📚 উত্তরসহ ষষ্ঠ শ্রেণির ভূগোল সাজেশন (1st Unit Test)📚
👉সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:(প্রশ্নের মান-১)
(1) ‘সপ্তর্ষিমণ্ডল’ গঠিত হয়েছে – (a) ছয়টি, (b) সাতটি, (c) আটটি, (d) নয়টি উজ্জ্বল তারা দিয়ে।
(2) ‘ক্যাসিওপিয়া’ দেখতে অনেকটা ইংরেজি – (a) L, (b) M, (c) N, (d) O অক্ষরের মতো।
(3) পৃথিবীর পরিধি প্রায়-(a) 20,000, (b) 30,000, (c) 40,000, (d) 50,000 কিমি।
(4) ফার্দিনান্দ ম্যাগেলান ও তাঁর সঙ্গীরা সালে পৃথিবী প্রদক্ষিণের অভিযান শুরু করেন। -(a) 1519, (b) 1521, (c) 1522, (d) 1524 সালে।
(5) আন্তর্জাতিক তারিখরেখার বিপরীত দিকের রেখাটি হল – (a) মূলমধ্যরেখা, (b) অক্ষরেখা, (c) নিরক্ষরেখা, (d) দ্রাঘিমারেখা।
(6) উষ্ণতা ও উজ্জ্বলতা দুটোই সবথেকে বেশি হয় – (a) হলুদ, (b) সাদা, (c) লাল, (d) নীল তারার।
(7) পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায়-(a) 40 কিমি, (b) 42 কিমি, (c) 24 কিমি, (d) 46 কিমি বেশি
(8) দুপুর 12 টা থেকে রাত 12 টা পর্যন্ত সময়কে বলে – (a) am, (b) pm, (c) মধ্যাহ্ন, (d) মধ্যরাত।
(9) সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে সময় লাগে-(a) ৪ মিনিট 15 সেকেন্ড, (b) 8 মিনিট 25 সেকেন্ড, (c) ৪ মিনিট 20 সেকেন্ড, (d) 8 মিনিট 12 সেকেন্ড।
(10) আকাশ হল একটি – (a) নক্ষত্র, (b) ছায়াপথ, (c) গ্রহ।
(11) পৃথিবীর সর্বনিম্ন স্থান – (a) তুরানের নিম্নভূমি, (b) গাঙ্গেয় বদ্বীপ, (c) মারিয়ানা খাত।
(12) সৌরদিন ও নাক্ষত্রদিনের মধ্যে সময়ের পার্থক্য –
(a) 3 মিনিট 56 সেকেন্ড, (b) 4 মিনিট 2 সেকেন্ড, (c) 3 মিনিট 12 সেকেন্ড।
(13) সূর্যাস্তের ঠিক পরের সময়কে বলা হয় – (a) ঊষা, (b) গোধূলি, (c) মধ্যাহ্ন, (d) রাত্রি।
(14) আকাশগঙ্গা হল একটি-(a) নক্ষত্র, (b) ছায়াপথ, (c) গ্রহ, (d) উপগ্রহ।
(15) বেডফোর্ড লেভেল পরীক্ষাটি হয় – (a) 1860 খ্রিস্টাব্দে, (b) 1870 খ্রিস্টাব্দে, (c) 1880 খ্রিস্টাব্দে, (d) 1890 খ্রিস্টাব্দে।
(16) পৃথিবীর আবর্তন বেগ বেশি – (a) মালদ্বীপে, (b) নেপালে, (c) শ্রীলঙ্কায়, (d) বাংলাদেশে।
(17) ক্রুশ চিহ্নের মতো দেখতে নক্ষত্রমণ্ডলটির নাম – (a) ক্যাসিওপিয়া, (b) বকমণ্ডল, (c) কালপুরুষ, (d) আকাশগঙ্গা।
(18) পৃথিবীর গড় ব্যাসার্ধ – (a) 6,400 কিমি, (b) 6,800 কিমি, (c) 6,500 কিমি, (d) 6,600 কিমি।
(19) পৃথিবীর সময় চলে – (a) সূর্যের দৈনিক আপাত গতির, (b) বার্ষিক গতির, (c) দিন-রাত্রি হ্রাসবৃদ্ধির, (d) ঋতুপরিবর্তনের সঙ্গে তাল রেখে।
(20) নীলগ্রহ বলে – (a) পৃথিবীকে, (b) মঙ্গলকে, (c) বৃহস্পতিকে, (d) শনিকে।
(21) পৃথিবীর পরিধি প্রায় –(a) 4,000 কিমি, (b) 40,000 কিমি, (c) 400,000 কিমি, (d) 4,000,000 কিমি।
(22) পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি – (a) নিরক্ষরেখায়, (b) সুমেরুবৃত্তে, (c) সুমেরু বিন্দুতে, (d) কর্কটক্রান্তি রেখায়।
(23) প্রথম কোন্ ভারতীয় মহিলা মহাকাশচারী মহাকাশে যান?(a) ভ্যালেন্তিনা তেরেশকোভা, (b) কল্পনা চাওলা, (c) সুনীতা উইলিয়ামস, (d) রাকেশ শর্মা।
(24) মারিয়ানা খাতের গভীরতা হল-(a) 8,848 মিটার, (b) 6,400 মিটার, (c) 10,915 মিটার, (d) 11,200 মিটার।
(25) সূর্যের আপাত বার্ষিক গতিপথকে বলে – (a) রবিমার্গ, (b) ছায়াপথ, (c) কক্ষপথ, (d) অক্ষ।
(26) মিথেন গ্যাস বেশি থাকায় রং সবুজ হয় যে গ্রহের, তা হল – (a) নেপচুন, (b) ইউরেনাস, (c) শনি, (d) শুক্র।
(27) প্রাচীনকালে দিক নির্ণয় করা হত –(a) কম্পাসের, (b) চাঁদ-সূর্য-তারার, (c) পৃথিবীর, (d) মানচিত্রের দ্বারা।
(28) আন্তর্জাতিক তারিখরেখার বিপরীত দিকের রেখাটি হল – (a) মূলমধ্যরেখা, (b) অক্ষরেখা, (c) নিরক্ষরেখা, (d) দ্রাঘিমারেখা।
(29) পৃথিবীর প্রকৃত আকৃতি হল – (a) গোলাকার, (b) ন্যাসপাতির মতো, (c) কমলালেবুর মতো, (d) জিয়ড।
(30) পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে – (a) 232, (b) 662½", (c) 60°, (d) 90° কোণ করে হেলে আছে।
(32) ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রটি হল-(a) INSAT, (b) ISRO, (c) CURIOSITY, (d) ISIT
(33) সৌরদিন ও নাক্ষত্রদিনের মধ্যে সময়ের পার্থক্য হল –(a) 2 মিনিট 10 সেকেন্ড, (b) 3 মিনিট 56 সেকেন্ড, (c) 4 মিনিট 2 সেকেন্ড, (d) 3 মিনিট 12 সেকেন্ড।
(34) এরাটোথেনিস হলেন (a) গ্রিক, (b) রোমান, (c) জার্মান, (d) পোর্তুগিজ দার্শনিক।
(35) সূর্যের বহিঃপৃষ্ঠের উয়তা – (a) 15,000,000°C, (b) 4,500°C, (c) 6,000°C, (d) 15,000°C
(36) প্রথম পৃথিবীর নির্ভুল মানচিত্র তৈরি করেন – (a) এশিয়ানরা, (b) ইউরোপিয়ানরা, (c) আফ্রিকানরা, (d) পোর্তুগিজরা।
(37) নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ – (a) 1,650, (b) 1,684, (c) 1,540, (d) 1,680 কিমি প্রতি ঘণ্টায়।
(38) প্রায় (a) 1300 কোটি, (b) 1400 কোটি, (c) 1500 কোটি, (d) 1600 কোটি বছর আগে মহাবিস্ফোরণের ফলে বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হয়।
(39) “আমি প্রথম পৃথিবীর ছায়া চাঁদের ওপর দেখে বলেছিলাম পৃথিবী গোল।”-আমি হলাম -(a) এরাটোথেনিস, (b) আর্যভট্ট, (c) অ্যারিস্টট্ল, (d) গ্যালিলিয়ো।
(40) মূলমধ্যরেখা থেকে শুরু করে পশ্চিম থেকে পূর্বদিকে গেলে সময় –(a) এগিয়ে যায়, (b) পিছিয়ে যায়, (c) একই থাকে, (d) দ্বিগুণ হয়।
👉নীচের প্রশ্নগুলির উত্তর দাও:(প্রশ্নের মান-১)
(1) আমাদের জাতীয় রাজধানী অঞ্চলের নাম কী?
উঃ নিউ দিল্লি।
(2) ভারতের সবচেয়ে জনবিরল রাজ্যের নাম কী?
উঃ অরুণাচল প্রদেশ।
(3) ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কী?
উঃ সিয়াচেন হিমবাহ।
(4) শূন্যস্থান পূরণ করো : ভারত ও শ্রীলঙ্কা প্রণালী দ্বারা বিচ্ছিন্ন।
(5) দাক্ষিনাত্য মালভূমির উচ্চতম শৃঙ্গের নাম কী?
(6) ভারতের বর্তমান রাজ্য সংখ্যা কত?
(7) ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কী?
(8) সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম কী?
(9) বিবৃতিটি শুদ্ধ না অশুদ্ধ লেখো : সিকিম ভারতের ক্ষুদ্রতম রাজ্য।
(10) শূন্যস্থান পূরণ করো :
রাজ্যের মধ্য দিয়ে ব্রহ্মপুত্র নদ ভারতে প্রবেশ করেছে।
(11) বিবৃতিটি শুদ্ধ না অশুদ্ধ লেখো : ভারত দক্ষিণে 37°6' উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত।
(12) প্রশ্নটির এককথায় উত্তর দাও : নর্মদা ও তাপ্তি নদী কোথায় পতিত হয়েছে?
(13) শূন্যস্থান পূরণ করো : পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গের নাম হল
(14) বিবৃতিটি শুদ্ধ না অশুদ্ধ লেখো : সিকিম রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি।
(15) শূন্যস্থান পূরণ করো : পশ্চিমঘাট পর্বতের উত্তর ভাগের নাম।
(16) এককথায় উত্তর দাও : ভারতের দক্ষিণতম স্থলবিন্দুর অক্ষাংশ কত?
(17) শূন্যস্থান পূরণ করো : ভারতের উত্তরতম বিন্দু হল
(18) বিবৃতিটি শুদ্ধ না অশুদ্ধ লেখো : মুসি হল গোদাবরীর উপনদী।
(19) বিবৃতিটি শুদ্ধ না অশুদ্ধ লেখো : গুজরাটের রাজধানী হল আমেদাবাদ।
(20) এককথায় উত্তর দাও : শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে কী বলে?
(21) শূন্যস্থান পূরণ করো : বাংলাদেশে ব্রহ্মপুত্র নদ
নামে প্রবাহিত হয়ে পদ্মার সঙ্গে মিশেছে।
(22) বিবৃতিটি শুদ্ধ না অশুদ্ধ লেখো : ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ আফগানিস্তান।
👉 নীচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রশ্নের মান-২)
(1) ভারতের কোন্ দ্বীপকে প্রবালদ্বীপ বলে ও কেন?
উঃ লাক্ষাদ্বীপ দ্বীপটি একটি প্রবাল দ্বীপ হিসাবে পরিচিত কারণ এটি প্রবাল দ্বারা গঠিত, যা পলিপ নামক ক্ষুদ্র সামুদ্রিক প্রাণীর কঙ্কাল।
(2) ভারতের বৃহত্তম ও ক্ষুদ্রতম রাজ্যের নাম লেখো।
উঃ সর্বাপেক্ষা বড় রাজ্য ( আয়তনে) রাজস্থান এবং উত্তর প্রদেশ ( লোকসংখ্যায় )। ক্ষুদ্রতম রাজ্যের নাম গোয়া। আয়তনে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হলো দিল্লি। ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাক্ষাদ্বীপ।
(3) উপদ্বীপ কাকে বলে?
উঃ তিনদিক জলভাগ দ্বারা বেষ্টিত স্থল ভাগকে উপদ্বীপ বলে । যেমন – ভারত ।
(4) উপসাগর বলতে কী বোঝো?
উঃ তিনদিক স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে উপসাগর বলে । যেমন – কচ্ছ উপসাগর।
(5) ভারতের ভৌগোলিক অবস্থান লেখো।
(6) ভারতের সংবিধান স্বীকৃত ভাষাগুলির নাম লেখো।
(7) প্রতিবেশী দেশ কাকে বলে?
(8) চিন ও আফগানিস্তানের সাথে ভারতের কোন্ কোন্ রাজ্যের সীমানা স্পর্শ করে আছে?
(9) পৃথিবীতে ভারত কেন অনন্য হয়ে উঠেছে?
(10) ভারতের নবগঠিত রাজ্য ও নবগঠিত কেন্দ্রশাসিত অঞ্চলের নাম লেখো।
(11) ভারতের ভাষাভিত্তিক রাজ্যগুলির নাম লেখো।
(12) 1956 সালে ভারতের রাজ্য ভাগের প্রধান ভিত্তি কী ছিল?
👉 নীচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রশ্নের মান-৩):
(1) দ্রাঘিমারেখা কাকে বলে? মূলমধ্যরেখার মান কত?
উঃ অক্ষরেখাগুলিকে ছেদ করে উত্তর মেরুবিন্দু হতে দক্ষিণ মেরুবিন্দু পর্যন্ত কতকগুলি অর্ধবৃত্তাকার রেখা কল্পনা করা হয়েছে। উত্তর-দক্ষিণে বিস্তৃত অর্ধবৃত্তাকার এই রেখাগুলির নাম দ্রাঘিমারেখা।
মূলমধ্যরেখার মান 0° (ডিগ্রি)।
(2) অক্ষরেখা ও দ্রাঘিমারেখার মধ্যে তিনটি পার্থক্য লেখো।
(3) নিরক্ষরেখার মান কত? অক্ষরেখার দুটি বৈশিষ্ট্য লেখো।
উঃ নিরক্ষরেখার মান 0°(শূন্য ডিগ্ৰি)
1. অক্ষ রেখা গুলি পূর্ব-পশ্চিমে প্রসারিত।
2. অক্ষরেখা গুলি পূর্ণ বৃত্ত।
👉 নীচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রশ্নের মান-৫):
(1) ভূপ্রকৃতির বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত কয় ভাগে ভাগ করা হয় ও কী কী?
উঃ ভূপ্রকৃতির বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত ৫ ভাগে ভাগ করা হয় -(ক) উত্তরের পার্বত্য অঞ্চল (খ) উত্তরের সমভূমি অঞ্চল (গ) উপদ্বীপীয় মালভূমি অঞ্চল (ঘ) উপকূলীয় সমভূমি অঞ্চল এবং (ঙ) দ্বীপপুঞ্জসমূহ ।
(2) উপত্যকা, গিরিপথ, হিমবাহ সম্পর্কে যা জানো লেখো।
উঃ দুই পর্বত বা পাহাড়ের মধ্যবর্তী প্রশস্ত সমতল ক্ষেত্র বা অসমতল ঢালু ক্ষেত্রকে উপত্যকা বলে।
গিরিপথ: দুটো পর্বতের মাঝের সংকীর্ণ প্রাকৃতিক পথকে গিরিপথ বলে। যেমন—নাথুলা গিরিপথ, জোজিলা গিরিপথ ইত্যাদি।
স্থলভাগের সুনির্দিষ্ট খাত বা উপত্যকা বরাবর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে জমাট বাঁধা বরফ অত্যন্ত ধীরগতিতে ঢাল বরাবর নিচের দিকে নামতে থাকে, এই প্রবহমান বরফের নদীকে হিমবাহ বা glacier বলে ।
(3) ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতির বর্ণনা দাও।
(4) ভারতের দীর্ঘতম নদীর নাম কী? গঙ্গা নদীর একটি উপনদীর নাম লেখো। ভারত নদীমাতৃক দেশ – ব্যাখ্যা করো।
উঃ ভারতের দীর্ঘতম নদীর নাম হলো গঙ্গা।
বাম তীরের প্রধান উপনদীগুলো হল গোমতী, ঘর্ঘরা, গণ্ডকী ও কোশী; ডান তীরের প্রধান উপনদী হল যমুনা, শোন, পুনপুন ও দামোদর।
যে দেশ সুপ্রবাহিনী নদীদের দাক্ষিণ্যে পুষ্ট তাকে নদীমাতৃক বলা হয়৷ ভারতবর্ষের ভূভাগের উপর দিয়ে অন্তত আটশো ছোটোবড়ো নদী বয়ে যাচ্ছে৷ সহজেই বোঝা যায় এ দেশকে প্রাচীনকাল থেকে কেন 'নদীমাতৃক' বলে৷ প্রাচীন কাল থেকে এই নদী তটেই ভারতের সকল সভ্যতা গড়ে উঠেছে ।
(5) ‘হিমালয়’ কথার অর্থ কী? ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কী? দুন ও তরাই বলতে কী বোঝো?
উঃ হিমালয় (হিম + আলয়) কথার অর্থ হল বরফের গৃহ।
ভারতের দীর্ঘতম হিমবাহ হল সিয়াচেন।
দুন' কথার অর্থ হল দুই পর্বতের মাঝে নীচু জমি। শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকা দুন নামে পরিচিত।
প্রধানত বালি, কাদা, পলি দিয়ে গঠিত ভূমিকে বলে তরাই।
(6) ভারতের দীর্ঘতম নদী কোন্টি? পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ কোন্টি? সিন্ধু নদের গতিপথ বর্ণনা করো।
(7) ভারতের দাক্ষিণাত্যকে উপদ্বীপ বলে কেন? দুন বলতে কী বোঝো?
(8) ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে কটি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে-কোনো একটি ভাগের সংক্ষিপ্ত বিবরণ দাও।
(9) ভারতের উপকূলীয় সমভূমি অঞ্চলের বিবরণ দাও।
(10) ভারতকে ‘নদীমাতৃক দেশ’ বলা হয় কেন? কয়াল কী?
(11) ভারতের পশ্চিমদিকে কেন মরুভূমি সৃষ্টি হয়েছে? ভাবর কী?
(11) পশ্চিমবাহিনী নদীগুলির মোহানায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? উদাহরণসহ গিরিপথের সংজ্ঞা দাও।
(12) ব্রহ্মপুত্র নদের গতিপথ বর্ণনা করো।
(13) গঙ্গার তুলনায় ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য বেশি হওয়া সত্ত্বেও কেন গঙ্গা ভারতের দীর্ঘতম নদী? পর্বতগ্রন্থি কাকে বলে?
(14) ভারতের উত্তরের নদীগঠিত সমভূমি অঞ্চলের সংক্ষিপ্ত পরিচয় দাও।

