানপক্ষের সামঞ্জস্য বিধান করঃ
বামপক্ষ ডানপক্ষ
2.11.1 একটি সন্ধিগত মৌল. (i) অ্যালুমিনিয়াম
2.11.2 একটি ইউরেনিয়ামোত্তর. (ii) নিকেল
2.11.3 থার্মিট পদ্ধতিতে উচ্চ উষ্ণতায় Fe2O3 -কে বিজারিত করে. (iii) টিন
2.11.4 ধাতু সংকর কাঁসাতে উপস্থিত (iv) প্লুটোনিয়াম
উত্তরঃ 2.11.1 → (ii), 2.11.2 → (iv), 2.11.3 → (i), 2.11.4 → (iii)]
2.100 ক্লোরোফর্ম ও সোডিয়াম ক্লোরাইড –এর মধ্যে কোনটি জলে দ্রবীভূত হয় না ?
উত্তর: ক্লোরোফর্ম ।
2.101 তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত করা হয় এমন একটি ধাতুর নাম কর ।
উত্তর: আলুমিনিয়াম ।
অথবা
পিতলের চামচের ওপর সিলভারের তড়িৎ লেপনে অ্যানোডটি কি ?
উত্তর: সিলভার ।
2.102 তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায় ?
উত্তর: তড়িৎ শক্তি ।
2.103 উপযুক্ত লিটমাস কাগজের সাহায্যে দেখাও যে অ্যামোনিয়ার জলীয় দ্রবন ক্ষারীয় প্রকৃতির ।
উত্তর: লাল লিটমাসের সাহায্যে দেখানো যায় যে অ্যামোনিয়ার জলীয় দ্রবন ক্ষারীয় প্রকৃতির ।
অথবা
শূন্যস্থান পূরণ কর :
NaOH + H2S ——- + H2O
উত্তর : NaHS
2.104 ইউরিয়ার একটি ব্যবহার লেখ ।
উত্তর: সার হিসেবে ব্যবহার করা হয় ।
2.105 প্রপানোন –এর গঠন সংকেত লেখ ।
উত্তর:
অথবা
ভোলার সর্বপ্রথম অজৈব যৌগ থেকে একটি জৈব যৌগ পরীক্ষাগারে প্রস্তুত করেন । জৈব যৌগটি কি ?
উত্তর: ইউরিয়া ।
2.106 একটি বায়োডিগ্রেডেবেল প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও ।
উত্তর: স্টার্চ ।
..........................

