📚নবম শ্রেণির জীবন বিজ্ঞান প্রশ্নোত্তর:পঞ্চম অধ্যায়: পরিবেশ ও তার সম্পদ।📚
✍️সঠিক উত্তরটি নির্বাচন করো:
১. কোনটি নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদের উদাহরণ?-
ক. কয়লা
খ. পেট্রোলিয়াম
গ. বন
ঘ. খনিজ পদার্থ
উত্তর : গ. বন
২. যেসব পরজীবীরা সম্পূর্ণরূপে পোষকের উপর নির্ভরশীল, তাদের বলা হয়-
ক. বহিঃপরজীবী
খ. অন্তঃপরজীবী
গ. বাধ্যতামূলক পরজীবী
ঘ. ফ্যাকালটেটিভ পরজীবী
উত্তর : গ. বাধ্যতামূলক পরজীবী
৩. জীবের অপত্য সৃষ্টির হারকে এককথায় বলা হয়-
ক. জন্মহার
খ. মৃত্যুহার
গ. পরিযান
ঘ. ফেকানডিটি
উত্তর : ক. জন্মহার
৪. কোনটি জল সংরক্ষণের উদাহরণ?-
ক. রেন ওয়াটার হার্ভেস্টিং
খ. ডিপ টিউবওয়েল ও শ্যালো পাম্পের ব্যবহার
গ. কুয়ো খনন
ঘ. ক ও খ উভয়ই
উত্তর : ঘ. ক ও খ উভয়ই
৫. কোনো পপুলেশনে জীবের সংখ্যা মৃত্যুর কারণে হ্রাস পাবার হারকে বলা হয়-
ক. ফেকানডিটি
খ. মৃত্যুহার
গ. জন্মহার
ঘ. পরিযান
উত্তর : খ. মৃত্যুহার
৬. যে জীব পোষক থেকে পুষ্টিরস শোষণ করে, তাদের বলা হয়-
ক. মৃতজীবী
খ. মিথোজীবী
গ. পরজীবী
ঘ. পতঙ্গভুক
উত্তর : গ. পরজীবী
৭. যেসব উদ্ভিদ বালিমাটিতে জন্মায়, তাদের এককথায় বলা হয়-
ক. স্যামোফাইট
খ. লিথোফাইট
গ. সিওফাইট
ঘ. হেলিওফাইট
উত্তর : ক. স্যামোফাইট
৮. কোনটি বনের উৎপাদনমূলক ব্যবহার নয়?-
ক. অ্যাকুয়াকালচার
খ. এপিকালচার
গ. ভেষজ চাষ
ঘ. লাক্ষা চাষ
উত্তর : ক. অ্যাকুয়াকালচার
৯. দুটি ভিন্ন জীবগোষ্ঠীর মধ্যেকার আন্তঃক্রিয়ায় যে জীবটি আশ্রয়দাতার থেকে পুষ্টিরস সংগ্রহ করে, তাকে বলে-
ক. শিকারি (Predator)
খ. শিকার (Prey)
গ. পরজীবী
ঘ. মিথোজীবী
উত্তর : ক. শিকারি (Predator)
১০. কোনটি জৈব-ভূ-রাসায়নিক চক্রের অন্তর্গত নয়?-
ক. জলচক্র
খ. জীবনচক্র
গ. গ্যাসীয় চক্র
ঘ. পাললিক চক্র
উত্তর : খ. জীবনচক্র
১১. যেসব উদ্ভিদ বালিমাটিতে জন্মায়, তাদের এককথায় বলা হয়-
ক. স্যামোফাইট
খ. লিথোফাইট
গ. সিওফাইট
ঘ. হেলিওফাইট
উত্তর : ক. স্যামোফাইট
১২. আন্তঃসম্পর্কযুক্ত অনেকগুলি খাদ্যশৃঙ্খলকে একত্রে বলা হয়-
ক. খাদ্যজাল
খ. গ্রেজিং খাদ্যশৃঙ্খল
গ. ডেট্রিটাস খাদ্যশৃঙ্খল
ঘ. খাদ্য পিরামিড
উত্তর : ক. খাদ্যজাল
১৩. মরুভূমিতে বসবাসকারী ইঁদুর জলের চাহিদা কীসের সাহায্যে মেটায়?-
ক. খাদ্য
খ. গর্তের আদ্রর্তা
গ. জলীয় বাষ্প
ঘ. চর্বির জারণ
উত্তর : ঘ. চর্বির জারণ
১৪. পানীয় জল সংকটের কারণ কোনটি বলে তুমি মনে করো?-
ক. কৃষিক্ষেত্রে শ্যালো পাম্প-এর অত্যধিক ব্যবহার
খ. কৃষিক্ষেত্রে ব্যবহৃত কীটনাশকের কিছু অংশের জলে মিশে যাওয়া।
গ. শহরের বর্জ্য পদার্থ জলাশয়ে মেশা ।
ঘ. সবগুলি
উত্তর : ঘ. সবগুলি
১৫. কমিউনিটির অন্তর্গত বিভিন্ন পপুলেশনের মধ্যে কোন্ আন্তঃক্রিয়াটিকে ‘+, +’ দ্বারা চিহ্নিত করা হয়, যেখানে উভয় প্রজাতিরই লাভ হয়?-
ক. সহযোগিতা
খ. পরজীবিতা
গ. খাদ্য-খাদক সম্পর্ক
ঘ. প্রতিযোগিতা
উত্তর : ক. সহযোগিতা
১৬. কোনো পপুলেশনে জীবের সংখ্যা মৃত্যুর কারণে হ্রাস পাবার হারকে বলা হয়-
ক. ফেকানডিটি
খ. মৃত্যুহার
গ. জন্মহার
ঘ. পরিযান
উত্তর : খ. মৃত্যুহার
১৭. যেসব উদ্ভিদ বালিমাটিতে জন্মায়, তাদের এককথায় বলা হয়-
ক. স্যামোফাইট
খ. লিথোফাইট
গ. সিওফাইট
ঘ. হেলিওফাইট
উত্তর : ক. স্যামোফাইট
১৮. প্রোটো কো-অপারেশনের একটি উদাহরণ হল-
ক. সন্ন্যাসী কাঁকড়া ও সি অ্যানিমোন
খ. ফিতাকৃমি ও মানুষ
গ. কলসপত্রী ও পতঙ্গ
ঘ. সবগুলি
উত্তর : ক. সন্ন্যাসী কাঁকড়া ও সি অ্যানিমোন
১৯. আর্সেনিকের প্রভাবে মানবদেহে যে রোগ হয়, তার নাম হল-
ক. ফুওরোসিস
খ. ব্ল্যাকফুট ডিজিজ
গ. মিনামাতা রোগ
ঘ. ডিসলেক্সিয়া
উত্তর : খ. ব্ল্যাকফুট ডিজিজ
২০. কোনটি বনের উৎপাদনমূলক ব্যবহার নয়?-
ক. অ্যাকুয়াকালচার
খ. এপিকালচার
গ. ভেষজ চাষ
ঘ. লাক্ষা চাষ
উত্তর : ক. অ্যাকুয়াকালচার
✍️(১) অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ-
১. বাস্তুতন্ত্রে সবুজ উদ্ভিদ ______এর ভূমিকা পালন করে। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : উৎপাদক
২. যে সকল উদ্ভিদ অতিনিম্ন তাপমাত্রাযুক্ত স্থানে জন্মায়, তাদের ______ বলে। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : হেকিস্টোথারমস্
৩. খাদ্যশৃঙ্খল বাস্তুতন্ত্রের একটি কার্যগত বৈশিষ্ট্য। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : সত্য
৪. লাইকেন মধ্যস্থ শৈবাল ও ছত্রাকের মধ্যে পরজীবিতা নামক আন্তঃক্রিয়া দেখা যায়। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : মিথ্যা
৫. Environment Protection Act চালু হয় ______ সালে। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : 1986
৬. ক্রাসুলেসিয়ান অ্যাসিড বিপাকে দেখা যায় এমন উদ্ভিদ কারা? (এক কথায় উত্তর দাও)
উত্তর : মেগাথারমস্।
৭. উৎপাদক থেকে শুরু করে ক্রমপর্যায়ে খাদ্য-খাদক সম্পর্কের ভিত্তিতে খাদ্যশৃঙ্খল গড়ে ওঠে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : সত্য
৮. পেট্রোলিয়াম একটি ______ প্রাকৃতিক সম্পদ। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : নবীকরণ অযোগ্য
৯. একই পরিবেশে বসবাসকারী আন্তঃক্রিয়াশীল বিভিন্ন পপুলেশনের সমষ্টিকে এককথায় কী বলা হয়? (এক কথায় উত্তর দাও)
উত্তর : সম্প্রদায় (Community)।
১০. দুটি অপরিবর্তনীয় প্রাকৃতিক সম্পদের নাম লেখো। (এক কথায় উত্তর দাও)
উত্তর : সমুদ্র, নৈসর্গিক দৃশ্য।
১১. ______ হল একটি ফ্যাকাটেটিভ পরজীবী। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : জোঁক
১২. বন বায়ুর গতিবেগ হ্রাস করে ভূমিক্ষয় রোধ করে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : সত্য
১৩. পেট্রোলিয়াম একটি ______ প্রাকৃতিক সম্পদ। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : নবীকরণ অযোগ্য
১৪. ভারতে মোট শক্তি উৎপাদনের ______শতাংশ খনিজ তেল থেকে আসে। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : 30
১৫. কোনো একটি অঞলে বসবাসকারী সমস্ত জীব প্রজাতি এবং তাদের পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে আন্তঃসম্পর্ক অধ্যয়ন করাকে ______ বলে। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : সিইকোলজি (Synecology)
১৬. মাটির উৎপত্তি, মাটির জীব প্রভৃতি হল টপোগ্রাফিক ফ্যাক্টর। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : মিথ্যা
১৭. উজ্জ্বল আলোকিত অলে জন্মায় এমন উদ্ভিদগোষ্ঠী কোনটি? (এক কথায় উত্তর দাও)
উত্তর : হেলিওফাইট।
১৮. শীতল শোণিত প্রাণীদের শীতঘুম দেখা যায়। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : সত্য
১৯. যেসব উদ্ভিদে সংকটকালীন দিবা-দৈর্ঘ্যের তুলনায় বেশি দিবা-দৈর্ঘ্যে ফুল উৎপন্ন হয়, তাদের ______ উদ্ভিদ বলে। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : দীর্ঘ – দিবা
২০. পাথরের ফাটলের খাঁজে উৎপন্ন উদ্ভিদের ______ বলে। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : চ্যাসমোফাইট
২১. একটি সর্বোচ্চ খাদকের উদাহরণ দাও।
উত্তরঃ- বাজপাখি
২২. বাষ্পমোচন রোধের জন্য ফণীমনসার পাতা কিসে রূপান্তরিত হয়েছে?
উত্তরঃ- কাঁটায়
২৩. গৃহীত শক্তির কত ভাগ দেহ গঠনের কাজে লাগে?
উত্তরঃ- 10 ভাগ
২৪. কয়েকটি খাদ্যশৃংখল যখন পরস্পর সম্পর্কযুক্ত হয় তখন তাকে কি বলে?
উত্তরঃ- খাদ্যজাল
২৫. যেসব জীব নিজেদের খাদ্য নিজেরাই উৎপাদন করে তাদের কি বলে?
উত্তরঃ- উৎপাদক
২৬. খাদ্যশৃংখলে শক্তির উৎস কি?
উত্তরঃ- সূর্য
২৮. প্রোটিনের বিকল্প খাদ্য কি?
উত্তরঃ- মাশরুম ও ক্লোরেল্লা
২৯. দুটি প্রচলিত শক্তির উদাহরণ দাও।
উত্তরঃ- কয়লা ও পেট্রোল
৩০. পারমাণবিক শক্তির জন্য কাঁচামাল হিসেবে কি ব্যবহার করা হয়?
উত্তরঃ- ইউরেনিয়াম
৩১. ভারতের দুটি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উদাহরণ দাও।
উত্তরঃ- তারাপুর, কলাপক্কম
৩২. প্রথম জোড়টি দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাওঃ
ইস্ট : ছত্রাক :: স্পাইরুলিনা : _______।
উত্তরঃ- শৈবাল
৩৩. শূন্যস্থান পূরণ করোঃ
বাস্তুতন্ত্রের যে উপাদান জটিল যৌগকে সরল জৈব যৌগে পরিণত করে তাকে ______ বলে।
উত্তরঃ- বিয়োজক
বাস্তুতন্ত্রে সবুজ উদ্ভিদ ______এর ভূমিকা পালন করে। (শূন্যস্থান পূরন করো)
Ans. উৎপাদক
যে সকল উদ্ভিদ অতিনিম্ন তাপমাত্রাযুক্ত স্থানে জন্মায়, তাদের ______ বলে। (শূন্যস্থান পূরন করো)
Ans. হেকিস্টোথারমস্
খাদ্যশৃঙ্খল বাস্তুতন্ত্রের একটি কার্যগত বৈশিষ্ট্য। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. সত্য
লাইকেন মধ্যস্থ শৈবাল ও ছত্রাকের মধ্যে পরজীবিতা নামক আন্তঃক্রিয়া দেখা যায়। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. মিথ্যা
Environment Protection Act চালু হয় ______ সালে। (শূন্যস্থান পূরন করো)
Ans. 1986
৩৪. ক্রাসুলেসিয়ান অ্যাসিড বিপাকে দেখা যায় এমন উদ্ভিদ কারা? (এক কথায় উত্তর দাও)
Ans. মেগাথারমস্।
৩৫. উৎপাদক থেকে শুরু করে ক্রমপর্যায়ে খাদ্য-খাদক সম্পর্কের ভিত্তিতে খাদ্যশৃঙ্খল গড়ে ওঠে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. সত্য
৩৬. পেট্রোলিয়াম একটি ______ প্রাকৃতিক সম্পদ। (শূন্যস্থান পূরন করো)
Ans. নবীকরণ অযোগ্য
৩৭. একই পরিবেশে বসবাসকারী আন্তঃক্রিয়াশীল বিভিন্ন পপুলেশনের সমষ্টিকে এককথায় কী বলা হয়? (এক কথায় উত্তর দাও)
Ans. সম্প্রদায় (Community)।
৩৮. দুটি অপরিবর্তনীয় প্রাকৃতিক সম্পদের নাম লেখো। (এক কথায় উত্তর দাও)
Ans. সমুদ্র, নৈসর্গিক দৃশ্য।
৩৯. ______ হল একটি ফ্যাকাটেটিভ পরজীবী। (শূন্যস্থান পূরন করো)
Ans. জোঁক
৪০. বন বায়ুর গতিবেগ হ্রাস করে ভূমিক্ষয় রোধ করে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. সত্য
৪১. পেট্রোলিয়াম একটি ______ প্রাকৃতিক সম্পদ। (শূন্যস্থান পূরন করো)
Ans. নবীকরণ অযোগ্য
৪২. ভারতে মোট শক্তি উৎপাদনের ______শতাংশ খনিজ তেল থেকে আসে। (শূন্যস্থান পূরন করো)
Ans. 30
৪৩. কোনো একটি অঞলে বসবাসকারী সমস্ত জীব প্রজাতি এবং তাদের পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে আন্তঃসম্পর্ক অধ্যয়ন করাকে ______ বলে। (শূন্যস্থান পূরন করো)
Ans. সিইকোলজি (Synecology)
৪৪. মাটির উৎপত্তি, মাটির জীব প্রভৃতি হল টপোগ্রাফিক ফ্যাক্টর। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. মিথ্যা
৪৫. উজ্জ্বল আলোকিত অলে জন্মায় এমন উদ্ভিদগোষ্ঠী কোনটি? (এক কথায় উত্তর দাও)
Ans. হেলিওফাইট।
৪৬. শীতল শোণিত প্রাণীদের শীতঘুম দেখা যায়। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. সত্য
৪৭. যেসব উদ্ভিদে সংকটকালীন দিবা-দৈর্ঘ্যের তুলনায় বেশি দিবা-দৈর্ঘ্যে ফুল উৎপন্ন হয়, তাদের ______ উদ্ভিদ বলে। (শূন্যস্থান পূরন করো)
Ans. দীর্ঘ – দিবা
৪৮. পাথরের ফাটলের খাঁজে উৎপন্ন উদ্ভিদের ______ বলে। (শূন্যস্থান পূরন করো)
Ans. চ্যাসমোফাইট
৪৯. ______ হল একটি নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ। (শূন্যস্থান পূরন করো)
Ans. বন
৫০. অপরিবর্তনীয় প্রাকৃতিক সম্পদের উদাহরণ দাও। (এক কথায় উত্তর দাও)
Ans. নৈসর্গিক দৃশ্য, সমুদ্র, মহাসমুদ্র ইত্যাদি।
৫১. পৃথিবীতে আগত সৌরশক্তির মাত্র 0.02% সালোক সংশ্লেষের জন্য ব্যবহৃত হয়। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. সত্য
৫২. পপুলেশনের বিচলনের কারণ কোনগুলি? (এক কথায় উত্তর দাও)
Ans. খাদ্যাভাব, আত্মরক্ষা, অনুকূল বাসস্থান খোঁজ।
৫৩. কয়লা একটি ______ প্রাকৃতিক সম্পদ। (শূন্যস্থান পূরন করো)
Ans. নবীকরণ অযোগ্য
৫৪. কোনো পপুলেশনে একটি নির্দিষ্ট সময়ে যে সংখ্যক জীবের মৃত্যু হয়, তাকে ______ বলে। (শূন্যস্থান পূরন করো)
Ans. মর্টালিটি বা মৃত্যুহার
৫৫. একটি বাধ্যতামূলক পরজীবী হল ______ (শূন্যস্থান পূরন করো)
Ans. প্লাজমোডিয়াম
৫৬. শীতল রক্তযুক্ত প্রাণীদের এককথায় কী বলে? (এক কথায় উত্তর দাও)
Ans. পয়কিলোথারমস্।
৫৭. SCP-এর উদাহরণ দাও। (এক কথায় উত্তর দাও)
Ans. স্পাইরুলিনা, ক্লোরেল্লা।
৫৮. বর্তমানে পৃথিবীর ______ কোটি মানুষ অনাহারে দিন কাটান। (শূন্যস্থান পূরন করো)
Ans. 100
✍️(২) সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ-
২.১ বাস্তুতন্ত্র বলতে কী বোঝো?
উত্তরঃ- কোন একটি নির্দিষ্ট বসতি অঞ্চলে পরিবেশের জড় উপাদানের সঙ্গে সজীব উপাদানের এবং সজীব উপাদান গুলির পারস্পরিক অন্তঃক্রিয়ায় যে বসতি গড়ে ওঠে, তাকে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র বলে।
২.২ উৎপাদক কাকে বলে?
উত্তরঃ- যেসব জীব নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে সক্ষম তাদের উৎপাদক বলা হয়। যেমন - গাছ।
২.৩ খাদক কাকে বলে?
উত্তরঃ- বাস্তুতন্ত্রের উপর নির্ভর করে যে সমস্ত জীব জীবন ধারণ করে তাদের খাদক বলা হয়। যেমন - মানুষ।
২.৪ খাদ্যশৃংখল বলতে কী বোঝো?
উত্তরঃ- উৎপাদক থেকে ক্রমপর্যায় খাদ্য-খাদক সম্পর্কযুক্ত বিভিন্ন প্রাণীগোষ্ঠীর মধ্যে খাদ্য শক্তির একমুখী প্রবাহের ক্রমিক পর্যায়কে খাদ্য শৃংখল বলে।
২.৫ খাদ্যজালক কাকে বলে?
উত্তরঃ- বাস্তুতন্ত্রে একাধিক খাদ্যশৃংখলের সাংগঠনিক একক গুলি বিভিন্নভাবে একে অপরের উপর নির্ভরশীল হয়ে জটিল জালকাকার সম্পর্ক সৃষ্টি করে তাকে খাদ্য জালক বলে।
২.৬ শক্তি প্রবাহ বা এনার্জি ফ্লো বলতে কি বোঝো।
উত্তরঃ- বাস্তুতন্ত্রে উৎপাদক দ্বারা রূপান্তরিত সৌরশক্তি খাদ্যের মাধ্যমে এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরকে শক্তি প্রবাহ বা এনার্জি ফ্লো বলে।
২.৭ লিন্ডেম্যানের দশ শতাংশ সূত্র বলতে কি বোঝো?
উত্তরঃ- বাস্তুতন্ত্রের প্রতিটি ট্রফির স্তর বা পুষ্টিস্তরে যে শক্তি এসে পৌঁছায় তার 10% পরবর্তী স্তরে যায়। এইভাবে আবার পরবর্তী স্তরে পূর্ববর্তী স্তরের 10% শক্তি প্রভাবিত হয়, একেই শক্তির দশ শতাংশ সূত্র বলে। বিজ্ঞানী লিন্ডেম্যান এই সূত্রের প্রবক্তা। তাই তাঁর নাম অনুসারে এই সূত্রকে লিন্ডেম্যানের দশ শতাংশ সূত্র বলে।
২.৮ পশুপালন কাকে বলে?
উত্তরঃ- জীবন বিজ্ঞানের যে শাখায় গৃহপালিত পশুদের খাদ্য, আশ্রয়, জনন, পরিচর্যা বিষয়ে আলোচনা করা হয়, তাকে পশুপালন বলে।
২.৯ ন্যাটালিটি ও মর্টালিটির মধ্যে দুটি প্রধান পার্থক্য লেখো।
উত্তরঃ- ন্যাটালিটি ও মর্টালিটির মধ্যে প্রধান দুটি পার্থক্য হলো -
প্রথমত, প্রতি একক সময়ে পপুলেশন এ যে সংখ্যায় সদস্য যোগ হয় তাকেন ন্যাটালিটি বলে, আর প্রতি একক সময়ে যে সংখ্যায় পপুলেশন থেকে সদস্য সংখ্যা কমে তাকে মর্টালিটি বলে।
দ্বিতীয়ত, ন্যাটালিটিতে পপুলেশনের আকার ও আয়তন বৃদ্ধি পায়, আর মর্টালিটিতে পপুলেশনের ঘনত্ব কমায়।
২.১০ বিয়োজক কাকে বলে?
উত্তরঃ- যেসব আণুবীক্ষণিক জীব মৃত জীবদেহ অথবা জৈব রেচন বা বর্জ্য বস্তুর পচন এবং বিয়োজন ঘটিয়ে বিভিন্ন জটিল জৈব যৌগকে সরল জৈব যৌগে বিশ্লিষ্ট করে এবং তা থেকে পুষ্টি লাভ করে, তাদের বিয়োজক বলে।
২.১১.শক্তির অপচয় কাকে বলে?
উঃ রূপান্তরের পরে প্রাপ্ত মোট শক্তির পরিমাণ কিছুটা কম হয়। কিছু শক্তি এমন রূপ ধারণ করে যে যা আমাদের কোনো কাজে আসে না। শক্তির এই রূপান্তরকে বলে শক্তির অপচয়। আমাদের মহাবিশ্বে প্রতিনিয়ত শক্তি একরূপ হতে অন্য রূপে রূপান্তরিত হচ্ছে এবং প্রতি রূপান্তরে কিছু শক্তি অকার্যকর হচ্ছে।
২.১২. দিবা-নিরপেক্ষ উদ্ভিদকাদের বলে? উদাহরণ দাও।
উত্তর : যেসব উদ্ভিদ ছোট দিন বা বড় দিনে অর্থাৎ যেকোন সময় ফুল ফুটাতে পারে তাদের দিবা নিরপেক্ষ উদ্ভিদ বলে । যেমন:শসা,গোলাপ।
২.১৩. স্ট্যান্ডিং ক্রপ বলতে কী বোঝ?
উঃ বাস্তুতন্ত্রে শক্তির সঞ্চয় উদ্ভিদ ও প্রাণীর মধ্যে সজীব পদার্থের পরিমাণ
দ্বারা নির্বাচিত হয় । উদ্ভিদ ও প্রাণীর মধ্যে যে পরিমাণ সজীব পদার্থ
উপস্থিত থাকে , তাকে স্ট্যান্ডিং ক্রপ বলে ।
বৈশিষ্ট্য : একে
ক্যালােরি মান দ্বারা প্রকাশ করা হয় । স্ট্যান্ডিং ক্রপের পরিমাণ ট্রফিক
স্তরের নীচ থেকে ওপরের দিকে ক্রমশ কমতে থাকে ।
২.১৪. গ্রেজিং খাদ্যশৃঙ্খল কাকে বলে? উদাহরণ দাও
উঃ চারনভূমি বা গ্রেজিং খাদ্যশৃঙ্খল - যে খাদ্যশৃঙ্খল উৎপাদক থেকে শুরু হয় এবং প্রাথমিক খাদক রূপে তৃণভোজীরা চরে চরে খাদ্য গ্রহন করে, তাকে চারন ভূমি বা গ্রেজিং খাদ্যশৃঙ্খল বলে।
উদাহরণ - ঘাস - হরিন - বাঘ ( স্থলভাগ), উদ্ভিদ - পতঙ্গ - মাছ - বক ( জলভাগ) ।
২.১৫. ডেট্রিটাস বা কর্কর খাদ্যশৃঙ্খল কাকে বলে? উদাহরণ দাও।
উঃ বিয়োজক বা ডেট্রিটাস খাদ্যশৃঙ্খল - যে খাদ্যশৃঙ্খল অনুখাদক বা বিয়োজক স্তর থেকে শুরু হয়ে বড়ো প্রানীতে শেষ হয়, তাকে বিয়োজক বা ডেট্রিটাস খাদ্যশৃঙ্খল বলে।
২.১৬. খাদ্যজাল বলতে কী বোঝ?
উঃ 👉 বিভিন্ন প্রজাতির দ্বারা আন্তঃসম্পর্ক যুক্ত অনেক গুলি খাদ্যশৃঙ্খলকে একত্রে খাদ্যজাল বলে।
✍️(৩) রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাওঃ-
৩.১ বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ বলতে কি বুঝ আলোচনা করো।
উত্তরঃ- বাস্তুতন্ত্রে উৎপাদক দ্বারা রূপান্তরিত সৌরশক্তি খাদ্যের মাধ্যমে এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরকে শক্তি প্রবাহ বা এনার্জি ফ্লো বলে।
বাস্তুতন্ত্রে এই শক্তি প্রবাহ তিনটি পর্যায়ে সম্পন্ন হয়। বাস্তুতন্ত্র শক্তির প্রবাহ নিচে আলোচনা করা হল -
শক্তি অর্জনঃ-
শক্তির মূল উৎস হল সূর্যালোক অর্থাৎ সৌর শক্তি। সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ সময় সৌরশক্তি শোষন করে রাসায়নিক শক্তিতে পরিবর্তন করে। পরে ওই রাসায়নিক শক্তি উৎপন্ন খাদ্যের মধ্যে স্থিতি শক্তিরূপে আবদ্ধ হয়। তাই এই পর্যায়েকে শক্তি অর্জন বলে।
শক্তির ব্যবহারঃ-
বাস্তুতন্ত্রের পুষ্টি স্তরে আসল শক্তি উৎপাদন করে উৎপাদক। উৎপাদক কর্তৃক গৃহীত সৌরশক্তি খাদ্য শৃঙ্খলে আবদ্ধ বিভিন্ন জীব গোষ্ঠী পর্যায়ক্রমে গ্রহণ করে শক্তির প্রবাহ অক্ষুন্ন রাখে।আর এই জীব গোষ্ঠী যে পরিমান শক্তি গ্রহণ করে তার বেশিরভাগ দেহের তাপ উৎপাদন এবং নানা প্রকার জৈবনিক কাজে ব্যবহৃত করে।
শক্তির স্থানান্তরঃ-
বাস্তুতন্ত্রের উৎপাদকের দেহে আবদ্ধ সৌরশক্তি পর্যায়ক্রমে প্রথম সারির, দ্বিতীয় সারির, তৃতীয় সারির এবং শেষ সর্বোচ্চ সারের খাদকের দেহে স্থানান্তরিত হয়। এই স্থানান্তর কারে প্রতি ধাপে মোট শক্তির প্রায় 90 শতাংশ অপচয় হয় এবং মাত্র 10 শতাংশ দেহ গঠনের কাজে লাগে।
৩.২ শক্তি সংরক্ষণের উপায় গুলি আলোচনা করো।
উত্তরঃ- শক্তি সংরক্ষণের উপায় গুলি হল -
প্রথমত, শক্তি সংরক্ষণের জন্য সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে যাতে প্রয়োজনের অতিরিক্ত শক্তি সম্পদ অর্থাৎ কয়লা খনিজ তেল বিদ্যুৎ ব্যবহৃত না হয়।
দ্বিতীয়ত, প্রবাহমান শক্তি সম্পদের ব্যবহার বৃদ্ধি করতে হবে এবং অপুনর্ভব শক্তি সম্পদের ব্যবহার কমাতে হবে।
তৃতীয়ত, গ্রামীণ বাড়িতে গোবর গ্যাস প্লান্ট বসিয়ে বায়োগ্যাস তৈরির মাধ্যমে যেমনি রান্নার জ্বালানি প্রয়োজন মেটানো যায় তেমনি অবশিষ্টাংশের জমিতে জৈব সার হিসেবে ব্যবহার করা হয়।
চতুর্থত, গৃহস্থলীর কাজে অকারণে পাকা, বাল্ভ, হিটার প্রভৃতি ব্যবহার করা বন্ধ করতে হবে।
পঞ্চমত, বাড়িতে বিদ্যুৎ চালিত পুরনো যন্ত্রপাতি যাতে বিদ্যুৎ বেশি খরচ হয় সেটি পাল্টে দিতে হবে।

